ঢাকা অফিস
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কবি নির্মলেন্দু গুণ। কয়েক দিন ধরে তিনি ঠান্ডাজনিত রোগে ভুগছিলেন। এসময় তার কিডনিতেও সমস্যা দেখা দেয়। পরে তিনি রাজধানির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসক বরেণ চক্রবর্ত্তীর তত্বাবধানে কবির চিকিৎসা চলছে। ড. বরেণ চক্রবর্তী বলেন, কয়েক দিন আগে নির্মলেন্দু গুণ নিউমোনিয়া জ্বরে আক্রান্ত হন। এসময় তার কিডনিতে সমস্যা দেখা দেয়। তিনি বলেন, বর্তমানে তার অবস্থার একটু উন্নতি হয়েছে। কবি হাসপাতালের সিসিইউতে রয়েছেন। তাকে কথাবার্তা না বলার জন্য পরামর্শ দেয়া হয়েছে।
পরিবার থেকেও জানানো হয়েছে, নির্মলেন্দু গুণকে এখন চিকিৎসকেরা পর্যবেক্ষণে রেখে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে। দর্শনার্থীদের হাসপাতালে ভিড় না করতেও পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।











































