ঢাকা অফিস
করোনা (কোভিড-১৯) মহামারীর কারণে দীর্ঘ সময় পেছানো পর চলতি ডিসেম্বরের মধ্যেই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এজন্য সকল প্রকার প্রস্তুতি নিচ্ছে আন্তঃশিক্ষা বোর্ড। বোর্ডের সমন্বয় সাব-কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম আমিরুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।
২০ ডিসেম্বর, রবিবার সংবাদমাধ্যমের কাছে এ তথ্য জানান অধ্যাপক এসএম আমিরুল ইসলাম।
এ বিষয়ে আমিরুল ইসলাম বলেন, ডিসেম্বরের মধ্যে এইচএসসির ফল ঘোষণা করা হবে। সে লক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।
এর আগে গত ৭ অক্টোবর শিক্ষামন্ত্রী দীপু মনি সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, করোনা মহামারীর মধ্যে প্রাথমিক সমাপনী ও জেএসসির মতো এবারের এইচএসসি পরীক্ষাও নেয়া হবে না। তবে অষ্টমের সমাপনী এবং এসএসসির ফলাফলের গড় করে এবারের এইচএসসির ফল নির্ধারণ করা হবে। আর এই ফল ডিসেম্বর মাসের মধ্যেই প্রকাশ করা হবে।
শিক্ষামন্ত্রীর এই বক্তব্যের উদ্ধৃতি দিয়ে তিনি আরো বলেন, শিক্ষামন্ত্রী মহোদয়ের কমিটমেন্ট অনুযায়ী আমরা রেজাল্ট তৈরি করতে পারবো বলেই আশা করছি।











































