মালিক ছরোয়ারের মুত্যুতে খুলনা নাট্য নিকেতনের শোক
খবর বিজ্ঞপ্তি
মহামারী করোনা কেড়ে নিলো খুলনা নাট্য নিকেতনের সদস্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব খুলনা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মালিক ছরোয়ার উদ্দিন (৬০) এর প্রাণ। তাঁর মৃত্যুর খবর মোণার সাথে সাথে মংগঠনের সদস্যরা ছুটে যান সংগঠনের সবার প্রিয় মিষ্টভাষী ছরো ভাইয়ের বাসায়। গতকাল সকাল ১১টায় শহীদ হাদিস পার্কে মরহুমের নামাজের জানাযায় সংগঠনের সদস্যরা উপস্থিত হয়ে মরহুমের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরিশেষে মরহুমের জানাযায় অংশ নেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,১ছেলে,১মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। মালিক ছরোয়ার রূপসা উপজেলার ২নং শ্রীফলতলা ইউনিয়নের বাধাল গ্রামের মৃত আফতাব উদ্দিন মালিকের ছেলে।
মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন খুলনা নাট্য নিকেতনের সভাপতি অধ্যাক্ষ দেলোয়ারা বেগম,এস এম খালেদীন রশিদী সুর্কন,অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল,সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান বাবলু,চিশতী সোহরাব হোসেন,শেখ আবিদউল্লার,মোঃ নেয়ামুল হোসেন কচি,মোড়ল জাহাঙ্গীর হোসেন,এস এম জিল্লুর রহমান,শেখ সিরাজুল ইসলাম,সরদার ইলিয়াস হোসেন,মোতালেব হোসেন,মোঃ মোতালেব হোসেন মিয়া,মিজানুর রহমান রাজা,সিরাজুল ইসলামসহ আরও অনেকে।
ফুলতলায় ১ হাজার ১৫০ পিচ ইয়াবাসহ দু’মাদক ব্যবসায়ী আটক
ফুলতলা প্রতিনিধি
জেলা গোয়েন্দা পুলিশ শনিবার দিবাগত রাতে ফুলতলার ঋষিপাড়া সড়ক মোড় থেকে ১১৫০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হলো লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার বাকিশপুর গ্রামের মৃতঃ নুরুল হকের পুত্র মোঃ নুরুল আজিম ওরফে বাবুল (৩৬) ও ফুলতলার দামোদর শীতপাশাডাঙ্গার মৃতঃ গোলাম আলী শেখের পুত্র মোঃ আবুল কাশেম (৩২)। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত আনুমানিক রাত পৌনে ১১টায় জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক সেখ কনি মিয়ার নেতৃত্বে পুলিশ ফুলতলা বাজারের জামিরা সড়ক সংলগ্ন ঋষিপাড়া মোড় এলাকার জনৈক বাবুল সরদারের মালিকানাধিন ভাই-ভাই অটো ডোর এন্ড ফার্নিচারের সামনে অভিযান চালনায়। এ সময় ঐ ফার্নিচার দোকানের রং মিন্ত্রী মোঃ আবুল কাশেম ও তার সহযোগি মোঃ নুরুল আজিম ওরফে বাবুলকে আটক এবং তাদের হেফাজতে থাকা ১১৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিদ্বয় দীর্ঘদিন ধরে চট্রগ্রাম ও কক্সবাজার এলাকা থেকে মাদকদ্রব্য চালান খুলনার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবীদের কাছে পাইকারী ও খুচরা দরে বিক্রি করে আসছে। এ ব্যাপারে এসআই (নিঃ) রাজিউল আমিন বাদী হয়ে ফুলতলা থানায় মামলা দায়ের করেন।
ফুলতলায় নবজাতকের লাশ উদ্ধার
ফুলতলা প্রতিনিধি
রোববার বিকালে ফুলতলার গাড়াখোলা চৌদ্দমাইল পাকারমাথা এলাকার আনছার সরদারের পুকুর থেকে পুলিশ এক নবজাতক (পুত্র) এর লাশ উদ্ধার করে। পুলিশ ও এলাকাবাসি জানায়, গতকাল আনুমানিক ৩টার দিকে আমজাদ মোল্যার কন্যা রুপা ঐ পুকুরে গোসল করতে গিয়ে আনুমানিক এক দিন বয়সী নবজাতকের লাশ দেখে অন্যদেরকে জানায়। পরে খবর পেয়ে ফুলতলা থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
ইউপি চেয়ারম্যান গাজী জাকির এর নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ নেতার বাড়িতে ভাংচুর, বোমা, গুলিবর্ষণ অতিরিক্ত পুলিশ মোতায়েন
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক ও বারাকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনছার শেখের বারাকপুর ৫ নং ওয়ার্ডের নিজ বাড়িতে শনিবার রাত ৯ টার দিকে তাকে হত্যার উদ্দেশ্যে বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণ করেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেন ও তার বাহিনী। ঘটনার পর পরই দিঘলিয়া থানার ওসি আহসান উল্লাহ চৌধুরি ঘটনাস্থলে পৌছালেও ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারিনি। রবিবার বেলা ১২ টায় অতিরিক্তি পুলিশ সুপার(ক সার্কেল ) রাজু আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন । হামলার স্বীকার স্থানিয় আওয়ামীলীগ নেতা ও বারকপুর বাজার কমিটির সাধারন সম্পাদক আনছার শেখ জানান, পূর্ব সত্রুতার জের ধরে চেয়ারম্যান গাজী জাকির হোসেন পরিকল্পিতভাবে ১২ ডিসেম্বর রাত ৯ টায় আমার বারাকপুর বাড়িতে ২০ থেকে ২৫ জনের একটি শসস্ত্র সন্ত্রাসীদল নিয়ে হামলা চালায়। এ সময় হামলাকারিরা বাড়ির বারান্দায় রাখা এ্যাপাচি মটরসাইকেল , জানালার গ্লাস ভাংচুর করে গুলি ও বোমা বর্ষন করে পালিয়ে যায় । স্থানীয় বাসিন্দা মোঃ হাসান মিনা ( ৪৮) বলেন রাত ৯ টায় হঠাৎ করে বোমা ও গুলির শব্দ শুনতে পাই এর কিছুক্ষণ পর জানতে পারি আনছার শেখের বাড়িতে সন্ত্রাসীরা হামলা চালায় । দিঘলিয়া থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে, ঘটনাস্থল থেকে বোমা সদৃশ্য কয়েকটি কৌটা উদ্ধার করা হয়েছে । অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
শিরোমনিতে ঘরের তালা ভেঙ্গে মটর সাইকেল চুরি
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমণি দক্ষিণপাড়ায় শনিবার দিনগত রাতে গেটের তালা ভেঙ্গে মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে । এ ব্যাপারে ভুক্তভোগি শিরোমণি দক্ষিণপাড়ার গোলাম সরওয়ার এর পুত্র মিয়া শাহিন রহমান খানজাহান আলী থানায় জিডি করেছেন । জিডি নং ৫৭০, তাং ১৩-১২-২০ । জিডি সুত্রে জানা যায় , প্রতিদিনের মত শাহিনুর শনিবার রাত ৯টায় বাসায় এসে তার মটর সাইকেলটি রুমের ভিতর তালা লাগিয়ে ঘুমাতে যান । ভোর ৫ টার দিকে তার বাড়ির ভাড়াটিয়া ঘুম থেকে ওঠে রুমের তালা ভাঙ্গা দেখতে পান । এসময় ভাড়াটিয়া শাহিনকে ঘুম থেকে ডেকে তুলেন, এসময় দেখতে পায় তার মটরসাইকেলটি যথাস্থানে নেই । উল্লেখ্য, ইতিপুর্বে একাধিকবার শিরোমনি এলাকায় এরকম চুরির ঘটনা ঘটেছে , এলাকাবাসি জানায় নিয়মিত পুলিশি টহল না থাকায় একের পর এক চুরি সংঘটিত হচ্ছে ।
গিলাতলা ইউপি সদস্য কর্তৃক এতিমকে পিটিয়ে গুরুতর জখম
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানার আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহমুদ হাসান তুচ্ছ ঘটনাকে কেন্দ্রকরে অসহায় এতিমকে পিটিয়ে গুরুতর জখম করেছে । এ ঘটনায় ভুক্তভোগি মাত্তমডাঙ্গা এলাকার মৃত ওহাব শেখের পুত্র মোঃ মিন্টু শেখ খানজাহান আলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন । লিখিত অভিযোগ সুত্রে জানা যায় ভুক্তভোগির বসতকৃত জমিতে দির্ঘদিন ধরে ময়লা আবর্জনা ফেলে দৃর্গন্ধের সৃষ্টি করছিলো ইউপি সদস্য মাহমুদ ও তার পরিবারের সদস্যরা। গত ১০ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ৩ টায় তার বাড়ির পাশে ময়লা আবর্জনা ফেলতে বাধা সৃষ্টি করলে ইউপি সদস্য মাহমুদ হাসান ( ৪০), তার ভাই মোঃ আসাদ শেখ ( ৩৫), মোঃ মাসুদ শেখ ( ৪৫) ও একই এলাকার ইয়াকুব শেখের পুত্র খলিলুর রহমান ( ৫০) মিন্টুকে বেধড়ক মারপিট করে এবং তার বাম চোখে গুরুতর আঘাত সহ বিভিন্নস্থানে পিটিয়ে জখম করে । এসময় তার আত্বচিৎকারে এলাকাবাসী তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে । খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
খুলনা প্রেসক্লাবের উন্নয়নে চেম্বারসহ দুটি প্রতিষ্ঠানের অনুদানের চেক হস্তান্তর
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের উন্নয়নে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসহ ২টি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আজ রবিবার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। দুপুরে খুলনা চেম্বার ভবনে চেম্বার অব কমার্সের সভাপতি কাজী আমিনুল হকের পক্ষে সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজার কাছে চেক হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্সের পরিচালক চৌধুরী মিনহাজ উজ জামান সজল ও ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপন।
এদিকে খুলনা প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২০ এর অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার স্পন্সর হয়েছে মা ট্রেডিং। মা ট্রেডিং এর সত্ত্বাধিকারী রোটাঃ আজহাজ্ব এস এম সরোয়ার এহসান জিয়া দুপুরে স্পন্সরের চেক প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজার কাছে হস্তান্তর করেন।
