জাতীয় শ্রমিক লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে টুংগিপাড়ায় সৌজন্য সাক্ষাৎ ও বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ
খবর বিজ্ঞপ্তি
রবিবার নবনির্বাচিত জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ টুংগিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসলে খুলনা জেলা জাতীয় শ্রমিক লীগের পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হয়ে শুভেচ্ছা জ্ঞাপন করা হয় এবং বঙ্গবন্ধুর মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেনÑখুলনা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ পীর আলী, সহ-সভাপতি সৈয়দ তারিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহীন আহমেদ, সহ-সম্পাদক মোঃ মুরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মারুফ হোসেন, মোঃ নজরুল ইসলাম শিকদার, মোঃ ফারুক হাওলাদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মঈনুল ইসলাম মোহন, শ্রমিক নেতা আবুল কালাম আজাদ সোহেল, মোঃ শহিদুল ইসলাম, মোঃ সোহাগ হাওলাদার, মোঃ হালিম মাস্টার, তহিদুল ইসলাম, এলাহী বকস, মোঃ শহিদ, মোঃ হাদী, মোঃ মনিরুল ইসলাম, মোঃ টিক্কা, কামাল হোসেন, মোঃ বশীর, মোঃ মামুন, দীলিপ, নাজমুল, মারুফ, রিসাদ প্রমুখ।
ফুলতলায় আদালতের রায় অমান্য করে গাছ কর্তন ও বসতবাড়ি ভাংচুরের অভিযোগ
ফুলতলা প্রতিনিধি
আদালতে মামলায় হেরে গিয়ে নালিশী জমি থেকে ৩ লক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির গাছ কর্তন এবং বাদির বসতবাড়ি ক্ষতি সাধনের অভিযোগে থানায় জিডি করেছেন বাদি কাজী শাহাদাৎ। এ ঘটনা ঘটে গত ৯ ডিসেম্বর সকাল ১০টায় ফুলতলার পায়গ্রাম কসবা গ্রামে।
থানায় এন্ট্রিকৃত জিডিতে জানা যায়, একই গ্রামের তাবারেক মীর গং এর বিরুদ্ধে মৃতঃ কাজী গোলাম ওমরের পুত্র কাজী শাহাদাৎ গত ২০১৭ সালের ১০ ফেব্রয়ারী জমিজমা সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা করেন। দীর্ঘদিন পর গত ৬ ডিসেম্বর ২০২০ কাজী শাহাদাৎ এর পক্ষে বিজ্ঞ আদালত রায় প্রদান করেন। এর ৩ দিন পরেই বিবাদী পক্ষ ঐ জমি থেকে মূল্যবান গাছ কর্তন, বসতবাড়ি ভাংচুর ও জীবননাশের হুমকী দেয়া হচ্ছে বলে বাদি জিডিতে (নং-৬৭৫, তারিখ-১৩/১২/২০২০) উল্লেখ করেন।
সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
মহান বিজয় দিবস উপলক্ষে সোনালী দিন প্রতিবন্ধী সংস্থা আয়োজিত এক আলোচনা সভা রবিবার বিকাল ৪টায় ২৫নং ওয়ার্ড অফিস (নাগরিক ভবনে) অনুষ্ঠিত হয়। সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার প্রতিষ্ঠাতা ইসরাত আরা হীরার সভাপতিত্বে ও সহ-সভাপতি মো: সাবির খানের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি’র প্যানেল মেয়র ও ২৫নং ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর টিপু। আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মানবাধিকার কর্মী সুতপা বেদজ্ঞ, সহ-সভাপতি সাজেদা ইসলাম, মো: আব্দুস সালাম শিমুল, সাধারণ সম্পাদক নাজনীন জাহান সৌমী, সহ-সাধারন সম্পাদক এস,এম মিশকাতুল ইসলাম, সাবিনা ইয়াসমিন, অধ্যাপক উল্লাসিনি সরকার, কবি নুরুন্নাহার হীরা, মো: আব্দুর রাজ্জাক, এড: কামরুল আহসান, এড: শাকেরিন সুলতানা, মো: রাকিবুজ্জামান মানিক, মো: নাজমুল হোসাইন, মো: রফিকুল ইসলাম, জয়নাল ফরাজী, কৃষ্ণা দাস, মো: রেজাউল করিম, বনানী সুলতানা ঝুমু, মো: বুলবুল আহম্মেদ, তাসলিমা তাবাচ্ছুম মুনিয়া, আফসানা আক্তার কেয়া, লক্ষ্মী দাস, জান্নাতুল ফেরদৌস, মাকসুদা বেগম প্রমুখ।
যশোরে বৃদ্ধার আত্মহনন
যশোর অফিস
সাংসারিক কলহের এক পর্যায় বৃদ্ধা রিজিয়া খাতুন (৬০) রোববার সকালে কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া গ্রামের মৃত হাসেম আলীর স্ত্রী। কোতয়ালি মডেল থানায় মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
পুলিশ জানায়,রোববার সকালে রিজিয়া খাতুন নামে এক বৃদ্ধা কীটনাশক পান করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সাংসারিক কলহের এক পর্যায় কীটনাশক পান করে বৃদ্ধা।
যশোরে ৫ লাখ ইউএস ডলারসহ দুই হুন্ডি ব্যবসায়ী আটক
যশোর অফিস
যশোরের শার্শা উপজেলার উলাশী থেকে ৫ লাখ ইউএস ডলারসহ দুই হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। দেশিয় মুদ্রায় উদ্ধারকৃত ডলারের মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা। এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। রোববার ২০ ডিসেম্বর যশোরস্থ ৪৯ বিজিবি ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।
বিজিবি’র ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন হুন্ডি ব্যবসায়ীদের একটি চালান ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। এরপর বিজিবির একটি টিম উলশী রাস্তায় অবস্থান নেয়। তারা ঢাকাগামী একটি প্রাইভেটকারের (ঢাকা মেট্রো গ-৩১-৭৮০৯) গতিরোধ করে। এরপর প্রাইভেটকারে তল্লাস চালিয়ে দরজা ও গিয়ার বক্সে বিশেষ কায়দায় লুকানো ৫০ বান্ডিল ইউএস ডলার উদ্ধার করা হয়। প্রতিটি বান্ডিলে ১০ হাজার করে মোট ৫ লাখ ইউএস ডলার ছিল। যার দেশিয় মুদ্রায় মূল্য ৪ কোটি ৪০ লাখ ৫ হাজার ৩শ’ টাকা। এসময় চাঁদপুরের বাসিন্দা হৃদয় মিয়া ও কুমিল্লার আশরাফুল ইসলাম নামে দুইজনকে আটক করা হয়। তিনি আরো জানান, আটকৃকতরা জানিয়েছে তারা হুন্ডি ও সোনা চোরাচালানের সাথে জড়িত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছে।
যশোরের আলোচিত ফেরদৌস হত্যা মামলায় সাতজনের বিরুদ্ধে চার্জশিট
যশোর অফিস
যশোরের আলোচিত ফেরদৌস শেখ হত্যা মামলায় সাতজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে সিআইডি পুলিশ। নিহত ফেরদৌস নাজির শংকরপুর এলাকার আনিছুরের বাড়ির ভাড়াটিয়া ও আজাদ শেখের ছেলে। অভিযুক্তরা হলেন, শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার মেসিয়ার খোকনের ছেলে সাব্বির, শংকরপুর বটতলা মসজিদের মেজোর ছেলে আকাশ, শংকরপুর নতুন বাসটার্মিনাল এলাকার রোস্তম আলীর ছেলে শিপন, একই এলাকার আনুর ছেলে শাকিব, নাজির শংকরপুর ছোটনের মোড়ের আলতাফ হোসেন ওরফে আলতুর ছেলে অনিক ওরফে অনি, শংকরপুর চাকলাদার পাম্পের পাশের তরিকুলের ছেলে বাঁধন, রেলগেট এলাকার খোকনের ছেলে অন্তর ইসলাম। এছাড়া মামলার এজাহার ভুক্ত আসামি ফয়েজের বাবার নাম দেয়া ছিলোনা বলে তাকে সনাক্ত করা যায়নি। নাজির শংকরপুর ছোটনের মোড়ের আলার ছেলে এ ঘটনার সাথে সম্পৃক্ততার বিষয় প্রমাণ পাওয়া যায়নি বলে বলে চার্জশিটে উল্লেখ করেছেন তদন্ত কর্মকর্তা ডিআইডি যশোর জেলার পুলিশ ইন্সপেক্টর মহানন্দ সিং। একই সাথে এ হত্যা মামলা থেকে রাজার অব্যহতির আবেদন জানিয়েছেন তিনি। উল্লেখ, গত বছরের ১৩ জুন দুপুরে ফেরদৌসকে আসামিরা শহরের শংকরপুর সন্যাসীর দিঘিরপাড় এলাকায় ডেকে নিয়ে যেয়ে ছুরিকাহত করে। পরে ফেরদৌসের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পিতা শহরের নাজির শংকরপুরের আজাদ হোসেন নয়জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার অভিযোগে বাদী বলেন, সাব্বির হোসেন, আকাশ হোসেন, সিপন হোসেন, সাকিব হোসেন এবং অন্তর ইসলাম ঘটনাস্থলে গিয়ে ফেরদৌসের সাথে কথা কাটাকাটি শুরু করে। এরই মধ্যে সাব্বির সহ অন্যরা ছুরি দিয়ে ফেরদৌসকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সটকে পরে। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
যশোরে শৈত্যপ্রবাহ আরো দুই-তিন দিন থাকবে
যশোর অফিস
সারা দেশে বইছে মৃদু থেকে মাঝারি আকারের শৈত্যপ্রবাহ। শুক্রবার থেকে শুরু হওয়া এ শৈত্যপ্রবাহের কারণে ইতিমধ্যে বিভিন্ন জেলায় কমেছে তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তর বলছে, চলমান শৈত্যপ্রবাহ আরও দুই তিনদিন থাকবে। এসময়ে তাপমাত্রাও কমতে পারে আরো। এরপর তাপমাত্রা কিছুটা বাড়বে।
