Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

14

ফকিরহাটে জেলা প্রশাসকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা অডিটরিয়ামে বৃহস্পতিবার দুপুর ১২টায় বাগেরহাট জেলা প্রশাসকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী সংবর্ধিত অতিথি সুযোগ্য জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ। উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা, সরকারি ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার, বেতাগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইউনুস আলী শেখ প্রমূখ। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো: খায়রুল আনাম, ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার, মো: রেজাউল করিম ফকির, কাজি মো: মহসিন, খান শামিম জামান পলাশ, এ্যাড: হিটলার গোলদার, মো: শহীদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী এম এম এ বকর, কৃষি কর্মকর্তা নাছরুল মিল্লাত, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: পুস্পেন কুমার শিকদার, মৎস্য অফিসার অভিজিৎ শীল, সমাজসেবা অফিসার মো: সবুর আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী, সমবায় অফিসার মিলন কুমার দাশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা, মহিলা বিষয়ক কর্মকর্তা সুমিতাই ইয়াসমিন, অধ্যক্ষ বটু গোপাল দাশ, মো: মিজানুর রহমান সহ বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা জেলা পরিবেশ রক্ষা কমিটির পক্ষ থেকে হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা জেলা পরিবেশ রক্ষা কমিটির সাবেক সভাপতি, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সাবেক সম্পাদক ও প্রকাশক মরহুম মহসিন হোসেন বাবলুর স্মরণে সাতক্ষীরা জেলা পরিবেশ রক্ষা কমিটির উদ্যোগে সাতক্ষীরায় শীতার্ত হতদরিদ্র মানুষের মাঝে ২৪ ডিসেম্বর বেলা ২টায় সাতক্ষীরা জজকোর্ট চত্বরে কম্বল বিতরণ করা হয়। সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডঃ এ,বি,এম, সেলিম। সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাডঃ অসীম কুমার মন্ডলের উপস্থাপনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি এ্যাডঃ শেখ জুলফিকার আলম, এ্যাডঃ মোস্তফা জামান, অধ্যক্ষ নাজিরুল ইসলাম, দৈনিক ভোরের পাতা’র জেলা প্রতিনিধি এস এম মহিদার রহমান, এ্যাডঃ আশরাফুল আলম বাবু, উপস্থিত ছিলেন আলহাজ¦ এ্যাডঃ নুরুল আমীন, এ্যাডঃ সরদার সাইফ, এ্যাডঃ মিজানুর রহমান বাপ্পী, এ্যাডঃ শিহাব মাসউদ সাচ্চু, এ্যাডঃ কাজী আব্দুল্লাহ আল হাবিব, মোঃ আক্তারুজ্জামান বাচ্চু, এম ঈদুজ্জামান ইদ্রিস, মোঃ জাহাঙ্গীর হোসেন, মাসুদুর জামান সুমন, এ্যাডঃ আবু সাইদ রাজা, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ আবু সাইদ, মোঃ হেলাল উদ্দিন, মোঃ রাউফুজ্জামান, হায়দার আলী শান্ত, এ্যাডঃ খগেন্দ্রনাথ, এ্যাডঃ আলমগীর আশরাফ প্রমুখ। নেতৃবৃন্দ বলেন করোনা ভাইরাস থেকে বাচার লক্ষ্যে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান। সাতক্ষীরায় গ্রীন সাতক্ষীরা, ক্লিন সাতক্ষীরা করার লক্ষ্যে এবং সাতক্ষীরা শহরকে বসবাস যোগ্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য দলমত নির্বিশেষে সকলের এগিয়ে আসার ও সহযোগীতা করার আহবান করেন।
কেশবপুরে নিসচার এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের ৬৪তম জন্মদিন পালিত
আলমগীর হোসেন,কেশবপুর
নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন মহোদয়ের ৬৪তম শুভ জন্মদিন উপলক্ষে আজ সকাল ১১টায় কেশবপুর নিউজ ক্লাবের সামনে গরীব অসহায় মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান মহোদয় ইলিয়াস কাঞ্চন এর আহবানে কেক কেটে নয় গরীব অসহায় মেহনতী মানুষের মাঝে মাস্ক শীত বস্ত্র বিতরণের মাধ্যমে সারা বাংলাদেশে এবারের জন্মদিন পালনের আহ্বান জানান। তারই আলোকে আজ সকাল ১১টায় কেশবপুর নিউজ ক্লাবের সামনে মাস্ক বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার সংগ্রামী আহবায়ক মোঃ হারুনার রশীদ বুলবুল নিসচা কেশবপুর উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি মোঃ আশরাফুজ্জামান, রমেশ দত্ত এছাড়া নিসচা কেশবপুর উপজেলা শাখার সংগ্রামী সংগঠক শরিফুল ইসলাম, সাংবাদিক আলমগীর হোসেন, ওহিদুজ্জামান,সেলিম রেজা,মোঃ ইমরান হোসাইন ইমু, রাজিব চৌধুরী সহ সকল সংগঠক গন।

খুবির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপ-রেজিস্ট্রার খায়রুল বাসারের পিতার মৃত্যুতে উপাচার্যের শোক

খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপ-রেজিস্ট্রার মোঃ খায়রুল বাসারের পিতা মোঃ মোতালেব গতকাল সকাল সাড়ে ১০ টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে… রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৭ বছর। তিনি স্ত্রী, ৩ পুত্র এবং ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ সকাল ১১ টায় ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার নিজ গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
খুলনা বিশ্ববিদালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপ-রেজিস্ট্রার মোঃ খায়রুল বাসারের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, পরিকল্পনা উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. উত্তম কুমার মজুমদারসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেন। অপরদিকে এক পৃথক বিবৃতিতে খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি শেখ মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ তারিকুজ্জামান লিপন অনুরূপভাবে শোক জ্ঞাপন করেছেন।