খুলনা প্রেসক্লাবের মেম্বার লাউঞ্জে চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ সোহেল মাহমুদ, সহকারী সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, আহমদ মুসা রঞ্জু ও বিমল সাহা, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী সনি, এস এম সাহিদ হোসেন, মো: তরিকুল ইসলাম, হাসান অহমেদ মোল্লা ও মো: সাঈয়েদুজ্জামান স¤্রাট, ক্লাব সদস্য মোজাম্মেল হক হাওলাদার, আনোয়ারুল ইসলাম কাজলসহ অন্যান্য সাংবাদিক ও অতিথিবৃন্দ।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে অবৈধভাবে কাঁকড়া ধরার অভিযোগে আটক ৪, কাঁকড়া ও নৌকা জব্দ
সাতক্ষীরা প্রতিনিধি
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গভীর অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে কাঁকড়া ধরার অভিযোগে চার জেলেকে আটক করেছে বনবিভাগ। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ৩০ কেজি কাঁকড়া ও দুটি নৌকা। রোববার সকালে পশ্চিম সুন্দরবনের পুষ্পকাটি অভয়ারন্যের ৫৩ নং কম্পার্টমেন্ট এলাকার তালতলী খাল থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটক জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের লেয়াকাত সরদারের ছেলে জাহাঙ্গীর আলম (৩০), সোরা গ্রামের মৃত বছির গাজীর ছেলে ফজলু গাজী (৫৫), করিম গাজীর ছেলে জামাল উদ্দিন (খোকন) (৩৬) ও রুহুল আমিন কয়ালের ছেলে আশরাফুল হোসেন (২০)।
সুন্দরবনের বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকতা সুলতান আহম্মেদ জানান, সুন্দরবন নিরাপত্তা টহল দেওয়ার সময় বনবিভাগের সদস্যরা সকালে গহীন সুন্দরবনের তালতলী খাল থেকে ৩০ কেজি কাঁকড়া ও দুটি নৌকাসহ উক্ত জেলেকে আটক করে। এ ঘটনায় আটককৃত জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে তিনি আরো জানান, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এম.এ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
নোয়াখালীর হাতিয়ায় আশ্রয়ণ-২ প্রকল্পের ৪০টি ব্যারাক হাউজ হস্তান্তর করলো নৌবাহিনী
খবর বিজ্ঞপ্তি
নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চর আতাউরে গৃহহীন ও ছিন্নমূল জনগণের জন্য নির্মিত ৪০টি ব্যারাক রবিবার স্থানীয় প্রশাসনের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে বাংলাদেশ নৌবাহিনী। মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ দিক নির্দেশনায় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে নৌবাহিনী এই ব্যারাক হাউজসমূহ নির্মাণ করে। প্রতিটি ব্যারাকে পাঁচটি করে মোট ২০০টি ইউনিট রয়েছে। যার প্রতিটিতে একটি করে পরিবার থাকতে পারবে। প্রতিটি ব্যারাকে পৃথক রান্নাঘর ও বাথরুমের সুবিধা রয়েছে। করোনা ভাইরাস সংক্রমণের মাঝেও স্বাস্থ্যবিধি মেনে ব্যারাকসমূহের কাজ চলমান রেখে নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়। স্থানীয় প্রশাসনের পক্ষ হতে ভোলা জেলা প্রশাসকের প্রতিনিধি এবং হাতিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ মাজহারুল ইসলাম আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর নির্মিত আবাসন ব্যারাকগুলো বুঝে নেন। এ সময় নৌবাহিনীর প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আশ্রয়ণ প্রকল্পের আওতায় নৌবাহিনী বাগেরহাট, ভোলা, নোয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল ও ঝালকাঠি জেলায় সর্বমোট ২৫৮টি প্রকল্পে ২,৩৮৩টি ব্যারাক হাউজ নির্মাণ করে। এসকল ব্যারাকে ১৬,৭৩৫টি গৃহহীন পরিবার আশ্রয় পেয়েছে।
পাইকগাছায় ষাট বছরের দখলীয় বসতÑবাড়ী থেকে উচ্ছেদের পায়তারা : আদালতে মামলা
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় ষাট বছরের দখলীয় বসতÑবাড়ী থেকে উচ্ছেদের পায়তারা করায় সিভিল কোটে নিষেধাজ্ঞা মামলা করায় প্রতিপক্ষের হুমকিতে পড়েছে পরিবার।
