খুলনা প্রেসক্লাবে বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সোমবার সকালে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন ক্লাবের যুগ্ম-সম্পাদক এস এম কামাল হোসেন। সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং সভা শেষে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কার্যনির্বাহী সদস্য মকবুল হোসেন মিন্টু, সাবেক সভাপতি শেখ আবু হাসান, সাবেক সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন ও মোঃ সাহেব আলী, সাবেক সদস্য সচিব ও কার্যনির্বাহী সদস্য মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, সহকারী সম্পাদক বিমল সাহা, সদস্য মোজাম্মেল হক হাওলাদার, মোঃ হুমায়ুন কবীর, আব্দুল মালেক, শেখ মাহমুদ হাসান সোহেল, নুর হাসান জনি ও জয়নাল ফরাজী। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, সদস্য আলমগীর হান্নান, ওয়াহেদ-উজ-জামান বুলু, আনোয়ারুল ইসলাম কাজল, দেবব্রত রায়, শেখ কামরুল আহসান, শেখ আব্দুল্লাহ, এজাজ আলী, ইউজার সদস্য শরিফুল ইসলাম বনি, এস এম বাহাউদ্দিন বাহার, মোঃ সোহেল রানা ও তুফান গাইনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। এর আগে ১৩ ডিসেম্বর দিবাগত রাত ১২টা ১ মিনিটে ক্লাবের নেতৃবৃন্দ গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শাহিন আলম (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার টুনিয়াঘরা গ্রামে ঘটনাটি ঘটে। শিশুটি ওই গ্রামের সাহেব আলীর ছেলে। খবর পেয়ে রাত সাড়ে সাতটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে হেফাজতে নিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শাহিন মৃগীরোগী ও প্রতিবন্ধী। সোমবার দুপুরে সে মা জাহানারা বেগমের সাথে নিজেদের পুকুরে গোসল করতে যায়। গোসল সেরে মা বাড়ি ফিরলেও থেকে যায় শাহিন। পরে আর বাড়ি ফেরেনি শিশুটি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে বিকেল সাড়ে তিনটার দিকে পানিতে নেমে ডুবন্ত অবস্থায় শিশুটিকে পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে শিশুটিকে মণিরামপুর হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনরা বলেন, মাসখানেক আগে একবার শাহিন পানিতে ডুবে যায়। পরে হাসপাতালে আনলে সে সুস্থ হয়ে ওঠে। মণিরামপুর থানার এসআই দিপক দত্ত বলেন, এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। শিশুটির নাক দিকে রক্ত বের হয়েছে। সন্দেহ হওয়ায় হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে হেফাজতে নিয়েছি। মঙ্গলবার সকালে লাশ মর্গে পাঠানো হবে।
খুলনা মহানগর শ্রমিক লীগের উদ্যোগে আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে খুলনা মহানগর শ্রমিক লীগের উদ্যোগে সোমবার বিকাল ৫.০০ ঘটিকায় সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোতালেব মিয়া। সভা পরিচালনা করেন খুলনা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ। সভার শুরুতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। নেতৃবৃন্দ বলেন, ১৯৭১ সালের এই দিনে আমরা হারিয়েছিলাম আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তানদের। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় যখন নিশ্চিত, ঠিক তখন পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আল বদর, আল শামস বাহিনী জাতির শ্রেষ্ঠ সন্তান বরেণ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের রাতের আধারে চোখ বেধে বাড়ি থেকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে। পরাজয় সুনিশ্চিত যেনে বাঙালী জাতিকে মেধা শুন্য করার জন্য এই পৈশাচিক পরিকল্পনা করে যাহাতে বাঙালী জাতি মাথা উচু করে দাঁড়াতে না পারে কিন্তু তাদের সেই পরিকল্পনা বাস্তবায়ন হয় নি। বাংলাদেশ আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের বুকে মাথা উচু করে দাড়িয়েছে। এর পূর্বে সকাল ৭.০০ টায় খুলনা মহানগর শ্রমিক লীগের উদ্যোগে গল্লামারী বদ্ধভূমির শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করে। বক্তব্য রাখেন শেখ সেলিম রাজু, সাইফ হুমায়ুন কবির, মল্লিক নওশের আলী, মোল্লা মাহাবুবুর রহমান, নাসরিন আখতার, আব্দুর রশিদ সিকদার, কিংকর সাহা, মোঃ ইউনুস মুন্সী, মোঃ মতিউর রহমান, শেখ মোঃ রমজান, মোঃ জামাল হোসেন, মোঃ আকতার হোসেন, মোঃ শরিফুল ইসলাম, মোঃ খালেক সিকদার, মোঃ নূর ইসলাম, মোঃ আজিম উদ্দিন, মোঃ শাজাহান সিকদার, মোঃ বায়জিত সরদার, মোঃ মশিউর রহমান মিলন, মোঃ তৈয়ব আলী হাওলাদার, মোঃ আয়নুল ইসলাম, প্রশান্ত কুমার ঘোষ, খোকন শিল কুট্টি, মোঃ শাহাদাত, সুমা আখতার প্রমুখ নেতৃবৃন্দ। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে খুলনা মহানগর শ্রমিক লীগের উদ্যোগে কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
শহীদ বুদ্ধিজীবী দিবসে কেইউজে’র আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)। দিবসটি উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০টায় ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। সভা সঞ্চালনা করেন প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নূর হাসান জনি।
এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউনিয়নের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, এস এম জাহিদ হোসেন, আনোয়ারুল ইসলাম কাজল, সাবেক সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, মল্লিক সুধাংশু, মোজাম্মেল হক হাওলাদার, বর্তমান সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, নির্বাহী সদস্য বিমল সাহা, সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক, সুনীল দাস, এস এম কামাল হোসেন, আলমগীর হান্নান, আসাদুজ্জামান রিয়াজ, বাপ্পী খান, সোহেল মাহমুদ, শরিফুল ইসলাম বনি, হাসানুর রহমান তানজির, এস এম বাহাউদ্দিন, হেলাল মোল্লা, সোহেল রানা প্রমুখ।
সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর আগে দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে নগরীর গল্লামারি স্মৃতিসৌধে ইউনিয়নের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। সকাল ১০টায় ইউনিয়ন কার্যালয়ে কালো ব্যাজ ধারণ করা করে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়।
কেইউজে’র কর্মসূচি গ্রহণ: আগামী ১৬ ডিসেম্বর বুধবার মহান বিজয় দিবস উপলক্ষে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে: সকালে গল্লামারি বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, সকাল সাড়ে ১০টায় ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল। উক্ত কর্মসূচিতে ইউনিয়নের সকল সদস্যকে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।
ওয়ার্কার্স পার্টির উদ্যোগে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
খবর বিজ্ঞপ্তি
যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। এ উপলক্ষে সোমবার বিকেল ৫টায় দলীয় কার্যালয়ে ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা ও মহানগর কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, ১৯৭১ সালে এই দিনে দখলদার পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসর জামাত ইসলামের রাজাকার বাহিনী, আলবদর, আলশামস বাহিনী মিলিতভাবে পরিকল্পনা করে বাঙ্গালী জাতিকে মেধাশূন্য করতে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। আজকে সেই মুক্তিযুদ্ধের পরাজিত অপশক্তি জামাত-শিবির হেফাজতের ব্যানারে সংগঠিত হয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন পদদলিত করতে জাতিরজনক বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর আঘাত হানছে। নেতৃবৃন্দ শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন সমতাভিত্তিক অসাম্প্রদায়িক বাংলাদেশ বাস্তবায়ন করতে সর্বাগ্রে জামাত ইসলামীসহ সকল ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার আহ্বান জানান। ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলামের সঞ্চালনায় শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় সভায় বক্তব্য প্রদান করেনÑওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দিপংকর সাহা দিপু, খুলনা মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, জেলা সম্পাদকম-লীর সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, মহানগর সম্পাদকম-লীর সদস্য কমরেড নারায়ণ সাহা, ছাত্র মৈত্রীর জেলা নেতা জগদীশ চন্দ্র ম-ল প্রমুখ।
মুজিববর্ষ উপলক্ষে খুলনা শ্রম দপ্তরের বিনামূল্যে বিভিন্ন সেবা প্রদান
তথ্য বিবরণী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরের উদ্যোগে খুলনার অধীনস্থ খালিশপুর সরকারি শ্রম কেন্দ্র, রূপসা সরকারি শ্রম কল্যাণ কেন্দ্র এবং মোংলা সরকারি শ্রম কল্যাণ কেন্দ্রে ডিসেম্বর মাসের ৪র্থ সপ্তাহে চিকিৎসা সপ্তাহ পালন করা হবে। এ উপলক্ষে শ্রমিক-কর্মচারীদের বিনামূল্যে বিভিন্ন সেবা প্রদান করা হবে।
ডিসেম্বর মাসের ৪র্থ সপ্তাহ আগামী ২৭ থেকে ৩১ ডিসেম্বর তারিখ পর্যন্ত সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল ক্যাম্প স্থাপন করে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে। শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ, দরিদ্র ও অসহায় শ্রমিক-কর্মচারীদের মাস্ক বিতরণ, প্রতিবন্ধী শ্রমিক-কর্মচারীদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা প্রদান, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক পরামর্শ প্রদান ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণ প্রচার এবং তাঁর কর্মজীবনের ওপর বিশেষ প্রামান্যচিত্র প্রদর্শন করা হবে।
