খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা কলারোয়া উপজেলার সোমবার (২১ ডিসেম্বর) সকালে ভ্রাম্যমান আদালত এক অভিযান চালিয়ে অনুমোদনহীন ভাটা তৈরী ও ইট পোড়ানোর পরিবেশ ছাড়পত্র না থাকায় অভিযোগে তিন প্রভাবশালীর ইট ভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে।
জানাযায়, উপজেলার হেলাতলা ইউনিয়ানের প্রধান সড়ক সংলগ্ন আলী ব্রিকস প্রোঃ আনোয়ার আলী পলাশ হেলাতলা বাজার সংলগ্ন খলসি এস আর ব্রিকস ফিল্ড এন্ড ম্যানফ্যাক্রারিং প্রোঃ মোঃ রবিউল ইসলাম, কাজির হাট প্রধান সড়কের পার্শ্বে এইচ এম ব্রিকস প্রোঃ চেয়ারম্যান মোয়াজ্জাম হোসেন ক্ষমতার দাপটে কোন অনুমোদন ছাড়াই প্রধান সড়ক সংলগ্ন কৃষি জমির উপর প্রভাব খাঁটিয়ে ভাটা নির্মাণ করে অবাদে ইট পুড়িয়ে আসছে। ২১ ডিসেম্বর’ সকালে পরিবেশ অধিদপ্তরের খুলনা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসফিকা ফেরদৌস ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন।
সাতক্ষীরা জেলা কার্যলয়ের সযোগিতায় ইট প্রন্তুত ভাটা নিয়ন্ত্রন আইনের অধিনে পরিবেশ অধিদপ্তরের সহকারিপরিচালক সরদার শরিফুল ইসলামের নেত্বত্রে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে প্রথমে ফায়ার সার্ভিসের মাধ্যমে ভাটার আগুন নিভিয়ে দিয়ে পরে বুলডোজর দিয়ে ঐ অবৈধ ভাটা ইট পুড়ানো চিপনি গুড়িয়ে দেয়। এরপর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ঐ ভাটার সকল কায্যক্রম বন্ধ ঘোষনা করেন। এসময় কলারোয়া থানা পুলিশের একটি টিম ও উপস্থিত ছিলেন।এবিষয়ে পরিবেশ অধিদপ্তরের খুলনা নির্বাহী অফিসার মাসফিকা ফেরদৌস জানান, পর্যায়ক্রমে অনুমোদনহীন ইট ভাটামালিদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান অব্যাহত থাকবে।এবং জেলা প্রসাশক সহ অন্যন্য দপ্তয়ের সহযোগিতা কামনা করছি।










