জানা যায়,উপজেলার বিরাশি গ্রামের মৃত মোক্তার মোড়লের ছেলে ইকবাল মোড়লরা বিরাশি মৌজায় ২৩ শতক জমিতে বাড়ী ঘর করে ৬০ বছর ধরে বসবাস করছে।সম্প্রতি তাদের শরিক আলমুদ্দীনদের সাথে পারিবারিক বিরোধ দেখা দিয়েছে। এ কারনে প্রতিপক্ষ ইকবালদের জব্দ করতে ৬০ বছর আগে বন্টন করা সম্পত্তি পুনরায় দাগে দাগে বন্টন করার পায়তারা করছে। যা করলে প্রতিপক্ষের বসত বাড়ী ভাঙ্গা পড়বে। এ হুমকিতে অসহায় পরিবারটি অগত্য সিনিয় উপজেলা সহকারী জজ আদালতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে রোববার দেঃ মামলা করেছে। মামলার খবর পেয়ে প্রতিপক্ষ আলীমুদ্দীনরা আরোও ক্ষিপ্ত হয়ে গেছে বলে ইকবাল মোড়ল জানায়। প্রতিপক্ষ আলীমুদ্দিীন জানায়, আমরা কাউকে হুকি দিচ্ছি না তাদের বিরুদ্ধে থানায় জিডি করায় মিথ্যা কথা বলছে। যেহেতু শরীক সম্পত্তি। আমাদের পাওনা সম্পত্তি আমরা নিতে চাচ্ছি।
আজ মোরেলগঞ্জ মুক্ত দিবস
মোরেলগঞ্জ প্রতিনিধি:
আজ ১৪ ডিসেম্বর মোরেলগঞ্জ মুক্ত বিদস। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মহান স্বাধীনতা যুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে হানাদার মুক্ত হয় বাগেরহাটের মোরেলগঞ্জ (তৎকালীন থানা) উপজেলা। মোরেলগঞ্জ ছাত্রলীগের তৎকালীন সভাপতি ডা. মোসলেম উদ্দিনের নেতৃত্বে ১১জনের একটি দল মোরেলগঞ্জকে হানাদার মুক্ত করেন।
ডা. মোসলেম উদ্দিন জানান, তার নেতৃত্বাধীন দলটি ১৩ডিসেম্বর মধ্যরাতে মংলা থেকে মোরেলগঞ্জে পৌছে। প্রথমে তারা টাউন হাই স্কুল মাঠে অবস্থান নিয়ে ভোর রাত ৪টার দিকে গুলি ছুড়তে ছুড়তে কয়েকটি রাজাকার ক্যাম্পে আক্রমন করে। মুক্তিযোদ্ধাদের সঙ্গে মুক্তিকামী জনতা ফুঁসে উঠলে রাজাকার ও পাকি বাহিনীর সদস্যরা জীবন বাঁচাতে নৌকা যোগে পানগুছি নদী পাড় হয়ে পালিয়ে যায়। হানাদার মুক্ত হয় মোরেলগঞ্জ।
এ সময় তার সঙ্গে ছিলেন নীল রতন মিস্ত্রী, এমকে আজিজ, কচুবুনিয়ার সুলতান আহমেদ, চিংড়াখালীর আ. রশিদ বক্স, শরণখোলার খায়রুল আলম, অমূল্য কুমার রায়, ভাটখালীর আব্দুল খালেক, কাকড়াতলীর চিরানন্দ মন্ডল, জিউধরার আব্দুর রাজ্জাক ও রাজেন মন্ডল সহ আরো অর্ধ শতাধিক মুক্তিযোদ্ধা ।
১৪ ডিসেম্বর সকাল ১১টায় মুক্তিকামী জনতাকে সঙ্গে নিয়ে মুজিববাহিনীর সদস্যরা রাজাকারদের অন্যতম ঘাটি রায়ের বিল্ডিংয়ে অবস্থান নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন ডা. মোসলেম উদ্দিন।
খুবিতে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের কর্মসূচি
খবর বিজ্ঞপ্তি
যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবসে শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সম্মুখে সকাল ৯ টায় কালো ব্যাজ ধারণ, সকাল ৯-১৫ মিনিটে উপাচার্য কর্তৃক জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, সকাল ৯-৩০ মিনিটে উপাচার্যের নেতৃত্বে অদম্য বাংলায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ, বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল ও বিশ্ববিদ্যালয় মন্দিরে প্রার্থনা, সন্ধ্যা ৫-৩০ মিনিটে শহিদ মিনার ও অদম্য বাংলা চত্ত্বরে প্রদীপ প্রজ্জ্বলন।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সকাল ৬-৩০ মিনিটে শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সম্মুখে উপাচার্য কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৭-০০ টায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সামনে থেকে উপাচার্যের নেতৃত্বে শোভাযাত্রাসহকারে অদম্য বাংলায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ, সকাল ১১-০০ টায় ওয়েবিনারে আলোচনা সভা। স্বাস্থ্যবিধি মেনে ও মাস্ক পরিধান করে উক্ত কর্মসূচিসমুহে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশ গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
মোংলায় প্রতিবন্ধীদের মাঝে ছাগল, মুরগি, হুইল চেয়ার, ওষুধ ও শিক্ষা উপরকণ বিতরণ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় অসহায় প্রতিবন্ধী নারী-পুরুষ ও শিক্ষার্থীদের মাঝে ছাগল, মুরগি, হুইল চেয়ার, ওষুধ, দোকানের মুদি মালামাল, শিক্ষা উপকরণ এবং পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার চাঁদপাই ইউনিয়ন পরিষদ চত্বরে কারিতাস’র আয়োজনে ২৬ প্রতিবন্ধী পরিবারের মাঝে এ সহায়তা প্রদাণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার অসহায় প্রতিবন্ধীদের হাতে কারিতাসের এ সহায়তা সামগ্রী তুলে দেন। এ সময় চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, কারিতাস’র এসডিডিবি প্রকল্পের জেপিও রবিন রবার্ট গোলদার ও মাঠ কর্মকর্তা রবিন সরকার উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে কারিতাস এসডিডিবি প্রকল্পের আওতায় মোংলার প্রবীণ, প্রতিবন্ধী নারী-পুরুষ, শিক্ষার্থী ও মাদকাসক্তদের সহায়তায় কাজ করে যাচ্ছেন।