শিশু একাডেমিতে বুদ্ধিজীবী দিবস এবং বিজয় দিবস উপলক্ষে প্রতিযোগিতা অনুষ্ঠিত
তথ্য বিবরণী
মুজিবশতবর্ষে শহিদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সোমবার সকালে খুলনা শিশু একাডেমিতে স্বাস্থ্যবিধি মেনে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার তাহমিনা সুলতানা। স্বাগত জানান সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন। এসময় জেলা কালচারাল অফিসার সুজিত কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল আলম।
১৬ ডিসেম্বর সকাল ১০টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে কেসিসি’র কর্মকর্তা ও কর্মচারীদের মানববন্ধন
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সোমবার বেলা ১১টায় নগর ভবনের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশন কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে কেসিসি’র সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের কারণে দেশের আপামর জনগণ মর্মাহত ও ব্যথিত। কেসিসি’র কর্মকর্তা-কর্মচারীরাও এ ঘটনায় ক্ষুব্ধ। তাই দেশবাসীর সাথে একাত্ম হয়ে এ প্রতিবাদ সভায় উপস্থিত হয়েছে। বক্তারা আরো বলেন স্বাধীনতা বিরোধী একটি কুচক্রী মহল তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য বঙ্গবন্ধুর ভাস্কর্য ধ্বংসের অপচেষ্টা শুরু করেছে। অশুভচক্র যে ধৃষ্টতা দেখিয়েছে তা দেশবাসী কখনো মেনে নেবেনা। এ ধরনের নাশকতা চালিয়ে বাঙ্গালীর হৃদয় থেকে কখনো বঙ্গবন্ধুকে মুছে ফেলা যাবেনা। বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বাজার সুপার মোঃ সেলিমুর রহমান এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে মোঃ হারুন অর রশিদ, শামীমুর রহমান শামীম, শেখ মহিউদ্দিন হোসেন, নুরুন্নাহার এ্যানি, জান্নাতুল ফেরদৌস, কাজী মনজুর উল-আলম, মোল্লা মোহাম্মদ আলী, কাজী শাহাদাৎ হোসেন, মোঃ নুরুজ্জামান তালুকদার, মোঃ রবিউল আলম, গোলাম মওলা টিংকু, আব্দুর রহিম, সৈয়দ লুৎফর রহমান, ফারুক তালুকদার, মনিরুল আলম লিটন, মোঃ জাহাঙ্গীর আলম, আব্দুস সাত্তার, মোঃ লিয়াকত হোসেন, মাহমুদা খাতুন প্রমুখ বক্তৃতা করেন।
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কেসিসি’র কর্মসূচি
খবর বিজ্ঞপ্তি
মহান বিজয় দিবস ২০২০ উদযাপন উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ হতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচীর মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে নগর ভবন, সিটি মেয়রের আবাসিক ভবন, প্রধান নির্বাহী কর্মকর্তার বাংলো, পৌর গ্যারেজ, শাখা অফিস, সকল ওয়ার্ড অফিস, নগর মাতৃসদন, কেসিসি পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও সকাল ৭ টায় গল্লামারী স্মৃতি সৌধে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। এছাড়া ভার্চুয়ালের (অনলাইনে) মাধ্যমে শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে।
মহান বিজয় দিবস উপলক্ষে কেসিসি কতৃক নগরীর প্রবেশদ্বার, গুরুত্বপূর্ণ আইল্যান্ড ও সড়কদ্বীপসমূহ জাতীয় পতাকা দ্বারা সজ্জিতকরণ এবং নগর ভবন, মেয়র ভবন, খালিশপুর শাখা অফিস, বীর বাঙালী ভাস্কর্য ও শহীদ হাদিস পার্ক আলোকসজ্জা করা হবে। এছাড়া শহীদ মুক্তিযোদ্ধাাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ও যোদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে কেসিসি’র মসজিদসমূহে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়া শহীদ হাদিস পার্ক এবং দৌলতপুর সেভ এন্ড সেফ এর সামনের কাউন্ট ডাউন মেশিন দ্বারা বিজয় দিবসের আলোকচিত্র প্রদর্শন করা হবে।
সাতক্ষীরায় মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় নিশ্চিতকরণে ভ্রাম্যমান আদালতের অভিযান
সাতক্ষীরা প্রতিনিধি
করোনা ভাইরাসের দ্বিতীয় ডেউ মোকাবেলায় সাতক্ষীরায় মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় নিশ্চিতকরণে ভ্রাম্যমান আদলতের অভিযান অব্যাহত রয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদলতের অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল আমিন। এসময় প্রকাশ্যে ধুমপান ও মাদকজাত দ্রব্যের বিজ্ঞাপন দেওয়ায় তিন দোকানিকে ৬ হাজার টাকা ও মাস্ক পরিধান না করায় কয়েকজনকে জরিমানা করা হয়। এছাড়া, জেলায় জেলায় গত ১ মার্চ ২০২০ হতে ১৩ ডিসেম্বর ২০২০ পর্যন্ত মোট ১ হাজার ৪৫৪ টি মোবাইল কোর্টের অভিযানে ৩ হাজার ৭৬৫ টি মামলায় ৫৫ লাখ ২০হাজার ৬২৯ টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে ৭৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়।
এনইউবিটি খুলনায় শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজী খুলনায় শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২০ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার ড. মো: শাহ আলমের সভাপতিত্বে অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন,প্রফেসর ড.আনোয়ারুল হক জোয়াদ্দার। তিনি বলেন, ১৯৭১ সালের এই দিনে তৎকালীন পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনী পরাজয় নিশ্চিত জেনে বাঙালির মেধা শূন্য করার জন্য এই নারকীয় হত্যাকান্ড চালায়। ঐ হত্যাকান্ডে বাঙালির যে ক্ষতি হয়েছিল তা কখনও পূরুণ হবার নয়। পরীক্ষা নিয়ন্ত্রণ শাখার কর্মকর্তা মো: রাশিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশ্ববিদ্যালয়েল বিভিন্ন বিভাগে বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, শিক্ষক, ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বোরো আবাদে ব্যস্ত কৃষক : টার্গেট ২ লাখ হেক্টর
স্টাফ রিপোর্টার
ডিসেম্বরের প্রথম সপ্তাহে সব ধরণের চালের মূল্যা কেজি প্রতি ৩/৪ টাকা করে বাড়ে। আম্পানের ধাক্কায় কাঙ্খিত আমন উৎপাদন হয়নি। করোনার কারণে গেল মৌসুমে কৃষক বোরোর ন্যায্য মূল্য পাইনি। সব মিলিয়ে বিশেষ করে চালের বাজার স্থিতিশীল রাখতে দক্ষিণাঞ্চালের ৪ জেলায় ২ লাখ ৩৩ হাজার জমিতে বোরো আবাদে নেমেছে ৬ লাখ কৃষক।
পাইকারী ও খুচরা বাজারে মোটা ও চিকন চালের মূল্যে বেড়েছে। বাজার দর স্থিাতিশীল রাখতে সরকার ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানী করছে। বাজারে চালের উচ্চমূল্য হওয়ায় মধ্যরবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মানুষ হিমশিম খাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনাঞ্চলের ৪ জেলায় ২ লাখ ৩৩ হাজার ৩৪০ হেক্টর জমিতে এ মৌসূমে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। জেলাগুলো হচ্ছে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইল।
সংশ্লিষ্ট সূত্রে জানায়, মৌসুমে ১০ লাখ ৩৫ হাজার মেট্রিক টন বোরো ধান উৎপাদন হবে। ইতিমধ্যেই ৮৩ শতাংশ বীজতলা সম্পন্ন হয়েছে।
নড়াইল জেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার রায় জানান, জেলায় ৯০ শতাংশ বীজ তলার কাজ সম্পন্ন হয়েছে। ৪৭ হাজার জমিতে বোরো আবাদ হচ্ছে। নড়াইল সদর উপজেলায় বেশি জমিতে আবাদ হবে। কৃষকের আগ্রহ এবং আবহাওয়া অনুকূলে থাকায় ২ লাখ ৬ হাজার মেট্রিক টন বোরো উৎপাদন হবে বলে তিনি আশাবাদী।
সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক মো. নূরুল ইসলাম জানান, সদর উপজেলায় বেশি জমিতে বোরো আবাদ হচ্ছে। জেলায় ৭৫ হাজার হেক্টর জমিতে এবারের আবাদের লক্ষ্যমাত্রা। কৃষককে উৎসাহিত করতে ৪০ মেট্রিক টন হাইব্রিড বীজ বিনামূ্ল্েয সরবরহে করা হয়েছে। ২০ হাজার কৃষক ২ কেজি করে হাইব্রিড বীজ পেয়েছে। কৃষি কর্মকর্তা আশাবাদী মে মাসে বোরো কাটা শুরু হলে চালের বাজার স্থিতিশীল হবে।
খুলনায় মহান বিজয় দিবসের কর্মসূচি
তথ্য বিবরণী
মহান বিজয় দিবস-২০২০ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে জাতীয় কর্মসূচির আলোকে স্বাস্থ্যবিধি মেনে খুলনা জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে গল্লামারী শহিদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হবে। প্রত্যুষে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হবে। ঐদিন সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়া শহরের প্রধান প্রধান সড়ক ও সড়কদ্বীপ এবং বিভিন্ন স্থাপনাসমূহ জাতীয় পতাকাসহ বিভিন্ন পতাকা দ্বারা সজ্জিত করা হবে। ১৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ হতে অনলাইনে ‘ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ডাকযোগে ও ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহার করে জেলা ও উপজেলা পর্যায়ে অনলাইন, ই-মেইলে রচনা প্রতিযোগিতার আয়োজনসহ অনলাইন সুবিধাসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভার্চুয়াল পদ্ধতিতে মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে।
১৬ ডিসেম্বর বাদজোহর স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে। ঐ দিন সকল হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, ডে-কেয়ার, শিশু বিকাশ কেন্দ্র ও ভবঘুরের আশ্রয় কেন্দ্রসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। ১৬ ডিসেম্বর খুলনা শিশু একাডেমি কার্যালয়ে অনলাইন, ই-মেইল ও ডাকযোগে শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হবে। এছাড়া ১৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত করোনাভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ থাকায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মহান বিজয় দিবস উপলক্ষে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে অনলাইনে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হবে।
শহীদ বুুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে খুলনা জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
