Home আঞ্চলিক খুলনায় সিএসডি’র সাবেক খাদ্য কর্মকর্তা জব্বার হাজরার ৫ বছরের কারাদন্ড

খুলনায় সিএসডি’র সাবেক খাদ্য কর্মকর্তা জব্বার হাজরার ৫ বছরের কারাদন্ড

11

স্টাফ রিপোর্টার

নগরীর সিএসডি গোডাউনের জেকে-৩৩ ও ৪২ গুদামের ১১৫ মেট্রিক টন চাল ও ২৯ মেট্রিক টন গম আত্মসাতের দুদকের মামলায় প্রাক্তন উপ-খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার হাজরাকে ৫ বছরের সশ্রম কারাদন্ড, ২০ লাখ ৫৭ হাজার ৮৫৪ টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাস সশ্রম কারাদন্ডাদেশ  দিয়েছে আদালত।

সোমবার দুপুরে খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. জিয়া হায়দার এই রায় ঘোষণা করেছেন। সে গোপালগঞ্জ কোটালীপড়া হরিনাবাটি গ্রামের কফিল হাজরার ছেলে। রায় ঘোষণাকালে দ-প্রাপ্ত আসামি আব্দুল জব্বার পলাতক ছিলেন। 

আদালতের বেঞ্চ সহকারী মো. ইয়াসিন আলি নথীর বরাত দিয়ে জানান, ১৯৯৯ সালে ১২ মার্চ আব্দুল জব্বার হাজরা খুলনা সিএসডিতে উপ-খাদ্য পরিদর্শক হিসেবে যোগদান করেন। ২০০২ সালের ১ জুলাই থেকে ২০০৩ সালের ৩০জুন পর্যন্ত সিএসডি গোডাউনের জেকে-৩৩ ও ৪২ গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালনকালে তিনি ১১৫ মেট্রিক টন চাল ও ২৯ মেট্রিক টন গম আত্মসাত করেন যার মুল্যে ২৮ লাখ ৭৬ হাজার ২৩৩ টাকা। এঘটনায় ২০০৪ সালের ১৫ জুন জেলা দুর্ণীতি দমন ব্যুরো খুলনার সহকারী পরির্দশক মো. বজলুর রহমান বাদী হয়ে খালিশপুর থানায় মামলা দায়ের করেন যার নং-১২। ২০১৪ সালের ২ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ সহকারী পরিচালক মোহাঃ মোশাররফ হোসেন আদালতে আব্দুল জব্বার হাজরার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। রাস্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন দুনীতি দমন কমিশন (দুদক)’র আইনজীবী সেলিম আল আজাদ।