কুয়েটে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিস্তারিত কর্মসূচী গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
“শহীদ বুদ্ধিজীবী দিবস” ও “মহান বিজয় দিবস” ২০২০ যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচীর মধ্যে ১৪ ডিসেম্বর সুর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলর মহোদয়ের বাসভবন এবং আবাসিক হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত) ও কালো পতাকা উত্তোলন, সকাল ১০ঃ৩০ টায় শোক-র্যালি, ১১ঃ৩০ টায় আলোচনা সভা (জুম এর মাধ্যমে), বাদ আসর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া অনুষ্ঠান, সন্ধ্যা ৬ঃ৩০ টায় নাটক (জুম এর মাধ্যমে) প্রদর্শিত হবে।
মহান বিজয় দিবসের কর্মসূচীর মধ্যে ১৬ ডিসেম্বর সুর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলর মহোদয়ের বাসভবন এবং আবাসিক হলসনমূহে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১০ টায় মুক্তিযুদ্ধের ভাস্কর্য “দুর্বার বাংলা” এর পাদদেশে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, ১১ঃ০০ টায় আলোচনা সভা (জুম এর মাধ্যমে), বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া অনুষ্ঠান এবং সন্ধ্যা ৬ঃ৩০ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান (জুম এর মাধ্যমে) অনুষ্ঠিত হবে।
প্রচারণায় মোড়েলগঞ্জে আ.লীগ নেতার লিফলেট বিতরণ
এম.পলাশ শরীফ, স্টাফ রিপোর্টার
বাগেরহাটের মোড়েলগঞ্জে বলইবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দীর্ঘদিনের আওয়ামী লীগের ত্যাগী নেতা ইউপি নির্বাচনে সম্ভাব্য দলীয় প্রার্থী মাষ্টার খ.ম. লুৎফর রহমান জনগনের জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান “জনগনের শাসক নয় সেবক” এ স্লোগানকে নিয়ে প্রচারণায় লিফলেট বিতরণ করেছেন।
রোববার বিকেলে তিনি ইউনিয়নের কালিকাবাড়ি বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের অবসরপ্রাপ্ত শিক্ষক মাষ্টার খ.ম লুৎফর রহমান এ প্রচারণা অভিযানের সময় বলেন, ভিন্ন পথ ভিন্ন মত সবাই মিলে এক হাত, প্রতিটি গ্রাম হবে শহর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এ স্বপ্ন বাস্তবায়নে ডিজিটাল বাংলার উন্নয়নের ছোয়া জনগনের দ্বার প্রান্তে পৌছে দেওয়ার উদ্ধাত্ব আহবান জানান। তিনি আরো বলেন, দক্ষিণাঞ্চলের উন্নয়নের রুপকার শেখ হেলাল উদ্দিন, স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলনের নির্দেশনায় এলাকার উন্নয়ন সাধারণ জনগনের কাছে পৌছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করেন।
এ সময় তার সাথে ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মাষ্টার বাসারুজ্জামান, আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ হাওলাদার, ওলামা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর গফফার খান, সোহরাফ হোসেন শেখ, ডা. আবুল কালাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. সেলিম ফকির, ছাত্রলীগ নেতা মিরাজুল ইসলাম সবুজসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মহানগর বিএনপির কর্মসূচি
খবর বিজ্ঞপ্তি
আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল সকাল ১১টায় দলীয় কার্যালয়ে।
খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সকলকে অংশ গ্রহণের জন্য আহবান জানিয়েছেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক আমীর এজাজ খান ।
আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেট খেলোয়াড়গণ দেশের সুনাম বৃদ্ধি করেছে: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বর্তমান সরকার উন্নত বিশ্বের সাথে সংগতিপূর্ণ সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়েই কাজ করছে। সে জন্য সরকার রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নের সাথে ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নেও সমানভাবে কাজ করছে। আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেট খেলোয়াড়গণ দেশের সুনাম বৃদ্ধি করেছে বলে সিটি মেয়র উল্লেখ করেন।
সিটি মেয়র রবিবার সন্ধ্যায় নগরীর খালিশপুরস্থ আলমনগর জোড়া তালগাছ মাঠে ৩২ দলীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। উদীয়মান যুব সমাজ এ টুর্ণামেন্টের আয়োজন করে। টুর্ণামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে স্থানীয় পত্রিকা দৈনিক সময়ের খবর। তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্ণামেন্টের উদ্বোধন করেন।
সিটি মেয়র টুর্ণামেন্ট আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরণের প্রতিযোগিতা তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণে সহায়তা করে। পাশাপাশি তরুণদের বিপথগামিতা থেকে রক্ষা করে সুস্থ সবল দেহ গঠন ও মানসিক উৎকর্ষ সাধনেও সহায়ক ভূমিকা রাখে।
সংগঠনের সভাপতি সাংবাদিক রবিউল গাজী উজ্জ্বল-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, বাংলাদেশ জুট এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি এ কে এম সানাউল্লাহ নান্নু, সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম বাশার, সহ-সভাপতি কাজী ফয়েজ মাহমুদ, কেসিসি’র প্যানেল মেয়র মো: আমিনুল ইসলাম মুন্না, মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর মো: মনিরুজ্জামান, এমডি মাহফুজুর রহমান লিটন, হ্যামকো গ্রুপের পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদ, বিশ্বাস প্রোপার্টিজ-এর পরিচালক আজদার আলী বিশ্বাস তারা, খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোশতাক আহমেদ, সমাজসেবক মো: জোবায়ের হোসেন ও ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মো: জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়া ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন।
পিরোজপুরে বোরো চাষিদের মাঝে ৭৬ লক্ষ টাকার ৩০ হাজার কেজি ধান বীজ বিতরণ
পিরোজপুর প্রতিনিধি
জেলায় বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৫ হাজার কৃষককে ৭৬ লক্ষাধিক টাকা মূল্যের ধান বীজ বিনামূল্যে দেয়া হচ্ছে। কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর পিরোজপুরের উপ-পরিচালকের কার্যালয় জেলার ৭ উপজেলার উপজেলা কৃষি অফিসের মাধ্যমে বোরো চাষিদের মাঝে এ বীজ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে।
১৫ হাজার কৃষককে বোরো ধানের হাইব্রিড এ বীজ প্রতিজনকে ২ কেজি করে মোট ৩০ হাজার কেজি বীজ প্রদান করা হচ্ছে। এ লক্ষ্যে সরকারের বরাদ্দ রয়েছে ৭৬ লক্ষ ২০ হাজার টাকা। পিরোজপুর জেলার সদর উপজেলার ২ হাজার ৫শত জন কৃষককে ৫ হাজার কেজি, ইন্দুরকানীর ১ হাজার ৫শত জন কৃষককে ৩ হাজার কেজি, কাউখালীতে ১ হাজার জনকে ২ হাজার কেজি, নেছারাবাদে ৩ হাজার ৫শত জন কৃষককে ৭ হাজার কেজি, নাজিরপুরের ২ হাজার ৫শত জন কৃষকে ৫ হাজার কেজি, ভান্ডারিয়ায় ১ হাজার ৫শত জনকে ৩ হাজার কেজি এবং মঠবাড়িয়ায় ২ হাজার ৫শত জন কৃষককে ৫ হাজার কেজি উন্নতজাতের বোরো বীজ প্রদান করা হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পিরোজপুরের উপ-পরিচালক চিন্ময় রায় জানান পিরোজপুর জেলার বিভিন্ন স্থানে ইতোমধ্যেই বোরো বীজ বপন করে চারা তৈরী করা হয়েছে। ২৩ হাজার ৬শত হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা এবং চাল উৎপাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লক্ষ ২ হাজার ২শত ২ মে: টন। আবহাওয়া অনুকূলে থাকলে জমি চাষের এবং চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা অতিক্রম করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এদিকে কৃষি প্রণোদনার অর্থ থেকে এ জেলায় ১ হাজার বোরো চাষির প্রত্যেককে ১ কেজি বীজ, ডিএপি সার ১০ কেজি এবং এমওপি সার ১০ কেজি বিনামূল্যে প্রদান করা হয়েছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা অরুন রায় এতথ্য জানিয়েছেন।