রূপান্তরের আয়োজনে খুলনায় লবি ও এ্যাডভোকেসি বিষয়ে তিনদিনের প্রশিক্ষণ কর্মসূচি শুরু

খবর বিজ্ঞপ্তি
পুষ্টি উন্নয়নে লবি ও এ্যাডভোকেসি বিষয়ে জেলা নাগরিক কমিটির সদস্যদের তিনদিনের এক প্রশিক্ষণ কর্মসূচি আজ বৃহস্পতিবার খলনা মহানগরীর হোটেল ক্যাসেল সালামে শুরু হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর-এর আয়োজনে বৃহস্পতিবার সকালে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ ও উন্নয়ন গবেষক তোফাজ্জেল হোসেন মঞ্জু, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড-এর ‘পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমূলক সমন্বিত প্রকল্প’র এ্যাডভোকেসি স্পেশালিস্ট রুমানা শারমীন এবং রূপান্তর-এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন। এই প্রশিক্ষণ কোর্সে মূল সহায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন পরামর্শক এ্যাডভোকেট সাফিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান প্রয়োগ করে এ্যাডভোকেসি ও লবির মাধ্যমে প্রশিক্ষণার্থীরা সংশ্লিষ্ট দপ্তরসমূহ ও জনপ্রতিনিধিদের মাধ্যমে স্থানীয়ভাবে পুষ্টি উন্নয়নে বাধাসমূহ দূর করতে সক্ষম হবেন।
উল্লেখ্য, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড-এর নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়ন-এর অর্থায়নে বাস্তবায়িত ‘পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমূলক সমন্বিত প্রকল্প’ (ঈজঅঅওঘ) প্রকল্পটি উন্নয়ন সংস্থা- কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড, ওয়াটার এইড, রূপান্তর ও জেজেএস-এর সমন্বয়ে গঠিত কোস্টাল কনসোর্টিয়ামের মাধ্যমে বাগেরহাট জেলার কচুয়া, শরণখোলা, মোল্লাহাট এবং মোংলা উপজেলায় বাস্তবায়িত হচ্ছে।
‘পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমূলক সমন্বিত প্রকল্প’ (ঈজঅঅওঘ) -এর লক্ষ্য মা ও শিশু পুষ্টি উন্নয়ন করা। সরকারি ও বেসরকারি বিভিন্ন বিভাগ, কমিউনিটি এবং সুশীল সমাজের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পুষ্টি, কৃষি, সামাজিক সুরক্ষা এবং পানি ও পয়ঃনিষ্কাশন এই চারটি খাতকে সম্পৃক্ত করবে এই প্রকল্প। গর্ভবতী ও দুগ্ধদানকারী নারী, শিশু, কিশোরী, প্রজননক্ষম নারী, সুবিধাবঞ্চিত পরিবার, প্রাপ্তবয়স্ক পুরুষ, বয়স্ক জনগোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীর পুষ্টির উন্নয়নের উদ্দেশ্যে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বাগেরহাট জেলার উপকূলীয় চারটি উপজেলার (কচুয়া, মোংলা, মোল্লাহাট ও শরণখোলা) সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী এই কার্যক্রমের সাথে সরাসরি সম্পৃক্ত হচ্ছেন।

খুলনা মহানগর কৃষক লীগ বর্ধিত সভা

খবর বিজ্ঞপ্তি
বৃহস্পতিবার সকাল ১০:০০ টায় কেন্দ্রীয় কৃষক লীগের নির্দেশক্রমে খুলনা মহানগর কৃষক লীগ বর্ধিত সভা আয়োজনের জন্য আজ একটি বিশেষ সভা খুলনা মহানগর কৃষক লীগের সভাপতি হাজী নুরুজ্জামান মোল্লা, মহানগর কৃষক লীগ এর সাধারণ সম্পাদক বি এম সজীব এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কেন্দ্রীয় কৃষক লীগের আগমন উপলক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা হয়। আগামী ০৭/০১/২০২১ ইং তারিখের বর্ধিত সভা সফল করার লক্ষ্যে খুলনা মহানগর কৃষক লীগের সকল স্তরের নেতা-কর্মীদের উপস্থিত হয়ে উক্ত সভা সফল করার জন্য উদ্বাত্ত আহবান জানানো হয়।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন মহানগর কৃষক লীগ নেতা সরদার আলমগীর হোসেন, মোঃ সেলিম মোল্যা, হাজী কামাল হোসেন, প্রভাষক আসিফ ইকবাল, মোঃ লুৎফর রহমান, এ্যাড. শাহানা রাজ্জাক, মোঃ তাজ ইসলাম, এম রহমান ফাইয়াদ, মোঃ হাসানুজ্জামান হাসান, মুরাদুল ইসলাম খলিফা, জি এম খলিল, মোঃ শহিদুল ইসলাম রানা, সরদার মেহেদি হাসান, শেখ মোঃ মিণ্টু, নুর ইসলাম, নূরে আলম চৌধুরী, মোঃ সাইফুল ইসলাম সোহাগ, মোঃ জনি, মোঃ শাহ আলম শিকদার, মোঃ মফিজুল ইসলাম, নাহিদ হাসান লিওন, এন এম সোলেমান প্রমূখ।

রূপসার গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা জনসাধারণের চলাচলের ভোগান্তি