যশোর বিমানবন্দরস্থ আবহাওয়া দপ্তরের তথ্য মতে, যশোরে আজ রোববার (২০ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে যশোরে মৃদু শৈতপ্রবাহ চলছে। তবে আগামীকাল থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানানো হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, আজ রোববার (২০ ডিসেম্বর) ভোর ছয়টায় রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে ঢাকা বিভাগের অন্যান্য জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে রয়েছে। এসময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে। তাপমাত্রা ছিল ৬ দশমিক ৬ ডিগ্রি। যা চলতি মাসে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
শনিবার রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক কাওসার পারভিন বলেন, ‘শুক্রবার থেকে দেশে একটি মৃদু থেকে মাঝারি আকারের শৈত্যপ্রবাহ চলছে। পাশাপাশি বাতাসও প্রবাহিত হচ্ছে। আগামী দুই থেকে তিন দিন এই শৈত্যপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে। এরপর ধীরে ধীরে শৈত্যপ্রবাহ কমে শীতের স্বাভাবিক তাপমাত্রায় অবস্থান করবে।’
‘আগামী দুই থেকে তিন দিন দিনের বেলা সূর্য থাকবে। তবে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। কিছুটা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।’
বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে মানববন্ধন, সমাবেশ ও মিছিল আজ
খবর বিজ্ঞপ্তি
বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলা শাখার উদ্যোগে বন্ধকৃত ২৫টি রাষ্ট্রায়ত্ব পাটকল, চিনিকল চালু ও আধুনিকায়ন, সাম্প্রদায়িক তৎপরতা, দেশব্যাপী নারী-শিশু নির্যাতন, ধর্ষণ, চাল-ডাল-তেলসহ নিত্যপয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ ২১ ডিসেম্বর সোমবার বিকেল ৪টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন, সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠান সফলের জন্য জোটের পক্ষ হতে খুলনাবাসীকে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।
মণিরামপুরে সরদার ব্রিকস গুড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর
মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
মণিরামপুরে সরদার ব্রিকস নামে একটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। রোববার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার দোঁদাড়িয়া এলাকায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আকতারের উপস্থিতিতে এই অভিযান চলে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও ইট পোড়ানোর অনুমতিপত্র না থাকায় ভাটাটি গুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া উপজেলার হাজরাকাটি এলাকায় নিউ ব্রিকসকে সতর্ক করে ভাটা সরিয়ে নিতে একমাসের সময় দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তর যশোর অঞ্চলের সহকারী পরিচালক হারুন-অর-রশীদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সরদার ব্রিকসটি অবৈধভাবে পরিচালিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আকতারের উপস্থিতিতে দুটি ট্রাকটর দিয়ে ভাটার সকল কাঁচা ইট গুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া ভাটার ক্লিনের আংশিক ভেঙে দেওয়া হয়েছে। মণিরামপুরবাদেও কেশবপুর,চৌগাছা এবং সদর উপজেলায় ভাটার বিরুদ্ধে অভিযান চলেছে, বলেন হারুন-অর-রশীদ। এদিকে সরদার ব্রিকসের মালিক রবিউল ইসলাম রবি দাবি করেন, কোনপ্রকার পূর্বসংকেত ছাড়াই ভাটায় অভিযান চালানো হয়। অভিযানে ভাটার একলাখ কাঁচা ইট নষ্ট করা হয়েছে।
তিনি বলেন, আমার ভাটার অনুমতিসহ সবই আছে। আমি লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছি। কিন্তু পরিবেশ অধিদপ্তরের নতুন আইনে লাইসেন্স নবায়ন হয়নি। দুই একটি বাদে মণিরামপুরের প্রায় সব ভাটাই অবৈধভাবে পরিচালিত হচ্ছে বলে দাবি করেন তিনি।
কেশবপুরে ভ্রাম্যমাণ আদালত অবৈধ দুই ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে
আলমগীর হোসেন,কেশবপুর
যশোরের কেশবপুরে গত ২০ ডিসেম্বর রবিবার সকালে ভ্রাম্যমান আদালত এক অভিযান চালিয়ে অনুমোদনহীন ভাটা তৈরী ও ইট পোড়ানোর অভিযোগে দুই প্রভাবশালীর ইট ভাটা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। সুত্রে জানা গেছে, উপজেলার সাতবাড়িয়া প্রধান সড়ক সংলগ্ন সুপার ব্রীক্স নামে ফারুকুল ইসলাম ও বেগমপুর বাজার সংলগ্ন রিপন ব্রিকস নামে আর ও একটি কোন অনুমোদন ছাড়াই লোকালয় সংলগ্ন কৃষি জমির উপর প্রভাব খাঁটিয়ে ভাটা নির্মাণ করে অবাদে ইট পুড়িয়ে আসছিল। এ অবৈধ ভাটা নির্মাণের প্রতিবাদে সচেতন এলাকাবাসি দীর্ঘদিন ধরে মানববন্ধনসহ বিভিন্ন দপ্তরে ভাটা বন্ধের দাবিতে অভিযোগ করে আসছিল। এ অভিযোগের প্রেক্ষিতে গত ২০ ডিসেম্বর’ সকালে পরিবেশ অধিদপ্তরের ঢাকা থেকে পরিচালিত যশোর জেলা কার্যলয়ের সযোগিতায় ইট প্রন্তুত ভাটা নিয়ন্ত্রন আইনের অধিনে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রোজিনা আক্তারের নেত্বতে কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে প্রথমে ফায়ার সার্ভিসের মাধ্যমে ভাটার আগুন নিভিয়ে দিয়ে পরে বুলডোজর দিয়ে ঐ অবৈধ ভাটা দুইটির ইট পুড়ানো চিপনি গুড়িয়ে দেয়। এরপর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ঐ ভাটা দুইটির সকল কায্যক্রম বন্ধ ঘোষনা করেন। এসময় কেশবপুর থানা পুলিশের একটি টিম ও ভুমি অফিসের সহকারী মোঃ ফারুক হোসেন উপস্থিত ছিলেন। এবিষয়ে কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইরুফা সুলতানা জানান, পর্যায়ক্রমে উপজেলার অনুমোদনহীন ভাটামালিকের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
মণিরামপুরে ভূমিহীনদের জন্য নির্মিত হচ্ছে প্রধানমন্ত্রীর উপহার ‘ঘর’
মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের মণিরামপুরে ভূমিহীন দুস্থদের জন্য মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একশ’ ঘর নির্মিত হচ্ছে। এক কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে উপজেলার হাজরাইলে মুক্তেশ্বরী নদীর পাড়ে ও মাছনা বেগমপুরে ৫০ টি করে ঘর নির্মানের কাজ চলছে। উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে প্রতিটি ঘরের ব্যায় ধরা হয়েছে এক লাখ ৭১ হাজার টাকা। প্রতিটি ঘরে থাকছে দুইটি কক্ষ, একটি বারান্দাসহ সংযুক্ত টয়লেট ও রান্নাঘর।
সরেজমিন ঘুরে দেখা গেছে, মাছনা এলাকায় ১২ টি ঘর গাঁথার কাজ শেষ হয়েছে। আর হাজরাইলে ২৪ টি ঘরের গাঁথনির কাজ শেষের দিকে। বাকিগুলোর কাজ শুরু হচ্ছে।
মণিরামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম আবু আব্দুল্লাহ বায়েজিদ বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ‘গৃহহীনদের জন্য গৃহনির্মাণ প্রকল্প’র আওতায় এক লাখ ৭১ হাজার টাকা মূল্যের ২৬২ টি ঘর নির্মিত হবে মণিরামপুরে। প্রাথমিক ভাবে হাজরাইল ও মাছনায় খাস জমিতে ৫০ টি করে ১০০ ঘরের কাজ চলমান আছে। আগামী ১৫ জানুয়ারি ঘরগুলো হস্তান্তরের পরিকল্পনা রয়েছে। উপযুক্ত খাসজমি পাওয়া গেলে বাকি ঘরগুলোর কাজ শুরু হবে।
এদিকে হাজরাইলে মুক্তেশ্বরী নদীর বিপরীতে সম্বলডাঙা বিলের পাড়ে যে ৫০টি ঘর নির্মাণ হচ্ছে তা লোকালয় বিচ্ছিন্ন। জায়গাটি বসবাসের অনুপযোগী বলে ধারণা অনেকের।
এছাড়া হাজরাইল ও মাছনায় দুই জায়গাতেই ঘরগুলোর ভিতরে বা বাইরে মাটি ভরাটের কাজ করানো হচ্ছে ৪০ দিনের কর্মসূচির শ্রমিক দিয়ে। যদিও ঘরগুলোতে মাটি ভরাটের জন্য সরকারি বরাদ্দ রয়েছে।
