সিএসএস’র প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকীতে অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার
দেশের দক্ষিণাঞ্চলের অবহেলিত গরিব-দুঃখি ও সুবিধাবঞ্চিত মানুষের একান্ত প্রাণের মানুষ, সিএসএস- এর প্রতিষ্ঠাতা স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সী’র ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২ জানুয়ারি ২০২১ শনিবার সিএসএস এর পরিচালক- প্রশাসন মো: মঈনউদ্দিন খান এর ব্যবস্থাপনায় মি. জাফরিন বিল্লাহ, লরেন্স সঞ্জয় চৌধুরী টিটু, মি. নুর আলম জিকু, মি. দিলীপ মন্ডল, মি. সুরঞ্জন বৈরাগী, মি.রিপন সরকার ও ফ্রান্সিস বিশ^াসের সমন্বয়ে গঠিত একটি দল সন্ধ্যা থেকে মধ্যরাত অবধি খুলনা শহরের পূর্ব রূপসা থেকে শুরু করে নগরীর আফিল গেট পর্যন্ত বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ১৮০ জন হতদরিদ্র, অসহায়, অন্ধ ও রাস্তায় বসবাস করা পথশিশুদের মাঝে শীত বস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।
অপহরণ নয় পুরানো প্রমের টানে ঘর ছেড়েছে রূপসার এক প্রবাসীর কন্যা
স্টাফ রিপোর্টার
অপহরণ নয় স্বামীকে ঘরে আটকে রেখে পুরনো প্রেমের টানে প্রেমিকের হাত ধরে ঘর ছেড়েছে সৌদি প্রবাসীর কন্যা (১৪)। ঘটনাটি ঘটেছে খুলনার রূপসা উপজেলার উত্তর বাগমারা গ্রামে। ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে কন্যার পরিবার রূপসা থানায় ৫ জনের নাম উল্লেখ করে একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ দায়ের করেন।
ঘটনার বিবরনে জানা যায়- সৌদি প্রবাসীর কন্যা জনৈক এক প্রতিবেশীর পুত্রকে ভালবেসে পুর্বে একাধিকবার বাড়ি ছেড়ে পালানোর চেষ্টা করে। ছেলের পরিবারের পক্ষ থেকে তাকে উদ্ধার করে স্থানীয় ফাঁড়ি পুলিশের উপস্থিতিতে মেয়ের পরিবারের হাতে তুলে দেয়। এরপর মেয়ের মা মেয়ের বিয়ের বয়স না হলেও গত ১৮ সেপ্টেম্বর বাগেরহাটের চিতলমারী এলাকায় নিয়ে গোপনে মেয়েকে বিয়ে দেন। গত ৩০ ডিসেম্বর সকালে মেয়ে জামাইকে নিয়ে বেড়াতে আসে বাপের বাড়িতে। ওই দিন দুপুরে মেয়ে তার স্বামীকে ঘরে আটকে রেখে পূর্ব প্রেমিক আশিকের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যায়। মেয়ের মা এসব ঘটনা ধামাচাপা দিতেই অপহরণের নাটক সাজিয়ে ৫ জনের নাম উল্লেখ করে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেন। যে কারনে মিথ্যা অভিযোগে হয়রানির শিকার হতে হচ্ছে ভুক্তভোগীদের। বিষয়টির সুবিচার পেতে তারা পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে অভিযুক্ত ৫ জনের একজন মোঃ সুমন বলেন, অভিযুক্ত আশিক আমার ট্রাক্টর ট্রলীর ড্রাইভার ছিল তবে এ ধরণের সমস্যার কারণে আমি তাকে চাকুরিচ্যুত করেছি। ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না। এই মেয়েটির পূর্বেও বিবাহ আছে। কন্যার মা বলেন, ১৪ বছর বয়সে প্রেমের টান হতে পারে না। ১৮ বছর বয়স না হলে কিভাবে প্রেমের টান হয়। এটা অপরহণ করা হয়েছে। আমার মেয়ের আগে কোন বিবাহ হয়নি বলে জানান। রূপসা বাস স্ট্যান্ড ফাড়ি টুআইসি মোঃ শাহাব উদ্দিন বলেন, এ বিষয়টি আমাদের নলেজে আছে।
যশোরে স্কুল ব্যাগে তরল মদ: যুবক আটক
যশোর অফিস
স্কুল ব্যাগে করে ভারতের তৈরী বিদেশী তরল মদ বহনের অভিযোগে পুলিশ আব্দুর রহমান নামে এক যুবককে গ্রেফতার করেছে। সে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামের সুরুজ আলী মালিথার ছেলে। এ ঘটনায় যশোর কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে। চাঁচড়া ফাঁড়ি পুলিশের এসআই মফিজুর রহমান জানান,শনিবার ২ জানুয়ারী বিকেল সাড়ে ৪ টায় গোপন সূত্রে খবর পেয়ে যশোর বেনাপোল মহাসড়কের যশোর সদরের চাঁচড়া চেকপোষ্টের শ্রমিক ভবনের সামনে থেকে আব্দুর রহমানকে গ্রেফতার করে। এ সময় আব্দুর রহমানের পিঠে ঝুলানো কালো রংয়ের স্কুল ব্যাগের মধ্যে থেকে ভারতীয় তৈরী ১০ বোতল তরল মদ উদ্ধার করে। পরে তাকে কোতয়ালী মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা করেন। রোববার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
যশোরে স্বামীকে হত্যা চেষ্টার অভিযোগে মামলা: নারী আটক
যশোর অফিস
অবাধ্য স্ত্রীকে ফিরে আনার চেষ্টার এক পর্যায় দোকান হতে বাড়িতে গিয়ে খাবার চাইলে ক্ষিপ্ত হয়ে গরম ডালসহ কড়াই মুখে ছুড়ে মেরে ঝলসে দিয়েছে। এ ঘটনায় উগ্র প্রকৃতির স্ত্রী অঞ্জনা দেবনাথ এর বিরুদ্ধে স্বামী শনিবার দিবাগত গভীর রাতে মামলা করেছে। অঞ্জনা দেবনাথ যশোরের বাঘারপাড়া উপজেলার শালবরাট গ্রামের বর্তমানে যশোর সদর উপজেলার বিরামপুর হঠাৎ পাড়া গ্রামের জিতু দেবনাথের স্ত্রী ও মনিপদ দেবনাথের মেয়ে। পুলিশ তাকে গ্রেফতার করেছে।
জিতু দেবনাথ স্ত্রীর বিরুদ্ধে দায়ের করা মামলায় বলেছেন, ২০/২১ বছর পূর্বে হিন্দু ধর্ম মোতাবেক অঞ্জনা দেবনাথের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর অঞ্জনার দেবনাথের গর্ভে দু’টি ছেলে সন্তান জন্ম গ্রহন করেন। অঞ্জনা প্রায় সময় অবাধ্যভাবে চলাফেরা করে। যার কারনে সংসারে অশান্তি সৃষ্টি হয়। তাকে বোঝানোর চেষ্ট করেও কোন ফল পাইনি। অঞ্জনা দেবনাথ কারণ ও অকারনে স্বামী জিতু দেবনাথের গায়ে হাত তোলে। বিষয়টি অঞ্জনার পিতৃলয় জানালে তারা কোন কর্নপাত করেনি। বরং আরো ইন্দন দেয়। গত ১ জানুয়ারী বেলা দেড়টার সময় জিতু লন্ড্রির দোকান হতে দুপুরের খাবার খাওয়ার জন্য বাড়িতে যেয়ে স্ত্রীর কাছে খাবার চাইলে খাবার না দেওয়ায় কথা কাটাকাটি হয়। এক পর্যায় অঞ্জনা স্বামীকে খুন করার উদ্দেশ্যে চুলার উপর থাকা গরম ডাল কড়াই ধরে মুখের উপর ছুড়ে মারে। স্বামী জিতুর মুখে গরম ডাল লেগে ঝলসে যায়। গুরুতর আহত অবস্থায় জিতুকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হওয়ার পর মামলার তদন্তকারী কর্মকর্তা উশৃঙ্খল গৃহবধূ অঞ্জনা দেবনাথকে গ্রেফতার করে রোববার আদালতে সোপর্দ করেছে।
গোয়ালে গরু তুলতে যেয়ে স্কুলছাত্রীর মৃত্যু
যশোর অফিস
যশোর জেনারেল হাসপাতালে নড়াইলের লোহাগড়ায় সুমনা আক্তার কাজল (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার গভীররাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সে নড়াইলের লোহাগড়া উপজেলার খোলা দিঘলিয়া গ্রামের কোবায়েদ শেখের মেয়ে। লোহাগড়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম ছাত্রী ছিল। নিহত কাজলের মা শাহানারা বেগম বলেন, শনিবার সন্ধ্যায় কাজল গোয়ালে গরু তুলছিল। ওইসময় তার ওড়না গরুর দড়ির সাথে জড়িয়ে যায়। গরুটিও গোয়াল থেকে বাইরে দৌড় দিলে টিনের ওপর পড়ে হাত কেটে প্রচুর রক্তক্ষরণ হয়। তাকে প্রথমে লোহাগড়া স্বাস্থ্য কমপে¬ক্সে এবং পরে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। যশোর হাসপাতালের সার্জারি বিভাগের ডাক্তার জাহিদুল ইসলাম বলেন, প্রচুর রক্তক্ষরণের কারণে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। জানতে চাইলে যশোর কোতয়ালী থানার উপ-পরিদর্শক(এস আই) ইদ্দিসুর রহমান বলেন নড়াইল লোহাগড়া থানায় আমরা বার্তা দিয়ে ছিলাম ওখানে মামলা বা জিডি হয়নি। তবে কোতয়ালী থানায় জিডি করে ময়না তদন্ত করে লাশ পরিবারের সদস্য দের দেওয়া হয়েছে।