রূপসা প্রতিনিধি
রূপসা নৈহাটি ইউনিয়নের ১নং ওয়ার্ডের রামনগরের প্রধান সড়কটি দীর্ঘদিন থেকে চলাচলের অযোগ্য হওয়ায় জন সাধারণের চলাচলে দেখা দিয়েছে চরম দুর্ভোগ। পরিদর্শন কালে জানা গেছে, রাস্তাটা দিয়ে রামনগর,রহিম নগর,কাষ্টমঘাট,তালিম পুর, জয়পুর,নিকলাপুর,সিংহের চর,চর মোছাব্বারপুর,নন্দনপুর সহ নতুন বাজার ঘাট পারাপার ও লঞ্চের যাএী।প্রতিদিন গড়ে ২০/২২ হাজার লোকজন চলাফেরা করে রাস্তাটি দিয়ে।
২০১৩ সালের জুলাই মাসে রাস্তাটি সর্বশেষ সংস্কারের কাজ সম্পন্ন হয়। জোয়ারে পানি,বৃষ্টি র পানির যথাযথ নিঃষ্কাশনের ব্যবস্হা না থাকায় পানি জমে রাস্তাটি খানাখন্দে ভরে চলাচলের অনুপোযোগি হয়ে পড়েছে।অসুস্থ রোগীদের চলাচলে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।রাতে অন্ধকারে চলাচল আরো দূর্বিষহ ব্যাপার। এলাকার ভুক্তভোগী সাধারণ মানুষেরা রাস্তা টির আশু সংস্কার চেয়ে কর্তৃপক্ষের নিকট দাবী জানান।

তেরখাদা উপজেলা মাসিক আইন শৃংখলা কমিটির সভা

তেরখাদা প্রতিনিধি
তেরখাদা উপজেলা মাসিক আইন শৃংখলা সভা গতকাল সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সামাজিক দুরত্ব বজায় রেখে এলাকার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন সভার সদস্যরা। এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন খুলনা ৪ আসনের এমপি আব্দুস সালাম মূর্শেদী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) সাহরিয়া হক, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় শারাফাৎ হোসেন মুক্তি ও নাজমা আইয়ুব, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, প্রেসক্লাব সভাপতি নুর মোহাম্মদ সিফাত, মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন আহমেদ, অরবিন্দ প্রসাদ সাহা, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহিদুল মোল্যা, বিআরডিবি সভাপতি সালাউদ্দিন, সহ সুপার মাওলানা মাহবুবুর রহমান, সকল দপ্তরের প্রধানগণ।

দেবহাটার পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে মুজিবর রহমানকে গণসংবর্ধণা

কে এম রেজাউল করিম দেবহাটা
দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমানকে বৃহস্পতিবার বিকেলে (২৪শে ডিসেম্বর) গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে। অনুষ্ঠানের শুরুতেই ইউনিয়ন বাসীর পক্ষ থেকে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমানকে ফুল দিয়ে বিজয়োত্তর সংবর্ধনা জানানো হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ,দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৩নং সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য আলফেরদাউস আলফা সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ফুলতলায় সন্ত্রাসীদের গুলিতে নিহত লিপু’র আত্মার মাগফেতার কামনায় দোয়া অনুষ্ঠান

ফুলতলা প্রতিনিধি
খুলনার ফুলতলায় সন্ত্রাসীদের গুলিতে নিহত মোল্যা হেমায়েত হোসেন লিপু’র আত্মার মাগফেতার কামনায় বৃহস্পতিবার বিকালে তাজপুর গ্রামস্থ নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মু্িক্তযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, শিল্পপতি ফেরদৌস আহমেদ ভঁইয়া, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, আওয়ামীলীগ নেতা মৃনাল হাজরা, আলহাজ্ব হাসান ইমামুল হক ভুঁইয়া, হুমায়ন আহমেদ ভুইয়া, আলহাজ্ব শেখ আশরাফ হোসেন, আজিজুল হক ফারাজি, হানিফ মোহাম্মদ ভুঁইয়া লাকি, অধ্যক্ষ আছম আব্দুর রহিম, প্রধান শিক্ষক অজয় চক্রবর্তী, সাবেক অধ্যক্ষ প্রফুল্ল কুমার চক্রবর্তী, ইউপি সদস্য আলমগীর হোসেন মোল্যা, মনির হাসান টিটো, এস কে মিজানুর রহমান, মোল্যা রবিউল ইসলাম, নিহতের বড় ভাই ও আওয়ামীলীগ নেতা মোল্যা হেদায়েত হোসেন লিটু, তারেক হাসান নাইচ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওঃ আব্দুল্লাহ আল মামুন।

ফুলতলায় ৭৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ফুলতলা প্রতিনিধি
জেলা গোয়েন্দা পুলিশ বুধবার সন্ধ্যায় ফুলতলা উপজেলা সংলগ্ন কড়াই কোম্পানীর সম্মুখ থেকে ৭৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভয়নগর উপজেলার নাউলী গ্রামের মৃতঃ সোহরাব তরফদারের পুত্র বাবুল তরফদার ওরফে বাটুল (৪৮) কে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই ইন্দ্রজীৎ মল্লিক বাদি হয়ে ফুলতলা থানায় মামলা (নং-১৫) দায়ের করেন। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

ডুমুরিয়ায় ইউপি সদস্য’র পিটুনিতে সাবেক ইউপি সদস্য আহত

ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় এক ইউপি সদস্য’র পিটুনিতে সাবেক ইউপি সদস্য আহত হয়েছে।গত মঙ্গলবার রাতে উপজেলার শোভনা এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলার শোভনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আহত শেখ আব্দুর রশিদ জানান, সম্প্রতি বর্তমান ইউপি সদস্য সোহাগ খান স্থানীয় মাদকাসক্ত উৎশৃংখল কিশোরদের নিয়ে একটি বাহিনী গঠন ও এলাকায় মাদক সা¤্রাজ্য গড়ে তুলেছে।এ নিয়ে কথা বলতে গেলে যত্রতত্র তাদের হামলার শিকার হয়ে আসছে এলাকার সাধারন মানুষ।তার এ অন্যায়ের প্রতিবাদ করতে গেলে বিরোধ সৃষ্টি হয়।তারই জের ধরে ঘটনার দিন সন্ধ্যায় ইউপি সদস্য সোহাগ খান তার দলবল নিয়ে পরিকল্পিত ভাবে শোভনা গাবতলা বাজারস্থ প্রকাশের চায়ের দোকানের সামনে দা,লাঠিসোটা নিয়ে তার উপর হামলা চালায়।এতে সে আহত হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।এদিকে ঘটনাটি আড়াল করতে ওই ইউপি সদস্য তার বাহিনী নিয়ে ঘটনার পরদিন এলাকায় কথিত মানববন্ধনের আয়োজন করেন।ঘটনা প্রসঙ্গে থানার নবাগত ওসি ওবাইদুর রহমান বলেন,এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ডুমুরিয়ায় ছেলের মারপিটে জখম বৃদ্ধ মা

ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় পিতা-মাতার অবাধ্য ছেলের মারপিটে রক্তাক্ত জখম হয়েছে গর্ভধারিনী মা।গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বরাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে।আহত মা হাসিনা বেগম ও পিতা সবুর শেখ কান্না বিজড়িত কন্ঠে জানান,তাদের দু’পুত্র মাহাবুর শেখ (৩০) ও হাবিবুর শেখ (২২) কে নিয়ে সুখে ছিলেন তারা।গত ৫ বছর হল বড় ছেলে মাহাবুর শেখ পিতা-মাতার অজান্তে স্থানীয় এক প্রভাবশালীর মেয়ে বিয়ে করে ঘরে তোলে।এরপর থেকে তাদের সংসারে নেমে আসে অশান্তি।খুটিনাটি বিষয় নিয়ে মা-বাবাকে প্রতিনিয়ত মারপিট করতে থাকে।বিষয়টি থানা পুলিশ পর্যন্ত গড়ালেও থেমে নেই মা-বাবার উপর হামলা।তারই জের ধরে ঘটনার দিন সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধ মাতা হাসিনাকে চড়,লাথি,ঘুষি ও লাঠি দিয়ে বেপরোয়া মারপিট করে।এতে মাতা হাসিনা রক্তাক্ত জখম হয়।এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছে আহত’র পরিবার।

শ্রমিকজনসভা সফল করার লক্ষে প্রস্তুতি সভা

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খুলনার শিরোমণি শিল্পাঞ্চলের ব্যক্তিমালিকানাধীন মহসেন জুট মিলস শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবীতে পুর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবারের জনসভা সফল করার লক্ষে এক প্রস্তুতি সভা গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় গফ্ফার ফুড মোড়ে অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতা শহিদুল্লাহ খা’র সভাপতিত্বে এবং ব্যক্তিমালিকানাধিন পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের প্রচার সম্পাদক সাংবাদিক সাইফুল্লাহ তারেক এর পরিচালনায় বক্তৃতা করেন ব্যক্তিমালিকানাধিন পাট,সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিলের সাবেক সিবিএ সাধারণ সম্পাদক খান গোলাম রসুল, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী , ক্বারী আছহাব উদ্দিন, মাহাতাব উদ্দিন, শ্রমিক নেতা লিয়াকত মুন্সি, সেকেন্দার আলী, ওবায়দুর রহমান, আমির মুন্সি, এরশাদ আলী, গাজী হারুণ অর রশিদ, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস প্রমুখ। ২৫ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪টায় গিলাতলা গফ্ফার ফুড মোড়ে শ্রমিক জনসভা অনুষ্ঠিত হবে।

ফ্রি-স্বাস্থ্যসেবা-কোরআনখানী, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচী পালন

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
মহানগর আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী সদস্য, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি, তেলিগাতী গ্রামের একাধিক মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক সভাপতি প্রায়াত আবুল কালাম আজাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে দিনব্যাপী কোরআনখানী-মিলাদ ও দোয়া মাহফিল এবং ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প সহ বিভিন্ন কর্মসুচি পালন করেন। গতকাল বৃহস্পতিবার সকালে মরহুম আবুল কালাম আজাদের তেলিগাতী মধ্যপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে তার কবর জিয়ারতের মধ্যে দিয়ে দিনের কর্মসুচি শুরু হয়। সকাল ৮টায় বিভিন্ন মাদ্রাসার হাফেজদের সমন্বয়ে কোরআনখানী, যোহরবাদ মরহুমের বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিল, বিকাল ৩টা থেকে তেলিগাতী মধ্যপাড়া ক্লাব চত্বরে পাঁচজন বিশেষায়িত ডাক্তারের সমন্বয়ে ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে ফ্রি-স্বাস্থ্যসেবা প্রদান করা হয় এবং আছরবাদ তেলিগাতী ফেরদৌসি জামে মসজিদে মরহুমের পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় ।
প্রায়াত আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদের মৃত্যুবার্ষিকীর ফ্রি-স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক মোঃ সাজ্জাদুর রহমান লিংকন। দিনব্যাপী বিভিন্ন কর্মসুচিতে ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী খলিফা, সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শেখ আবু দাউদ, ওয়ার্ড মেম্বর কাজী শহিদুল ইসলাম পিটো. ব্যাংকার শেখ জাহিদ ইকবাল, এ্যাড. ফকির হুমাউন কবির, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বাবু দিপংকর হালদার, যুবলীগ নেতা শেখ তরিকুল ইসলাম, অম্বিকা রণি মন্ডল, শেখ জলিল, কাজী শরিফুল, রবিন ঢালী, শেখ মোস্তাফিজুরসহ গ্রামের গন্যমান্য ও বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ এবং দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। উল্লেখ্য ২০১৫ সালের ২৪ ডিসেম্বর তেলিগাতী গ্রামের কৃতি সন্তান প্রবীণ আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।