এই ব্যাপারে পিআইও আব্দুল্লাহ বায়েজিদ বলেন, উপযুক্ত খাস জমি পাওয়া যাচ্ছে না। তাছাড়া উপজেলা ভূমি অফিস জমি নির্বাচন করে দিচ্ছেন। সেই অনুযায়ী ঘর নির্মান করা হচ্ছে। কর্মসূচির লোকদিয়ে ঘরে মাটি ভরাটের জন্য স্যারেদের সিদ্ধান্ত রয়েছে, বলেন পিআইও।
বাগেরহাটে বিষ প্রয়োগে লাখ টাকার মাছ নিধন
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে দুর্বৃত্তদের দেওয়া বিষে পুকুরের মাছ নিধন করা হয়েছে। এ মাছের দাম প্রায় লাখ টাকার কাছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) উপজেলার গাড়ফা গ্রামে এ ঘটনা ঘটে। পুকুরের মালিক অলিয়ার রহমান শেখ বলেন, স্থানীয় টিপু বিশ্বাসের কাছ থেকে মৎস্য ঘের লিজ নিয়েছিলাম। এতে বিভিন্ন দেশীয় মাছের পোনা ছাড়া হয়। করোনা পরিস্থিতির মধ্যে বিষ দিয়ে মাছ নিধনের ফলে আমরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছি। পার্শ্ববর্তী এলাকার পিয়াল ও পিয়াস গত ১০ ডিসেম্বর আমার ঘেরে জোরপূর্বক মাছ ধরলে আমরা বাধা দেই। তখন আমাদের জীবননাশের হুমকি দেয়। এ ঘটনায় আমরা থানায় জিডি করি। ধারণা করছি তারা পরিকল্পিতভাবে ঘেরে বিষ প্রয়োগ করেছে।
তবে এ ব্যাপারে জানতে পিয়াল ও পিয়াসের মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির বলেন, মাছ মরার বিষয়টি শুনেছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সততা, ধৈর্য্য ও সময়ানুবর্তীতা জীবনে সফলতা বয়ে আনে: উপ-উপাচার্য
খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রাক্তন প্রধান (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরার বিদায় সংবর্ধনা জ্ঞাপন উপলক্ষে রবিবার সকাল সাড়ে ১১ টায় সামাজিক বিজ্ঞান স্কুলের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিযুক্ত হয়েছেন। অনুষ্ঠানে বিদায় সংবর্ধনার জবাবে তিনি বলেন শিক্ষকদের প্রধান উদ্দেশ্য হওয়া উচিৎ তাদের শিক্ষার্থীদের মধ্যেকার সুপ্তপ্রতিভা ও সম্ভাবনার বিকাশ ঘটাতে সহায়তা করা। এ জন্য অবশ্যই একজন শিক্ষককে এ পেশার প্রতি নিবেদিত হতে হবে। তিনি বলেন সততা, ধৈর্য্য ও সময়ানুবর্তীতা জীবনে সফলতা বয়ে আনে। বিনয় মানুষকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে। তিনি আরও বলেন সবাই মিলে যদি কাজ করা হয় তবে কোনো কাজই কঠিন মনে হয় না। মানুষের জীবনে সমস্যা ও চাহিদার শেষ নেই। এর একটা শেষ হলে আরেকটা আসে। এটাকে জীবনের অনুসঙ্গ হিসেবে ধরে নিয়েই পথ চলতে হবে। তিনি আরও বলেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সকল শিক্ষক নবীন। তাদের মধ্যে অসীম উদ্যম রয়েছে। তাঁরা তাদের সৃজনশীলতা কাজে লাগিয়ে এ ডিসিপ্লিনকে উৎকর্ষের জায়গায় নিয়ে যেতে পারবেন বলে তিনি আশা করেন। তিনি এ ডিসিপ্লিনের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে তাঁর দায়িত্ব পালনকালে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের যে সহযোগিতা পেয়েছেন সে জন্য তিনি সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সংশ্লিষ্ট ডিসিপ্লিনের বর্তমান প্রধান (সাময়িক দায়িত্ব) মামুন-অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর মোছা. তাছলিমা খাতুন। এসময় অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক সারা মনামী হোসেন, ছোটন দেবনাথ, মৌসুমী খাতুন, নিশাত তারান্নুম, মোঃ শরিফুল ইসলাম, প্রভাষক মোঃ মাহ্দী-আল-মুহতাসিম নিবিড়, সাফায়াত হোসেন, মোঃ উজ্জ্বল তালুকদার এবং শিক্ষার্থীদের মধ্যে মাস্টার্সের মতিউর রহমান ও ¯œাতক (সম্মান) তৃতীয় বর্ষের তাহমিন তাবাস্সুম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মাজিদুল ইসলাম। অনুষ্ঠানে ডিসিপ্লিনের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে ক্রেস্ট উপহার দেওয়া হয়। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক ও অনলাইনে শিক্ষার্থীরা যুক্ত ছিলেন।
মোংলা পৌর নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র মেয়র প্রার্থী এবং কাউন্সিলরদের মনোনয়নপত্র জমা
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ আব্দুর রহমান, বিএনপির আলহাজ্ব মো: জুলফিকার আলী ও স্বতন্ত্র আলহাজ্ব এইচ এম দুলাল মনোনয়নপত্র জমা দিয়েছেন। রবিবার বিকেলে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নি কর্মকর্তা মো: আব্দুল্লাহ আল মামুনের কাছে এ মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। এছাড়া সকাল থেকে পৌরসভার ৯টি ওয়ার্ড ও সংরক্ষিত ৩টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে বিকেল ৫টা পর্যন্ত মেয়র পদে ৫ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে সাধারণ কাউন্সিলদের সংখ্যা জানাতে পারেনি উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো: আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, সাধারণ কাউন্সিলরদের সংখ্যা রাতের আগে (৭/৮টা) জানানো সম্ভব নয়। কারণ বাগেরহাট জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তরেও কেউ কেউ মনোনয়ন দাখিল করেছেন। আগামী ২২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ২৯ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার ও ১৬ জানুয়ারী ভোট গ্রহণ। পৌরসভার ৯টি ওয়ার্ডের ১২টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ ভোট গ্রহণ। তবে এবারই প্রথম মোংলা পোর্ট পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হতে যাচ্ছে। মোংলা পোর্ট পৌরসভার আসন্ন নির্বাচনে এখানে সাধারণ ভোটারের সংখ্যা ৩১ হাজার ৫২৮জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ৬৮১ আর নারী ভোটার ১৪ হাজার ৮৪০ জন। এর আগে ২০১১ সালের ১৩ জানুয়ারী অনুষ্ঠিত নির্বাচনে এ পৌরসভায় ভোটারের সংখ্যা ছিল ২৫ হাজার ৯৫১জন।
মোংলায় দেশ রুপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় দেশ রুপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রবিবার বিকেলে মোংলা প্রেসক্লাব মিলনায়তনে পত্রিকাটির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, আসন্ন মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রহমান, মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মোতালেব ও আহসান হাবিব হাসানসহ অন্যান্যরা। কেক কাটা শেষে প্রেসক্লাব চত্বর থেকে বের হওয়া র্যালীতেও খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ডাকাতি ঠেকাতে মহাসড়কের পাশের জঙ্গল কাটা: পথচারীরা বলছেন প্রশংসনীয়
সাবজাল হোসেন, বিশেষ প্রতিনিধি
ঝিনাইদহ – যশোর মহাসড়কের দু’পাশে অপ্রয়োজনীয় গাছপালা গজিয়ে উঁচু জঙ্গলের সৃষ্টি হয়েছে। যেটা রাতের বেলায় ডাকাতসহ দুষ্টু প্রকৃতির মানুষের কাজে সহায়ক। যে কারনে গভীর রাতে মহাসড়কের পাশের ঝোপঝাড় সৃষ্টিতে ভুতুড়ে পরিবেশ বিরাজ করে। প্রায়ই ঘটে ডাকাতির মত ঘটনা। পথচারীদের হারাতে হয় কাছে থাকা মালপত্র। পরিবহন চালকসহ পথচারীদের কাছে এটা আতঙ্ক বিরাজ করে। এমন অবস্থা ঝিনাইদহ কালীগঞ্জের রঘুনাথপুর হইতে কেয়াবাগান পর্যন্ত সড়কে। এ থেকে বাঁচাতে এবং নিরাপদ সড়কের পরিবেশ সৃষ্টিতে অপ্রয়োজনীয় গাছ ঝোঁপঝাড় কাটার উদ্যোগ নিয়েছেন জেলা পরিষদ ঝিনাইদহের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল। রোববার দুপুর পর্যন্ত তিনি নিজে থেকে এ কাজে সহযোগীতা করেন। এ সময় উপস্থিত ছিলেন বারোবাজার হাইওয়ে পুলিশের ওসি মেসবাহ উদ্দীন।