ইসলামী আন্দোলনের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে খুলনা নগর কমিটির অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশের ২০২১-২০২২ সেশনের কেন্দ্রীয় কমিটির আমীর হিসেবে মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, নায়েবে আমীর খুলনার কৃতী সন্তান হাফেজ আব্দুল আউয়াল ও মহাসচীব খুলনার কৃতী সন্তান অধ্যক্ষ হাফেজ ইউনুস আহমদসহ কেন্দ্রীয় কমিটির সকল দায়িত্বশীলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতী আমানুল্লাহ, সহ সভাপতি মাওঃ মোজাফ্ফার হোসাইন, মুফতী মাহবুবুর রহমান, সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওঃ মুফতী ইমরান হোসাইন, সহ সাংগঠনিক সম্পাদক মোল্লা রবিউল ইসলাম তুষার, প্রচার সম্পাদক ডাঃ মাওঃ নাসির উদ্দিন, সহ প্রচার সম্পাদক গাজী ফেরদাউস সুমন, দপ্তর সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক মুক্তিযুদ্ধা জিএম কিবরিয়া, সহ অর্থ সম্পাদক আলহাজ্ব মোমিনুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওঃ হাফিজুর রহমান, সহ প্রশিক্ষণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল নোমান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোঃ ইমরান হোসেন মিয়া, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আমজাদ হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট কামাল হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব আব্দুস ছালাম, মহিলা ও পরিবার বিষয়ক সম্পাদক হাফেজ আব্দুল লতিফ, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক আলহাজ্ব আবু তাহের, নির্বাহী সদস্য শেখ হাসান ওবায়দুল করীম, মাওঃ সিরাজুল ইসলাম, আলহাজ্ব জাহিদুল ইসলাম, মোঃ সরোয়ার হোসেন বন্দ, মোঃ আবু গালিব প্রমুখ।
৫ জানুয়ারী মঙ্গলবার আলীম জুট মিলস গেট চত্বরে শ্রমিক জনসভা
খবর বিজ্ঞপ্তি
রাষ্ট্রায়ত্ব আলীম জুট মিলের অবসায়ন, অবসরকৃত ও বদলী শ্রমিকদের সকল পাওনা পরিশোধের দাবীতে ৫ জানুয়ারী মঙ্গলবার সকাল ১১টায় নগরীর খানজাহান আলী থানাধীন আলীম জুট মিলস ১নং গেট চত্বরে শ্রমিক জনসভা অনুষ্ঠিত হবে। জাতীয় শ্রমিক ফেডারেশন খানজাহান আলী থানা কমিটির আয়োজিত এ শ্রমিক জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি। বিশেষ অতিথি থাকবেন পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি। এছাড়া স্থানীয় জেলা ও মহানগর নেতৃবৃন্দ বক্তৃতা করবেন। উক্ত শ্রমিক জনসভা সফল করতে সকল পর্যায়ের শ্রমিক-কর্মচারী, কৃষক, ছাত্র, যুব ও স্থানীয় শ্রমজীবী মানুষকে উপস্থিত থাকতে আহ্বান জানিয়ে বিবৃতি প্রদান করেছেন জাতীয় শ্রমিক ফেডারেশন খুলনা জেলা কমিটির সভাপতি শ্রমিকনেতা মনির আহমেদ ও সাধারণ সম্পাদক শ্রমিকনেতা দেলোয়ার উদ্দিন দিলু।
খুলনা জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক প্রেসিডিয়াম মেম্বর এবং সাবেক মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের ২য় মৃত্যু বাষির্কি উপলক্ষ্যে খুলনা জেলা আওয়ামী লীগের উদ্যেগে রবিবার বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আজীবন সহচর স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকারের ১ম রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের পুত্র, সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন দলের দুঃসময়ের কান্ডারী একজন নিরঅহংকার ও ভাল মানুষ আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি। আলোচনায় সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশিদ। আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী। সভায় জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চুর পরিচালনায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা এ্যাড. কাজী বাদশা মিয়া, এ্যাড. এম্,এম মজিবুর রহমান, বি.এম.এ সালাম, কামরুজ্জামান জামাল, অধ্যাপক নিমাই চন্দ্র রায়, রফিকুর রহমান রিপন, এ্যাড. শাহ আলম, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, নূরে আলম জোয়াদ্দার, জয়েন্তী রানী সরদার, অসিত বরণ বিশ্বাস, শেখ মোঃ আবু হানিফ, খালেদীন রশিদী সুকর্ন, সরদার জাকির হোসেন, হাজী খান সাইফুল ইসলাম, জামিল খান, মোঃ খায়রুল আলম, পারভেজ হাওলাদার, মোঃ ইমরান হোসেন, মাহফুজুর রহমান সোহাগ, বিধান চন্দ্র রায়, রেজাউল ইসলাম রেজা, বদরুল আলম তয়ন, মারুফ হোসাইন, মৃনাল কান্তি বাছাড়, তানভীর রহমান আকাশ, কাজী নাজিব, বাধন হালদার, চিশতি নাজমুল হাসান স¤্রাট, আব্দুর রহমান, রাকিব মাহমুদ, শাহিদা ইসলাম নয়ন, জাহাঙ্গীর হোসেন, মোঃ খায়রুল বাশার, মামুনপ্রমুখ।
সাতক্ষীরায় অবসরপ্রাপ্ত এনএসআই কর্মকর্তার ছেলের মরদেহ উদ্ধার
সাতক্ষীরা প্রতিনিধি
৬ দিন নিঁখোজের পর সাতক্ষীরার গোদাঘাটার একটি মাছের ঘের থেকে আরাফাত হোসেন মল্লিক ওরফে রিংকু মল্লিক নামের অবসরপ্রাপ্ত এক এনএসআই কর্মকর্তার ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের গোদাঘাটা মল্লিকপাড়ার জনৈক আফসার উদ্দীন মল্লিকের মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রিংকু মল্লিক (২৩) ওই গ্রামের সাবেক এনএসআই এর প্রধান অফিস সহকারী আব্দুল জব্বারের ছেলে।
নিহতের স্বজনরা জানান, গত ২৮ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিল রিংকু মল্লিক। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুজির এক পর্যায়ে এ ব্যাপারে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। একপর্যায়ে আজ রোববার সকালে পুলিশ তার মরদেহ জনৈক আফসার উদ্দীন মল্লিকের মাছের ঘের থেকে উদ্ধার করেন। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত রিংকু হালকা অপ্রকৃতিস্থ ছিল। তবে, রিংকুকে শ^াসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি আরো জানান।
ডুমুরিয়ায় পানির ওপর বিষমুক্ত সবজি চাষ
স্টাফ রিপোর্টার
ডুমুরিয়া উপজেলার শাহাপুর-মধুগ্রাম খালে। যে খালে বছরের বেশির ভাগ সময় পানিতে পূর্ণ থাকে। এক ফসলি জমির কারণে সেখানে কৃষকদের অভাব-অনটনের মধ্যে থাকতে হয়। তবে তাদের বিকল্প আয়ের পথ খুলে দিয়েছে ভাসমান সবজি চাষ। লাভজনক হওয়ায় সরকারি বিভিন্ন খাল-বিলে ভাসমান খেতে বিষমুক্ত সবজি চাষ করছেন ভূমিহীন কৃষকেরা। ওই পদ্ধতিতে সবজি চাষ করে একদিকে যেমন পারিবারিক চাহিদা পূরণ করছেন, অন্যদিকে বাজারে বিক্রি করে বেশ আয়ও করছেন ওই কৃষকেরা। বর্তমানে এ উপজেলায় ১৫০ জন ভূমিহীন কৃষক জলাশয়ে ভাসমান খেতে সবজি চাষ করছেন।
ডুমুরিয়ার রুদাঘরা ইউনিয়নের মধুগ্রাম খালে গিয়ে দেখা যায়, খালের পানিতে ভাসছে সারি সারি বেড (শয্যা)। বিলের পানি ছাড়াও এই পদ্ধতিতে বাড়ির পাশে জলাশয়ে সবজি চাষ করা হচ্ছে। ভাসমান ওই শয্যায় শসা, মিষ্টিকুমড়া, লাউ, বেগুন, লালশাক, পুঁইশাক ও পালংশাকসহ নানা প্রকার সবজির সমারোহ। কোনোটি আবার শুধুমাত্র লালশাক। খালের পানিতে ওই দৃশ্য এক অপরূপ শোভা সৃষ্টি করেছে।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বছরতিনেক আগে কৃষি কর্মকর্তাদের পরামর্শে ওই খালে সর্বপ্রথম এই পদ্ধতিতে সবজি চাষ শুরু করেন মহসিন সরদার। পরে দিন দিন তা প্রসারিত হচ্ছে। এখন অনেকেই ওই পদ্ধতিতে সবজি চাষ করছেন। ভূমি হীন কৃষকদের মধ্যে ওই পদ্ধতিতে সবজি চাষে আগ্রহের সৃষ্টি হচ্ছে। এছাড়া পুরোটাই জৈব পদ্ধতিতে হওয়ায় সবজিগুলো দেখতেও অনেক ভালো হয়। এ কারণে বাজারে ওই সবজির চাহিদাও বেশি।
একই পদ্ধতিতে সবজি চাষ করছেন মধুগ্রামের বিল্লাল সরদার। তিনি একজন ভূমিহীন কৃষক। খালে রয়েছে তাঁর ছয়টি বেড। বিল্লাল বলেন, তাঁর চাষাবাদ করার কোনো জায়গা নেই। অন্যের জমিতে দিনমজুর খেটেই তাঁর সংসার চলে। কৃষি কর্মকর্তাদের পরামর্শে সরকারি খালে ভাসমান বেড তৈরি করে সবজি চাষ শুরু করেছেন। ওই বেডে লাগিয়েছেন লালশাক ও লাউ। ইতিমধ্যে লালশাক তুলে বাজারে বিক্রি করেছেন আর লাউ কেবল বড় হতে শুরু করেছে। একই পদ্ধতিতে আরেক কৃষক সবজি চাষ করছেন ছলিম মোড়ল (৪৫)। তিনি বলেন, এলাকার অধিকাংশ জমিতে এক ফসল হয়। বছরের বেশির ভাগ সময় পানিতে তলিয়ে থাকে। আগে অভাব-অনাটন লেগেই থাকত। পরে ভাসমান সবজি চাষ শুরু করি।