শিরোমণিতে দিনে দুপুরে পূণরায় ব্যবসায়ীর লক্ষাধিক টাকার মালামাল চুরি

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
শিরোমণিতে দিনে দুপুরে পূণরায় ব্যবসায়ীর ঘরের প্রধান গেট কেটে ঘরে নগদ টাকা সহ প্রায় দেড় লক্ষ টাকার মালামাল চোরেরা চুরি করে নিয়ে যায়। নগরীর খানজাহান আলী থানাধীন পশ্চিম শিরোমণি বাইপাস সড়কের পাশ্বে ২৪ ডিসেম্বর আনুমানিক দুপুর ১২ টায় শেখ আফজাল হোসেনের জামাতা কয়লা ব্যবসায়ী মাসুম বিল্লাহ’র বাড়ীর গেট কেটে ঘরে ঢুকে অয়্যারড্রপে থাকা নগদ ৫০ হাজার টাকা, ১ টি এলইডি টিভিসহ প্রায় দেড় লক্ষ টাকার মালামাল চোরেরা চুরি করে নিয়ে পালিয়ে যায়। ব্যবসায়ী মাসুম বিল্লাহ’র স্ত্রী সুরাইয়া জাহান জানান সকাল ৯টায় ফকিরহাট তার আত্মীয়ের বাড়ীতে রুগী দেখতে যায়। রুগী দেখে দুপুর ২ টায় বাড়িতে এসে দেখি ঘরের গেট কাটা এবং ঘরের ভিতরের অয়্যারড্রফ তালা ভাঙ্গা তার ভিতরে রাখা ৫০ হাজার টাকা এবং ঘরের অন্যান্য আসবাব পত্র এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখা । উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর একই বাড়ীতে জানালার গ্রীল গেটে ৩ লক্ষ টাকা, ৬ ভরি স্বর্ণালঙ্কারসহ মালামাল চুরি করে নিয়ে যায়। অদ্যবধি চুরিকৃত মালামাল উদ্ধার করতে পারেনি থানা পুলিশ। এঘটনায় খানজাহান আলী থানায় খবর দিলে এসআই আব্দুল হক ঘটনা স্থল পরিদর্শন করেন এবং থানায় একটি অভিযোগ করার পরামর্শ দেন। এলাকাবাসী জানায় শিরোমণি পশ্চিম পাড়া, দক্ষিণ পাড়া, বাইপাস সড়ক এলাকায় পুলিশ টহল না থাকায় প্রতিনিয়তই মাদকের বেঁচাকেনা, চুরি, ছিনতাই, ডাকাতি বৃদ্ধি পেয়েছে।

মহানগর জাপা’র আহবায়ক কমিটির ৩ সদস্যকে অব্যাহতি দেয়ায় খানজাহান আলী থানা জাপা’র অভিনন্দন

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
মহানগর জাতীয় পার্টির আহবায়ক এ্যাড. এসএম মঞ্জুুরুল আলম, এ্যাড. মাসুদুর রহমান ও আব্দুল্লাহ আল মামুনকে সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে অব্যাহতি দেয়ায় খানজাহান আলী থানা জাতীয় পার্টি’র দলের চেয়ারম্যান জিএম কাদেরকে ধন্যবাদ ও অভিনন্দন জানান এবং আগামী ১ জানুয়ারী জাতীয়পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকি জাকজমকপূর্ণ উদযাপন করার লক্ষে খানজাহান আলী থানার সকল নতোকর্মীর প্রতি আহবান জানান খানজাহান আলী থানার জাপা’র সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম আজাদ।

ভারতীয় ১৬ জেলেকে আদালতে পাঠাল পুলিশ

বাগেরহাট প্রতিনিধি
সুমদ্রসীমা লঙ্ঘন করে বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ ও মাছ শিকারের অভিযোগে আটক ভারতীয় ১৬ জেলেকে আদালতে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

গত মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটের সময় কোস্ট গার্ড পশ্চিম জোনের জাহাজ “অপরাজেয় বাংলা” গভীর সমুদ্রে টহলরত অবস্থায় বাংলাদেশ জলসীমায় অবৈধ প্রবেশকারী এফবি মঙ্গল চ-ী-৭ নামক একটি ফিসিং ট্রলারটি দেখতে পায় তারা। তারপর অভিযান চালিয়ে ১৬ জেলেসহ তাদের আটক করা হয়। বাংলাদেশ-ভারত জলসীমার ১০.২ নটিকাল মাইল ভেতরে এদেশের জলসীমায় মাছ ধরছিল ভারতীয় জেলেরা। বুধবার বিকেলে জাল-মাছ ও ট্রলারসহ আটক ভারতীয় জেলেদের মোংলা থানা পুলিশের কাছে সোপর্দ করে কোস্টগার্ড। পরে এ ঘটনায় কোস্টগার্ড অফিসার মো. জাহিদুল ইসমলাম বাদী হয়ে মোংলা থানায় একটি মামলা দায়ের করেন। আটক ভারতীয় জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ-চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।

উল্লেখ্য গত ২ ডিসেম্বর সমুদ্রসীমা লঙ্ঘন ও মাছ শিকারের অভিযোগে এফবি শিবানী নামের একটি ফিসিং ট্রলারসহ ভারতীয় ১৭ জেলেকে আটক করেছিল কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা।

বাগেরহাটে ছাত্রীদের আত্মরক্ষার প্রশিক্ষণ সমাপ্ত

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারী উপজেলা প্রশাসনের আয়োজনে মেয়েদের আত্মরক্ষার কৌশল প্রথম পর্বের প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম এ প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে একশ মেধাবী শিক্ষার্থী এই প্রশিক্ষণে অংশগ্রহণ গ্রহন করে। পর্যায়ক্রমে এক হাজার ছাত্রীকে এ প্রশিক্ষণ প্রদান করা হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, মাধ্যমিক একডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম।

হতদরিদ্রদের মাঝে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সাজ্জাদুর রহমান লিংকনের ভ্যানগাড়ী বিতরণ

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ৬নং যোগীপোল ইউনিয়ন পরিষদ জাব্দীপুর ঈদগাহ্ জামে মসজিদ প্রাঙ্গনে ২৪ ডিসেম্বর বিকাল ৫ টায় হতদরিদ্র ও গরীবদের মাঝে ভ্যানগাড়ী বিতরণ করেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও খানজাহান আলী থানা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ সাজ্জাদুর রহমান লিংকন। মোঃ মন্টু মিয়া (৫৮) পিতা-মৃত রমজান শরীফ, শাহজাহান শেখ (৪৮) পিতা- মৃত মোবারেক শেখ, মোঃ ফারুক শেখ (৪০) পিতা- মোঃ মিজান শেখ কে ভ্যানগাড়ী প্রদান করেন। ভ্যানগাড়ী বিতরণের সময় উপস্থিত ছিলেন ৩৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ ইউসুফ আলী খলিফা, হোসেন আলী হাওলাদার, মোঃ তরিকুল ইসলাম, হায়দার আলী, নজরুল ইসলাম, আব্দুল আজিজ, রেজাউল, রবিউল , শাহিন, আলামিন,ওসমান প্রমুখ ।

