Home আঞ্চলিক মণিরামপুরে টেকার নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১২

মণিরামপুরে টেকার নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১২

10


মণিরামপুর (যশোর) প্রতিনিধি :


যশোরের মণিরামপুরে যাত্রীবাহী টেকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কালেগে অন্তত ১২জন আহত হয়েছেন। শনিবার (২ জানুয়ারি) দুপুরে নওয়াপাড়া-চুকনগর সড়কের কালিবাড়ি মোড়ে দুর্ঘটনাটি ঘটে। আহতদের আটজনকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদেরমধ্যে গুরুত্বর আহত তিনজনকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।উদ্ধার হওয়াদেরমধ্যে ছয় জনের নাম জানা গেছে। তারা হলেন, কেশবপুরের কালিচরণপুর গ্রামের বিপুল মণ্ডল (৪৫), ওই উপজেলার আড়ুয়া গ্রামের প্রতিমা মণ্ডল (৫২), সাতক্ষীরার ভৈবরনগরের হযরত সরদার (৫০), ওই এলাকার পাতরাখোলা গ্রামের আলআমিন (৩৫) ও আব্দুস সালাম (৩৫) এবং সাতক্ষীরার ভ্রমকাঠি গ্রামের আক্কাস আলী (৪৫)।মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে নওয়াপাড়া থেকে যাত্রী নিয়ে চুকনগর যাওয়ার পথে কালিবাড়ি পৌঁছুলে নিয়ন্ত্রণ হারিয়ে টেকারটি গাছের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে।

আহতদের মধ্যে আটজনকে উদ্ধার করে আমরা মণিরামপুর হাসপাতালে এনেছি। দুইজন অজ্ঞান থাকায় তাদের পরিচয় জানা যায়নি।স্থানীয়রা বলছেন, এই সড়কে চলাচল করা টেকারগুলোর জরাজীর্ণ অবস্থা। চালকদের লাইসেন্স নেই। ফলে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে।মণিরামপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুসাব্বিরুল ইসলাম রিফাতের বরাত দিয়ে ওয়ার্ডবয় আশীস বিশ্বাস বলেন, আহতদের তিনজনকে সদর হাসপাতালে রেফার করা হয়েছে। বাকি পাঁচজন হাসপাতালে ভর্তি আছেন।