ছলিম আরও বলেন, সপ্তাহে দু‘দিন স্থানীয় হাটে সবজি নিয়ে বিক্রি করি। কখনো কখনো ব্যবসায়ীরা এসে বাড়ি থেকেই সবজি কিনে নিয়ে যান। বিষমুক্ত হওয়ায় প্রচুর চাহিদা রয়েছে এসব সবজির।
উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্র মতে, উপজেলার মধুগ্রাম, মিকশিমিল ও রংপুর ইউনিয়নের কৃষকেরা ওই পদ্ধতিতে সবজি চাষ করছেন। যেসব খাল ও বিল বছরের বেশির ভাগ সময় পানিতে পূর্ণ থাকে এবং সেখানে কোনো ফসল উৎপাদন করা সম্ভব হয় না, এমন জায়গায় তৈরি করা হচ্ছে সবজির বেড। এ ক্ষেত্রে ওই এলাকার কৃষকেরা স্থানীয় খাল ও বিলকে বেছে নিয়েছেন। খালের পানিতে বেড তৈরি করতে কৃষকেরা ব্যবহার করেছেন বাঁশের চালি। তার ওপর দিয়েছেন প্রায় এক ফুট ওই বিলেরই কচুরিপানা। আর কচুরিপানার উপর বিছিয়ে দেওয়া হয়েছে মাটি। দেওয়া হয়েছে সামান্য কিছু জৈব সারও। আর ওই মাটিতে চাষ করা হচ্ছে বিভিন্ন ধরনের সবজি। প্রতিটি বেডের আয়তন লম্বায় ১৪ ফুট ও চওড়ায় সাত ফুট।
মিকশিমিল গ্রামের চাষি শেখ মাহাতাব হোসেন বলেন, এলাকার অনেককে ভাসমান পদ্ধতিতে সবজি চাষ করতে দেখে আমিও শুরু করি। এতে অল্প পুঁজিতে বেশি লাভ হয়। বর্ষার মৌসুমে মানুষের কষ্ট হয়। তবে হড়হড়িয়া খাল পাশের মানুষের জন্য তা আশীর্বাদ। মধুগ্রাম খালের পাশেই মো. হাফিজুর রহমানের পাঁচটি বেড। ওই বেডে তিনি লাগান লালশাক, ঢেঁড়স, ধুন্দুল ও পটোল। এরই মধ্যে কয়েক হাজার টাকার লালশাক ও ঢেঁড়স বাজারে বিক্রি করেছেন তিনি। পটোলের ফলনও ভালো হয়েছে। কয়েক দিনের মধ্যে পটোলও বাজারজাত করতে পারবেন বলে আশা করছেন তিনি। হাফিজুর রহমান বলেন, তাঁর নিজের কোনো জমি নেই। তাই নিজের মতো করে কোনো ফসল ফলাতে পারতেন না। বছরখানেক আগে ভাসমান বেডে সবজি চাষ শুরু করেন। ফলন ভালো হয়েছে। ইতিমধ্যে কয়েক হাজার টাকার সবজি তিনি বিক্রি করেছেন। ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোছাদ্দেক হোসেন বলেন, ভাসমান বেডে সবজি চাষ ভূমিহীন কৃষকদের নতুন আলো দেখাচ্ছে। ডুমুরিয়ায় যাঁরা ওই পদ্ধতিতে সবজি চাষ করছেন, তাঁদের সবাই ভূমিহীন। নিজের জন্য সবজি উৎপাদন করতে পেরে তাঁরা খুবই খুশি। ওই সবজি দিয়ে একদিকে যেমন তাঁদের পরিবারের সবজির চাহিদা পূরণ হচ্ছে, অন্যদিকে বাজারে বিক্রি করেও তাঁরা আয় করছেন। এ ছাড়া ওই সবজি সম্পূর্ণ বিষমুক্ত। উৎপাদন খরচও তুলনামূলক অনেক কম।
দুপুরেও সচিবের কক্ষে তালা, বাইরে অপেক্ষায় সেবাগ্রহীতারা
মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের মণিরামপুরের খেদাপাড়া ইপির সচিব মৃণালকান্তির বিরুদ্ধে ঠিকমত অফিসে হাজির না থাকার অভিযোগ উঠেছে। রোববার (৩ জানুয়ারি) দুপুর একটার পরে তার কক্ষে তালা ঝুলছিল। এসময় সেবাগ্রহীতা বেশ কয়েকজনকে পরিষদের মাঠে অপেক্ষায় থাকতে দেখা গেছে। শুধু রোববার নয়, সচিব মৃণালকান্তির বিরুদ্ধে নিত্য দেরিতে অফিসে যাওয়ার অভিযোগ স্থানীয়দের। রোববার দুপুর পর্যন্ত সচিবের কক্ষ তালাবদ্ধ ও বাইরে বেশ কয়েকজন সেবাগ্রহীতার অপেক্ষায় থাকা সংক্রান্ত কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিএম হাফিজুর রহমান নামে স্থানীয় এক সাংবাদিক তার আইডিতে ছবিগুলো আপলোড দের। এরপর সমালোচনা শুরু হয়। অনেকে তদন্তপূর্বক সচিবের শাস্তির দাবি তুলেছেন। খেদাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক হাদিউজ্জামান বলেন, আমি দুপুর ১২টা ২০ মিনিটে পরিষদে গিয়েছিলাম। তখন দেখি সচিবের কক্ষে তালা ঝুলছে। বাইরে বহুমানুষ অপেক্ষা করছেন। তবে এই বিষয়ে সচিব মৃণালকান্তি ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আব্দুল হক ভিন্ন বক্তব্য দিয়েছেন। সচিব মৃণালকান্তি বলেন, ব্যাংকের কাজে মণিরামপুর বাজারে ছিলাম। তাই আসতে দেরি হয়েছে। আমি সাড়ে ১২টার দিকে পরিষদে এসেছি। যদিও সাংবাদিক হাফিজুর দাবি করেছেন, ছবিগুলো রোববার দুপুর একটা ২০ মিনিটে তোলা। এখন শিক্ষার্থীদের স্কুলে ভর্তি চলছে। তাই সন্তানদের জন্মসনদ নিতে নিত্য খেদাপাড়া ইউপি পরিষদের সচিবের কাছে যেতে হচ্ছে অভিভাবকদের।
এরআগেও দেরিতে পরিষদে যাওয়ার কারণে সচিব মৃণালকান্তিকে নিয়ে গণমাধ্যমে লেখালিখি হয়েছে। তারপরও তার পরিবর্তন হয়নি বলে অভিযোগ।
খেদাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল হক বলেন, দুপুরে উপজেলা পরিষদে ইউএনওর সাথে সচিবের মিটিং ছিল। তাই তিনি সময়মত পরিষদে হাজির হতে পারেননি।
এই বিষয়ে জানতে চাইলে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান বলেন, খেদাপাড়া ইউপির সচিব দেরিতে পরিষদে যাওয়ার বিষয়টি আমি জানতে পেরেছি। সচিবকে দেখা করতে বলেছি। সঠিক জবাব না দিলে পারলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পরিকল্পনা প্রণয়নে জনপ্রত্যাশা ও ভবিষ্যৎ প্রয়োজনীয়তার দিকে সবিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন : উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
রবিবার বেলা ১২ টায় উপাচার্যের আবাসিক কার্যালয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে প্রস্তাবিত ওয়াকওয়ে ও ওভার ব্রিজসহ সংশ্লিষ্ট সুবিধা নিয়ে সড়ক ও জনপথ বিভাগের ডিজাইন সেলের প্রকৌশলীদের সাথে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের এক ফলোআপ সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান সভায় সভাপতিত্ব করেন। সভায় উপাচার্য জিরোপয়েন্ট থেকে গল্লামারী চারলেন কাজের তৎপরতার জন্য সওজ বিভাগকে ধন্যবাদ দিয়ে এ অংশে ওয়াকওয়ে ও ওভারব্রিজ নির্মাণের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন এ প্রকল্পটি প্রণয়নের সময় এ বিষয়গুলো অন্তর্ভূক্ত থাকলে এখন নতুন করে চিন্তা করতে হতো না। তিনি বলেন যে কোনো পরিকল্পনা প্রণয়নকালে জনপ্রত্যাশা ও ভবিষ্যতের প্রয়োজনীয়তার বিষয়টিতে সবিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন যাতে প্রকল্পটি বাস্তবায়িত হলে দীর্ঘমেয়াদে সুবিধা পাওয়া যায়। একই সাথে তিনি একটি প্রকল্প প্রণয়ন বা বাস্তবায়নের সংশ্লিষ্ট সকল পক্ষ বা সংস্থার সমন্বয়ের ওপরও জোর দেন। আলোচনাকালে ড্রেন-কাম ওয়াকওয়ে এবং ওভারব্রিজ নির্মাণের টেকনিক্যাল দিক সবিশেষ গুরুত্ব পায় বিশেষ করে বিদ্যুৎ ও টেলিফোন সঞ্চালন লাইন ভূ-গর্ভে স্থাপন, ওভারব্রিজটি দৃষ্টিনন্দন করা। ওভারব্রিজের বিশ্ববিদ্যালয় অংশে ফুডকোর্ট রাখার বিষয়টিও আলোচনায় স্থান পায়। সভায় খুব শীঘ্রই বিদ্যুৎ ও টেলিটকসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের সাথে একটি সমন্বয় সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। দৃষ্টিনন্দন ওয়াকওয়ে ও ওভারব্রিজ নির্মাণে সওজর ডিজাইন সেলকে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য এবং নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের পক্ষ থেকে সংম্লিষ্ট ক্ষেত্রে সম্ভব সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়। পরে ডিজাইন সেলের প্রতিনিধিসহ বিশ্ববিদ্যালয়ের স্থপতি শিক্ষক ও পরিকল্পনাবিদ শিক্ষকবৃন্দ সরেজমিনে নির্মাণাধীন চারলেন প্রকল্পের সম্ভাব্য ওভারব্রিজের জায়গা পরিদর্শন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. খন্দকার মাহফুজ-উদ-দারাইন, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান, সহকারী অধ্যাপক এস এম নাজিমুদ্দীন, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ তানভীর সিদ্দীক, মোঃ আনিসুজ্জামান মাসুদ, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আনোয়ার পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।