বিজয় দিবস উপলক্ষে বিআইডব্লিউটি শ্রমিক কর্মচারী ইউনিয়নের প্রস্তুতি সভা
খবর বিজ্ঞপ্তি
মহান বিজয় দিবস পালন উপলক্ষে বিআইডব্লিউটি শ্রমিক কর্মচারী ইউনিয়ন (২১৭৬)’র এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় টার্মিনাল ভবনের ইউনিয়নের খুলনা শাখার নিজস্ব কার্যালয় এর আয়োজন করা হয়।
সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. জাকির হোসেন। বক্তৃতা করেন সদস্য সচীব মো. সজল মল্লিক, শেখ ফরিদ আহম্মেদ, আকতার হোসেন ও মো. সোহেল রানাসহ নেতৃবৃন্দ। সভায় যথাযথ মর্যাদায় দিবসটি পালন করার জন্য বিভিন্ন আনুষ্ঠান মালার কর্মসূচি গ্রহণ করা হয়।
ডুমুরিয়ায় ৩ জনকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ২জন কুপিয়ে ও এক জনকে পিটিয়ে হাত ভেঙ্গে দেয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল শনিবার মিজানুর রহমান বাদি হয়ে বিডিআর বিদ্্েরাহে চাকুরিচ্যুত বিপদগামী সেই জোয়ান কে প্রধান করে ৮জনকে এজাহার নামীয় আসামী করে থানায় মামলাটি দায়ের করেন। তবে মামলার কোন আসামী আটক করতে পারেনি পুলিশ। এদিকে মামলা তুলে নিতে বাদির প্রতি বিভিন্ন হমকি-ধামকি অব্যাহত রয়েছে বলে তিনি জানান। প্রসঙ্গত উপজেলার পূর্ব ডুমুরিয়ার কাটাখালী এলাকায় বিডিআর বিদ্্েরাহে চাকুরিচ্যুত বিপদগামী এক জোয়ান আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে বেশ কিছুদিন যাবত এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে। এ নিয়ে এলাকাবাসির মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। তার এ কার্যকলাপের প্রতিবাদ করতে গেলে এলাকার অনেকের সাথে তার শত্রুতার সৃষ্টি হয়। তারই জের ধরে ঘটনার দিন গত শুক্রবার দিবাগত রাতে ওই জোয়ানের নেতৃত্বে ১০/১৫জন পরিকল্পিত ভাবে দা,লোহার রড,হাতুড়ি ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে দায়ের কোপে পূর্ব ডুমুরিয়ার কাটাখালী এলাকার নজরুল ইসলাম গাজী (৫৫), আলহাজ্ব বদরুজ্জামান খোকা (৪৫) মাথা কেটে গুরুতর জখম হয়। এছাড়া আলমগীর গাজী নামের আরও এক যুবক কে রড ও হাতুড়ি পিটা করে হাত ভেঙ্গে দেয়া হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ওই রাতেই প্রথমে ডুমুরিয়া পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনা প্রসঙ্গে ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন,এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
ডুমুরিয়ায় ৮’শ ফলন্ত সবজি গাছ কেটে দেড় লক্ষাধিক টাকার ক্ষতি
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় হতদরিদ্র এক কৃষকের প্রায় ৮’শ ফলন্ত সব্জি কেটে সাবাড় করে দিয়েছে দূবৃর্ত্তরা। গতকাল রবিবার উপজেলার শোভনা এলাকায় এ ঘটনা ঘটে। এতে ওই কৃষকের দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার জানান।এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার পূর্ব শোভনা এলাকায় মৃত জোবান আলীর ছেলে হাফিজুর সরদার প্রতি বছরের ন্যায় সাড়ে ২৫ শতাংশ জমিতে চলতি মৌসুমে ৩‘শতাধিক টমেটো,৩‘শতাধিক সিম,১‘শতাধিক লাউসহ বিভিন্ন প্রজাতির সব্জি চাষ করে আসছে।কিন্তু কে বা কাহারা ঘটনার দিন তার একমাত্র সম্বল ওই ফলন্ত সবজী গাছ গুলি কেটে সাবাড় করে দেয়। যার আনুমানিক মূল্য দেড় লক্ষাধিক টাকা দাবি করে ক্ষতিগ্রস্থ কৃষক হাফিজুর রহমান বলেন,পূর্ব শত্রুতার জের ধরে আমার এ ক্ষতি করা হয়েছে। এখন আমার পথে বসা ছাড়া কোন উপায় নেই। এ প্রসঙ্গে ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
ডুমুরিয়ায় বিএনপির প্রস্তÍুতি সভা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে মহান বিজয় উদযাপন উপলক্ষে এক প্রস্তÍুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে বিএনপি নেতা শেখ মতিয়ার রহমান বাচ্চুর সভাপতিত্বে দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির প্রকাশনা সম্পাদক উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শেখ হাফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন জেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক খান ইসমাইল হোসেন। উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক এফএম রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্যদেন সরদার আঃ মালেক,শেখ শাহিনুর রহমান,প্রভাষক মঞ্জুর রশিদ,শেখ ফরিদুল ইসলাম,খান জিয়াউর রহমান জীবন,শেখ হেলাল উদ্দিন,এমএম জাফর হাসান,আসাদুজ্জামান আসাদ,শাম্মী মোল্যা,শওকত মোল্যা,আশরাফুল ইসলাম,আরিফ বিল্লাহ,হাবিবুর রহমান,কারিমুল ইসলাম,মনিরুজ্জামান সোহাগ,লাচ্ছু শেখ,জিয়াউর রহমান,পবিত্র রাহা,মোছাব্বির হোসেন,শ্রীকান্ত মল্লিক,সৈয়দ নাছিম প্রমূখ।
