Home আঞ্চলিক নেতাকর্মীরা রাজপথের চূড়ান্ত গণঅভ্যূত্থান সৃষ্টির জন্য প্রস্তত:খুলনা বিএনপি

নেতাকর্মীরা রাজপথের চূড়ান্ত গণঅভ্যূত্থান সৃষ্টির জন্য প্রস্তত:খুলনা বিএনপি

19

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র-ভোটাধিকার-মৌলিক মানবাধিকার ফিরিয়ে আনতে বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করার কোন বিকল্প নেই বলে দাবি করেছেন খুলনা বিএনপির নেতারা। প্রতিহিংসার রাজনীতির অবসান ঘটিয়ে বানোয়াট মামলায় দন্ডপ্রাপ্ত বেগম জিয়ার প্রতি রাষ্ট্রকে মানবিক আচরন করার আহবান জানিয়ে তারা বলেন, আমরা দেখতে চাই দেশের আইন ও আদালত এখন স্বাধীন অস্তিত্ব নিয়ে টিকে আছে। বিশ্বের কোন স্বৈরশাসকই ক্ষমতা চিরস্থায়ী করতে পারেনি উল্লেখ করে বিএনপি নেতারা বলেন, ফ্যাসিবাদের পরিণতি কি হয় তা পৃথিবীর শাসন ব্যবস্থার ইতিহাসে যেমন রয়েছে, তেমনি এই বাংলাদেশেও তার নজির রয়েছে। সরকারকে উদ্দেশ্য করে তারা বলেন, সেই ইতিহাসকে স্মরণ করে নিজেদের চরম পরিণতির আগেই সংশোধিত হোন। বিএনপির প্রতিটি নেতাকর্মী রাজপথের চূড়ান্ত গণঅভ্যূত্থান সৃষ্টির জন্য প্রস্তত রয়েছে বলে দাবি করেন তারা।

দুই বছরের অধিক সময় কারাবন্দী বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে  খুলনায় অনুষ্ঠিত বিএনপির বিক্ষোভ সমাবেশে দলের নেতারা এসব কথা বলেন। কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী শনিবার বিকেল সাড়ে ৩টায় নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর ও জেলা বিএনপি যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশ থেকে বক্তারা মানবিক দৃষ্টিকোন থেকে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে বলেন, তার শারীরিক অবস্থা সর্বোচ্চ ঝুকির পর্যায়ে পৌছেছে। অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া প্রয়োজন। নতুবা যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে। আর সে ধরনের কোন ঘটনা ঘটলে সারা দেশের অবনতিশীল পরিস্থিতি সামাল দেওয়া জনসমর্থনহীন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পক্ষে সম্ভব হবেনা।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি এ্যাড. এস এম শফিকুল আলম মনা, মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, আমীর এজাজ খান, ডাঃ গাজী আব্দুল হক, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, এ্যাড. গাজী আব্দুল বারী, জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, স ম আব্দুর রহমান, কামরুজ্জামান টুকু, সাইফুর রহমান মিন্টু, সিরাজুল হক নান্নু, মোল্লা মোশারফ হোসেন মফিজ, খায়রুল ইসলাম জনি, ইউসুফ হারুন মজনু, রেহানা ঈসা, সাজ্জাদ আহসান পরাগ, এ্যাড. তছলিমা খাতুন ছন্দা, এ্যাড. গোলাম মাওলা, মাহবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল, শরিফুল ইসলাম বাবু, সাইমুন ইসলাম রাজ্জাক, আবু হানিফ, ও জাবির আলী। শেখ সাদী এবং কামরান হাসানের পরিচালনায় সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল গফফার।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন এ্যাড. গাজী আব্দুল বারী, এ্যাড. ফজলে হালিম লিটন, এ্যাড. বজলার রহমান, এ্যাড. এস আর ফারুক, শেখ জাহিদুল ইসলাম, এ্যাড. মোমরেজুল ইসলাম, শাহজালাল বাবলু, আবুল খয়ের খান, মোল্লা খায়রুল ইসলাম, এস এ রহমান বাবুল, আব্দুর রকিব মল্লিক, মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আশরাফুল আলম নান্নু, মেজবাউল আলম, এ্যাড. কে এম শহিদুল আলম, মেহেদী হাসান দীপু, মহিবুজ্জামান কচি, শফিকুল আলম তুহিন, শাহিনুল ইসলাম পাখী, আজিজুল হাসান দুলু, মুজিবর রহমান, নিজাম উর রহমান লালু, শামসুল আলম পিন্টু, মোঃ শাহজাহান, ইকবাল হোসেন খোকন, সাদিকুর রহমান সবুজ, মুর্শিদুর রহমান লিটন, এহতেশামুল হক শাওন, সুলতান মাহমুদ, নাজমুস সাকিব পিন্টু, এ্যাড. আব্দুস সবুর, সাজ্জাদ হোসেন তোতন, মাসুদ পারভেজ বাবু, হাসানুর রশিদ মিরাজ, এ্যাড. মশিউর রহমান নান্নু, জাফরী নেওয়াজ চন্দন, সরফরাজ হিরো, নিয়াজ আহমেদ তুহিন, সেলিম সরদার, গোলাম কিবরিয়া আশা, হাবিবুর রহমান হবি, খন্দকার ফারুক হোসেন, শরীফ মোজাম্মেল হোসেন, শেখ আব্দুস সালাম, জসিমউদ্দিন লাবু, নাজিরউদ্দিন আহমেদ নান্নু, আবুল কালাম জিয়া, শামসুল বারিক পান্না, ফরহাদ হোসেন, শাহানুর আরজু, আবু সাঈদ শেখ, শেখ সরোয়ার হোসেন, মফিজুর রহমান, হেদায়েত হোসেন, মোহাম্মদ আলী, মনিরুজ্জামান লেলিন, হাসনা হেনা, নিঘাত সীমা, আবু সাঈদ, গাজী আব্দুল হালিম প্রমুখ।

এদিকে নির্ধারিত সময় থেকে নগরীর সকল ওয়ার্ড এবং জেলার অর্ন্তর্গত বিভিন্ন থানা ও ইউনিট থেকে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের খন্ড খন্ড মিছিল সমাবেশস্থলে এসে হাজির হয়। এক সময় পুরো সমাবেশস্থল নেতাকর্মীদের উপস্থিতিতে মিছিলে শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে। তবে সকাল থেকে বিএনপি অফিস ও তার আশেপাশে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। এছাড়া পুলিশ বিভিণœ মোড়ে অবস্থান নিয়ে সমাবেশে আগম মিছিলে বাঁধা দেয় বলে নেতাকর্মীরা অভিযোগ করেন। তবে হাজার হাজার স্বতঃস্ফূর্ত নেতাকর্মীর সামনে সে বাঁধা টিকতে পারেনি।