তালার সদর প্রেস ক্লাবের পক্ষ থেকে ইউএনও ইকবাল হোসেনকে বিদায়ী সংবর্ধণা
ইলিয়াস হোসেন, তালাঃ
সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেনকে তালা সদর প্রেস ক্লাবের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধণা দেওয়া হয়েছে। রবিবার (৩ জানুয়ারী) সকালে তালা সদর প্রেসক্লাব এর সভাপতি আব্দুল জব্বার এর সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক আকবর হোসেন এর পরিচালনায় এ সংবর্ধণা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, তালা প্রেস ক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হক, তালা থানার ওসি মেহেদী রাসেলসহ স্থানীয় সাংবাদিক বৃন্দরা।
উল্লেখ্য, তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন ইতিমধ্যে গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়ছেন। তিনি ২০১৯ সালের জুলাই মাসে তালা উপজেলায় যোগদানের পর থেকে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তালা উপজেলার মাটি ও মানুষের সাথে মিশে যাওয়া ইউএনও মোঃ ইকবাল হোসেন তার মেধা, সততা, কর্মদক্ষতা, মানবিকতা, যেখানে সমস্যা সেখানেই ছুটে গিয়ে সমাধান করাসহ বিভিন্ন মানবিক গুণাবলীর কারণে জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছিলেন।
খুলনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
ডুমুরিয়া প্রতিনিধি
খুলনায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিল্লাল শিকদার (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।। গতকাল রবিবার সকালে ডুুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা সড়কের বালিয়াখালী ব্রিজের পশ্চিম পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত বেলাল স্থানীয় কৈয়া বাজারের জনৈক জামালের বালুর বেডের (বালুর ব্যবসা) ম্যানেজার ছিলেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল সোয়া ৯টার দিকে বিল্লাল শিকদার কৈয়া বাজার থেকে ব্যবসার পাওনা টাকা আনতে মোটরসাইকেলে (খুলনা-ল-১১-৩০৮২) পাশর্^বর্তী যশোর জেলার কেশবপুরের উদ্দেশ্যে রওনা দেন। তিনি খুলনা-সাতক্ষীরা সড়কের বালিয়াখালী ব্রিজের পশ্চিম প্রান্তে পৌঁছালে পাইকগাছা থেকে ছেড়ে আসা খুলনাগামী যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো জ-১১-১৮৬৩) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল আরোহী বিল্লাল গুরুতর আহত হয়। খবর পেয়ে খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশ তাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্র নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত বিল্লাল শিকদার ঝিনাইদহ সদর উপজেলার জিতড় কুটিপাড়া গ্রামের আব্দুর রহমান শিকদারের ছেলে। খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, ঘাতক বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পলাতক। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
দেশ ও জাতির জন্য রাজনীতি করতে হলে সৈয়দ আশরাফের মত ত্যাগী ও আদর্শবান হতে হবে: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন দু:সময়ের নেতা। তিনি পিতার ন্যায় দেশ প্রেম ও বঙ্গবন্ধু’র আদর্শ থেকে বিন্দুমাত্র বিচ্যুত হননি। তিনি ছাত্র রাজনীতি থেকে আওয়ামী লীগের রাজনীতিতে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি সব সময় দুর্ণীতি অনিয়মের বিরোধীতা করেছেন এবং দুর্ণীতিগ্রস্থদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তিনি একটি স্বচ্ছ রাজনীতি উপহার দিতে নিজেকে দল এবং দেশের জন্য উৎসর্গ করেছেন। তিনি একজন নিরহংকার ও নির্লোভ মানুষ ছিলেন। তাঁকে কোন লোভ বা অহংকার গ্রাস করতে পারে নি। তাঁর নীতি এবং আদর্শ আমাদেরকে মুজিব আদর্শে আরো অনুপ্রাণিত করে। সেজন্যে দেশ ও জাতির জন্য রাজনীতি করতে হলে সৈয়দ আশরাফের মত ত্যাগী ও আদর্শবান হতে হবে। তাহলেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে আরো অগ্রগতি হবে।
রবিবার বাদ মাগরিব বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি ম-লীর সদস্য এবং সাবেক মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যু বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্মরণ সভায় বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা নুর ইসলাম বন্দ, আবুল কালাম আজাদ কামাল, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, তসলিম আহমেদ আশা, এ্যাড. সুলতানা রহমান শিল্পী, মো. সফিকুর রহমান পলাশ, এস এম আসাদুজ্জামান রাসেল। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা বেগ লিয়াকত আলী, মো. জাহাঙ্গীর হোসেন খান, অধ্যা. আলমগীর কবির, এ্যাড. অলোকা নন্দা দাস, প্যানেল আলী আকবর টিপু, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, মোজাম্মেল হক হাওলাদার, কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপন, এ্যাড. সরদার আনিসুর রহমান পপলু, এস এম আকিল উদ্দিন, মো. মোতালেব মিয়া, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, কাউন্সিলর মো. আনিসুর রহমান বিশ্বাষ, মাহাবুবুল আলম বাবলু মোল্লা, আব্দুল হাই পলাশ, এ্যাড. শেখ ফারুক হোসেন, এমরানুল হক বাবু, শেখ হাসান ইফতেখার চালু, আতাউর রহমান শিকদার রাজু, মো. শিহাব উদ্দিন, এ্যাড. শামীম মোশাররফ, মীর মো. লিটন, আজম খান, অহিদুল ইসলাম পলাশ, নূরীনা রহমান বিউটি, নুরজাহান রুমি, আইরিন চৌধুরী, মুন্সি নাহিদুজ্জামান, তাজুল ইসলাম, ইয়াছিন আরাফাত, অভিজিৎ চক্রবর্তী দেবু, জব্বার আলী হীরা, সোহান হাসান শাওন, মাহমুদুর রহমান সুজন, মাহমুদুর রহমান রাজেস, জহির আব্বাস, চিন্ময় মিত্র, আব্দুল কাদের সৈকত, ওমর কামাল, নিশাত ফেরদৌস অনি সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দিঘলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া, অস্ত্র উদ্ধার
আসাদ, দিঘলিয়া
দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, বাড়ি ভাংচুর, অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি। এলাকাবাসী সুত্রে জানাযায়, উপজেলার সেনহাটী ইউনিয়নের চন্দনীমল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। গতকাল বরিবার মাসুদ সরদার ও আনোয়ার ওরফে আনার এর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার খবর পেয়ে ইউপি চেয়ারম্যান জিয়া গাজীর লোকজন মাসুদ সরদারকে খুজতে গিয়ে না পেয়ে তার সৎ ভাই মামুনের বাড়ি ভাংচুর করে ও মাসুদ রানার বােিড় হামলা চালিয়ে ভাংচুর করে। ইউনিয়ন পরিষদের চৌকিদার জিয়ার গাড়ি ভাংচুর করে। ঘটনা স্থল থেকে পুলিশ একটি অস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে। ইউপি চেয়ারম্যান জিয়া গাজীর কাছে। ঘটনার বিষয় জানতে চাইলে পারে কথা বলবেন বলে ফোন কেটে দেন। এ বিষয় দিঘলিয়া থানায় অফিসার ইনচার্জ আহসান উল্লাহ চৌধুরী বলেন, এলাকায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। তদন্ত করে ব্যবস্থ নেওয়া হবে।
বেগম খালেদা জিয়ার নির্দেশনায় বিএনপি সর্বদা সাধারণ মানুষের পাশে থাকে: হেলাল
খবর বিজ্ঞপ্তি