পথচারী সাইদুর রহমান জানান, সড়কের পাশের ঘন বন জঙ্গলের মধ্যে রাতের বেলায় ডাকাতরা মাঝে মধ্যে বসে থাকে। পথচারীদের প্রায়ই মালামাল ছিনতাই করে। সড়কে টহল নিরাপত্তা পুলিশ দেয়া হলেও ডাকাতরা জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকলে আর দেখা যায় না। এরমধ্যে বসে হঠাৎ করে বেরিয়ে শিয়ালের মত থাবা দিয়ে বাই সাইকেল মটর সাইকেলসহ পথচারীদের মালামাল নিয়ে চম্পট দেয়। ফলে রাস্তার পাশের বাগান জঙ্গল কেটে দিলে চোর ডাকাতদের আস্তানা দুর্বল হয়ে যাবে। ফলে জঙ্গল কাটার উদ্যোগটা পথচারীদের জন্য খুবই মঙ্গলজনক হয়েছে।
ট্রাকের চালক সদস্য আব্দুস সবুর জানান, ডাকাতরা এ রাস্তার পাশের জঙ্গলের মধ্যে বসে নিরাপদে করাত দিয়ে গাছ গাছ কাটে। চলন্ত গাড়ির লোকজন কিছুই দেখতে পান না। কারন গাড়ীর আলো দেখলেই করাত টানা বন্ধ করে দেয়। আবার গাড়ি চলে গেলে সুযোগ বুঝে মহাসড়কের উপরে ফেলে পরিবহন ডাকাতি করে বেরিয়ে যায়। এমন জঙ্গল যেখানে আছে সেখানে গেলে তারা আতঙ্কে থাকেন। ফলে সড়কের পাশের বনজঙ্গল কাটার উদ্যোগটা প্রশংসনীয়।
জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল জানান, মহাসড়কের পাশের জঙ্গলের কারনে তিনি উদ্যোগ নিয়েছেন কেটে নিরাপদ সড়কের জন্য। রাতে এ জঙ্গলের মধ্যে ডাকাতরা বসে থাকলেও বোঝার উপায় থাকে না। যে কারনে প্রায়ই ঘটে ডাকাতির ঘটনা। ইতোমধ্যে প্রায় ্১ কিলোমিটারের মত জঙ্গল পরিষ্কার করা হয়েছে। বাকিটাও তাড়াতাড়ি শেষ হবে।
বারোবাজার হাইওয়ে পুলিশের ওসি মেসবাহ উদ্দীন বলেন, রাতের বেলায় ডাকাতি ঠেকাতে প্রশাসনের সদস্যরা আপ্রান চেষ্টা করে যাচ্ছেন। অনেক সময় রাতের টহল পুলিশেরও নিরাপত্তা থাকে না। ফলে মহাসড়কের দু’পাশের জঙ্গল কেটে পরিষ্কার করার একটা ভালো উদ্যোগ নেয়া হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল ক্ষুধামুক্ত ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়া : সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল ক্ষুধামুক্ত ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়া। এ স্বপ্নকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বঙ্গবন্ধু ১৯৭৪ সালে প্রতিষ্ঠা করেন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান। পরবর্তীতে তিনি ১৯৭৫ সালে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ গঠনের আদেশে স্বাক্ষর করেন যা ছিল জাতির পিতার দূরদৃষ্টিসম্পন্ন পদক্ষেপ।
সিটি মেয়র রবিবার সকালে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে ‘সিটি লেভেল মাল্টি সেক্টরাল কো-অর্ডিনেশন কমিটির’ অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। জাতীয় নগর দারিদ্র হ্রাসকরণ কর্মসূচির আওতায় স্থানীয় সরকার বিভাগের ব্যবস্থাপনায় এবং যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) অর্থায়নে ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) কারিগরি সহযোগিতায় কেসিসি’র তত্ত্বাবধানে পরিচালিত ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (এলআইইউপিসি) প্রকল্প’ এ সভার আয়োজন করে।
উল্লেখ্য, বর্তমান শেখ হাসিনা সরকারের জাতীয় পুষ্টিনীতি-২০১৫ এবং দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্ম-পরিকল্পনা (২০১৬-২০২৫)-এর কর্ম-কৌশলগুলির মধ্যে অন্যতম কর্ম-কৌশল, শহরে বসবাসরত দরিদ্র জনগোষ্ঠীর জন্য পুষ্টিসেবা প্যাকেজ নিশ্চিত করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাথে স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং স্থানীয় পর্যায়ে সিটি কর্পোরেশন/পৌর এলাকায় বিদ্যমান সরকারি বেসরকারি পুষ্টিসেবা দানকারী প্রতিষ্ঠানের কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধনের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
সভায় সিটি মেয়র সাধারণ জনগোষ্ঠীর কল্যাণে সরকার গৃহীত কার্যক্রম সুষ্ঠভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে আরো বলেন, দারিদ্র বিমোচনের সাথে সাথে তাদের পুষ্টি চাহিদা পূরণ আমাদের মূল লক্ষ্য। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ স্থানীয় পর্যায়ের সরকারি বেসরকারি সংস্থাসমূহের সাথেও সমন্বয় সাধন কার্যক্রম আরো জোরদার করা হবে। ফলে নগরীর দরিদ্র জনগোষ্ঠীর পুষ্টিসেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে সিটি মেয়র অভিমত ব্যক্ত করেন।
কেসিসি’র স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার-এর সভাপতিত্বে অবহিতকরণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) পলাশ কান্তি বালা ও খুলনার সহকারী সিভিল সার্জন ডা. মোঃ সাইফুল ইসলাম। অন্যান্যের মধ্যে কেসিসি’র চীফ প্লানিং অফিসার ও এলআইইউপিসি প্রকল্পের সদস্য সচিব আবির উল জব্বার, ইউএনডিপি’র কনসালট্যান্ট ওমর ফারুক, এলআইইউপিসি প্রকল্পের টাউন ম্যানেজার মোঃ মোস্তফাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ সভায় অংশগ্রহণ করেন।
শিশুশ্রম নিরসনে ইন্টার এজেন্সি গ্রুপের সভা অনুষ্ঠিত হয়
তথ্য বিবরণী
শিশুশ্রম নিরসনে ইন্টার এজেন্সি গ্রুপের সভা রবিবার সকালে খুলনার বয়রাস্থ নবযাত্রার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র জীবনের জন্য প্রকল্প ও শিশুশ্রম প্রতিরোধ ইন্টার এজেন্সি গ্রুপ এ সভার আয়োজন করে। সভায় বক্তারা বলেন, সরকার ২০২১ সালের মধ্যে ৩৮টি ঝুঁকিপূর্ণ খাতকে শিশুশ্রম মুক্ত ও ২০২৫ সালের মধ্যে দেশ হতে সকল প্রকার শিশুশ্রম বিলোপ করতে চায়। শিশুশ্রম নিরসনের লক্ষ্যকে বাস্তবায়ন করতে সরকারি উদ্যোগের সাথে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সমন্বয় করে কাজ করার আহ্বান জানানো হয়। সভায় বাংলাদেশ বেতার খুলনার আঞ্চলিক পরিচালক মোঃ বশির উদ্দিন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (দক্ষিণ) সোনালী সেন, খুলনা সড়ক ও জনপথ অধিদপ্তরের ভূমি ও আইন বিষয়ক কর্মকর্তা অনিন্দিতা রায়, খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তরের উপমহাপরিদর্শক মোঃ আরিফুল ইসলাম, খুলনা সিটি কর্পোরেশনের কাউন্সিলর আমেনা হালিম বেবি, জীবনের জন্য প্রকল্পের প্রোজেক্ট ম্যানেজার মো. মাসুদুর রহমান, অ্যাডভোকেসি এন্ড ট্রেনিং অফিসার অনিন্দিতা বিশ^াসসহ সরকারি কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা
তথ্য বিবরণী
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির ডিসেম্বর মাসের সভা রবিবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষ হতে অনলাইন জুম প্রযুক্তিতে অনুষ্ঠিত হয়। সভায় খুলনা জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় অবেদনবিদ না থাকায় স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়া, বঙ্গবন্ধু স্কয়ার হতে জিরোপয়েন্ট পর্যন্ত সড়ক চারলেনে সম্প্রসারণ, সড়কের পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও কাজের মান যাচাইয়ে নিয়মিত পরিদর্শন, উপজেলা পর্যায়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা-জোগান ও মূল্য যাচাই, চলমান আমন ধান সংগ্রহ অভিযান সফল করা এবং ধর্মীয় উপাসনালয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধিতে করণীয় বিষয়ে আলোচনা হয়। সভায় জেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, খুলনা জেলায় ১১ হাজার সাতশত ৯৫ মেট্রিক টন সিদ্ধ ও দুই হাজার নয়শত ৮৮ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের চুক্তি বাস্তবায়নে এ পর্যন্ত এক হাজার চারশত ৯৪ মেট্রিক টন সিদ্ধ ও নয়শত ৭৩ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ হোলাল হোসেন সভাপতির বক্তৃতায় সরকারি স্কুলে আলাদাভাবে হাতধোয়ার ব্যবস্থা চালু করতে জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের প্রতি অনুরোধ জানান। সকলের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে উপজেলাসমূহে মোবাইলকোর্ট পরিচালনা ও বিনামূল্যে মাস্ক বিতরণ কার্যক্রম জোরদারের নির্দেশনা দেন তিনি। এছাড়া মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় ও জনসচেতনতা বৃদ্ধিতে মাইকের মাধ্যমে প্রচার কার্যক্রমের উপর জোর দেন জেলা প্রশাসক। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউএনও, সরকারি কর্মকর্তা ও কমিটির সদস্যরা অংশ নেন।