ফুলতলায় ভ্রাম্যমান আদালতে ৩ হোটেলে জরিমানা

ফুলতলা প্রতিনিধি
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও সাদিয়া আফরিন নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে ফুলতলা বাজারের চৌরঙ্গী মোড়ে ৩টি খাবার হোটেলে ভ্রাম্যমান আদালদত পরিচালনা করেন। এ সময় বাসী খাবার, তৈরীকৃত মিষ্টান্নে বিষাক্ত পোকা ও নোংরা পরিবেশ থাকায় খাজানা হোটেলকে ৬ হাজার, নূর ইসলামিয়া মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার এবং আনন্দ সুইটসকে ৬ হাজারসহ মোট ১৫ হাজার টাকা ও এক জনের মাস্ক না থাকায় ১শ’ টাকা জরিমানা ধার্য ও আদায় করেন। পরে বাসী পঁচা খাবার ও মিষ্টান্ন বিনষ্ট করা হয়।

বটিয়াঘাটায় আমন/চাল সংগ্রহ-এর উদ্ভোধনী অনুষ্ঠান

বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলা খাদ্য অধিদপ্তরের আয়োজনে গতকাল বৃহষ্পতিবার বেলা ১১ টায় স্থানীয় খাদ্য গুদাম চত্বরে আভ্যন্তরীন আমন/চাল সংগ্রহ-২০০০-২০২১ এর শুভ উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শুভ উদ্ভোধন করেন। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জাকির হোসেন, ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা অসীম কুমার মন্ডল, ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম খান প্রমূখ। উল্লেখ্য এবার উপজেলায় ২৮ ফেব্রুয়ারীর মধ্যে ৮৯৬ মেঃ টন সেদ্ধ ২০০ মেঃ টন আতপ চাউল ও ৪৪০ মেঃ টন ধান কৃষকদের মাধ্যমে সংগ্রহের সিদ্ধান্ত গৃহীত হয়।

বটিয়াঘাটায় গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা

বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলার গজালমারি এলাকায় উর্মি বিশ্বাস (২৫) নামে এক এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার গজালমারী এলাকার তাপস বিশ্বাসের কন্যা। জানা গেছে, উপজেলার গজালমারী এলাকার তাপস বিশ্বাসের অনার্স পড়ুয়া কন্যা উর্মি বিশ্বাস (২৫) এর সাথে গত দুই বছর পূর্বে একই উপজেলার ঝড়ভাঙ্গা এলাকার সুমন গোলদার (৩০) এর সাথে বিবাহ হয়। বিবাহত্তোর সাত মাস পরে তাদের দাম্পত্য বিচ্ছেদ ঘটলে উর্মি বিশ্বাস তার বাবার বাড়ীতে অবস্থান করতে থাকে। অকষ্মাৎ গত পরশু বুধবার দিবাগত রাত দশটার দিকে উর্মি বিশ্বাস কাউকে কিছু না বলে নিজের বসত ঘরের সিলিং ফ্যানের সাথে উড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। ভোর বেলায় বসত বাড়ির লোকজন তাকে জানালা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পার্শ্ববর্তী লোকজনকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে থানা পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে। যার নং ২৯/২০, তাং২৪/১২/২০

যশোরে ছাগল চুরির অভিযোগে নারীকে গণ ধোলাই

যশোর অফিস
দিন দুপুরে ২০ হাজার টাকা মূল্যের ছাগী চুরি করে পালাবার সময় জনগন মোছাঃ শেফালী বেগম নামে এক নারীকে গণপিটুনী দিয়ে পুলিশে সোর্পদ করেছে। তিনি বাগেরহাট জেলার সদর উপজেলার বাগেরহাট মাজারের পাশের্^ আরমান শেখ এর স্ত্রী। এ ঘটনায় ছাগীর মালিক বাদি হয়ে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছে।
যশোর সদর উপজেলার বাহাদুরপুর স্কুল পাড়ার মৃত মকবুল বিশ^াসের ছেলে আলমগীর হোসেন টিটু বুধবার বিকেলে কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত মামলায় উল্লেখ করেন,তার কালো রংয়ের একটি ২০ হাজার টাকা মূল্যের একটি ছাগী (ধাড়ী ছাগল) রয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২ টায় উক্ত ছাগল বাহাদুরপুর গ্রামস্থ বাহাদুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে রফিকুলের চায়ের দোকানের সামনে থাকা উক্ত ছাগল কোলে তুলে ইজিবাইকে উঠার সময় স্থানীয় লোকজন ছাগল চিনতে পেরে চিৎকার দিলে লোকজন উক্ত নারীকে ধরে গণপিটুনী দেয়। পরে থানা পুলিশে খবর দিয়ে সোপর্দ করে। বৃহস্পতিবার গ্রেফতারকৃত শেফালী বেগমনকে আদালতে সোপর্দ করে।

যশোরে ইয়াবাসহ যুবক গ্রেফতার

যশোর অফিস
র‌্যাব-৬ যশোর ক্যাম্পের একটি চৌকস দল বুধভার সন্ধ্যায় শহরের রেলগেট পশ্চিম পাড়াস্থ পুরাতন বেলায়েত এর খাবার দোকানের সামনে থেকে শুকুর আলী নামে এক যুবককে ৯৮ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। সে ওই এলাকার আব্দুল খালেক এর ছেলে।
র‌্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানাগেছে,বুধবার ২৩ ডিসেম্বর সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে রেলগেট পশ্চিমপাড়াস্থ পুরাতন বেলায়েত এর খাবার হোটেলের সামনে থেকে ইয়াবা বেচাকেনার সময় শুকুর আলীকে গ্রেফতার করে। পরে তার দখল হতে উক্ত পরিমানের ইয়াবা উদ্ধার দেখায়। এ ঘটনায় বুধবার রাতে কোতয়ালি মডেল থানায় মামলা করেছেন। বৃহস্পতিবার সকালে কোতয়ালি পুলিশ শুকুর আলীকে আদালতে সোপর্দ করেছে।

