Home আঞ্চলিক খুলনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ২

খুলনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ২

33

স্টাফ রিপোর্টার

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিছনে ডক্টরস কোয়ার্টার্স এর বন্ধ ২য় গেটের সামনে অভিযান চালিয়ে একটি পিস্তল, পিস্তলের একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ দু’জনকে গ্রেফতার করেছে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ। ২৪ জানুয়ারি রাত সোয়া ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতার দু’জন হলেন নগরীর শেখপাড়া মেইন রোডস্থ তেতুল তলা মোড়ের মৃত. ফজলুর রহমানের ছেলে মো. সাব্বির শেখ (২৮) ও শেখপাড়া মেইন রোডস্থ আকবর আলী লেনের, রিপনের বাড়ির ভাড়াটিয়া মো. ফারুক গাজীর ছেলে মো. সৌরভ ওরফে ফরিদ গাজী (২৯)। 

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলম জানান, ২৪ জানুয়ারি রাত সোয়া ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিছনে ডক্টরস কোয়ার্টার্স এর বন্ধ ২য় গেটের সামনে অভিযান পরিচালনা করেন

অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) সোনালী সেন এর নেতৃত্বে সোনাডাঙ্গা মডেল থানার এসআই অনুপ কুমার ঘোষ ও এসআই সুকান্ত দাশ, এসআই সোবহান মোল্যা। এসময় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিছনে ডক্টরস কোয়ার্টার্স এর বন্ধ ২য় গেটের সামনে থেকে সাব্বিরকে গ্রেফতার করা হয়।  সাব্বির এর দেওয়া তথ্য মতে  রাত্র সাড়ে ৪টার দিকে শিববাড়ী পাবলিক হলের দক্ষিণ পাশের প্রাচীর সংলগ্ন কবরস্থানের ভিতরে দেওয়ালের পাশ হইতে ফরিদ গাজীর হেফাজত হইতে একটি পিস্তল, পিস্তলের একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ ফরিদ গাজীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সানাডাঙ্গা মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে যার নং-১৬। 

খুলনায় সাড়ে ৯ভরি স্বর্ণের চেইনসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার

নগরীর হরিণটানা থানাধীন জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ৩৩ পিস বিভিন্ন ডিজাইনের স্বর্ণের চেইন, যার ওজন ৯ ভরি ৮ আনা ১ রতি পয়েন্টসহ একজন গ্রেফতার করেছে হরিণটানা থানার একটি বিশেষ টিম।

২৪ জানুয়ারি রাত সোয়া ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃত হলেন নগরীর তারের পুকুর জাতিসংঘ পার্ক সংলগ্ন শামসুল মোল্যার বাড়ীর ভাড়াটিয়া হাজী ইব্রাহীম দেওয়ানের ছেলে মো শহীদ দেওয়ান (৪৪)। 

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলম জানান, ২৪ জানুয়ারি রাত সোয়া ১০টার দিকে নগরীর হরিণটানা থানাধীন জিরোপয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এসময়  জিরোপয়েন্ট মোড়স্থ আবুল কাসেম সানার চায়ের দোকানের সামনে সাড়ে ৯ভরি স্বর্ণের চেইনসহ শহীদ দেওয়ানকে গ্রেফতার করা হয় যার অনুমানিক বাজার মূল্য ৬,৯০,২৭০  টাকা,

তার বিরুদ্ধে হরিণটানা থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি এর ১(বি) ধারায় মামলা দায়ের করা হয়েছে যার নং-৭। 

নগরীতে র‌্যাবের অভিযানে ৩ প্রতারক গ্রেফতার

স্টাফ রিপোর্টার

নগরীর লবণচরা এলাকায় অভিযান চালিয়ে ৩ প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব-৬। ২৪ জানুয়ারি রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ৩ প্রতারক হলেন নগরীর সিদ্দিকিয়া মহল্লা সোনার বাংলা ৫নং গলির আনোয়ার ফকিরের বাড়ির ভাড়াটিয়া গোলাম মোস্তফার ছেলে মো. ইব্রাহিম (৩৩), সাচিবুনিয়া ওয়াজেদ নগরের রাজিব এর বাড়ির ভাড়াটিয়া মৃত. হাবিবুর রহমান এর ছেলে একেএম সাদেকুর রহমান ওরফে আসাদ (৪৩) ও  খালিশপুর

