খবর বিজ্ঞপ্তি
দৌলতপুর বাজার ব্যবসায়ী এস এম জিয়া (৩২) গত ১৫ ডিসেম্বর সন্ধ্যায় বাজার সমিতির নির্বাচনে ভাইয়ের নির্বাচনী প্রচারনায় ভৈরব নদীর ওপার যাবার পথে নদীতে পড়ে যায়। তিনদিন পর শুক্রবার সকালে মৃতদেহ নদীতে ভেসে ওঠে। এই মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবারকে সান্তনা দিতে দৌলতপুর যান খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। গতকাল বাদ জুম্মা দৌলতপুর বেবীস্ট্যান্ডে নামাজে জানাযা শেষে তাকে গোয়ালখালি সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে।
খুলনা মহানগর স্বেচ্ছাসেবক সহ সাদারন সম্পাক এস এম শফির ভাই নদীতে ডুবে মর্মান্তিক ভাবে নিহত হওয়ার ঘটনায় খুলনা মহানগর বিএনপির সভায় শোক ও সমবেনা জ্ঞাপন করেছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।
সমাজসেবক আব্দুল হালিম খানের মৃত্যুতে মহানগর বিএনপির শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা চেম্বার অব কমার্সের সাবেক সহসভাপতি, নৌ পরিবহন মালিক গ্রুপের সাবেক মহাসচিব ও ল্যান্ড মালিক সমিতির সভাপতি সমাজসেবক আব্দুল হালিম খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
শুক্রবার আনুমানিক ভোর ৫টায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ফরটিস হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিসাৎকালীন অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল বাদ জুম্মা সোনাডাঙ্গা বায়তুল মোকাররম মসজিদ চত্বরে জানাযা শেষে তাকে দাফন করা হয়। জানাযায় সাবেক এমপি ও মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, সোনাডাঙ্গা থানা বিএনপি নেতা ইকবাল হোসেন খোকন, শেখ আসাদুজ্জামান মুরাদ ও সাজ্জাদ আহসান পরাগ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। নেতৃবৃন্দরা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।











