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় দেশ জুরেই চলমান কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকাল ১১ টায় রুপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মদপুর গ্রামে বিএনপি নেতা শেখ শফিকুল ইসলাম শফিকের পক্ষ থেকে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, এ সময় তিনি বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় বিএনপি সর্বদা সাধারণ মানুষের পাশে থাকে, তারই ধারাবাহিকতায় দেশে করোনার পাদুর্ভাবের শুরু থেকে আজ অবদি সারা দেশে সাধারণ মানুষের মাঝে বিএনপির সহয়তা অব্যাহত রয়েছে। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। প্রথম দফায় প্রায় ২৫০ মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়। এ সময় উপ¯ি’ত ছিলেন খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুল হাসান বাপ্পি, সহ সভাপতি খান জুলফিকার আলী জুলু, মেজবাউল আলম, ইবাদুল হক রুবায়েত, মোল্লা সাইফুর রহমান, রামপাল থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, ইলিয়াস মল্লিক, মিরাজুর রহমান মিরাজ, আতাউর রহমান রুনু, কামরান হাসান, আব্দুল মান্নান মিস্ত্রি, গোলাম মোস্তফা তুহিন, বুলু চৌধুরী, হাবিবুর রহমান হবি, মোল্লা আইয়ুব হোসেন নাজিমুজ্জামান জনি, মোল্লা রিয়াজুল ইসলাম, হুমায়ুন মোল্লা, ফরিদ আনোয়ার, খান ইসমাঈল হোসেন, আজিজুল ইসলাম, শফিকুল ইসলাম বা”চু, হাবিবুর রহমান বেলাল, মুসা, মিজানুর রহমান মিজান, শিব্বির আহমেদ সুমন, বোরহান উদ্দিন, রাসেল শেখ, সাব্বির আহমেদ টগর প্রমুখ।
জনবিচ্ছিন্ন সরকার বিএনপিসহ বিরোধী দলগুলোকে নির্মূল করতে চক্রান্তজাল বুনে যাচ্ছে:মঞ্জু
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বর্তমান শাসকগোষ্ঠী নানাভাবে নানা কায়দায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে নির্মূল করার জন্য মরিয়া হয়ে উঠেছে। আর এ কারণেই দেশব্যাপী জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য হত্যা, গুপ্তহত্যা, গুম, অপহরণের মতো ভয়ংকর মানবতাবিরোধী ঘটনা সংঘটিত করছে। বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ যাতে বর্তমান দু:শাসনের বিরুদ্ধে মুখ খুলতে না পারে সেজন্য তাদের বিরুদ্ধে নানাভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে, চালানো হচ্ছে জুলুম নির্যাতন। আর এই জুলুমের উদ্দেশ্যই হচ্ছে বিরোধী দলগুলোর অস্তিত্ব মুছে ফেলে নিজেদের একচ্ছত্র স্বৈরাচারী শাসন টিকিয়ে রাখা।
মঞ্জু রবিবার বিকাল ৪টায় সোনাডাঙ্গা থানা বিএনপির দলীয় কার্যালয়ে দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে আরও বলেন, বর্তমান ভোটারবিহীন জনবিচ্ছিন্ন সরকার বিএনপিসহ দেশের বিরোধী দলগুলোকে নির্মূল করে একদলীয় শাসনকে পাকাপোক্ত করতে নিরবচ্ছিন্নভাবে চক্রান্তজাল বুনে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় মিথ্যা মামলায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লবকে গ্রেফতার করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যক্ষ তরিকুল ইসলাম, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, ইকবাল হোসেন খোকন, মুজিবর রহমান, সাজ্জাদ হোসেন পরাগ, আকরাম হোসেন খোকন, সরদার রবিউল ইসলাম রবি, শামীম আশরাফ, ফরিদ উদ্দিন মানিক, মোস্তফা জামান মিন্টু, মুশফিকুর রহমান অভি, আরিফুর রহমান আরিফ, এমরান হোসেন, আলমগীর হোসেন, কওসারী জাহান মঞ্জু, মুন্নি জামান, রাজু আহমেদ রাজ, মিরাজুল ইসলাম, শেখ আল মামুন, ইজবুল রহমান ইমুল, রুহুল আমিন, রাসেল, ইয়াদুল ইসলাম, বেল্লাল হোসেন প্রমুখ।
কেন্দ্রীয় বিএনপির ৩দিনের কর্মসূচি পালন করবে খুলনা বিএনপি
খবর বিজ্ঞপ্তি
বর্তমান আওয়ামী সরকার ২০১৪ সালের ৫ জানুয়ারি সকল রাজনৈতিক দলের নির্বাচন বয়কটের ফলে প্রার্থী ও ভোটার বিহীন একতরফা ও একদলীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসিন হওয়ার প্রতিবাদে আগামী ৫ জানুয়ারি মঙ্গলবার দেশব্যাপী বিএনপির সকল দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কালা ব্যাজ দারণ করে দলীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচী। ৭ জানুয়ারি দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে দেশ্যব্যাপী মহানগর, জেলা উপজেলা সদরে মানববন্ধন কর্মসূচী। ১০ জানুয়ারি রবিবার বর্তমান সরকারের আজ্ঞাবহ ও মেরুদন্ডহীন দূর্নীতিগ্রস্থ নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবীতে দেশব্যাপী মানববন্ধন কর্মসূচীসমূহ সফল করার জন্য আজ মহানগর ও জেলা বিএনপির জরুরী সভা সকাল সাড়ে ১১টায় মহানর বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সভায় মহানগর ও জেলা বিএনপি, থানা, অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক আমির এজাজ খান।
ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) খুলনা জেলা কমিটির সভা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের ওয়ার্কার্স পাটি (মার্কসবাদী) খুলনা জেলা কমিটির এক সভা রবিবার বেলা ১১টায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি মোঃ মোজাম্মেল হক খানের সভাপতিত্বে বক্তব্য রাখেনÑজেলা সাধারণ সম্পাদক গাজী নওশের আলী, গাজী লুৎফর রহমান, গোলাম হোসেন মোড়ল, শফিয়ার রহমান, মোকলেসুর রহমান মুকুল, স্বপন মল্লিক, জালাল মোল্লা প্রমুখ। সভায় জানুয়ারী থেকে মার্চ পর্যন্ত শাখা কমিটিসমূহ গঠনের জন্য সিদ্ধান্ত গৃহীত হয় এবং ০৮ জানুয়ারী আলীম জুট মিলস গেট সমাবেশ, ১১ জানুয়ারী খালিশপুর জুট মিলস গেট সমাবেশ ও ১৬ জানুয়ারী জেজেআই গেট সমাবেশ সফলের জন্য বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয়। অপর এক প্রস্তাবে যশোর বাঘারপাড়ায় প্রখ্যাত কমিউনিস্ট নেতা প্রয়াত কমরেড অমল সেন স্মরণমেলায় অংশগ্রহণ, ডুমুরিয়া উপজেলায় হরিনদী ড্রেজিংয়ের দাবীতে জানুয়ারী মাসব্যাপী ১নং ধামালিয়া ইউনিয়ন, ৩নং রুদাঘরা ইউনিয়ন ও ৫নং আটলিয়া ইউনিয়নের প্রতিটি গ্রামে ঠুলি বৈঠক করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও ফুলতলা গোলদারপাড়া থেকে বিল ডাকাতিয়ায় যাওয়ার রাস্তাটি বন্ধ হওয়ার কারণে কৃষকসহ সাধারণের যাতায়াতে মারাত্মক বিঘœ হচ্ছে। তাই অবিলম্বে উক্ত রাস্তাটি উন্মুক্ত করে যাতে কৃষকসহ সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে তার ব্যবস্থা করার আহ্বান জানানো হয়।
বাগেরহাটের বিদায়ী জেলা প্রশাসক-কে ফুলেল শুভেচ্ছা
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের বিদায়ী জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ-কে ফকিরহাট উপজেলা প্রশাসনের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। রবিবার সকাল ১১টায় উপজেলার টাউন নওয়াপাড়ার বঙ্গবন্ধু মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্তরে এই ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোছাঃ শাহানাজ পারভীন, ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান, উপজেলা সহকারী কশিমনার (ভুমি) রহিমা সুলতানা বুশরা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে, সাধারন সম্পাদক মোড়ল জাহিদুল ইসলাম, যুগ্ন-সাধারন সম্পাদক অমল দত্ত মনি ও শিক্ষক রিংকু চক্রবর্তী প্রমুখ।
