Home আঞ্চলিক দিঘলিয়ায় সরকারি আশ্রায়ন প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ ওয়াহিদা আক্তার শিলা

দিঘলিয়ায় সরকারি আশ্রায়ন প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ ওয়াহিদা আক্তার শিলা

204

আসাদ, দিঘলিয়া প্রতিনিধি

মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ ওয়াহিদা আক্তার শিলা খুলনার দিঘলিয়া ইউনিয়নে অবস্থিত আশ্রায়ন প্রকল্প ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব পাট গোডাউন পরিদর্শন। পরির্দশন কালে তিনি আশ্রায়ন প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি সম্পর্কে অবগত হন।

শুক্রবার বিকেলে দিঘলিয়া আশ্রায়ন প্রকল্প পরিদর্শনকালে তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য আহ্বান জানান নির্মাতাদের প্রতি। মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশের কেউ গৃহহীন না থাকার লক্ষ্যে দিঘলিয়া ইউনিয়নের উপকারভোগীর তালিকা অনুযায়ী এখানে পুনর্বাসন করা হবে। সরকার চান কেউ যেন ভূমিহীন না থাকেন গৃহহীন না থাকেন সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহবুবুর আলম, সহকারী কমিশনার (ভূমি), মোঃ আলীমুজ্জামান মিলন, দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী সহ প্রমূখ।