শহীদ বুুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে খুলনা জেলা আওয়ামীলীগের উদ্যোগে সোমবার সকাল ১১.০০ ঘটিকায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ ০৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ ঊনসত্তর হাজার মা-বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ যখন স্বাধীনতার দ্বারপ্রান্তে ঠিক সেই সময় পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের এদেশের দোসর রাজাকার, আলবদর, আলশামস বাহিনীর পরাজয় সুনিশ্চিত হয়ে বাঙালী জাতীকে মেধাশূন্য করার পৈশাচিক পরিকল্পনা নেয়। তারা এদেশের অধ্যাপক, লেখক, সাহিত্যিক, ইতিহাসবিদ, চিকিৎসক, সাংবাদিক, প্রকৌশলীসহ বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করে। তারা এ হত্যার মধ্য দিয়ে বাঙালী জাতি স্বাধীনতা লাভ করে ও যাহাতে মাথা উচু করে দাঁড়াতে না পারে সেই পরিকল্পনা করেছিল কিন্তু তাদের সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। বাংলাদেশ ্আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়িয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশিদ। আলোচনা সভার শুরুতে সকল বুদ্ধিজীবী ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মালিক সরোয়ার উদ্দিনের আত্মার মাগফেরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়। এর পূর্বে সকাল ০৭ ঘটিকায় খুলনা জেলা আওয়ামীলীগের উদ্যোগে গল্লামারি স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের স্বরণে পুষ্পমাল্য অর্পন করা হয়। আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক এ্যাড. ফরিদ আহমেদ এর পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ নেতা এ.এফ.এম মাকসুদুর রহমান, বি.এম.এ সালাম, মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, কামরুজ্জামান জামাল, জোবায়ের আহমেদ খান জবা, রফিকুর রহমান রিপন, এ্যাড. নব কুমার চক্রবর্তী, অধ্যাপক মিজানুর রহমান, কাজী শামীম আহসান, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, জয়ন্তি রানী মন্ডল, অসিত বরণ বিশ্বাস, শেখ মোঃ আবু হানিফ, চৌধুরী মোঃ রায়হান ফরিদ, মানিকুজ্জামান অশোক, খালেদীন রশিদী সুকর্ন, মোঃ ইমদাদুল ইসলাম, হাজী খান সাইফুল ইসলাম, এবি.এম কামরুজ্জামান, জামিল খান, দেব দুলাল বাড়ই বাপ্পি, মুশফিকুর রহমান সাগর, মৃনাল বিশ্বাস, মোঃ খায়রুল আলম, মোজাফ্ফার মোল্লা, পারভেজ হাওলাদার, ইমরান হোসেন, মাহফুজুর রহমান সোহাগ, বিধান চন্দ্র রায়, মোঃ রেজাউল ইসলাম রেজা, বিবেকানন্দ রায়, আল মমিন লিটন, মোঃ মারুফ হোসাইন, আরাফাত খান, কাজী নাজিব, বাধন হালদার, শেখ মোঃ রাসেল, সাইফুল ইসলাম সাইফ, প্রমুখ।
শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় বক্তারা: পাকিস্তানিরা বাংলাদেশের মাটি চেয়েছিলো, মানুষ নয়
তথ্য বিবরণী
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা আজ (সোমবার) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তার সম্মেলনকক্ষ হতে অনলাইন জুম প্রযুক্তিতে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, পাকিস্তানিরা বাংলাদেশের মাটি চেয়েছিলো, মানুষ নয়। যে কারণে তারা ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিরস্ত্র মানুষের ওপর অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। ডিসেম্বর মাসে মুক্তিবাহিনী ও মিত্র বাহিনীর যৌথ আক্রমণে পাকিস্তানিরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। ১৬ ডিসেম্বর বিজয়ের ঠিক পূর্বে বিশ^াসঘাতক আলবদর ও আলশামসদের মাধ্যমে তালিকা করে দেশের বুদ্ধিজীবীদের হত্যা করে। এই অপশক্তির চক্রান্ত স্বাধীনতার পরেও চলেছে। বঙ্গবন্ধুকে হত্যার পরে ধর্মনিরপেক্ষ ভাবনা পরিহার করে ধর্মভিত্তিক রাজনীতিকে পৃষ্ঠপোষকতা দেওয়ার চেষ্টা চলে। পরাজিত শক্তিরা আজও বঙ্গবন্ধু ও সংবিধানের বিরুদ্ধে কথা বলে।
সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা অ্যাডভোকেট এনায়েত আলী, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুর ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
খুবিতে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
খবর বিজ্ঞপ্তি
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে সোমবার খুলনা বিশ্ববিদ্যালয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। এ উপলক্ষে সকাল ৯-৩০ মিনিটে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বিশ্ববিদ্যালয়ের পক্ষে অদম্য বাংলায় শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপরই বিভিন্ন ডিসিপ্লিন, বিভিন্ন আবাসিক হল, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, স্বাধীনতা শিক্ষক পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ, খুবি অফিসার্স কল্যাণ পরিষদ, অফিসারদের সংগঠন চেতনায় মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাদ যোহর বিশ্ববিদ্যালয় জামে মসজিদে দোয়া মাহফিল ও বিশ্ববিদ্যালয় মন্দিরে প্রার্থনা, সন্ধ্যায় শহিদ মিনার ও অদম্য বাংলা চত্ত্বরে প্রদীপ প্রজ্জ্বলন। এর আগে সকাল ৯ টায় শহীদ তাজউদ্দিন আহমদ ভবনের সম্মুখে কালোব্যাজ ধারণ, ৯-১৫ মিনিটে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে উপাচার্যের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণের প্রাক্কালে শহিদ তাজউদ্দিন আহমদ ভবনের সামনে থেকে একটি র্যালি শুরু হয়ে অদম্য বাংলা চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ডিন, ডিসিপ্লিন প্রধান, প্রভোস্ট, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মহানগর বিএনপির আলোচনা সভা ও দোয়া
খবর বিজ্ঞপ্তি
১৪ ডিসেম্বর একটি বেদনাময় দিন। বাংলাদেশকে মেধা মননে পঙ্গু করার হীন উদ্দেশ্যে চুড়ান্ত বিজয়ের ঊষালগ্নে এ দিনে হানাদার বাহিনীর দোসররা দেশের প্রথিতযশা শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক বিজ্ঞানীসহ বিশিষ্ট বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করোছিলো। তারা মনে করেছিল জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করলেই এই দেশ দুর্বল হয়ে পড়বে এবং উন্নয়ন অগ্রগতি রুদ্ধ করে দেয়া যাবে। স্বাধীনতা অর্জন করলেও বাংলাদেশ এগিয়ে যাওয়ার পথে মুখ থুবড়ে পড়বে। কিন্তু তাদের সে উদ্দেশ্য সফল হয়নি।
শহীদ বুদ্ধিজীবীরা স্বপ্ন দেখেছিলেন একটি সমৃদ্ধ বাংলাদেশ, যার আদর্শ হবে গণতন্ত্র। সেই স্বপ্ন এখনো বাস্তবায়িত হয়নি। তাঁদের স্বপ্ন পূরণে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানুষের গণতান্ত্রিক অধিকার সার্বজনীন অধিকার, সেটি সমুন্নত রাখতে আমাদের মিলিত শক্তিকে কাজে লাগাতে হবে।
গতকাল সোমবার সকাল ১১টায় দলীয় কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্বরণে আলোচনা সভা ও তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু উপরোক্ত কথাগুলো বলেন।
মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, অধ্যক্ষ তরিকুল ইসলাম, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, মোল্যা খায়রুল ইসলাম, রেহেনা ঈসা, তসলিমা খাতুন ছন্দা, রফিক মল্লিক, আবু হোসেন বাবু, সিরাজুল হক নান্নু, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, ইকবাল হোসেন খোকন, মুজিবর রহমান, সাদিকুর রহমান সবুজ, জালু মিয়া, শেখ সাদী, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ হোসেন পরাগ, বিপ্লবুর রহমান কুদ্দুস, একরামুল কবির মিল্টন, হাসানুর রশিদ মিরাজ, নিয়াজ আহমেদ তুহিন, আনিসুর রহমান আনিস, নাজমুস সাকিব পিন্টু, সামছুজ্জামান চঞ্চল, কামরান হাসান, শরিফুল ইসলাম বাবু, ওয়েজউদ্দিন সান্টু, আবু সাইদ শেখ, ম শ আলম, নাজির উদ্দিন আহমেদ নান্নু, আবুল কালাম জিয়া, শেখ ইমাম হোসেন, হাসান মেহেদী রিজভী, জহর মীর, এনামুল হাসান ডায়ম-, আশরাফ হোসেন, ইশহাক তালুকদার, আসলাম হোসেন, তৌহিদুল ইসলাম খোকন, নিরু কাজী, আব্দুর রহমান, সিরাজুল ইসলাম লিটন, সাইমুন ইসলাম রাজ্জাক, মোহাম্মদ আলি, আব্দুস সালাম, জসিম উদ্দিন লাবু, লিটন খান, ডা. ফারুক হোসেন, সিদ্দিকুর রহমান, জাকারিয়া লিটন, রাসেল মোল্যা, শামসুল বারী পান্না, রাহাত আলি লাচ্চু, মাজেদা খাতুন, এনামুল হক সজল, হাবিবুর রহমান কাজল, আবুল কালাম, মনিরুজ্জামান মনি, জাবীর আলি, শাহনাজ পারভীন, রোকেয়া ফারুক, নুরুল ইসলাম লিটন, শাকিল আহমেদ, মনিরুল ইসলাম, রাজু আহমেদ, শফিকুল ইসলাম শাহিন, হেমায়েত হোসেন, জামাল উদ্দিন মোড়ল, সেলিম হোসেন, মুন্নি জামান, সাথী, কাকলী, হেলাল উদ্দিন, খালিদ হোসেন প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন আসাদুজ্জামান মুরাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল গফ্ফার।
বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল ৭টায় গল্লামারি স্মৃতিসৌধে খুলনা মহানগর ও জেলা বিএনপি পৃথক পৃথক ভাবে পুষ্পমাল্য অর্পণ করে। এসময় নজরুল ইসলাম মঞ্জু, অ্যাডভোকেট শফিকুল আলম মনা, আমীর এজাজ খান, অধ্যক্ষ তরিকুল ইসলাম, নজরুল ইসলাম বাবু, আবু হোসেন বাবু, আসাদুজ্জামান মুরাদ, আশিকুজ্জামান আশিক, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ হোসেন পরাগ, মজিবর রহমান ফয়েজ, শমসের আলি মিন্টু, কামরান হাসান, শরিফুল ইসলাম বাবু, আফসার মাস্টার, নিয়াজ আহমেদ তুহিন, মোহাম্মদ আলি, হেমায়েত হোসেন, জিএম মঈন উদ্দিন, মনিরুল ইসলাম, রবিউল ইসলাম রবিসহ মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বুদ্বিজীবী দিবসে সিটি মেয়র: যেখানে জামায়াত শিবির রাজাকার মৌলবাদি সেখানেই প্রতিরোধ