ফকিরহাটে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে স্বাধীনতার ৫০বছর পূর্তিতে সাবেক নির্বাচন কমিশনার সৈদয় গোলাম মাহবুব আলী স্মৃতি ৮দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ রবিবার দুপুর ১টায় আট্টাকা কে, আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আ: রাজ্জাক, জেলা ক্রীড়া অফিসার মো: মিজানুর রহমান, আট্টাকা স্কুলের সভাপতি মো: সাইফুল ইসলাম, মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরির্দশক (এসআই) নুরে আলম, বিশিষ্ট ক্রীড়াবিদ মোস্তাহিদুর রহমান মুক্ত। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু। খেলায় বিজয়ী হয়েছেন একটিভ ফ্রেন্ডস ফকিরহাট। রানার্স আপ হয়েছে আট্টাকা স্পোটিং ক্লাব। ম্যান অব দা ম্যাচ হয়েছে বিজয়ী দলের রানা ও ম্যান সিরিজ হয়েছে রানার্স আপ দলের ইমতিয়াজ। বাহিরদিয়া-মানসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: সাইফুল ইসলামের পক্ষ থেকে তাদেরকে পুরস্কার প্রদান করা হয়।
মণিরামপুর হাসপাতালের টিএইচওকে মারপিট : সেকমো গ্রেফতার
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (টিএইচও) ডা. শুভ্রারানী দেবনাথকে মারপিটের ঘটনা ঘটেছে। গতকাল রোববার সকাল পৌনে ১০ টার দিকে হাসপাতাল চত্বরে ঘটনাটি ঘটে। পুলিশ অভিযুক্ত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) আবু তৌহিদকে গ্রেফতার করেছে। এই ঘটনায় শুভ্রারানী দেবনাথ বাদী হয়ে থানায় মামলা করেছেন। তবে হামলার কারণ জানা যায়নি। আবু তৌহিদ উপজেলার নোয়ালী পারখাজুরা গ্রামের লুৎফর রহমানের ছেলে। সে রাজগঞ্জ উপ-স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত। এদিকে খবর পেয়ে তাৎক্ষণিক মণিরামপুর হাসপাতালে আসেন যশোরের সিভিল সার্জন ডা.শেখ আবু শাহীন। শুভ্রারানী বলেন, সকালে হাসপাতালের প্রধান ফটকে দাঁড়িয়ে কয়েকজন চিকিৎসকের সাথে আমি ফুল বাগানের কাজ দেখছিলাম। এসময় মোটরসাইকেল হাকিয়ে সেখানে আসেন আবু তৌহিদ। আমি জানতে চাই, উপ-স্বাস্থ্যকেন্দ্র ছেড়ে কেন সে এখানে এসেছে। কোন উত্তর না দিয়ে সে হাতে থাকা একটি তালা আমার দিকে ছুড়ে দেয়। এরপর গালিগালাজ করে সে আমার মুখে ও মাথায় কয়েকটি চড়থাপ্পড় মারে। তখন সাথে থাকা চিকিৎসকরা ও আমার গাড়ি চালক আবু মুসা তাকে থামানোর চেষ্টা করেন।
শুভ্রারানী দেবনাথের গাড়ি চালক আবু মুসা বলেন, মোটরসাইকেলের উপর বসে থেকে ম্যাডামকে মারপিট করে তৌহিদ। ওইসময় আমি তাকে ঝাঁপটে ধরে ম্যাডামকে রক্ষা করি। এদিকে প্রধানের উপর হামলার ঘটনায় ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত সেমকো তৌহিদকে মারপিট করে একটি কক্ষে আটকে রাখেন হাসপাতালের অন্যরা। পরে পুলিশ সেখানে হাজির হয়ে তাকে উদ্ধার করে। হাসপাতালের একাধিক স্টাফ জানান, গত শনিবার (২ জানুয়ারি) একবার হাসপাতালে আসেন তৌহিদ। এরপর ম্যাডামের সাথে তার বাকবিত-া হয়। তখন সিভিল সার্জনও হাসপাতালে উপস্থিত ছিলেন।
তারা জানান, রাজগঞ্জ কেন্দ্রে যে কক্ষে তৌহিদ বসেন সকালে সেই কক্ষটি তালাবন্ধ পেয়ে হাসপাতালে আসেন তিনি। আসার পথে চ-িপুর কমিউনিটি ক্লিনিক বন্ধ দেখতে পান তৌহিদ। সেন্টার বন্ধ থাকলেও তালা খোলা দেখতে পেয়ে তিনি সেই তালা সাথে নিয়ে আসেন। এরপর ম্যাডামের কাছে ক্লিনিক বন্ধ থাকার কারণ জানতে চান।
শুভ্রারানী দেবনাথ বলেন, রাজাগঞ্জ উপ-স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্বরত চিকিৎসক সুমনগুপ্ত অসুস্থ হয়ে খুলনায় চিকিৎসা নিচ্ছেন। সেই কারণে সেকমো তৌহিদের সেখানে ডিউটি করার কথা।
অভিযুক্ত আবু তৌহিদ বলেন, হাসপাতালে ঢোকার পর কি হয়েছে আমি বলতে পারব না। আমি ম্যাডামকে মারিনি। হাসপাতালের সবাই আমাকে খুব মেরেছেন।
মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, সরকারি কাজে বাধা দেওয়া ও হাসপাতালের প্রধানের উপর হামলার ঘটনায় টিএইচও শুভ্রারানী বাদি হয়ে থানায় মামলা করেছেন। হামলাকারী থানা হেফাজতে রয়েছে।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, খবর শুনে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্ত আবু তৌহিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইন্দুরকানীতে ছাত্রদলে ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধি
ইন্দুরকানীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে । রোববার উপজেলা ছাত্রদলের কার্যালয়ে উপজেলা ছাত্রদলের সভাপতি শাহিদুল ইসলাম শহিদ এর সভাপতিত্বে সাধারন সম্পাদক আল আমিন হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তাব্য রাখেন উপজেলা ছাত্রদলের সহ সভাপতি মোঃ ইউনুস আকন, যুগ্ন সাধারন সম্পাদক সাইমুন, সাংগঠনিক সম্পাদক সাদিকুল ইসলাম, কলেজ শাখার সাবেক সভাপতি জুয়েল রানা, আহবায়ক বরকত উল্লাহ,যুগ্ন আহবায়ক রিয়াজুল ইসলাম শুভ,পত্তাশী ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব মোঃ শাহীন ফরাজী,পাড়েরহাট ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলাম তরুন,বালিপাড়া ছাত্রনেতা তরিকুল ইসলাম বাবু,বেল্লাল,রাজিব, তুহিন, রাকিব, সোহেল, প্রমুখ ।
ঝিনাইদহে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি-
‘সব শিশুকে সঙ্গে নিয়ে বদলে দেব এ পৃথিবী’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করা হয়েছে। রোববার সকালে শিশু একাডেমী মিলনায়তনে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ)’র এর পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এনসিটিএফ’র সভাপতি তাসনিম ফারহান ¯েœহা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা: জাহিদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়সাল আহমেদ, সিও সংস্থার সহকারী প্রশাসনিক কর্মকর্তা মাফিদুন্নেছা শিলা, এনসিটিএফ’র সাবেক সভাপতি সোয়াদ আহম্মদ, সাধারণ সম্পাদক রেদওয়ান আহম্মেদ রাতুল, সাবেক সাধারণ সম্পাদক আজমীর হোসেন। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে শহরের বিভিন্ন এলাকার অর্ধ শতাধিক শিশুদের হাতে কম্বল ও মাস্ক তুলে দেন অতিথিবৃন্দ।
শব্দ দূষন বন্ধের দাবিতে ঝিনাইদহে সংবাদ সম্মেলন
ঝিনাইদহ প্রতিনিধি-
শব্দ দূষন রোধে ঝিনাইদহ শহরে যত্রতত্র মাইকিং বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ প্রেসক্লাবে যুব ফেডারেশন নামের একটি সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুব ফেডারেশনের আহবায়ক বিশিষ্ট সমাজ সেবক এস এম রবি। এসময় উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত অধ্যক্ষ খন্দকার হাফিজ ফারুক, ঘাতক দালাল নির্মূল কমিটির ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. লিয়াকত আলী, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি এ্যাড. কানন কুমার দাস, সম্মিলিত সাংস্কৃতিক জোটের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি একরামুল হক লিকু, সাধারণ সম্পাদক রাজু আহমেদ মিজান, সাংগঠনিক সম্পাদক বিএম আনোয়ার হুসাইন, এস ঘরানা ইন্সটিটিউটের পরিচালক শাহানাজ পারভিন সেতুসহ নানা শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় লিখিত বক্তব্যে জানানো হয়। সম্প্রতি ঝিনাইদহ শহরের শব্দদূষন সহ্যসীমা অতিক্রম করেছে। ফুল ভলিয়ম সাইন্ডে মাছ, মাংস, কোচিং সেন্টারে ভর্তি, প্রাইভেট হাসাপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টারের প্রচার, এনার্জি বাল্ব এবং ইদুর মারার ঔষধ বিক্রি, পাড়া মহল্লায় পিকনিকের নামে রাতভর গানবাজনাসহ নানা অজুহাতে প্রচার মাংকিং অব্যাহত রয়েছে। এছাড়াও যানবাহনের হর্ন, রাতে ইটভাঙ্গার শব্দ, সিমেন্ট মিকসারের শব্দ গ্রীলের দোকানের হাতুড়ি পেটানো, জেনারেটরের শব্দ ও ক্যানেটের দোকানে উচ্চ আওয়াজে গান বাজানো শব্দসহ নসিমন করিমনের ভটভটির শব্দে অতিষ্ট হয়ে পড়েছে শহরবাসী। অতিমাত্রায় শব্দ দূষনের ফলে মানুষের শ্রুতিসীমা হারিয়ে ফেলছে। চিকিৎসকের মতে শব্দদূষনের ফলে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে শিশু, গর্ভবতি মা এবং হৃদরোগে আক্রান্ত ব্যক্তি। মাত্রাতিরিক্ত শব্দদূষনের ফলে শ্রবনশক্তি লোপ, উচ্চ রক্তচাপ, মাথাধরা, অনিদ্রা, হৃদযন্তের সমস্যাসহ নানা রকম মানষিক সমস্যা সৃষ্টি হয়। উল্লেখ্য, পরিবেশ অদিদপ্তরের এক জরিপের মাধ্যমে জানা যায় মাত্রাতিরিক্ত শব্দের কারণে ইতিমধ্যেই দেশের প্রায় ১২ শতাংশ মানুষের শ্রবনশক্তি হ্রাস পেয়েছে। এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে সংবাদ সম্মেলনের মাধ্যমে যুব ফেডারেশনের পক্ষ থেকে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