সীমান্ত হত্যার প্রতিবাদে বিএনপি দেশব্যাপি কালো দিবস আজ
খবর বিজ্ঞপ্তি
সীমান্তে বাংলাদেশী নাগরিকদের নির্বাচারে হত্যার প্রতিবাদে আজ সোমবার, ২১ ডিসেম্বর দেশব্যাপি কালো দিবস পালন করবে বিএনপি। সম্প্রতি সীমান্তবর্তী কয়েকটি জেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী গুলি করে বাংলাদেশী নাগরিককে হত্যা করে। বর্তমান অনির্বাচিত নতজানু সরকারের দূর্বলতার কারণে সীমান্তে বিরামহীনভাবে চলছে বাংলাদেশী হত্যা। সীমান্তে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সরকারের নির্বিকার ভূমিকা জনগনের মধ্যে অসন্তোষ সৃষ্টি করছে। অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধের দাবীতে ২১ ডিসেম্বর সোমবার বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি কালো দিবস উপলক্ষে বিএনপির সকল দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কালো পোষাক পরিধান ও কালো ব্যাজ ধারণ করবে। একই সাথে সকাল সাড়ে ১১টায় বিএনপি কার্যালয়ের সামনে গণ-অবস্থান পালন করবে খুলনা মহানগর ও জেলা বিএনপি। খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি সকল নেতাকর্মীদের কালো দিবসের কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন।
যুবলীগ নেতার পিতা মৃত্যুতে আ’লীগের শোক
খবর বিজ্ঞপ্তি
মহানগর যুব লীগ নেতা হুমায়ুন কবীর মৃধার বাবা আব্দুল গফ্ফার মৃধা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে …………. রাজেউন)। রবিবার বিকাল ৩টায় কাষ্টমঘাট নিজ বাসভবনে তিনি বার্ধক্য জনিত কারনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী সন্তান নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা বাদ এশা কাষ্টমঘাট জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়। এসকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মো. সফিকুর রহমান পলাশ, মাহাবুবুল আলম বাবলু, অহিদুল ইসলাম পলাশ, ড্যানি, আরাফাত হোসেন মিয়া, আইয়ুব আলী খান, আলমগীর মল্লিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এদিকে যুব লীগ নেতা হুমায়ুন কবীর মৃধার বাবা আব্দুল গফ্ফার মৃধার মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।
তালায় আমরা বন্ধু’র সংগঠনের শীতবস্ত্র উপহার বিতরণ
ইলিয়াস হোসেন, তালাঃ
তালায় তীব্র শীতে উষ্ণতার পরশ দিতে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু শিশু শিক্ষার্থীদের কম্বল উপহার দিয়েছে।
রোববার সকাল ১০টায় তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ জন হতদরিদ্র শিক্ষার্থীকে এই কম্বল উপহার দেয়া হয়। স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু’র তালা উপজেলা টিমের সদস্যরা শিশুদের বাড়ি বাড়ি গিয়ে এই উপহার পৌঁছে দেয়। রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমরান হোসেন, সহকারী শিক্ষিকা স্মৃতি বৈরাগী সরজমিনে উপস্থিত থেকে এই কার্যক্রমে সহযোগিতা করেন । উপহার পেয়ে ৪র্থ শ্রেণির দিপ্তী বলে,”আজ কয়েকদিন আমাদের এখানে অনেক শীত। শীতের সাথে অনেক বাতাসও হচ্ছে ।এই কম্বল শীত কমাতে সাহায্য করবে। বড়বন্ধুদের কাছ থেকে উপহার পেয়ে আমার খুব ভালো লাগছে।” একজন সচেতন অভিভাবক আমরা বন্ধুর এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে বলেন,”আমাদের এদিকে এরকম কোন সংগঠন আসে না। তাদের কাজ দেখে আমার খুব ভালো লাগছে।আর স্যাররাও এসেছেন বাচ্চাদের বাড়ি এতে তারাও আনন্দিত। প্রধান শিক্ষক ইমরান হোসেন বলেন, আমরা বন্ধু’র এমন উদ্যোগ খুবই প্রশংসনীয়। তারা তালা উপজেলার এমন প্রত্যন্ত অঞ্চলে এসে নিজ হাতে শিশুদের সরাসরি উপহার দিচ্ছে। শীতের প্রকোপ এবং মহামারির সময়ে এমন উদ্যোগ একটু হলেও শিশু মনে হাসি ফোটাবে। এই কার্যক্রমে আমরা বন্ধু তালা টিমের সদস্য সরদার ওয়াসিফ আহমেদ জিসান, এহসানুল হক যুবায়ের, আব্দুল্লাহ আল জোবায়ের প্রান্ত, তানভীর হোসেন, ইমরান সানা, সরদার সাব্বির হোসেন, আব্দুল্লাহ আল মামুন, জি এম রাহাত হোসেন শোভন, ইমরান প্রমূখ উপস্থিত ছিলেন।
তালায় কপোতাক্ষ নদে দ্রুত ক্রসড্যামের দাবিতে মানববন্ধন
তালা প্রতিনিধি
তালায় কপোতাক্ষ নদের পলি ব্যবস্থাপনায় অনতিবিলম্বে ক্রসড্যাম নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (২০ ডিসেম্বর) বেলা ১১ টায় খুলনা-পাইকগাছা সড়কের তালা সদরের ডাকবাংলোর সামনে ঘন্টাব্যাপী উক্ত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পানি কমিটি, তালা প্রেসক্লাব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা আ. সালাম গণ-গ্রন্থাগার, তালা বাজার বণিক সমিতি, পাখিমারা টিআরএম বিল কমিটি, জালালপুর, তালা সদর, খলিলনগর ও ইসলামকাটি ইউনিয়নবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, উপজেলা পানি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম. ময়নুল ইসলাম।
তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন ডেপুটি কমান্ডার আলাউদ্দীন জোয়ার্দার, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উত্তরণের প্রকল্প সমন্বয়কারী জাহিদ শাম্স সাক্ষর, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অচিন্ত্য সাহা, পানি কমিটি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান সরদার ইমান আলী, অধ্যাপক সরদার রফিকুল ইসলাম, সাংবাদিক সব্যসাচী মজুমদার বাপ্পী, যুব পানি কমিটি নেতা জাহিদ আমিন শাশ^ত, তালা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সূর্য্যকান্ত পাল, সাবেক ইউপি সদস্য শেখ কামরুল ইসলাম লাল্টু ও যুবলীগনেতা আতাউর রহমান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, কপোতাক্ষ নদের সাথে প্রত্যক্ষভাবে প্রায় ২০ লক্ষ মানুষের জীবন-জীবিকা জড়িত। নদীতে দ্রুত ক্রসড্যাম নির্মাণ না করা হলে ফের পলি ভরাট হয়ে আবারও নদীর অকাল মৃত হবে এবং এলাকার মানুষের ভয়াবহ জলাবদ্ধতার শিকার হয়ে দূর্বিসহ জীবন-যাপন করতে হবে। তাই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত সময়ের মধ্যে পলির সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য কপোতাক্ষ নদে ক্রসড্যাম নির্মাণ এবং আগামীতে নদী রক্ষায় জনস্বার্থে প্রতি বৎসর ডিসেম্বর মাসের মধ্যে ক্রসড্যাম নির্মাণের দাবী জানানো হয়।
ডুমুরিয়ার মির্জাপুরে ১৮ দিনব্যাপী গীতা জয়ন্তী উৎসব শুরু
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ার মির্জাপুর পশ্চিমপার কালীতলা ভাগবত সংঘের উদ্যেগে গত ৮ ডিসেম্বর মঙ্গলবার থেকে ১৮ দিন ব্যাপী গীতা জয়ন্তী উৎসব শুরু হয়েছে। প্রতিদিন সন্ধ্যায় যে কোন ভক্তের বাড়ি ভক্তরা জড় হয়ে ধর্মীয় অনুষ্ঠানাদী পালন করছেন। প্রতিদিন ভাগবত গীতার একটি করে অধ্যয় পাঠ করা হচ্ছে। শেষে প্রসাধ বিতরনের মধ্য দিয়ে প্রতিদিনের কর্মকান্ড শেষ হচ্ছে। উদ্বোধনী দিনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম। এ সংঘের সভাপতি ঠাকুর দাস মন্ডল, সাধারণ সম্পাদক অরুন মল্লিক, কোষাধ্যক্ষ সঞ্জয় মন্ডল, মাষ্টার আকাশ রাশ, সহকারী শিল্পী রবীন্দ্রনাথ দাস ও সুকন্ঠ সরকারসহ সকল সদস্য এসব ধর্মীয় কর্মে অংশ নেন। আগামী ২৬ ডিসেম্বর শনিবার কালীতলা মন্দিরে এ উৎসবের সমাপনী দিন।
ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ
ডুমুরিয়া প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম দিনব্যাপী নানা কর্মসূচী অব্যাহত রেখেছেন। তিনি গতকাল রবিবার সকাল ৯ টায় ডুমুরিয়া মুক্তিযোদ্ধা মোড়ের ঐতিহ্যবাহী জব্বার হোটেলের সত্ত্বাধীকারী দীর্ঘদিন ধরে গুরুত্বর অসুস্থ জব্বারকে দেখতে তার বাড়িতে যান। সকাল ১১ টায় ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন আরাজি ডুমুরিয়া গ্রামের অনুপ দাস, দক্ষিণ ডুমুরিয়া গ্রামের ইয়াসিন শেখের ছেলে আব্দুল্লাহ শেখের চিকিৎসার খোজ খবর নেন। বিকেলে শেখ মোমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন। সন্ধ্যায় মির্জাপুর বলাই সরকারের বাড়ি বাৎসরিক ধর্মীয় অনুষ্ঠানে এবং রাতে উত্তর মাথায় আশিষ মন্ডলের বাড়িতে ত্রীনাথ ঠাকুরের মেলায় আলোচনায় অংশ নেন। এছাড়া সকাল ৬ টা থেকে ৯ টা পর্যন্ত পূর্ব ডুমুরিয়া ও ডুমুরিয়া এবং চর ডুমুরিয়ার সকল শ্রেনী পেশার মানুষের সাথে কুশণ বিনিময় করেন। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোজাম্মেল হক মোহন, হারুনুর রশীদ বাবু, জাকিরুল মোল্লা, সুমন শেখ, বাধণ মন্ডল প্রমুখ।
ডুমুরিয়া সদরের ৯ নম্বর দক্ষিন ডুমুরিয়া ওয়ার্ড আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া সদর ইউনিয়নের ৯ নম্বর দক্ষিণ ডুমুরিয়া ওয়ার্ড আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভা গতকাল বিকেল ৪ টায় অনুষ্ঠিত হয়েছে। শেখ মোমিন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব মাষ্টার আফজাল ঢালী। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ নাজিবুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোল্লা সোহেল রানা, উপ-প্রচার সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম ও সদরের সাধারণ সম্পাদক আছফার হোসেন জোয়াদ্দার। ইলিয়াছ বিশ্বাসের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, মোশারফ হোসেন কচি, আব্দুস সালাম মাঝি, মাসুদ রানা নান্টু, আব্দুল হালিম সরদার, নাজমুল হোসেন বকুল, শেখ জাকির হুসাইন, শিমু আক্তার, আব্দুল হামিদ সরদার, বদির বিশ্বাস, কবির শেখ, আক্তার হোসেন, হাবিবুর বিশ্বাস, শেখ তৌহিদুল ইসলাম, টিটো বিশ্বাস, জাহিদ হোসেন, বাধণ মন্ডল প্রমুখ।
শৈলকুপা পৌর নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল
সম্রাট হোসেন শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিলো ২০ ডিসেম্বর।ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা শেষ দিনে মনোনয়নপত্র দাখিল করেছেন। রবিবার সকাল থেকে শুরু করে বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা শৈলকুপা উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করেন।মনোনয়নপত্র গ্রহণ করেন জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোঃ রোকুনুজ্জামান ও উপজেলা নির্বাচন এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ জুয়েল আহমেদ। পৌর মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগের দলীয় মনোনিত প্রার্থী ও বর্তমান মেয়র কাজী আশরাফুল আজম,বিএনপির প্রার্থী সাবেক মেয়র খলিলুর রহমান,স্বতন্ত্র প্রার্থী শিকদার ওয়াহিদুজ্জামান ইকু,তৈয়বুর রহমান খান,জাতীয় পার্টির প্রার্থী আবু জাফর ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগঠনের প্রার্থী উসমান গনি। সব মিলিয়ে মোট ৬জন মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।
এছাড়াও পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ৪২ জন কাউন্সিলর প্রার্থী ও ১৩ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,আগামী ২২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই হবে ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ ডিসেম্বর।ভোট গ্রহণ হবে আগামী ১৬ জানুয়ারী ২০২১।
গিলাতলা ইউনিয়ন থেকে হারিয়ে যাচ্ছে খেজুর গাছ ও খেজুরের রস
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
এক দশক আগেও চোখে পড়তো রসের হাড়ি ও খেজুর গাছ কাটার সরঞ্জামসহ গাছির ব্যস্ততা দৃশ্য। সাত সকালে খেজুরের রস নিয়ে গাছিরা বাড়ি বাড়ি হাকডাক দিতেন। শিরোমনি বিল ডাকাতিয়া , গিলতলা ইউনিয়নের মশিয়ালীর বুডির ভিটা, আফিলগেট রেল লাইনের পশ্চিম পাশের্^সহ বিভিন্ন পুকুর পাড়ে ও কৃষি জমির পাশে ছিল প্রচুর পরিমাণ খেজুর গাছ। শীত মৌসুম শুরু হতেই গাছিরা ব্যাস্ত হয়ে পড়তো খেজুরের রস সংগ্রহ করার কাজে। সেই রসের চাহিদাও ছিল প্রচুর। ফলে রসে ভেজা বিভিন্ন পিঠা, পুলি ও পায়েসসহ নানা প্রকার খাবার তৈরি এবং খেজুরের নলিয়ান গুড় ছিল অন্যতম । গভীর রাতে ও ভোওে খেজুরের রস পান করাটাই ছিল যেন নেশার মত। এ জন্য গাছীদের রসের চাহিদার কথা আগেই বলে রাখতে হতো। ফলে যাদের খেজুর গাছ ছিল না তারাও রস খাওয়া থেকে বঞ্চিত হত না। তখন শীতে আনন্দময় পরিবেশ বিরাজ করত। বিশেষ করে শীত মৌসুম এলে গাছীদের আনন্দের সীমা থাকত না। খেজুরের রস সংগ্রহের জন্য মহাব্যস্ত হয়ে পড়ত তারা। গ্রাম-বাংলার ঐতিহ্যের প্রতীক এ মধু বৃক্ষকে ঘিরে গ্রামীণ জনপদে থাকত উৎসবমুখর পরিবেশ। এ সময় মেহমান আসা মানেই খেজুরের রস ও আমন ধানের ভিজানো পিঠা, শিমাই পিঠা,পুলি পিঠা,তার ভিতর রসের নাস্তা ছিল অন্যতম। পায়েশ দিয়ে আপ্যায়ন করা ছিল গ্রামের গৃহবধূদের ব্যস্ততা। তাছাড়া খেজুরের গুড় দিয়ে মুড়ির মোয়া, চিড়ার মোয়া ও মুড়ি খাওয়ার জন্য কৃষক পরিবার থেকে শুরু করে সর্বস্তরের মানুষের শীতের মৌসুম ছিল অতিপ্রিয়। স্থানীয় বাসিন্দা তোবারেক আলী সরদার বলেন ইটভাটা, বাণিজ্যিক চাষ, সুষ্ঠু তদারকি না করার ফলে এ এলাকায় ঐতিহ্যের বাহক গ্রাম থেকে খেজুর গাছ আজ বিলুপ্তি প্রায়। যে হারে খেজুর গাছ নিধন হচ্ছে সেই তুলনায় রোপণ করা হচ্ছে না খেজুর গাছ। “ পৌষ পার্বণে পিঠা খেতে বসে খুশিতে বিষম খেয়ে ” নেই কোন খেজুর গাছ, নেই কোন রস, এ যেন নেমে এসেছে চাষীদের ধস।
বঙ্গবন্ধু ও শেখ পরিবারের সদস্যদের নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যদানকারীদের সহ্য করা হবে না
কয়রা প্রতিনিধি
কয়রা উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু বলেছেন কোনোভাবেই কোন ইস্যুতে বঙ্গবন্ধু ও শেখ পরিবারের সদস্যদের নিয়ে অবমাননা এবং ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যদানকারীদের সহ্য করা হবে না। একটি অসৎ উদ্দেশ্য নিয়ে আজকে সমাজ কে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। রবিবার বিকাল ৪ টায় বাংলাদেশ ছাত্রলীগ কয়রা উপজেলা শাখার উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, বাগেরহাট -০১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন এমপির পুত্র ও বাগেরহাট -০২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের নামে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য প্রদানের প্রতিবাদে কয়রা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিক্ষোভ মিছিলটি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কয়রা প্রেসক্লাব (তিন রাস্তার) মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশ শেষে ভোলা জেলার জনৈক মইনুল হোসেন বিপ্লব এর কুশপুত্তলিকা দাহ করা হয়। বিক্ষোপ সমাবেশে কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল হক বাদলের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুবলীগ নেতা এ্যাডঃ আরাফাত হোসেন, আল আমিন খোকন, জাকারিয়া হোসেন, ইউপি সদস্য লুৎফর রহমান, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সেচ্ছাসেবলীগ নেতা আকতারুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা আছাফুর রহমান, ছাত্রলীগ নেতা মাসুদ রানা, সহ সভাপতি তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা শেফার, ইসমাইল হোসেন, রিজভী, ফেরদাউস, বেলাল আহমেদ বিল্লু, বেল্লাল, নিতিশ, মোস্তাফিজ, আশিক তুহিন, মোক্তারুল ইসলাম, মেহেদী হাসান রনি, সহ বিভিন্ন ইউনিয়ন থেকে উঠে আসা শত শত ছাত্রলীগ নেতৃবৃন্দ।