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, পাক হানাদার বাহিনী বাংলাদেশ তাদের তাবেদারী রাষ্ট্র বানিয়ে রাখতে বাংলার সকল মেধাবী বুদ্ধিজীবীদের বেছে বেছে হত্যা করেছে। তারা অত্যন্ত সুপরিকল্পিত ভাবে এ হত্যাকা- পরিচালনা করে। তিনি বলেন, পাকিস্তানের সেনা কর্মকর্তা রাও ফরমান আলীর মূল পরিকল্পনায় সেদিন বিশ হাজার বুদ্ধিজীবীকে হত্যা তালিকা করা হয়েছিলো। কিন্তু বাংলার দামাল ছেলেদের বিচক্ষণ সাহসিকতার কারনে বঙ্গবন্ধুর নির্দেশে তারা সে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি। তার পরেও তার প্রায় সাড়ে ১২ হাজার বুদ্ধিজীবীকে হত্যা করেছিলো। তিনি বলেন, আমাদের শহীদদের রক্ত আর মাবোনের ইজ্জত আমাদের সাহসিকতাকে জীবন বাজি রাখতে আরো উজ্জীবিত করেছে। সেদিন প্রতিশোধের নেশায় বঙ্গবন্ধুর নির্দেশে রাজাকার আলবদর আলশামস সহ পাকবাহিনীকে বাংলা থেকে তাড়াতে সমর্থ হয়েছিলো। তিনি আরো বলেন, আজও তারা ঘাপটি মেরে থেকে বাংলাদেশকে ধ্বংস করতে নানামূখী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা প্রতি মূহুর্তে নতুন নতুন পরিকল্পনা করে এদেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধা গ্রস্ত করতে চায়। তাদের ব্যাপারে সকলকে সর্তক দৃষ্টি রাখতে হবে। যেখানে জামায়াত শিবির রাজাকার মৌলবাদিদের পাওয়া যাবে সেখানেই তাদেরকে প্রতিহত করতে হবে।
গতকাল সোমবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগ আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবসে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বক্তব্য রাখেন, জাতীয় কমিটির সাবেক সদস্য এ্যাড. চিশতি সোহরাব হোসেন শিকদার, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, বীরমুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, বীরমুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, তসলিম আহমেদ আশা, এ্যাড. সরদার আনিসুর রহমান পপলু, এ্যাড. সুলতানা রহমান শিল্পী, রনজিত কুমার ঘোষ, মো. সফিকুর রহমান পলাশ, এস এম আসাদুজ্জামান রাসেল। সভা পরিচালনা করেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা শেখ মো. ফারুক আহমেদ, জামাল উদ্দিন বাচ্চু, জোবায়ের আহমেদ খান জবা, ফেরদৌস আলম চাঁন ফারাজী, এ্যাড. অলোকা নন্দা দাস, হাফেজ মো. শামীম, শেখ নুর মোহাম্মদ, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, মো. মোতালেব মিয়া, এস এম আকিল উদ্দিন, মীর বরকত আলী, মো. মোতালেব হোসেন, শেখ শাজালাল হোসেন সুজন, মাহাবুবুল আলম বাবলু, মঈনুল ইসলাম নাসির, মুন্সি আইয়ুব আলী, চ. ম. মুজিবর রহমান, শেখ জাহিদ হোসেন, এমরানুল হক বাবু, ফয়েজুল ইসলাম টিটো, আতাউর রহমান শিকদার রাজু, মো. জাকির হোসেন, এ্যাড. শামীম মোশাররফ, মীর মো. লিটন, আজম খান, অহিদুল ইসলাম পলাশ, এস এম হাফিজুর রহমান হাফিজ, মো. আমির হোসেন, রফিকুল ইসলাম পিটু, মুন্সি নাহিদুজ্জামান, মো. কামরুল ইসলাম, রোজি ইসলাম নদী, অভিজিৎ চক্রবর্তী দেবু, কাজী ইব্রাহিম মার্শাল, মো. সাকিল হোসেন, সহিদুল হাসান, আঞ্জুমানোয়ারা বেগম, জেসমিন সুলতানা, নুরীনা রহমান বিউটি, নুরজাহান রুমি, তাসলিমা বেগম, সাবিহা ইসলাম আঙ্গুর, কাউন্সিলর কনিকা সাহা, আইরিন চৌধুরী, নাসরিন সুলতানা, ইখতিয়ার উদ্দিন মোল্লা, জব্বার আলী হীরা, জহির আব্বাস, সোহান হাসান শাওন, মাহমুদুর রহমান রাজেশ, মো. শাহীন আলম, শাহরিয়ার ইসলাম রাহুল, ওমর কামাল, এস এম সবুজ, নিশাত ফেরদৌস অনি প্রমুখ।
এর আগে সকাল ৭টায় গল্লামারী স্মৃতি সৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করণ, কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ করা হয়।
২৮নং ওয়ার্ড আ’লীগ সভাপতি হৃদরোগে আক্রান্ত
খবর বিজ্ঞপ্তি
২৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বাবুল সরদার বাদল হৃদরোগে আক্রান্ত হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সেখানে তার করোনারী ব্লক ধরা পড়ায় তাকে রিং পরানো হয়। তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন। এদিকে বাবুল সরদারের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী, জামাল উদ্দিন বাচ্চু, হাফেজ মো. শামীম, এ্যাড. মো. সাইফুল ইসলাম, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, আজম খান।
শহীদ বুদ্ধিজীবী দিবসে নগর মহিলা আ’লীগের আলোচনা ও দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগ। গতকাল সোমবার বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যা. হোসনে আরা রুনু’র সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. সুলতানা রহমান শিল্পীর পরিচালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, মুক্তি রায়, আঞ্জুমানোয়ারা বেগম, জেসমনি সুলতান, শবনম সাবা, পারভীন ইলিয়াস, নূরীনা রহমান বিউটি, নুরজাহান রুমি, হোসেন আরা, মিতা বাগচী, মুক্তা হক, রীতা আলম, শাহানুর বেগম, শাহানা বানু, স্মরনী ইসলাম, হাসিনা বেগম, সুপ্তি হাসান, লিমা বেগম, জাহানারা সিরাজ, বিউটি বেগম, দীপা বিশ্বাস, ফরিদা ইয়াসমিন, পারভীন সুলতানা, আফরোজা সুলতানা, আনোয়ারা বেগম, নুসরত জাহান, উলিসা নন্দী, মরিয়ম বেগম, দুনিয়ারা বেগম, নাছিমা আহমেদ মিনু, শিউলি বেগম, শাহানা বেগম, শাহনাজ বেগম, সরোয়ার বেগম প্রমুখ।
বিজয় দিবসে নগর আ’লীগের কর্মসূচি
খবর বিজ্ঞপ্তি
মহান বিজয় দিবস উপলক্ষে খুলনা মহানগর আওয়ামী লীগ নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে সকাল ৭টায় গল্লামারী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, এবং দলীয় কার্যালয় আলোক সজ্জা করা হবে। সকাল ৯টায় দলীয় কার্যালয় হতে বিজয় র্যালি, র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ সকল অনুষ্ঠানে দলের সকল স্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।
মহান বিজয় দিবসে খুলনা মহানগর ও জেলা বিএনপি কর্মসুচি
খবর বিজ্ঞপ্তি
মহান বিজয় দিবস উপলক্ষে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যেগে বুধবার সকাল সাড়ে ৬টায় গল্লামারি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন এবং ওইদিন বিকাল ৩টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও র্যালী কর্মসুচি গ্রহন করা হয়েছে। কর্মসুচি সফল করার লক্ষ্যে সোমবার দুপুরে এক প্রস্তুতি সভা মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাহারুজ্জামান মোর্তজার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা শফিকুল আলম তুহিন, মাহবুবুর রহমান পিয়ারু, এহতেশামুল হক শাওন, মাসুদ পারভেজ বাবু, তৈয়েবুর রহমান, একরামুল হক হেলাল, হেলাল আহমেদ সুমন, আজিজা খানম এলিজা, আব্দুল আজিজ সুমন, মঈনুল হক টুকু, আসাদুজ্জামান আসাদ, সোহরাব হোসেন, সামছুন নাহার লিপি, সোনিয়া খান, শ্রবনী আক্তার, ইয়াজুল ইসলাম এ্যাপোলো, শাহ বেল্লালুর রহমান, হারুন অর রশিদ সুমন, মাহমুদ হাসান বিপ্লব, মনিরুজ্জামান মনি, আসাবুর সুমন, জসিম উদ্দীন ডেভিট, সোহেল রানা, আল আমিন, শাহ আলম প্রমূখ। সভায় মহান বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভা থেকে আজকের কর্মসুচি সফল করার জন্য বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়।
হাসিনা-মোদি ভার্চুয়াল আলোচনা ১৭ ডিসেম্বর
ঢাকা অফিস
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে একটি ভার্চুয়াল আলোচনা হবে আগামী ১৭ ডিসেম্বর। এতে দুই নেতা করোনাভাইরাস (কোভিড-১৯) পরবর্তী সময়ে সহযোগিতা আরও জোরদার করাসহ দ্বিপক্ষীয় সম্পর্কের সব বিষয়ে বিস্তৃত আলোচনা করবেন। সোমবার (১৪ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানিয়ে বলা হয়, বাংলাদেশ ও ভারত সর্বোচ্চ স্তরে নিয়মিত মতবিনিময় অব্যাহত রেখেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালের অক্টোবরে সরকারি সফরে ভারতে গিয়েছিলেন। আর নরেন্দ্র মোদি চলতি বছরের মার্চে মুজিববর্ষ উপলক্ষে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন। উভয় নেতা করোনা মহামারিতে নিয়মিত যোগাযোগ রক্ষা করেছেন বলেও জানানো হয় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তায়।
যশোরের ঘোপ বেলতলায় ব্যবসায়ীদের মারপিট ও হত্যার হুমকির অভিযোগ
যশোর অফিস
শহরের ঘোপ জেল রোড বেলতলা এলাকায় হঠাৎ করে মাস্তান ও সন্ত্রাসীদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। এলাকায় মাস্তানী করে নিজেদের ক্ষমতা দেখিয়ে স্থানীয় ব্যবসায়ীদের মারপিট করে নগদ টাকা ও মালামাল নিয়ে যাচ্ছে। ভয়ে কেউ টু শব্দ করতে সাহস পাচ্ছেনা। রোববার রাতে ওই এলাকায় গড়ে ওঠা একটি পোল্ট্রির দোকানে চিহ্নিত সন্ত্রাসীরা মাস্তানী করে দোকান হতে জোর পূর্বক মুরগী বাকীতে নিয়ে কর্মচারীকে বেধড়ক মারপিট করে বুক ফুলিয়ে ঘোরা ফেরা করছে। এ ব্যাপারে ব্যবসায়ী হারুন অর রশিদ বাদি হয়ে কোতয়ালি মডেল থানায় প্রতিকার ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য অভিযোগ দায়ের করেছেন।