যশোরে যুবককে ছুরিকাঘাতের ঘটনায় মামলা

যশোর অফিস
পূর্ব শত্রুতার জেল ধরে প্রকাশ্যে সুজন (৩০) নামে এক যুবককে গতিরোধ করে ছুরিকাঘাতের ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন,আহত যুবক সুজনের শ^শুর যশোর শহরের শংকরপুর নতুন বাস টার্মিনাল উত্তর পাশের্^র মৃত আক্কাস আলী সরদারের ছেলে। মামলায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২/৩জন উল্লেখ করেছেন। এরা হচ্ছে, যশোর শহরের নাজির শংকরপুর মাঠপাড়ার সলেমানের ছেলে আফজাল,একই এলাকার সোবহান মিয়ার ছেলে আব্দুল আওয়াল, অনিক,তানভীরসহ অজ্ঞাতনামা ২/৩জন।
আব্দুল আজিজ তার মামলায় বলেছেন,সুজন তার জামায় সে নাজির শংকরপুর এলাকার মৃত জিন্নাত আলী খোকনের ছেলে ও মশার কয়েলের ব্যবসা করে। আসামীদের সাথে সুজনের পূর্ব হতে দ্বন্দ্ব রয়েছে। সুজন মশার কয়েলের ব্যবসার করে। বুধবার ২৩ ডিসেম্বর বিকেলে সুজন নাজির শংকরপুর বিসমিল্লাহ হ্যাচারীর সন্নিকোটে বাবুর বাড়ির পূর্ব পাশের মাঠ পাড়ায় যাওয়ার গলির মধ্যে পৌছালে পূর্ব শত্রুতার জের ধরে আসামীরা আব্দুল আওয়ালের বুকে পেটে চাকু করে। এ সময় অন্যান্য আসামীরা সুজনের গতিরোধ করে এলোপাতাড়ীভাবে মারপিট পূর্বক গুরুতর আহত করে। সুজনের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামীরা সুজনকে হত্যার হুমকী দিয়ে চলে যায়।

সাংবাদিক ইউনিয়ন যশোরের নির্বাচনের তফশিল

যশোর অফিস
সাংবাদিক ইউনিয়ন যশোরের (জেইউজে) নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটি বুধবার রাতে এই তফশিল ঘোষণা করে।
ঘোষিত তফশিল অনুযায়ী ২৪ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ২৫ ডিসেম্বর তালিকার ওপর আপত্তি দাখিল (যদি থাকে), ২৬ ডিসেম্বর আপত্তির (যদি থাকে) ব্যাপারে শুনানি, ২৭ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২৮ ডিসেম্বর মনোনয়নপত্র বিক্রি, ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা, ৩০ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ১ জানুয়ারি ২০২১ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ৯ জানুয়ারি সকাল দশটা থেকে বেলা দুইটা পর্যন্ত ভোটগ্রহণ।
প্রেসক্লাব যশোরে ভোটগ্রহণের বুথ স্থাপন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য নূর ইসলাম।

যশোরে জরিপ বিষয়ক অবহিতকরণ সভা

যশোর অফিস
যশোরে আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের জরিপ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। দিশা সমাজ কল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় বৃহস্পতিবার সকালে যশোর রেড ক্রিসেন্ট সোসাইটি সভাকক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যশোর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান অবহিতকরণ সভার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
সভায় দিশা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক রাহিমা সুলতানার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলন, গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, যুব উন্নয়ন অধিদপ্তরের যশোরের উপপরিচালক সঞ্জীত কুমার দাস, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যশোরের সহকারি পরিচালক মুহম্মদ বজলুর রশিদ, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমজাদ হোসেন, দিশা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোসা. সালমা পারভীন, প্রোগ্রাম হেড আবু সাঈদ মুহা. রফি উদ্দিন, দিশা সমাজ কল্যাণ সংস্থার সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার যুবায়ের হাসান চয়ন প্রমূখ।
জরিপ কর্মশলায় প্রায় শতাধিক জরিপ কর্মী উপস্থিত ছিলেন। দিনব্যাপী তাদের জরিপ বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়। এ কর্মীরা যশোর সদর ও পৌর এলাকায় জরিপ কার্যক্রম পরিচালনা করবেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিশা সমাজ কল্যাণ সংস্থার ডেপুটি মনিটরিং ম্যানেজার আমিনুর রহমান।
সূত্র জানায়, চলতি বছরের ১৫ সেপ্টম্বর সরকারের সংশ্লিষ্ঠ দপ্তরের সাথে দিশা সমাজ কল্যাণ সংস্থা‘র চুক্তি সম্পাদন হয়।
দিশা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক রাহিমা সুলতানা তার বক্তব্যে বলেন, জননেত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন প্রকল্পটি সচ্ছতার সাথে বাস্তবায়নের জন্য তার সংস্থা অঙ্গিকারবদ্ধ।
উল্লেখ্য, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উক্ত প্রকল্পটি বাস্তবায়ন করছেন।

