Home জাতীয় বিমানবন্দরে আবারো মিললো ২৫০ কেজি ওজনের বোমা

বিমানবন্দরে আবারো মিললো ২৫০ কেজি ওজনের বোমা

11

ঢাকা অফিস

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের সাইটে আবারো ২৫০ কেজি ওজনের বোমা উদ্ধার করা হয়েছে। এতে করে মাত্র ৬ দিনের ব্যবধানে তিন নম্বর বোমা উদ্ধার করা হলো। এটিও আগের দুটি বোমার মতো সিলিন্ডার আকৃতির।

১৯ ডিসেম্বর, শনিবার বেলা ১১টার দিকে শাহজালাল বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের পাইলিং করার সময় বোমাটি উদ্ধার করা হয়।

এ ঘটনার খবর পেয়ে বিমানবাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটির বোমা ডিসপোজাল ইউনিট উক্ত স্থানে উপস্থিত হয়ে বোমাটি উদ্ধার করে।

এর আগে গত ৯ ও ১৪ ডিসেম্বর বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের পাইলিং করার সময় একটি করে মোট দুটি বোমা উদ্ধার করা হয়। পরে এই উদ্ধার করা বোমা দুটি টাঙ্গাইলের বিমানবাহিনীর ঘাঁটিতে নিয়ে ধ্বংস করা হয়।