চিত্রালী সুপার মার্কেট এলাকার মো. মতিউর রহমান এর ছেলে মো. সেলিম আকন (৩৪)। 

র‌্যাব-৬ জানায়, কথিত ফাউন্ডেশন ‘‘হেল্পিং পাওয়ার কো-অপারেটিভ সোসাইটি লিঃ’’ এর নাম ব্যবহার করে কতিপয় প্রতারক খুলনা এবং বাগেরহাট জেলার বিভিন্ন  শ্রেণি-পেশার জনসাধারণ’কে জনসেবা ও কল্যাণমূলক হাদিয়া প্রদানের আশ্বাস দিয়ে তাদেরকে উক্ত ফাউন্ডেশনের সদস্য বানানোর নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। ঘটনার বিস্তারিত অনুসন্ধানে জানা যায়, তাদের এই ফাউন্ডেশনের সদস্য হতে প্রাথমিকভাবে জনপ্রতি ৫৩০ (পাঁচশত ত্রিশ) টাকা অগ্রিম প্রদান করতে হয়। সদস্য পদ লাভের পর ষানমাসিক এবং বাৎসরিক ভিত্তিতে মোটা অংকের টাকা সদস্যদের মাঝে প্রদান করা হবে বলে প্রলোভন দেখিয়ে বিদ্যমান সদস্যদের আরও নতুন সদস্য এনে তাদের ফাউন্ডেশনে যোগদানের ব্যাপারে উদ্ভুদ্ধ করে। এই পদ্ধতিতে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পর, সদস্যদের বুঝে ওঠার আগেই উক্ত এলাকা  ত্যাগ পূর্বক নতুন এলাকায় একই পদ্ধতিতে তাদের এই প্রতারণা কার্যক্রম পূনরায় শুরু করে। এই প্রতারক চক্রটিকে গ্রেফতারে খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন স্থানে নিয়মিত ভাবে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও গোয়েন্দা অভিযান অব্যাহত রাখা হয়।

এরই ধারাবাহিকতায় ২৪ জানুয়ারি রাত সাড়ে ১২টার দিকে লবণচরা থানাধীন মোক্তার হোসেন রোডস্থ মোক্তার বাজার এলাকায় উক্ত প্রতারক চক্রের কিছু সক্রিয় সদস্য স্থানীয় লোকজন’কে ভুল বুঝিয়ে কথিত ফাউন্ডেশন ‘‘হেল্পিং পাওয়ার কো-অপারেটিভ সোসাইটি লিঃ’’ এর সদস্য বানানোর নামে অর্থ সংগ্রহ করছে। এরুপ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের সদস্য ইব্রাহিম, আসাদ ও সেলিমকে গ্রেফতার করা হয়। এ তাদের কাছ থেকে প্রতারিত সদস্যদের ভূয়া সদস্য কার্ড-৬০ পাতা, ভূয়া সদস্য ফরম-২০ পাতা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে লবণচরা থানায় একটি প্রতারণা মামলা রুজু করা হয়েছে। 

নগরীতে কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ২০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে নগর গোয়েন্দা পুলিশ তাদের গ্রেফতার করে। 

গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন নগরীর বসুপাড়া কবরখানা লেনের মোর্তজার বাড়ির ভাড়াটিয়া সোহরাফ শেখ ওরফে আব্দুল মান্নান এর ছেলে আরিফ (৩০)  ও সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বড়দল গ্রামের মৃত. শাহাজাহান গাজীর ছেলে মো. আমিরুল গাজী (৬০)। 

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ২০ পিস ইয়াবা ১০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে লবণচরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে।