Home আঞ্চলিক দিঘলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া, অস্ত্র উদ্ধার

দিঘলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া, অস্ত্র উদ্ধার

8

আসাদ, দিঘলিয়া

দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, বাড়ি ভাংচুর, অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।

এলাকাবাসী সুত্রে জানাযায়, উপজেলার সেনহাটী ইউনিয়নের চন্দনীমল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। বরিবার মাসুদ সরদার ও আনোয়ার ওরফে আনার এর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার খবর পেয়ে ইউপি চেয়ারম্যান জিয়া গাজীর লোকজন মাসুদ সরদারকে খুজতে গিয়ে না পেয়ে তার সৎ ভাই মামুনের বাড়ি ভাংচুর করে ও মাসুদ রানার বাড়ি হামলা চালিয়ে ভাংচুর করে। ইউনিয়ন পরিষদের চৌকিদার জিয়ার গাড়ি ভাংচুর করে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি অস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে।

ইউপি চেয়ারম্যান জিয়া গাজীর কাছে৷ ঘটনার বিষয় জানতে চাইলে পারে কথা বলবেন বলে ফোন কেটে দেন। এ বিষয় দিঘলিয়া থানায় অফিসার ইনচার্জ আহসান উল্লাহ চৌধুরী বলেন, এলাকায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। তদন্ত করে ব্যবস্থ নেওয়া হবে।