Home জাতীয় সিনহা হত্যা : পলাতক এএসআই সাগরের নামে গ্রেপ্তারি পরোয়ানা

সিনহা হত্যা : পলাতক এএসআই সাগরের নামে গ্রেপ্তারি পরোয়ানা

8

খুলনাঞ্চল রিপোর্ট

টেকনাফের শ্যামলাপুর পুলিশের চেকপোস্টে  অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণ করেছেন আদালত। সোমবার দুপুর সোয়া ১২টার দিকে আদালত এই অভিযোগপত্রটি গ্রহণ করা হয়। অভিযোগপত্র গ্রহণ করে অভিযোগপত্রভুক্ত আসামি পলাতক এএসআই সাগর দেবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট তামান্না ফারাহর আদালত এই আদেশ দিয়েছেন। পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম এই তথ্য নিশ্চিত করে জানান, গত ১৩ ডিসেম্বর ওসি প্রদীপসহ ১৫ জনকে অভিযুক্ত করে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) জমা করেছিলেন তদন্ত কর্মকর্তা। সেই অভিযোগপত্রটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন আদালত। অভিযোগপত্র গ্রহণ করে অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি এএসআই সাগর দেবের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বলেও জানান তিনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাবের সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, মামলা রুজুর অভিযোগপত্র জমা দেয়া হয়েছে। অভিযোগপত্রে তদন্তসাপেক্ষে ১৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে টেকনাফের শ্যামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এরপর ৫ আগস্ট এ ঘটনায় ৯ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালতে মামলা করেন সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস।