খুলনাঞ্চল রিপোর্ট
পদ্মা-যমুনার মোহনায় ধরা পড়েছে ২৫ কেজির বেশি ওজনের একটি বিশাল বোয়াল মাছ। রাজবাড়ীর জেলার দৌলতদিয়া এলাকার পদ্মায় কালী হালদারের জালে মাছটি ধরা পড়ে।
আজ ২২ ডিসেম্বর, মঙ্গলবার সকালে বিশাল এই মাছটি দেখতে দৌলতদিয়া ঘাটে ভিড় করেন স্থানীয় লোকজন।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেছিলেন জেলে কালী হালদার। তার জালেই বিশালাকৃতির এই বোয়াল মাছটি ধরা পড়ে। মাছটির ওজন ২৫ কেজি ১০০ গ্রাম।
পরে মাছটি আড়তে আনা হলে সেখানে ডাকের মাধ্যমে ২ হাজার ৭৫০ টাকা কেজি দরে ৬৮ হাজার ৭৫০ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী নুর মিয়া।
তিনি জানিয়েছেন, পরে তিন হাজার টাকা কেজি দরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৭৫ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়েছে।











