যশোর শহরের ঘোপ জেল রোড বেলতলার বাসিন্দা মৃত শেখ ইদ্রিস আলীর ছেলে হারুন অর রশীদ সোমবার ১৪ ডিসেম্বর দুপুরে কোতয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি বলেছেন,তার জেলরোড বেলতলা জামে মসজিদ মোড়ে একটি পোল্ট্রির দোকান রয়েছে। সেখানে সে পোল্ট্রি মুরগী বিক্রয় করে থাকেন। তার দোকান দেখা শুনার জন্য জেলরোড বেলতলার জাহিদ হোসেনের ছেলে জুম্মান হোসেনকে কর্মচারী হিসেবে রেখেছেন। রোববার ১৩ ডিসেম্বর রাত ১০ টায় হারুন অর রশিদ দোকানে না থাকার সুযোগে কর্মচারী জুম্মান হোসেন থাকা অবস্থায় জেল রোড বেলতলার দাদন মুন্সীর ছেলে জব্বার,সহযোগী আইয়ূব হোসেন,রুহুল আমিন এসে ৯টি মুরগী ক্রয় করে। যার ওজন ২০ কেজি ১শ’ গ্রাম মূল্য ২ হাজার ৪শ’ টাকা। উক্ত সন্ত্রাসী মাস্তানেরা ১ হাজার টাকা জুম্মানের কাছে দিয়ে ১৪শ’ টাকা বাকী করে পরে দেওয়ার কথা বলে জানায়। কর্মচারী জুম্মান হোসেন তাদেরকে বাকীতে মুরগী দিতে রাজী না হলে জুম্মানকে উক্ত সন্ত্রাসী ও মাস্তানেরা এলোপাতাড়ী মারপিট শুরু করে। জুম্মান হোসেন প্রতিবাদ জানালে তাকে হত্যার হুমকী দিয়ে ও দোকান বন্ধ করে দেওয়ার হুমকী দিয়ে জোর পূর্বক বাকী হিসেবে নিয়ে চলে যায়। স্থানীয়ভাবে খোঁজ খবর নিয়ে জানাগেছে, জব্বার, আইয়ূব হোসেন ও রুহুল আমিনসহ ওই এলাকায় একটি সন্ত্রাসী ও মাস্তান গ্রুপ জেল রোডস্থ বিভিন্ন ব্যবসায়ীদের কাছে চাঁদাদাবীসহ নানা অত্যাচার ও মারপিটের ঘটনা ঘটাচ্ছে। কেউ প্রতিবাদ করলে তাকে হত্যার হুমকী দিচ্ছে। এলাকাবাসী পুলিশ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এদেরকে দ্রুত ভাবে আটক না করলে ওই এলাকায় বড় ধরনের দূর্ঘটনার সম্ভবনার আশংকা প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও শান্তিপ্রিয় এলাকাবাসী। হারুণ অর রশিদের দায়েরকৃত অভিযোগ কোতয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত তাসমীম আলম উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সাইফুল মালেককে ঘটনার ব্যাপারে খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন।
যশোর মাগুরা সড়কের সড়ক দুর্ঘটনায় গৃহবধুর মৃত্যু
যশোর অফিস
সোমবার সকালে যশোর মাগুরা সড়কের সদর উপজেলার ইছালী ইউনিয়নের নোঙ্গরপুর নামকস্থানে মোটর সাইকেলের ধাক্কায় জামেলা খাতুন (৫০) নামে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
নিহতর ছেলে এনামুল হোসেন জানান, সোমবার ১৪ ডিসেম্বর সকাল ১০ টার পর তার মাতা জামেলা খাতুন ঘর হতে গোল করার জন্য যশোর মাগুরা সড়কের নোঙ্গরপুর নামক স্থানে রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতি সম্পন্ন একটি মোটর সাইকেল স্বজোরে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন গৃহবধূ জামেলা খাতুনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করলে সাােড় ১১ টার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। জামেলা খাতুন যশোর সদর উপজেলার ৩ নং ইছালী ইউনিয়নের নোঙ্গরপুর গ্রামের শাহাজাহান আলী বিশ^াসের স্ত্রী। ঘাতক মোটর সাইকেলের সন্ধান করতে পারেনি কেউ।
যশোরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
যশোর অফিস
যশোরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। আজ সোমবার দিবসটির সকালে শহরের রায়পাড়া শংকরপুরে বধ্যভূমিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সদর উপজেলা পরিষদসহ বিভিন্ন সংগঠন ও শ্রেণি-পেশার মানুষ এসময় শহীদদের শ্রদ্ধা জানান।
সোমবার সকাল ৮টায় জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন। এরপর পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন পুলিশ বাহিনীর পক্ষে পুষ্পার্ঘ অপর্ন করেন।
যশোর সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরা ও ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের নেতৃত্বে বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানানো হয়।
এছাড়া, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, আওয়ামী লীগ, বিএনপি, ওয়ার্কার্স পার্টি, প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি জানান।
এদিকে, দিবসটি উপলক্ষে সকাল ১১টায় জেলা প্রশাসকের সভা কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, দোয়া মাহফিল ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
যশোর সরকারি এমএম কলেজে ভার্চুয়াল পদ্ধতিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সেখ আবুল কওসারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন শিক্ষক পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক শামসুর রহমান শাহীন, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. খম রেজাউল করীম, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মহিউদ্দিন ও বাংলা বিভাগের সহকারি অধ্যাপক আহসান মোহাম্মদ ইকরামুল কবীর।
যশোর সরকারি মহিলা কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর ড. আহসান হাবিব। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মিয়া আব্দুর রশিদ। অনুষ্ঠানের আহবায়ক বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শেখ আব্দুল হান্নানের সভাপতিত্বে ভার্চুয়াল পদ্ধিতে আলোচনায় অংশ নেন শিক্ষার্থী দিবা নওশিন।
যশোর সরকারি সিটি কলেজে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর লুৎফর রহমান প্রধান। শিক্ষক পরিষদের সম্পাদক জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রফেসর কার্তিক চন্দ্র দে।
ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে অধ্যক্ষ জেএম ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন উপাধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম, সহকারী অধ্যাপক ড. ওয়াহেদুল ইসলাম, শাহানাজ বেগম ও ড. তপন কুমার গঙ্গুলী।
শিক্ষাবোর্ড স্কুল অন্ড কলেজে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ লে. কর্নেল গোলাম মোস্তফা। উপাধ্যক্ষ কল্যাণ সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ। বক্তব্য দেন প্রভাষক গোলাম রসুল। এ সময় রচনা প্রতিযোগিতার বিজয়ী ৯ শিক্ষার্থীকে পুরস্কার দেয়া হয়।
জাতিকে মেধাশূন্য করতেই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়: যবিপ্রবি উপাচার্য
যশোর অফিস
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেছেন, একটি জাতি গঠন ও অগ্রগতি কেমন হবে-এর পেছনে বুদ্ধিজীবীরা প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করে। বাঙালি জাতি যেন পুরোপুরি মেধাশূন্য হয়ে যায়, এ জন্য আলবদর ও আলশামসের সহায়তায় পাকিস্তানি বাহিনী বিজয়ের ঠিক আগে এ দেশের বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে।
সোমবার বাদ জোহর বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া-মোনাজাত পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন এসব কথা বলেন। যবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি শুরু হয় সূর্যোদয়ক্ষণে বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে। দিবসটি উপলক্ষে যবিপ্রবি পরিবারের সদস্যরা কালোব্যাজও ধারণ করেন। অতিমারী কোভিড-১৯ এর কারণে অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে যবিপ্রবিতে এবারের শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়।
সংক্ষিপ্ত আলোচনা সভায় অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, মুক্তিযুদ্ধের সময় অনেক বুদ্ধিজীবী ঢাকা বিশ^বিদ্যালয়ের আবাসিক এলাকা থেকে প্রত্যক্ষ-পরোক্ষভাবে মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেন। তাঁরা মুক্তিযোদ্ধাদের সহায়তা করেন এবং প্রয়োজনীয় রসদও সরবরাহ করেন। অত্যন্ত বুদ্ধিদীপ্ত এবং জাতির প্রতি অনুগত এ সকল বুদ্ধিজীবীরা তাদের মেধা-মননের কারণে জাতির জন্য ছিলেন অপরিহার্য। তাই বাঙালি জাতি কখনোই যেন মাথা তুলে দাঁড়াতে না পারে এ জন্য তাদের হত্যা করা হয়। তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবীদের হত্যাকা-ে জড়িত থাকার অপরাধে দুজনকে ফাঁসির দ-াদেশ দেওয়া হয়েছে। আমাদের জানা মতে, তারা এখন ইংল্যান্ডে আছে। সরকারের কাছে আমাদের দাবি, অতিদ্রুত তাদের দেশে এনে ফাঁসিতে ঝুলানো হোক। তাহলে বাঙালি জাতি হিসেবে বুদ্ধিজীবীদের প্রতি আমাদের যে ঋণ আছে, তা কিছুটা হলেও শোধ হবে।
সংক্ষিপ্ত আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুল মজিদ, রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ মীর মোশাররফ হোসেন, কর্মকর্তা সমিতির সভাপতি ড. মো. আব্দুর রউফ প্রমুখ। এ সময় যবিপ্রবির বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, দপ্তর প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা সভায় পরে শহীদ বুদ্ধিজীবীদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন যবিপ্রবির কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আকরামুল ইসলাম।
সাংবাদিক মুনের ছোট ভাইয়ের মৃত্যুতে শোক
খবর বিজ্ঞপ্তি
দৈনিক স্পন্দন’র বার্তা সম্পাদক মিজানুর রহমান মুনের ছোটভাই জসিমউদ্দিনের (৩৫) অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফটো জার্ণালিষ্ট এ্যাসোসিয়েশন যশোর জেলা শাখা।
এক বিবৃতিতে বাংলাদেশ ফটোজার্ণালিষ্ট এ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান মুনির, সহ সভাপতি এমএ মানিক, সাধারণ সম্পাদক নুর-ইমাম বাবুল, যুগ্ম সম্পাদক এম আর মোহন, কোষাধ্যক্ষ শামসুজ্জামান স্বজন এবং দপ্তর সম্পাদক দাউদ কবির এই শোক প্রকাশ করেছেন।
একইসাথে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
অসুস্থ আওয়ামী লীগ নেতার পাশে এস এম ইয়াকুব আলী
যশোর অফিস
মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম ওরফে তাজল ডাক্তার একজন পরিচ্ছন্ন ও ত্যাগী নেতা হিসেবে পরিচিত। দু:সময়ে আওয়ামীলীগের রাজনীতিতে সক্রিয় কয়েকজন নেতার মধ্যে তিনি অন্যতম। দলের জন্য তার অবদান একবাক্যে শিকার করে স্থানীয় আওয়ামীলীগের নেতা-কর্মীরা। রাজনীতি করতে গিয়ে তিনি কিছুই করতে পারেননি।
বর্তমানে নুরুল ইসলাম প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন নিজ শ্যামকুড় বাড়ীতে শয্যাশয়ী অবস্থায় পড়ে আছেন। এখন পাশে নেই দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা, খোঁজ খবরও রাখেননি কেউ। বিষয়টি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক মেহেদী হাসান তার ভাই যশোরের সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলীকে জানায়। তারই অংশ হিসেবে সোমবার বিকেলে এস এম ইয়াকুব আলীর পক্ষে অসুস্থ নুরুল ইসলামের নিকট নগদ অর্থ, বিভিন্ন ধরণের ফল-মূল ও কম্বল প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী টিটো, রিপন হোসেন, সাংবাদিক তাজাম্মূল হুসাইন, আতিয়ার রহমান প্রমুখ।