বটিয়াঘাটায় সংবাদ সম্মেলন
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলার বিরাট গ্রামের মরহুম আক্কেল আলীর পুত্র জাহিদ শেখ গতকাল বেলা ১২ টায় উপজেলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। সম্মেলনের লিখিত বক্তব্যে তিনি জানান, তিনি দীর্ঘদিন ধরে জাহাজে মাষ্টারী পদে চাকুরী করেন। একই এলাকার আলাউদ্দিনের পুত্র গোলাম (৫০) ও মনি (৪০) এবং মরহুম শওকত তরফদারের পুত্র নান্নু (৪৫) অত্যন্ত জঘন্য ও পাষন্ড প্রকৃতির লোক। তাদের সাথে তার বিভিন্ন ধরনের দীর্ঘদিনের গোলযোগ বিদ্যমান থাকায় প্রায়শঃ হুমকি-ধামকি চালিয়ে আসছে। গত শনিবার সকাল সাড়ে নয়টার দিকে বিবাদী গোলাম তার নিজ ব্যবহৃত ০১৭১১১৪৫৪৭৯ মোবাইল নম্বর থেকে তার ০১৯১৩৪০৭৬০৮ নম্বরে ফোন দিয়ে বিরাট স্কুল মাঠে ডেকে নেয়। সকাল ১০ টায় ঘটনাস্থলে পৌঁছালে বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে তাকে এলোপাতাড়ি মারপিট করে নীলাফোলা জখম করে এবং নাক ও মুখে কিল ঘুষি মেরে রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন ছুঁটে এসে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসক দিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অতপর থানায় এজাহার দায়ের করেন। তিনি এ ব্যাপারে আইগত প্রতিকার পেতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।
ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের নানা কর্মসূচীতে অংশগ্রহন
ডুমুরিয়া প্রতিনিধি
আরাজি ডুমুরিয়া গ্রামের ছায়েব আলী মোল্লার স্ত্রী আমেনা বেগম (৫৫) গতকাল সকাল ১০ টায় ইন্তেকাল করেন (ইন্না …. রাজেউন)। তার মৃত্যুর খবর পেয়ে ছুটে যান ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম। তিনি মরহুমার স্বজনদের স্বান্তনা দেন । আছরবাদ সাজিয়াড়া মাদ্রাসায় জানাজায় অংশ নেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ণ প্রত্যাশী সাংবাদিক জাহাঙ্গীর এর আগে সাজিয়াড়ায় সড়ক দূর্ঘটনায় আহত সদর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অশোক বর্ধনকে দেখতে যান। এসময়ে উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য আসলাম খান, আওয়ামী লীগ নেতা রতন কুমার কুন্ডু। বিকেল ৩ টায় ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন হাজিডাঙ্গা গ্রামের তরিকুল মোড়লের মেয়ে লাবনীর চিকিৎসার খোজঁ খবর নেন। এছাড়া সকাল ৬ টা থেকে ১০ টা পর্যন্ত এবং বিকেল ৪ টা থেকে ৯ টা পর্যন্ত আরাজি সাজিয়াড়া, সাজিয়াড়া, আরাজি ডুমুরিয়া, মির্জাপুর ও আরাজি ডুমুরিয়ার বিভিন্ন শ্রেণী পেশার মানুষেন সাথে কুশল বিনিময় করেন। উল্লেখ্য গত ১৫ বছর ধরে সাংবাদিক জাহাঙ্গীর দলীয় কর্মকান্ডসহ সকল সামাজিক ও মানবিক কর্মকান্ডে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।
মহেশপুর মুক্তিযোদ্ধা সংসদকে ভূয়া মুক্তিযোদ্ধা মুক্ত করা হবে
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
মুক্তিযুদ্ধ চলাকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান চৌধুরী বলেছেন,ভূয়া মুক্তিযোদ্ধা বাছাই করে মুক্তিযোদ্ধা সংসদকে ভূয়া মুক্তিযোদ্ধা মুক্ত করা হবে। দেশ বিরোধী কাজ করে মুক্তিযোদ্ধার লেবেল নিয়ে ঘুরবেন আমরা তা কখনই হতে দেবো না। আমরা আমাদের সংসদে ভূয়া মুক্তিযোদ্ধাদের ঠাই দেবোনা। ভূয়া মুক্ত করবোই সংসদকে। বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান চৌধুরীর সভাপতিত্বে গতাকাল রোববার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলা মুক্তিযাদ্ধা সংসদে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ চলাকালীন ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম,উপজেলা মুক্তিযাদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু তালেব, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রবিউল আওয়াল,পৌর মুক্তিযাদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজি আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মহেন্দ্র নাথ বিশ্বাস,বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা রাধা রমন পাল,ইউনিয়ন কমান্ডার আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী প্রমুখ।
মহেশপুরে পুলিশের হাতে ইয়াবাসহ ব্যবসায়ী আটক
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ গতকাল রোববার দুপুরে সীমান্ত এলাকা থেকে ২৫ পিচ ইয়াবা টেবলেটসহ ব্যবসায়ী সজীব মন্ডলকে (২২) আটক করেছে। থানা সুত্রে জানাগেছে,দুপুরে থানার এ এস আই সজল কুমার গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকার তৌলটুপির মাঠ এলাকা থেকে ২৫ পিচ ইয়াবা টেবলেটসব স্বরুপপুর পশ্বিমপাড়ার সুলতান মন্ডলের ছেলে সজীব মন্ডলকে অটক করে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান,দুপুরে ইয়াবাসহ ব্যবসায়ী সজীব মন্ডলকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
কমরেড জি এম শাহজাহানের মৃত্যুতে গণসংহতি আন্দোলনের শোক ও সমবেদনা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগর কমিটির সম্পাদকম-লীর সাবেক সদস্য, বেকারী শ্রমিক ইউনিয়ন খুলনা জেলার সাবেক সাধারণ সম্পাদক ও টিইউসি নেতা কমরেড জি এম শাহজাহান (৬৮) গতকাল সকাল ৬:৩০টায় কয়রা উপজেলার ফতেকাটি গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তিনি বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ কন্যা, ১ পুত্র শরীফুল ইসলাম সবুজ, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন গণসংহতি আন্দোলন নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেনÑগণসংহতি আন্দোলন-এর জাতীয় পরিষদ সদস্য ও খুলনা জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, সদস্য সচিব মারুফ গাজী, ফুলতলা উপজেলা আহ্বায়ক অলিয়ার রহমান, সদস্য সচিব শহিদুল ইসলাম, খালিশপুর থানা আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন লিটু, সদস্য সচিব আনোয়ার হোসেন, ছাত্র ফেডারেশন খুলনা মহানগর আহ্বায়ক আল আমিন শেখ, সদস্য সচিব অনিক ইসলাম প্রমুখ।
সাংবাদিক আশিকের উপর হামলায় দৌলতপুর রিপোর্টার্স ইউনিটি’র তীব্র নিন্দা
খবর বিজ্ঞপ্তি
নগরীর দৌলতপুর মাংস পট্টীর মৃত জলীল কসাইয়ের ছেলে তুহিন শেখসহ অজ্ঞাত ২/৩ জন কর্তৃক গত ১ জানুয়ারী সকাল ১০টায় সংগঠনের নির্বাহী সদস্য ও দৈনিক প্রবাহের দৌলতপুর থানা প্রতিনিধি মোঃ আশিকুর রহমান হামলার শিকার হন। উল্লেখ্য, শুক্রবার মহিষের মাংসের সাথে অসুস্থ গরুর মাংস বিক্রয় করা হয়, এমনই অভিযোগের ভিত্তিতে তথ্যটি যাচাইয়ের জন্য কথাবার্তার এক পর্যায়ে তারা আশিককে হামলা ও লাঞ্ছিত করে। দৌলতপুর রিপোর্টার্স ইউনিটি’র পক্ষ থেকে এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন ইউনিটি’র আহ্বায়ক শেখ আবু আসলাম বাবু, সদস্য সচিব এজাজ আহমেদ, নির্বাহী সদস্য আহসানুল আমিন জর্জ, গোলাম রসুল বাদশা, মোঃ রিপন মোল্লা, শরীফুল ইসলাম শাওনা, মিজানুর রহমান মিল্টন, শিমুল মোল্লা, মিজানুর রহমান স্বাধীন, রিপন হাওলাদার, শেখ শাহজাহান, মোঃ লিটন হোসেন, শেখ মোহাম্মদ শান্ত প্রমুখ।