বাঘারপাড়ায় টিটো হত্যা মামলার আসামী নুর মোহাম্মদ আটক

যশোর অফিস
যশোরের বাঘারপাড়া উপজেলার খালেদুর রহমান টিটো (২৮) হত্যা মামলার দ্বিতীয় আসামী জহুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ পাটোয়ারীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কখন ও কিভাবে তাকে আটক করা হয়েছে তা তিনি বিস্তারিত জানাননি।
এর আগে গত ১০ ডিসেম্বর নিহত টিটোর ভাই বেতালপাড়া গ্রামের বদর উদ্দীন বাদী হযে জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দীলু পাটোয়ারী ও তার ভাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ পাটোয়ারীসহ ১৭ জনের নামে বাঘারপাড়া থানায় হত্যা মামলা করেন। এছাড়া মামলায় অজ্ঞাত আরো ২০-৩০ জনকে আসামী করা হয়।
এদিন মামলার ছয় নম্বর আসামী বাবুকে আটক করে আদালতে পাঠায় পুলিশ। সম্প্রতি মামলার প্রধান আসামী দীলু পাটোয়ারী উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। অন্য আসামীরা বর্তমানে পলাতক রয়েছেন।
জানা যায়, বুধবার (৯ ডিসেম্বর) রাতে নৌকা প্রতিকের কর্মী খালেদুর রহমান টিটো বাড়ির রান্নার জন্য তৈল কিনতে হিংগারপাড়া-বেতালপাড়া গ্রামের সীমান্তে কালাম সর্দারের দোকানে যাচ্ছিলো। এ সময় রাস্তায় থাকা সংঘবদ্ধ আনারস প্রতিকের কর্মীরা তার উপর হামলা চালিয়ে কুপিয়ে আহত করে। গুরুত্বর অবস্থায় তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকায় স্থানান্তর করেন। পথিমধ্যে পরদিন বৃহস্পতিবার সকাল পৌনে দশটার দিকে নবীনগরে পৌঁছালে অ্যাম্বুলেন্সের মধ্যে টিটোর মৃত্যু হয়।
নিহত টিটোর চাচা সাবেক ইউপি সদস্য ইন্তাজ মোল্যা অভিযোগ করে বলেছিলেন, আনারস প্রতিকের প্রার্থী জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের ভাই ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক নুর মোহাম্মদ পাটোয়ারীর নেতৃত্বে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়।
উলে¬খ্য, গত ১০ ডিসেম্বর বাঘারপাড়া উপজেলা পরিষদের উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্টিত হয়। এতে প্রয়াত উপজেলা চেয়ারম্যান কাজলের স্ত্রী ও আওয়ামী লীগের নৌকার প্রতিকের ভিক্টোরিয়া পারভীন সাথী বিপুল ভোটে বিজয়ী হন। নির্বাচনে তার প্রতিদ্বন্ধী ছিলেন বিএনপির ধানের শীষের শামছুর রহমান ও আওয়ামী লীগের (বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনারস প্রতিকের দীলু পাটোযারী।

তরুণলীগ নেতা হত্যা চেষ্টার প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ

যশোর অফিস
বাংলাদেশ আওয়ামী তরুণলীগ যশোর শহরের ৯নং ওয়ার্ডের আহ্বায়ক মোহম্মদ সুজন হত্যা চেষ্টার প্রতিবাদে তরুণলীগ জেলা শাখা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে৷
বৃহস্পতিবার বিকালে বিক্ষোভ মিছিলটি শহরের দড়াটানা থেকে কোতয়ালী থানার মোড় ঘুরে গাড়িখানা রোডে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শেষ হয়৷
এ সময় সংগঠনের সভাপতি আসাদুল হক আসাদ ও সাধারণ সম্পাদক আব্দার রহমানের নেতৃত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়৷ বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন শহর তরুণলীগের আহব্বায়ক আব্দার রহমান, জেলা তরুণলীগের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তফা বাবু, উপদেষ্টা ও শহর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি গোলাম মস্তফা কাজল, বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম মনি, সংগঠনিক সম্পাদক লাবলু, সদস্য রশিদ আলম মনা, সদস্য আরাফাত সিদ্দিকী সামি, আলমগীর, ৫নং ওয়ার্ডের যুগ্ম আহব্বায়ক সোহেব, ৪নং ওয়ার্ডের রিকু, ৯নং ওয়ার্ডের যুগ্ম আহব্বায়ক সালাম, উপশহর ইউনিয়নের সভাপতি স্বদীপ, সম্পাদক রহিদ, চুড়ামনকাঠি ইউনিয়ানের সভাপতি সোহেল চাকলাদার, সাধারণ সম্পাদক বাবু, যুবলীগ নেতা শহীদসহ তরুণলীগের জেলা, উপজেলা, শহর, ইউনিয়ান, ওয়ার্ডের নেতাকর্মিরা৷ নেতৃবৃৃৃন্দ হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের জোর দা্বি জানিয়েছেন।

খুলনা জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক পানি সম্পদ মন্ত্রী জননেতা আব্দুর রাজ্জাকের ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আজ সন্ধ্যা ৬.০০ ঘটিকায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, আব্দুর রাজ্জাক ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের দুুঃসময়ের কান্ডারী, তিনি দলকে সুসংগঠিত করার জন্য আমৃত্যু সংগ্রাম করেছেন। উনার আদর্শে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা ও শেখ হাসিনার ঘোষিত আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবো এই হোক রাজ্জাক ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে আমদের শপথ। আলোচনায় সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশিদ। আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী। সভায় জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক এ্যাড, ফরিদ আহমেদ এর পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ নেতা জোবায়ের আহমেদ খান জবা, রফিকুর রহমান রিপন, মোঃ জাহাঙ্গীর হোসেন, সরদার আবুল কাশেম ডাবলু, সরদার জাকির হোসেন, অজিত বিশ্বাস, রকিবুল ইসলাম লাবু, মৃনাল বিশ্বাস, মোঃ খায়রুল আলম, মোজাফ্ফার মোল্লা, অমিয় অধিকারী, আলমগীর মল্লিক, ইমরান হোসেন, মাহফুজুর রহমান সোহাগ, বাসুদেব রায় চৌধুরী, আবু আহাদ হাফিজ বাবু, তানভীর রহমান আকাশ, কাজী নাজিব, খায়রুল বাশার, সাইফুল ইসলাম সাইফ প্রমুখ।