ফকিরহাটের বাহিরদিয়ায় এসডিজি বাস্তবায়নে উন্মুক্ত ওর্য়াড সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদের উদ্যোগে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) অর্জন স্বচ্ছতা ও জবাবাদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষে সকল জনগনের অংশ গ্রহনে ৮ ও ৯নং ওয়ার্ডের উন্মুক্ত ওর্য়াড সভা রবিবার বিকাল ৪টায় গাবখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য মোঃ মশিউদ্দিন মোড়লের সভাপতিত্বে এর উদ্ভোধন করেন ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত, বিশেষ অতিথি ছিলেন গাবখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান ফকির ও ইউপি সদস্য মোঃ লিয়াকত আলী। উপদেষ্টা ছিলেন ৭.৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যা কোহিনুর বেগম। ইউপি সচিব মোঃ সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার দেবদাশ বালা, ইউপি সদস্য হাফিজুর রহমান ও মোঃ আব্দুল খালেক ঢালী। এসময় উপকারভোগীদের মধ্যে চাহিদা দাবী করেন উজ্জল হাওলাদার, আলমগীর হোসেন, বলাই শীল, নাজিম উদ্দিন, নজরুল ইসলাম, জাবেদা বেগম, আলেয়া বেগম ও সালমা বেগম প্রমুখ। এসময় ইউপি সচিব মোঃ সোহেল রানা দাবীকৃত চাহিদা গুলি খসড়া আকারে একটি রেজুলেশন করেন।
জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমরের জন্মবার্ষিকীতে আলোচনাসভা বাঙলাদেশ লেখক শিবির খুলনা জেলা শাখার
খবর বিজ্ঞপ্তি
শ্রমিকশ্রেণির বন্ধু, ইতিহাসবিদ, দার্শনিক, শিক্ষক, লেখক, জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি কমরেড বদরুদ্দীন উমরের ৮৯তম জন্মবার্ষিকীতে বাঙলাদেশ লেখক শিবির খুলনা জেলা শাখার উদ্যোগে রবিবার বিকেল ৪টায় সংগঠন কার্যালয়ে আনোয়ার হোসেনের সভাপতিত্বে ‘জনগণের হাতে ক্ষমতাÑনির্বাচন না অভ্যুত্থান ?’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনায় অংশ নেনÑএম হুমায়ুন কবির, বরকত আলি, সুভাষ সাহা, অপু বালা, শামীম আক্তার, রহুল আমিন, শফিউল আজম প্রমুখ। আলোচকবৃন্দ বলেন, কোন্ শর্তাধীনে, কোন্ শক্তির পরিচালনায় নির্বাচন হচ্ছে তার ওপরই নির্ভর করে যেকোনো নির্বাচিত প্রতিনিধি সভার চরিত্র এবং কোন্ শ্রেণির স্বার্থ এই নির্বাচিত সভার দ্বারা রক্ষিত হবে। ইতিহাসে এটাই প্রত্যেক নির্বাচনের মাধ্যমেই প্রমাণিত হয়েছে। ইতিহাসে দেখা গেছে, ১৯৭০-এর নিরপেক্ষ নির্বাচন হয়েছে সামরিক শাসনের অধীনে। আবার ১৯৯১-এর নির্বাচন হয়েছে অনির্বাচিত সরকারের অধীনে। বুর্জোয়াদের দ্বারাও স্বীকৃত যে, নিরপেক্ষ নির্বাচনের সম্ভবনা নির্বাচিত সরকারের থেকে ১৯৯০-এর গণ-আন্দোলনের দ্বারা গঠিত অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই সুষ্ঠুভাবে হওয়া সম্ভব। ১৯৯৫-৯৬ বুর্জোয়া নেতৃত্বাধীন আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের জন্য গঠিত হয় একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার। আলোচকগণ আরও বলেন, তবে বিশেষ ঐতিহাসিক পরিস্থিতিতে একটি বিশেষ শ্রেণিকাঠামোর মধ্যে অথবা সেই শ্রেণিকাঠামো ভেঙ্গে নির্বাচন ছাড়াই অস্থায়ী সরকার গঠন সম্ভব। প্রথমটি হলো বুর্জোয়া নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার। তেমনি বিদ্যমান শ্রেণিকাঠামো ভেঙ্গে ও শ্রেণিশাসন উচ্ছেদ করে ‘অস্থায়ী সরকার’ গঠনের মাধ্যমে জনগণের প্রতিনিধিরা ক্ষমতা অর্জন করবে। যে প্রতিনিধিরা সা¤্রাজ্যবাদ, সামন্তবাদ অবশেষ ও দালাল বুর্জোয়াদের ক্ষমতাচ্যুত করে গঠন করবে নতুন শ্রেণিগত ক্ষমতার কাঠামো। এই অস্থায়ী বিপ্লবী সরকার নতুন সংবিধান সভা গঠনের প্রস্তুতি ও নির্বাচনের প্রয়োজনীয় শর্ত এবং কর্মসূচি গ্রহণ করবে। ‘অস্থায়ী বিপ্লবী সরকার’ গঠিত হবে কোনো নির্বাচনের মাধ্যমে নয়, জনগণের ব্যাপক অভ্যুত্থানের মাধ্যমে। যে অভ্যুত্থানের নেতৃত্ব থাকবে কৃষক-শ্রমিকসহ সকল শ্রমজীবী শ্রেণির প্রতিনিধিদের হাতে।
ফকিরহাটের বাহিরদিয়ায় এসডিজি বাস্তবায়নে উন্মুক্ত ওর্য়াড সভা
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদের উদ্যোদের টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) অর্জন স্বচ্ছতা ও জবাবাদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষে সকল জনগনের অংশ গ্রহনে ৮ ও ৯নং ওয়ার্ডের উন্মুক্ত ওর্য়াড সভা রবিবার বিকাল ৪টায় গাবখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য মোঃ মশিউদ্দিন মোড়লের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত, বিশেষ অতিথি ছিলেন গাবখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান ফকির ও ইউপি সদস্য মোঃ লিয়াকত আলী। উপদেষ্টা ছিলেন ৭.৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যা কোহিনুর বেগম। ইউপি সচিব মোঃ সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার দেবদাশ বালা, ইউপি সদস্য হাফিজুর রহমান ও মোঃ আব্দুল খালেক ঢালী। এসময় উপকারভোগীদের মধ্যে চাহিদা দাবী করেন উজ্জল হাওলাদার, আলমগীর হোসেন, বলাই শীল, নাজিম উদ্দিন, নজরুল ইসলাম, জাবেদা বেগম, আলেয়া বেগম ও সালমা বেগম প্রমুখ। এসময় ইউপি সচিব মোঃ সোহেল রানা দাবীকৃত চাহিদা গুলি খসড়া আকারে একটি রেজুলেশন করেন।
ঝিনাইদহে ইউপি মেম্বরের উপর সন্ত্রাসী হামলা, গ্রেফতার -১
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর উপজেলার দোগাছি ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য মোক্তার হোসেনের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার সাড়ে ১০ টার দিকে ঝিনাইদহ-নারিকেলবাড়িয়া সড়কের হারানঘাট নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মোক্তার হোসেন বাদী হয়ে ৩ জনকে আসামী করে মামলা দায়ের করে। মামলার ২ নং আসামী রাজিবকে পুলিশ গ্রেফতার করে। মামলার বিরবণে জানা যায়, মোক্তার হোসেন বালিয়াডাঙ্গা বাজার হতে শনিবার বেলা ১০ টার দিকে মোটর সাইকেল যোগে দোগাছি গ্রামে যাচ্ছিলেন। পতিমধ্যে হারানঘাট নামক স্থানে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার মোটর সাইকেলের গতিরোধ করে। এসময় মোটর সাইকেলের উপর থাকা অবস্থায় তাকে এলোপাতাটি ভাবে পিটিয়ে আহত করে। সেসময় তার কাছে থাকা ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয় সন্ত্রাসী রেজাউল কসাই, রাজিব ও মোদাচ্ছের মন্ডল। তার আত্ম-চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা সকটে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ভুক্তভোগি মামলার বাদি ইউপি সদস্য মোক্তার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ গ্রুপের সন্ত্রাসীরা তাকে ভয়ভীতি ও হুমকি ধামকি দিয়ে আসছিল। এঘটনায় ইতিপূর্বে সদর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছিল।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ইউপি সদস্য মোক্তার হোসেনের মারধরের ঘটনায় মামলা হয়েছে। পুলিশ রাজিব নামের একজনকে গ্রেফতার করেছে। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, বিশৃঙ্খলাকারী যেই হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না।
ইন্দুরকানীতে এক শিক্ষকের স্থানে অন্য এক শিক্ষক নিয়োগ
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি ঃ