শিরোমণি ফার্নিচার কারখানার কর্মচারী বিল্লালকে ইট দিয়ে আঘাত করে আহত করেছে নূর ইসলাম
ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি
নগরীর শিরোমণি মেসার্স মডার্ণ এন্টারপ্রাইজ এন্ড মডার্ণ ডোর ফার্নিচার কারখানার কর্মচারী মোঃ বিল্লাল হোসেনকে একই এলাকার মৃত হারুণ শেখের পুত্র মোঃ নূর ইসলাম ২ জানুয়ারীশনিবার বেলা সাড়ে ১১ টায় ফার্নিচারের কারখানায় এসে কর্মচারীদের উদ্দেশ্য করে বলেন মেশিন চালানো যাবে না। মেশিন চালালে বড় ধরনের ক্ষতি করা হবে বলে সাসিয়ে যায়। সাসিয়ে যাওয়ার ১৫ মিনিট পরে নূর ইসলামের দ্বিতীয় তলার বিল্ডিং এর উপর থেকে ১ টি আস্ত ইট ফার্নিচার ঘরের চালের উপর স্বজোরে ছুড়ে মারে । এতে চালের টিন ছিদ্র হয়ে মেশিনের কর্মরত কর্মচারী মোঃ বিল্লাল হোসেনের মাথা ঘেষে হাটুর উপর এসে পড়ায় গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাৎক্ষনিক ভাবে অন্য কর্মচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে তাকে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় ফার্নিচারের মালিক মোসাঃ লোটাস বেগম বাদী হয়ে মোঃ নূর ইসলাম(৪৫)কে আসামী করে খানজাহান আলী থানায় একটি অভিযোগ দায়ের করেন। যার নং- আর-০১, তারিখ-০২/০১/২০২১ । এব্যাপারে খানজাহান আলী থানার এসআই লূৎফুল হায়দার জানান, এঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
কমরেড জি এম শাহজাহানের মৃত্যুতে সিপিবি সোনাডাঙ্গা থানার শোক ও সমবেদনা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগর কমিটির সম্পাদকম-লীর সাবেক সদস্য, বেকারী শ্রমিক ইউনিয়ন খুলনা জেলার সাবেক সাধারণ সম্পাদক ও টিইউসি নেতা কমরেড জি এম শাহজাহান (৬৮) গতকাল সকাল ৬:৩০টায় কয়রা উপজেলার ফতেকাটি গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তিনি বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ কন্যা, ১ পুত্র শরীফুল ইসলাম সবুজ, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন সিপিবি সোনাডাঙ্গার নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেনÑসিপিবি সোনাডাঙ্গা থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, সাধারণ সম্পাদক শ্রমিক নেতা রুস্তম আলী হাওলাদার, নির্বাহী সদস্য মাহফুজুর রহমান মুকুল, অধ্যাপক সঞ্জয় সাহা, এড. গৌরাঙ্গ সরকার, নীরজ রায়, পারভীন আক্তার শিলা, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, বীর মুক্তিযোদ্ধা নারদ রায়, শরীফুল ইসলাম সেলিম, বীর মুক্তিযোদ্ধা পঙ্কজ পাল, ফিরোজ মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন রায়, সরোজ দাস পিণ্টু, জীবন বাছাড়, তুষার বর্মণ প্রমুখ।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে বাগেরহাটে নবাগত জেলা প্রশাসকের যোগদান
বাগেরহাট প্রতিনিধি
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে বাগেরহাটে নবাগত জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন আ ন ম ফয়জুল হক। রবিবার (০৩ জানুয়ারি) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন তিনি। এসময় বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক রিজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শাহিনুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোছাব্বেরুল ইসলামসহ জেলা প্রশাসনের উর্ধোতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে বাগেরহাট খানজাহান আলী (রহ) এর মাজার জিয়ারত করেন নবাগত জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক। বিদায়ী জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের স্থলাভিষিক্ত হয়ে ২১তম জেলা প্রশাসক হিসেবে বাগেরহাটে যোগদান করলেন তিনি।
এর আগে আ ন ম ফয়জুল হক স্থানীয় সরকার বিভাগের উপসচিব, অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিদায়ী জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদকে কক্সবাজারের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।
মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের ভগ্নিপতির মৃত্যুতে শোক
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা মহানগর কমিটির সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ উল ইসলামের বড় ভগ্নিপতি ও চাঁনমারীর বিশিষ্ট কাঠ ব্যবসায়ী মোঃ শাহজাহান হাওলাদার (৭৩) রবিবার ভোর ৪:৪৫ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দুরারোগ্য ব্যাধিতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ জোহর বাদ মরহুমের নামাজে জানাজা শেষে তাঁকে লবণচরা হাজী মালেক কবরস্থানে দাফন করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন মহানগর ওয়ার্কার্স পার্টির সম্মাদকম-লীর সদস্য কমরেড মনির আহমেদ, বাবুল হোসেন, ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এড. ফারুখ, সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন, চাঁনমারী বাজার কমিটির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, বিশিষ্ট সমাজসেবক দুলু প্রমুখ। এদিকে কমরেড এস এম ফারুখ উল ইসলামের বড় ভগ্নিপতির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেনÑওয়ার্কার্স পার্টি খুলনা মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, সম্পাদকম-লীর সদস্য কমরেড মনির আহমেদ, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য কমরেড মনিরুজ্জামান, কমরেড কৌশিক দে বাপী, কমরেড মোঃ আলাউদ্দিন, কমরেড মনির হোসেন, কমরেড বাবুল আখতার, কমরেড আরিফুর রহমান বিপ্লব, কমরেড অজয় দে, কমরেড এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, কমরেড হাফিজুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।
ঝিনাইদহে প্যারা মেডিকেল ডাক্তার এসোসিয়েশন খুলনা বিভাগীয় কার্ষালয়ের উদ্বোধন
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে বাংলাদেশ প্যারা মেডিকেল ডাক্তার এসোসিয়েশন (বিপিডিএ) খুলনা বিভাগীয় অস্থায়ী কার্ষালয়ের উদ্ভোধন করা হয়েছে। রোববার দুপুরে ঝিনাইদহ শহরের হামদহ শেখপাড়া এলাকায় ফিতা কেটে এ কার্ষালয়ের উদ্ভোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্যারা মেডিকেল ডাক্তার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. আর এম রনি, সহ-সভাপতি ডা. কামাল হোসেন. যুগ্ম মহাসচিব ডা. মোশাররফ হোসেন, ডা. ফজলুর রহমান তপন, তথ্য ও যোগাযোগ সম্পাদক ডা. আমীরুল ইসলাম, সাহিত্য সম্পাদক ডা. আব্দুল জব্বার, ঝিনাইদহ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রাজু আহম্মেদ, যুবলীগ নেতা তরুন সমাজসেবক বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। পরে আলোচনা সভা শেষে বাংলাদেশ প্যারা মেডিকেল ডাক্তার এসোসিয়েশন খুলনা বিভাগীয় কমিটি গঠন করা হয়। এতে ডা. নজরুল ইসলাম, ডা. জাফর ইকবালকে যুগ্ম আহবায়ক ও ডা. জুইস উজ্জামানকে সদস্য করে ৫০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।











