সাংবাদিক ইউনিয়ন যশোরের নির্বাচনের তারিখ পেছালো
যশোর অফিস
অনিবার্য কারণবশত সাংবাদিক ইউনিয়ন যশোরের কার্যনির্বাহী কমিটির নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্ব নির্ধারিত ২ জানুয়ারি শনিবার ২০২১ এর পরিবর্তে আগামী ৯ জানুয়ারি ২১ শনিবার অনুষ্ঠিত হবে এ নির্বাচন। এর আগের দিন ৮ জানুয়ারি ২১ শুক্রবার অনুষ্ঠিত হবে দ্বিবার্ষিক সাধারণ সভা।
সোমবার নির্বাহী কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর আগে গত ৩০ নভেম্বর সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভায় ২ জানুয়ারি ২১ শনিবার নির্বাচন ও ১ জানুয়ারি শুক্রবার সাধারণ সভার দিন ধার্য্য করা হয়।
সোমবার দুপুরে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সভাপতি শহিদ জয়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি মুর্শিদুল আজিম হিরু, যুগ্ম সম্পাদক এসএম ফরহাদ, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, দপ্তর সম্পাদক ইকতিয়ার রহমান ইমন, কোষাধ্যক্ষ গালিব হাসান পিল্টু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মীর কামরুজ্জামান মনি। সভায় ভার্চুয়ালি যোগ হন একমাত্র কার্যনির্বাহী সদস্য সাইফুর রহমান সাইফ।
তৃতীয় দফায় তফশিল ঘোষণায় মোড়েলগঞ্জে যুবলীগের আনন্দ মিছিল
মোড়েলগঞ্জ প্রতিনিধি
তৃতীয় দফায় পৌরসভা নির্বাচনের তফশিল ঘোষণা হওয়ায় বাগেরহাটের মোড়েলগঞ্জে আনন্দ মিছিল করেছেন যুবলীগের নেতাকর্মীরা। নির্বাচন কমিশনার কর্তৃক ৬৪ টি পৌরসভায় ৩০ জানুয়ারি নির্বাচনে মোড়েলগঞ্জ পৌরসভার নাম থাকায় সোমবার সন্ধ্যায় উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেয়র প্রার্থী এ্যাড. তাজিনুর রহমান পলাশ এর উদ্যোগে নেতাকর্মীরা আনন্দ মিছিল শহকারে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় মিছিলের নের্তৃত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, আওয়ামী লীগ নেতা শহিদুজ্জামান সাবু, পৌর যুবলীগ নেতা আসাদুজ্জামান বিপু, আরিফুল ইসলাম আরিফ, যুবলীগ নেতা আনিছুর রহমান কাইয়ুু, ছাত্রলীগ নেতা রাব্বি হাসান হৃদয়সহ দলীয় বিভিন্ন নেতাকর্মীরা।
এ আনন্দ মিছিল শেষে মোড়েলগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী যুবলীগ নেতা এ্যাডভোকেট তাজিনুর রহমান পলাশ বলেন, ৩০ জানুয়ারি পৌর নির্বাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিজয়ের মাসে আরো একটি বিজয় উপহার দেওয়ার জন্য পৌরবাসীর প্রতি উধাত্ব আহবান জানান।
ডুমুরিয়ায় কাজের বিনিময় টাকা কর্মসূচী সম্পন্ন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থার অর্থায়নে কৃষি,মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের বাস্তবায়নে কাজের বিনিময় টাকা কর্মসূচী সম্পন্ন হয়েছে।বে-সরকারী উন্নয়ন সংস্থা সুশীলন’র সহযোগিতায় ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ গ্রামীণ রাস্তা মেরামতের জন্য শরাফপুর বাজার খেয়াঘাট সংলগ্ন পালপাড়া-মোল্লা বাড়ী অভিমূখি সড়কে ১০ দিনের কর্মসূচী শেষে গতকাল সোমবার এক সমাপনি অনুষ্ঠানের আয়োজন করা হয়।এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি,সংস্থার সহকারী পরিচালক জিএম মনিরুজ্জামান,এফএও কামাল হোসেন,শরীফ মাহমুদ,প্রকল্প ব্যবস্থাপক কৃষিবীদ তোবারেক হোসেন,মহিলা মেম্বর লাকি সুলতানা,ইউপি সদস্য আব্দুর রাজ্জাক,মিজানুর রহমান খান,প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ কাজি তোবারেক হোসেন,প্রকল্পের উপজেলা প্রতিনিধি শেখ তৈয়বুর রহমান প্রমূখ।
ডুমুরিয়ার খর্নিয়ায় দুটি উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় খর্নিয়া ইউনিয়নের ১ ও ৪ নং ওয়ার্ডে পৃথক ভাবে দুটি উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার বিকেলে ১ নং ওয়াডের্র ইউপি সদস্য শেখ হযরত আলীর সভাপতিত্বে খর্নিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার।ইউপি সচিব মোঃ আমিনুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য দেন মহিলা ইউপি সদস্য ইয়াসমিন আকতার,ইউপি সদস্য সেখ রবিউল ইসলাম,হিসাব সহকারী মোঃ তৈয়েবুর রহমান,আ‘লীগ শেখ হায়দার আলী,সরদার আঃ সাত্তার,রেজাউল করিম,শেখ আবু হানিফ,ফিরোজ আহমেদ প্রমুখ।অনুরুপ ভাবে ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ নেছার আলীর সভাপতিত্বে ভদ্রদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আরো একটি ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়।
খাজরায় দু’গ্রুপের সংঘর্ষ, ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগ ॥ আহত-২, গ্রেফতার- ১
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার খাজরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, ভাংচুর, লুটপাট, বোমা বিস্ফোড়ন ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। হামলায় দু’জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে। রবিবার (১৩ ডিসেম্বর) রাতে খাজরার চেউটিয়া-কাপসন্ডা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত কামরুল ইসলামের স্ত্রী রোজিনা, দোকান মালিক আনারুলসহ একাধিক প্রত্যক্ষদর্শী জানান, রবিবার রাত্র ৮.৩০ টার দিকে প্রথম দফা আক্রমন হয়। রমজান গ্রুপের জিহাদ বিশ্বাসের পুত্র আবু রায়হান (১৯) এসময় অন্যদের সাথে রিজার্ভ বাসে চড়ে পটুয়াখালী ইটভাটায় শ্রমিকের কাজে যাচ্ছিল। কাপসন্ডা খোকনের দোকানের সামনে পৌছলে রউফ গ্রুপের খোকা, শুভ, সার্ব্বির, সাকিব, লাকি বিল্লাহ, কবির, আক্তার, মিজান, বাবু, হাসান, বিল্লাল, মহসিনসহ তাদের সহযোগিরা বাস আটকে রায়হানকে নামিয়ে নেয়। এরপর নির্দয় ভাবে তাকে মারপিট করে গুরুতর আহত করে একটি ভ্যানে তুলে দিয়ে তার বাড়িতে পাঠিয়ে দেয়। এখবর জানাজানি হলে রমজান গ্রুপের লোকজন বেরিয়ে এলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এ সময় ১০/১২ টি বোমা বিস্ফোড়ন ঘটিয়ে এলাকায় ত্রাসের সৃষ্টি করে আনারুল বিশ্বাসের হার্ডওয়ারের দোকান ও পাশের সাইকেল পার্টস ও মেরামতের দোকান ভাংচুর করে দোকানে থাকা মূল্যবান মালামাল ও ক্যাশ বাক্সে থাকা ৮২ হাজার টাকা লুট করা হয়। একই সাথে দোকানের সামনে কামরুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। আক্রমনকারীরা কামরুলের উপর হামলা চালিয়ে জখম করে। এসময় বাজারের বিল্লাল হোসেনের চা-এর দোকানে ভাংচুরসহ কয়েকটি দোকানে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে পৌছলে সংঘর্ষের সাথে জড়িতরা আত্মগোপনে যায়। মারাত্মক আহত আবু রায়হান ও কামরুলকে রাতেই সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ অভিযান চালিয়ে চেউটিয়া গ্রামের আহম্মদ সরদারের পুত্র সাইফুলকে গ্রেফতার করেছে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত শুরু করেছে। এ ঘটনায় ইতোমধ্যে সাইফুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্তদের অভিযোগ দিতে বলা হয়েছে।
ঝিনাইদহে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। জেলা আওয়ামী লীগের উদ্যোগে সোমবার দুপুরে শহরের পায়রা চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে মুজিব চত্বরে গিয়ে শেষ হয়। পরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অপর্ণ করেন দলটির নেতাকর্মীরা। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, প্রচার সম্পাদক মঞ্জুর পারভেজ তুষারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা, দেশে মৌলবাদী, ধর্মান্ধ উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর আস্ফালন রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
কুয়েটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিস্তারিত কর্মসূচী গ্রহণ
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ১৪ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলর এর বাসভবন এবং আবাসিক হলসমূহে জাতীয় পতাকা (অর্ধনমিত) এবং কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দের অংশগ্রহণে শোক-র্যালি অনুষ্ঠিত হয়। শোক-র্যালিতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন।
র্যালী শেষে সকাল সাড়ে ১১ টায় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহনে আলোচনা সভায় (জুম এর মাধ্যমে) প্রধান অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। এসময় তিঁনি বলেন, বুদ্ধিজীবীদের অনেক স্বপ্ন এখনও পূরণ হয়নি। স্বপ্নগুলো পূরণ করার লক্ষ্যে এবং বিশ্ববিদ্যালয় ও দেশের উন্নয়নের জন্য আমাদের সকলকে সততার সাথে কাজ করতে হবে। ভারপ্রাপ্ত পরিচালক (ছাত্র কল্যাণ) ড. ইসমাঈল সাইফুল্যাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. কে এম আজহারুল হাসান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. পল্লব কুমার চৌধুরী, রেজিস্ট্রার জি. এম. শহিদুল আলম। পাবলিক রিলেশনস অফিসার মনোজ কুমার মজুমদার এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন আইআইসিটি এর পরিচালক প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ, আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ মোস্তফা সরোয়ার, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. কাজী এবিএম মহীউদ্দিন, ড. এম এ রশীদ হলের প্রভোস্ট প্রফেসর ড. সজল কুমার অধিকারী, বিশ^বিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সেখ আক্কাস আলী, কর্মকতা সমিতির ( আপগ্রেডেশন) সভাপতি জি এম মনিরুজ্জামান এবং কর্মচারী সমিতির (৩য় শ্রেণি) সভাপতি মোঃ মামুনুর রশীদ জুয়েল। দিবসটি পালন উপলক্ষে বাদ আসর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া অনুষ্ঠান এবং সন্ধ্যা সাড়ে ৬ টায় নাটক (জুম এর মাধ্যমে) প্রদর্শিত হয়।