ইন্দুরকানীতে সম্পূর্ণ ভাবে জালিয়াতি করে এক শিক্ষকের স্থানে অপর এক শিক্ষককে নিয়োগ দেয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। উপজেলার এস.ইন্দুরকানী এস.এস আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার মজুমদারের বিরুদ্ধে। সহকারি শিক্ষক (কম্পিউটার) পদে নিয়োগের ক্ষেত্রে এ জালিয়াতির অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, ২০০৪ সালের ২৮ অক্টোবর উপজেলার গাবগাছিয়া গ্রামের মোহাম্মদ হাবিবুর রহমানের মেয়ে মাহামুদা খানমকে এস ইন্দুরকানী এস এস আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক (কম্পিউটার) পদে নিয়োগ দেয়া হয়। নিয়োগের পর সে নিয়মিত স্কুলে আসতেন । ২০১৮ সালের ১০ সেপ্টেম্বরে এমপিও ভুক্তির জন্য মাহামুদার যাবতীয় তথ্যাদি যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেন। পরে তাকে বিভিন্ন কৌশলে মাহমুদাকে বাদ দিয়ে বিভিন্ন পন্থায় মাহামুদার পরিবর্তে একই তারিখে নিয়োগ দেখিয়ে মহোর আলীর তথ্যাদি মন্ত্রনালয়ে প্রেরণ করে এমপিও ভুক্ত করা হয়। মহোর আলী এমপিও ভূক্তির জন্য মাহামুদার নিয়োগের যাবতীয় কাজগপত্র ঘষাঘষি করে সম্পূর্ণ ভাবে জালিয়াতি করে একই তারিখে একই পদে নাজিরপুর উপজেলার আব্দুল জলিল মৃধার ছেলে মোঃ মহোর আলী মৃধাকে নিয়োগ প্রদান করেন । এমনকি জালিয়াতির মাধ্যমে সহকারি শিক্ষক মহোর আলীর নিয়োগের কাগজপত্র অগ্রায়নের জন্য ২০১৯ সালের ২০ মে ইন্দুরকানী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর একেএম আবুল খায়ের জেলা শিক্ষা অফিসারের বরাবরে প্রেরণ করেন। স্থানীয় ইউপি সদস্য দিপংকর চন্দ্র ঢালী জানান,অসীম কুমারের বিরুদ্ধে ঘুষ ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে শিক্ষক নিয়োগ বানিজ্যের অনেক অভিযোগ রয়েছে। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর একেএম আবুল খায়ের কাছে জানতে চাইলে তিনি ফোনে কথা বলতে অনিহা প্রকাশ করেন। এ প্রতিবেদককে তার অফিসে গিয়ে সামনা সামনি কথা বলতে বলেন। ২০০৪ সালের বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আসাদুল কবির স্বপন জানান, আমার সময়ে মাহামুদাকে নিয়োগ দেয়া হয়েছে। মোঃ মহোর আলী মৃধা নামের কাউকে আমরা নিয়োগ দেই নাই। এ নামের কোন নিয়োগ প্রার্থীও ছিলো না।
জালিয়াতির মাধ্যমে শিক্ষক নিয়োগের বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক অসীম কুমার মজুমদারের কাছে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেন নাই এবং এ বিষয় অনিহা প্রকাশ করেন। ভুক্তভোগী মাহামুদা খানম জানান, আমার কাগজপত্র জালিয়াতি করে অন্য এক ব্যক্তিকে নিয়োগ দেয়া হয়েছে। তার নিয়োগ বাতিল করে আমাকে এমপিও ভুক্ত করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। অবৈধ নিয়োগপ্রাপ্ত শিক্ষক মহোর আলীর কাছে তার নিয়োগের সময় কে সভাপতি ছিলেন জানতে চাইলে তিনি বলেন, সব তথ্য আমার প্রধান শিক্ষক জানেন। কে সভাপতি ছিলেন তা আমার মনে নাই।
হরিনাকুন্ডুতে সঞ্জয় ট্রাষ্টের উদ্যোগে প্রতিবন্ধী ও অসহায় দুঃস্থ শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি-
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে ঝিনাইদহে প্রতিবন্ধী শিশু ও অসহায় দুঃস্থ শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার সকালে হরিনাকুন্ডু জেলা পরিষদ মিলনায়তনে সঞ্জয় ট্রাষ্টের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপজেলার ৩ শত প্রতিবন্ধী শিশুসহ অসহায় দুঃস্থ শীতার্থদের মাঝে ১ হাজার কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে সঞ্জয় ট্রাষ্টের ট্রাষ্টি আলমগীর হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় ও আহবায়ক মানোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিনাকুন্ডু উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, হরিানুকুন্ডু থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি রোকনুজ্জামান রানু, সঞ্জয় ট্রাষ্টের সভাপতি আমেরিকা প্রবাসী সঞ্জয় কুমার সাহা। এ উপলক্ষে সেখানে বিজয় উৎসব পালন করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে রান্না খাবার বিতরণ করা হয়।
ঝিনাইদহে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ঝিনাইদহ প্রতিনিধি-
বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ঝিনাইদহে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান দিপ্তী রহমান, সিনিয়র সাংবাদিক বিমল সাহা, এম সাইফুল মাবুদ, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়সাল আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দেশ রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি এম রবিউল ইসলাম রবিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে ২য় প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
স্বজন সাংবাদিক ফোরামের সভা
খবর বিজ্ঞপ্তি
খুলনা স্বজন সাংবাদিক ফোরামের বিশেষ সাধারণ সভা গতকাল রবিবার সকাল ১১টায় নগরীর একটি অভিজাত হোটেলে সভাপতি অরুণ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিশেষ সাধারণ সভায় বক্তৃতা করেন উপদেষ্টা মল্লিক সুধাংশু, সদস্য সচিব সুনীল দাস, কোষাধক্ষ্য মনোজ মজুমদার, সদস্য দেবাশীষ জোয়ারদার, দেবনাথ রনজিত কুমার, তিতাস চক্রবর্তী, পলাশ দত্ত, উত্তম সরকার, বিধান বিশ্বাস, রিংটন মন্ডল, শংকর কুমার বিষ্ণু, দেবাশীষ রায়, দিলীপ বর্মন, রিতা রানী দাস, শিশির মল্লিক, কানাইলাল মন্ডল, সুমন্ত চক্রবর্তী, ইন্দ্রজিৎ ঠিকাদার, পরিতোষ কুমার রায়, পল্লবী সরকার, শুভঙ্কর রায় প্রমুখ। সভায় স্বজন সাংবাদিক ফোরামকে শক্তিশালী করতে বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হয়।
৫ দফা দাবিতে হরিজন সম্প্রদায়ের স্মারকলিপি প্রদান
যশোর অফিস
রবিবার (২০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় বর্জ্য সংগ্রহকারী ভ্যান চালক (বাঁশিওয়ালা) কাজে এনজিওদের অপতৎপরতা বন্ধ, পরিচ্ছন্নতা শ্রমিকদের প্রবিধানানুযায়ি মজুরি প্রদান, ছাঁটাই বন্ধ ও অহরিজনদের পরিচ্ছন্নতা কাজে চাকুরি না দেওয়াসহ শ্রম আইন বাস্তবায়নের দাবিতে এক বিক্ষোভ মিছিল লালদীঘির পাড় থেকে শহর প্রদক্ষিণ করে যশোরের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান স্মারকলিপি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
দাবিসমূহ হলো, (১) বর্জ্য সংগ্রহকারী ভ্যান চালক (বাঁশিওয়ালা) কাজে এনজিওদের অপতৎপরতা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধ করতে যথাযথ ব্যবস্থা নিতে হবে। (২) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ (প্রবিধি অনুবিভাগ, প্রবিধি-৩ অধিশাখা) স্মারক নং-০৭.০০.০০০০.১৭৩.৬৬.০৫৯.১৫ (অংশ-১)-৯৩ (তারিখ: ১২/১০/২০২০ খ্রিস্টাব্দ/২৭/০৬/১৪২৭ বঙ্গাব্দ) স্বাক্ষরিত ২৮/১০/২০২০-এ দৈনিক মজুরি ৫ শত টাকা দিতে হবে। (৩) শ্রমিক ছাঁটাই বন্ধ ও ইতোমধ্যে ছাঁটাইকৃতদের কাজ ফিরিয়ে দিতে হবে। (৪) অহরিজনদের পরিচ্ছন্নতা পেশায় নিয়োগ বাতিল করতে হবে। (৫) শ্রম আইন বাস্তবায়ন করতে হবে।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ও লালদীঘি পাড়ে পথসভা হয়। পথসভায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের জেলা সভাপতি রাজেন বিশ্বাস, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস, প্রচার সম্পাদক আইয়ুব হোসেন ও দপ্তর সম্পাদক কামরুজ্জামান রাজেস। পথসভায় যশোর পৌরসভা শ্রমিক ইউনিয়নের সভাপতি মতি লাল হরিজন, সহ-সভাপতি মন্টু ডোম, সাধারণ সম্পাদক কমল বিশ্বাস, সহ-সম্পাদক হরিন লাল সরকার প্রমুখ বক্তব্য রাখেন।










































