স্টাফ রিপোর্টার
অপহরণ নয় স্বামীকে ঘরে আটকে রেখে পুরনো প্রেমের টানে প্রেমিকের হাত ধরে ঘর ছেড়েছে সৌদি প্রবাসীর কন্যা (১৪)। ঘটনাটি ঘটেছে খুলনার রূপসা উপজেলার উত্তর বাগমারা গ্রামে। ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে কন্যার পরিবার রূপসা থানায় ৫ জনের নাম উল্লেখ করে একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ দায়ের করেন।
ঘটনার বিবরনে জানা যায়- সৌদি প্রবাসীর কন্যা জনৈক এক প্রতিবেশীর পুত্রকে ভালবেসে পুর্বে একাধিকবার বাড়ি ছেড়ে পালানোর চেষ্টা করে। ছেলের পরিবারের পক্ষ থেকে তাকে উদ্ধার করে স্থানীয় ফাঁড়ি পুলিশের উপস্থিতিতে মেয়ের পরিবারের হাতে তুলে দেয়। এরপর মেয়ের মা মেয়ের বিয়ের বয়স না হলেও গত ১৮ সেপ্টেম্বর বাগেরহাটের চিতলমারী এলাকায় নিয়ে গোপনে মেয়েকে বিয়ে দেন। গত ৩০ ডিসেম্বর সকালে মেয়ে জামাইকে নিয়ে বেড়াতে আসে বাপের বাড়িতে।
ওই দিন দুপুরে মেয়ে তার স্বামীকে ঘরে আটকে রেখে পূর্ব প্রেমিক আশিকের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যায়। মেয়ের মা এসব ঘটনা ধামাচাপা দিতেই অপহরণের নাটক সাজিয়ে ৫ জনের নাম উল্লেখ করে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেন। যে কারনে মিথ্যা অভিযোগে হয়রানির শিকার হতে হচ্ছে ভুক্তভোগীদের।
বিষয়টির সুবিচার পেতে তারা পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে অভিযুক্ত ৫ জনের একজন মোঃ সুমন বলেন, অভিযুক্ত আশিক আমার ট্রাক্টর ট্রলীর ড্রাইভার ছিল তবে এ ধরণের সমস্যার কারণে আমি তাকে চাকুরিচ্যুত করেছি।
ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না। এই মেয়েটির পূর্বেও বিবাহ আছে।
কন্যার মা বলেন, ১৪ বছর বয়সে প্রেমের টান হতে পারে না। ১৮ বছর বয়স না হলে কিভাবে প্রেমের টান হয়। এটা অপরহণ করা হয়েছে। আমার মেয়ের আগে কোন বিবাহ হয়নি বলে জানান। রূপসা বাস স্ট্যান্ড ফাড়ি টুআইসি মোঃ শাহাব উদ্দিন বলেন, এ বিষয়টি আমাদের নলেজে আছে।











