এছাড়া, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিস্তারিত কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলর এর বাসভবন এবং আবাসিক হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১০ টায় মুক্তিযুদ্ধের ভাস্কর্য “দুর্বার বাংলা” এর পাদদেশে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, ১১ টায় আলোচনা সভা (জুম এর মাধ্যমে), বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া এবং সন্ধ্যা সাড়ে ৬ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান (জুম এর মাধ্যমে)।
খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা সফল করার লক্ষ্যে প্রস্তÍুতি সভা
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা সফল করার লক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত। ১৪ ডিসেম্বর সোমবার বিকাল ৪ টায় ফুলবাড়ীগেট বিএনপি কার্যালয় খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা সফল করার লক্ষ্যে বিভাগীয় নেতৃবৃন্দের উপস্তিতিতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক আলহাজ¦ শেখ আল আমিন হোসেন, সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর সভাপতি ইকরামুল হক হেলাল। প্রধান বক্তা ছিলেন মহানগর সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন হিল্টন। মোঃ কামরুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন জাহিদুল ইসলাম বাচ্চু, ইমদাদ মোড়ল, পলাশ মোল্যা, মামুন, লিমন মোল্যা, মোশারেফ হোসেন, বিল্লাল কাজী, মাসুম শেখ, ডি.আর হালিম খান, জাহিদুল ইসলাম, আক্কাস আলী, টগর মোড়ল, সাহেব আলী, মোঃ রনি, মুন্সি আজিজুল প্রমুখ।
খানজাহান আলী থানা বিএনপি’র প্রবীণ নেতা মোক্তার হোসেনের ইন্তেকাল
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খানজাহান আলী থানা বিএনপি’র সদস্য শেখ মোক্তার হোসেন ১৪ ডিসেম্বর সোমবার বেলা সাড়ে ৩ টায় ফুলবাড়ীগেটস্থ সেনপাড়া নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্নালি……. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, ৪ পুত্র ও ১ কন্যা সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার এশাবাদ সেনপাড়া তিনরাস্তার মোড় বায়তুন নাজাত জামে মসজিদের সামনে জানাযা শেষে মহেশ^রপাশা সরকারী কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সভাপতি সাবেক এম.পি নজরুল ইসলাম মঞ্জু, থানা বিএনপি সভাপতি মীর কায়সেদ আলী,মহাগর বিএনপি সহ সভাপতি শেখ ইকবাল হোসেন, মহানগর সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মোঃ তরিকুল ইসলাম, দৌলতপুর থানা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল হক নান্নু, আবু সাইদ হাওলাদার আব্বাস, কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক এসএম মনিরুজ্জামান মুকুল, এনামুল হাসান ডায়মন্ড, মোঃ সাইফুল ইসলাম , মোঃ তোকাচ্ছের আলী, আব্দুর রব মুন্সি, ইকরামুল হক হেলাল, মোঃ ফারুক হোসেন হিল্টন, শেখ হাসিবুল হাসান, আশরাফ হোসেন, ইমদাদ হোসেন, আলহাজ¦ শেখ আল আমিন , জামাল হোসেন, মিজানুর রহমান, আজম, আফসার শেখ, ইলা মুন্সি, হেলাল শরিফ, আজিজুর রহমান আজু, নান্টু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাযায় ইমামতি করেন মাওঃ মোঃ হাফিজুর রহমান।
খানজাহান আলী থানা আওয়ামী লীগের উদ্যোগে বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে খানজাহান আলী থানা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল সোমবার আছরবাদ ফুলবাড়ীগেট দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেনের সভাপতিত্বে এব্ং জাকারিয়া রিপনের পরিচালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, মহানগর আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক শেখ ইউনুচ আলী, কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহ্াজ্জ শাহাবুদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান মুকুল, ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউসুফ আলী খলিফা, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ শাকিল আহম্মেদ, বাবুল হোসেন, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোল্যা মুজিবর রহমান, থানা যুবলীগ নেতা অলিয়ার রহমান রাজু, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোস্তাফিজুর রহমান মানিক, আঃ আওয়াল, লিয়াকত মুন্সি, ইসমাইল হোসেন ইমন, নাসির উদ্দিন, রানা হাওলাদার, মোহন মুন্সি, কামাল মুন্সি, সোহেল রানা, আল আমিন প্রমুখ নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন শেখ আঃ মজিদ।
৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বুদ্ধিজীবি দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল
ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ৩৩নং ওয়ার্ড আ’লীগের উদ্যোগে গতকাল মঙ্গলবার মাগরিববাদ ফুলবাড়ীগেট বঙ্গবন্ধু চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ৩৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ইউসুফ আলী খলিফার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক মোঃ সাজ্জাদুর রহমান লিংকন। বক্তৃতা করেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবু হেনা বাবলু, খানজাহান্ আলী থানা যুবলীগের যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান রুপম, সাবেক ছাত্রলীগ ফোরাম নেতা তরিকুজ্জামান মনির, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ খায়রুল ইসলাম, গোলাম রসুল, মাষ্টার আকবার আলী, শহিদুল ইসলাম, মাসুম খন্দকার, কামরুল ইসলাম, আলম মোল্যা, দেলোয়ার হোসেন, কাজী আঃ কাদের, সাইদুর রহমান, প্রমুখ নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন হাফেজ ইমামুল।
ফুলতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
ফুলতলা প্রতিনিধি
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ফুলতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ সভা কক্ষে সোমবার বেলা সাড়ে ১১টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব শেখ আকরাম হোসেন। বিআরডিবি কর্মকর্তা মোঃ আফরুজ্জামানের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, মৃনাল হাজরা, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন, সমাজ সেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল কাশেম, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, আইসিটি কর্মকর্তা পুষ্পেন্দু দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, সাংবাদিক শেখ মনিরুজ্জামান প্রমুখ। এদিকে গাড়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাসের সভাপতিত্বে, জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গাজী মারুফুল কবিরের সভাপতিত্বে এবং ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজের উদ্যোগে অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুরুপ এক আলোচনা সভা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়।
ফুলতলায় আওয়ামীলীগের দামোদর ইউনিয়ন কর্মী সভা অনুষ্ঠিত
ফুলতলা প্রতিনিধি
আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে ফুলতলা উপজেলা আওয়মীলীগের উদ্যোগে ২ নং দামোদর ইউনিয়নের এক বিশেষ কর্মী সভা ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা সোমবার বিকালে উপজেলা শহীদ হাবিবুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা মোঃ আসলাম খান, এ্যাড. তারিক হাসান মিন্টু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, শেখ রওশন আলী, মোশারফ হোসেন মোড়ল, মৃনাল হাজরা, আবু তাহের রিপন, ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, আলী আজম মোহন, ইসমাইল হোসেন বাবলু, সাহিদুল ইসলাম মোল্যা, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, বেগম শামসুন্নাহার, এস কে আলী ইয়াছিন, আশরাফুল আলম কচি, রবিন বসু, রবিউল ইসলাম মোল্যা, এস কে সাদ্দাম হোসেনসহ দামোদর ইউনিয়নের ওয়ার্ড সভাপতি ও সম্পাদক ও ইউপি সদস্যবৃন্দ।
সাংগঠনিক সম্পাদক মোঃ হেলালুজ্জামানের পিতার মৃত্যুতে পোল্ট্রি সমিতির শোক ও সমবেদনা
খবর বিজ্ঞপ্তি
খুলনা পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক তালুকদার মোঃ হেলালুজ্জামানের পিতা মোঃ গনি তালুকদার (৯৮) গত ১২ ডিসেম্বর শনিবার সকাল ৯টায় তাঁর গ্রামের বাড়ি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার চরহোগলাবুনিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে …. রাজিউন)। মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ৩ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা ও দাফন তাঁর নিজ গ্রামে সম্পন্ন হয়। সাংগঠনিক সম্পাদক তালুকদার মোঃ হেলালুজ্জামানের পিতা মোঃ গনি তালুকদারের মৃত্যুতে গভীর শোক, আত্মার মাগফেরাত ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেনÑসমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ও খুলনার মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন, ঊর্ধ্বতন সহ-সভাপতি মোঃ ইকবাল, সহ-সভাপতি সৈয়দ বেল্লাল হোসেন, মোঃ জাফর, এইচ এম সিদ্দিকুর রহমান, প্রফুল্ল কুমার রায়, গোলাম সরোয়ার পিণ্টু, শেখ রেজানুল ইসলাম, ইলিয়াছ চৌধুরী, আলমগীর খান, তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ মামুনুর রহমান, যুগ্ম মহাসচিব আলহাজ্ব আরিফুর রহমান বাবু, তপন পাল, এস এম হাফিজুর রহমান লিপু, প্রচার সম্পাদক শেখ আব্দুল হালিম, দপ্তর সম্পাদক সামছুর রহমান বাবুল, মহিলা সম্পাদক এড. শাহরিয়া মোর্শেদা আহমেদ শম্পা, সঞ্চয় ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক, ক্রীড়া সম্পাদক হারুন-অর রশীদ, নির্বাহী সদস্য শাহ্ জাফর মাহমুদ মেহেতা, মোঃ সালাহ্ উদ্দিন, শ্যামল বিশ্বাস, মোঃ ইনসান আলী, মোঃ আব্দুল আহাদ, মাহবুবুর রহমান মিঠু, সিরাজুল ইসলাম চৌধুরী, মোঃ নয়ন হাওলাদার ও সোহেল রানা প্রমুখ।
পাইকগাছা উপজেলা সভাপতি আব্দুল আজিজের মায়ের মৃত্যুতে যুব সংহতি’র শোক ও সমবেদনা
খবর বিজ্ঞপ্তি
জাতীয় যুব সংহতি পাইকগাছা উপজেলা শাখার সভাপতি শেখ আব্দুল আজিজের মাতা আমেনা বেগম (৮০) বার্ধক্যজনিত কারণে আজ ৯টায় পাইকগাছার উপজেলার তালা রঘুনাথপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…….রাজিউন)। মৃত্যুকালে তিনি ৭ পুত্র, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেনÑজাতীয় যুব সংহতি খুলনা জেলা সভাপতি ডাঃ সৈয়দ আবুল কাশেম, সাধারণ সম্পাদক এস এম এরশাদুজ্জামান ডলার, যুব নেতা জি এম বাবুল, ইফতেখার আহমেদ, সৌমিত্র, অসীম মল্লিক, মিল্টন গোলদার, লিটু বিশ্বাস, বাদল, রাহুল, আব্দুল মান্নান, শেক সিরাজুল ইসলাম, উজ্জ্ব¡ল কুমার দাস, জাকারিয়া বাবু, মোঃ হারুন প্রমুখ।
শেখ হেলাল উদ্দীন কলেজে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহট উপজেলা শুভদিয়ায় অবস্থিত শেখ হেলাল উদ্দীন ডিগ্রী কলেজে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় দিবসটি পালন উপলক্ষে কলেজ মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবিদের ভিডিও প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার শুরুতে শহীদদের স্মরণে বিন¤্র শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস। সহকারী অধ্যাপক মো: হোসাইন ছাইদীনের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মৃত্যুঞ্জয় কুমার দাস, দীন মহম্মদ মোল্লা, উদযাপন কমিটির আহ্বায়ক অপূর্ব লাল সাহা, শিক্ষক প্রতিনিধি মো: সিরাজুল ইসলাম মল্লিক, উৎপল কুমার দাস, মাহাবুবা ফিরদৌসী, প্রভাষক শেখ শামীম ইসলাম।
আলোচনায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের আদর্শ এবং অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আজ বাংলাদেশ এগিয়ে চলেছে। স¤প্্রতি একটি গোষ্টি মদদপুষ্ট হয়ে জাতির জনক বঙ্গবন্ধুর ভাষ্কয্যকে লাঞ্ছিত করেছে। দলমত নির্বিশেষে সকল পেশার মানুষকে এর প্রতিবাদ জানাতে হবে। ঐ অবাঞ্ছিতদের সুষ্ঠ বিচার করতে হবে। আজ সময় এসেছে শিক্ষার প্রতিটি স্তরে ইতিহাস বাধ্যতামূলক করা এবং স্বাধীনতা যুদ্ধে শহীদ বুদ্ধিজীবিদের ভূমিকা তুলে ধরতে হবে। তাহলেই তরান্বিত হবে বাংলাদেশের উন্নয়ন। অচীরেই শহীদ বুদ্ধিজীবিদের আত্মত্যাগের মহান ইতিহাসকে হৃদয়ে ধারণ করে বাংলাদেশ হবে সমৃদ্ধশালী ও উন্নত জাতী রাষ্ট্র। সভা শেষে খুলনা বাণী চক্র সঙ্গীত একাডেমির শিশু শিল্পী অর্চিতা দাস শহীদ বুদ্ধিজীবিদের উপর একটি সঙ্গীত পরিবেশন করেন।
ফকিরহাটে শহীদ বুদ্ধিজীবী দিবসে কম্বল বিতরণ
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সৈয়দ আলতাফ হোসেন টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, গোলাম ছরোয়ার, আ: কাদের, মতি বিশ্বাস, শংকর নাগ, শেখ মো: আবু বকর, শাহাদাৎ হোসেন, মকসেদুর রহমান, আলাউদ্দিন, বীরাঙ্গনা আনোয়ারা বেগম প্রমূখ। এদিন মোট ১৭০জনের মাঝে কম্বল বিতরণ করা হয়।
পাইকগাছায় উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। ১ মিনিট নিরবতা শেষে সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কশিনার (ভুমি) মুহাম্মদ আরাফাতুল আলম। প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, সুরাইয়া আক্তার বানু ডলি, আবুল কালাম আজাদ। উপজেলা আ’লীগ দলীয় কার্যালয়ে আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহÑসভাপতি সমীরন সাধু,সম্পাদক শেখ কামরুল হাসান টিপু,আনন্দ মোহন বিশ্বাস আঃ রাজ্জাক মলঙ্গী ও চেয়ারম্্যান কেএম আরিফুজ্জামান তুহিন সহ বিভিন্ন পর্যয়ের নের্তবৃন্দ। পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পাইকগাছা সরকারী কলেজ অনুরুপ কর্মসুচী পালন করে।
পাইকগাছায় মাত্র পাঁঁঁঁচ টাকার জন্য ঘের মালিককে পিটিয়ে আহত
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় মাত্র পাঁঁঁঁচ টাকার জন্্য ঘের মালিককে পিটিয়ে আহত করেছে ভ্যান চালক ও তার সহযোগীরা। রোববার রাত ৮ টায় উপজেলার মিনহাজ বাজারে ঘটে। বাজারে একটি চায়ের দোকানে ক্যারামবোর্ড খেলা দেখার সময় অতর্কিতভাবে মিনহাজ গ্রামের তুহিন জমাদ্দার (২৮) কে ভ্যান চালক শান্তা গ্রামের শহীদ ও তার শ্যালক নুর ইসলাম কিল ঘুষি মেরে আহত করে। এ সময় তার কাছে থাকা ঘের বিক্রির ১ লাখ ৩০ হাজার টাকা ছিল তা ছিনিয়ে নেয় বলে অভিযোঘে উল্লেখ করা হয়েছে। আহত তুহিন পাইকগাছা হাসপাতালে চিকৎসাধীন রয়েছে। প্রতিপক্ষ শহীদ টাকা ছিনতায়ের কথা অস্বীকার করে বলেন, কোন মারপিটের ঘটনা ঘটেনি তবে কথা কাটাকাটি হয়েছে মাত্র।
কয়রায় উপজেলা আ’লীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
কয়রা প্রতিনিধি
শহীদ বুদ্ধিজীবী দিবস অমর হোক এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে কয়রায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকাল ৭ টায় আওয়ামী লীগের সভাপতি জিএম মোহসিন রেজার নেতৃত্বে দলীয় কার্যালয়ে জাতীয়,দলীয় ও শোক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শহীদ বুদ্ধিজীবী দিবসের আনুষ্ঠানিকতা শুরু করে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। সোমবার সকাল ১০ টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজার সভাপতিত্বে সকল শহীদদের স্মরনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ছাত্রলীগ নেতা রোকনুজ্জামান কাজলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ সভাপতি মাষ্টার কফিল উদ্দীন, মুক্তিযোদ্দা কমান্ডার এ্যাডঃ কেরামত আলী, উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক এসএম হারুন অর রশীদ, কোষাধাক্য মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী,সংস্কৃতি সম্পাদক ও কৃষকলীগের আহবায়ক প্রভাষক শাহাবাজ আলী, আ’লীগ নেতা জিয়াদ আলী গাজী, দেবদাস রায়, খায়রুল আলম, সমরেস মন্ডল, আছের আলী,মুক্তিযোদ্দা হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু, যুবলীগ নেতা ইমদাদুল হক টিটু, এ্যাডঃ আরাফাত হোসেন, আল আমিন খোকন, শ্রমীক লীগ সভাপতি আঃ হালিম, ছাত্রলীগ নেতা রেজাউল ইসলাম সজিব, রবিউল ইসলাম রবিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক, আমিনুল ইসলাম বাদল, তরিকুল ইসলাম সাগরসহ প্রমুখ এসময় বক্তারা বলেন, বিজয় সুনিশ্চিত জেনে পাকিস্তানী হানাদার বাহিনী বাঙালী জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে দেশ বরেন্য বুদ্ধিজীবীদের হত্যা করে। বাংলাদেশ যেন কোন দিন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে।যে উদ্দেশ্যে পাকিস্তানিরা দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে ভেবেছিল বাংলাদেশ কোন দিন মাথা তুলে দাড়াতে পারবে না।তাদের সেই উদ্যেশ্য সফল হয়নি। শহীদ বুিদ্ধজীবীদের রেখে যাওয়া পথেই বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে। আলোচনা শেষে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন ওলামালীগ নেতা মাওঃ মাকসুদুর রহমান।
অপর দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ৭ টায় উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের নেতৃত্বে বঙ্গবন্ধুর মুরালে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। পরে একে একে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও উপজেলা আওয়ামীলীগ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে পরিষদের হলরুমে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কাজী মোস্তাইন বিল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, কয়রা থানা াফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন, কৃষি অফিসার এসএম মিজান মাহমুদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
কয়রায় ইন্টারজেনারেশনাল বিষয়ে ডায়ালগ অনুষ্ঠিত
কয়রা প্রতিনিধি
কয়রায় পরিত্রানের ওয়াই মুভস প্রকল্পের উদ্যোগে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় যৌন হয়রানী, প্রজনন স্বাস্থ্য ( এসআরএইচআর) যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা এবং বাল্য বিবাহ প্রতিরোধে কমিউনিটিতে ইন্টারজেনারেশনাল বিষয়ে ডায়ালগ অনুষ্টিত হয়। গতকাল সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এ্যাডঃ কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সাগর হোসেন সৈকত। বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অফিসার রেশমা আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোহসিন আলী, যুব উন্নয়ন অফিসার আঃ রশিদ ও কয়রা সদর ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির। পরিত্রানের সিনিয়র প্রোগ্রাম অফিসার উজ্জল দাসের পরিচালনায় এতে আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল,সহকারি অধ্যাপক আ,ম,ব আঃ মালেক প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা,সাংবাদিক সদর উদ্দিন,রিয়াছাদ আলী,শিক্ষক বরুন কুমার বৈরাগী,বিবাহ রেজিস্টার মাওলানা ইউনুছ আলী, মসজিদের ইমাম হাফেজ মনিরুজ্জামান,স্বাস্থ্য কর্মি ওম্মেহানী, ধীরেশ মাহতো, নিরাপদ মুন্ডা, বাসন্তী মুন্ডা,পরিত্রানের প্রজেক্ট অফিসার আলাউদ্দীন প্রমুখ।










