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
সাতক্ষীরা প্রতিনিধি
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাংচুরের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে রোববার সকাল ১০টায় জজাকোর্ট চত্বরের শহীদ মিনার পাদদেশে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য অ্যাড. আজহারুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক সাবেক পিপি অ্যাড. ওসমান গণি, সদস্য অ্যাড.রফিকুল ইসলাম, অ্যাড. নওশের আলী, বীরমুক্তিযোদ্ধা অ্যাড. ইউনুস আলী, অ্যাড. রাজিব রায় চৌধুরী সঞ্জয়, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. প্রবীর মুখার্জি প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ স্বাধীন হলেও পরাজিত শক্তি এখনও সক্রিয়। তারা যে কোন মূল্যে দেশের অসাম্প্রদায়িক চেতনার উপর আঘাত হেনে গণতন্ত্র ও সংবিধানকে ক্ষতবিক্ষত করতে চায়। একটি মৌলবাদি শক্তি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার মত কাজ করে নিজেদের ক্ষমতা জাহির করতে চায়। এরই অংশ হিসেবে তারা সম্প্রতি কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেছে। এটা মেনে নেওয়া হবে না। যারা এই ধৃষ্টতা দেখিয়েছে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য সারাদেশের প্রতিটি জেলায় স্থাপিত করতে হবে। মৌলবাদীরা এতে বাধা দিতে আসলে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করা হবে মর্মে হুশিয়ারি প্রদান করেন।
ফকিরহাট উপজেলা অফিসার্স ক্লাবের নতুন কমিটির গঠন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা অফিসার্স ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমানকে সভাপতি ও মেডিকেল অফিসার ডা: শাহরিয়ার শামীমকে সাধারন সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার, সহ-সভাপতি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রহিমা সুলতানা বুশরা, সিনিয়র মৎস্য অফিসার অভিজিৎ শীল, কৃষি কর্মকর্তা নাছরুল মিল্লাত ও অফিসার ইনচার্জ আবু সাঈদ মো: খায়রুল আনাম, যুগ্ম সাধারন সম্পাদক উপজেলা যুব উন্নয়ন অফিমার মো: আমজাদ হোসেন সরদার, কোষাধ্যক্ষ সমাজসেবা অফিসার মো: সবুর আলী, সাংগঠনিক সম্পাদক কৃষি ব্যাংক ব্যবস্থাপক কাজি আব্দুল ওয়াহাব, ক্রীড়া সম্পাদক কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় দত্ত, প্রচার ও প্রকাশনা সম্পাদক কৃষি ব্যাংক কর্মকর্তা মেহেদী নুর আলম, সাংস্কৃতিক সম্পাদক সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার পিন্টু রঞ্জন দাশ, মহিলা সম্পাদক মহিলা বিষয়ক কর্মকর্তা সুমিতাই ইয়াসমিন, সদস্য উপজেলা প্রকৌশলী এম এম এ বকর, মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী, সোনালী ব্যাংক ম্যানেজার এইচ এম রনি, রিসোর্স সেন্টারের ইন্সপেক্টর রনজিৎ কুমার নন্দী, কৃষি ব্যাংক কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, মেডিকেল অফিসার ডা: মো: সাদ্দাম হোসেন, ডা: সরদার তানভীর মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা, সহকারি অধ্যাপক বিশ্বাস মাসুদ হোসেন মুক্ত।
ফকিরহাটে কন্ঠস্বর শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমীর কমিটির পরিচিতি সভা
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট কন্ঠস্বর শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমীর নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা শনিবার সন্ধ্যায় ফকিরহাট আদর্শ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি প্রভাষক কে, এম বিল্লাল সজল আহম্মেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারন সম্পাদক প্রভাষক শ্যামল কুমার সাহা। সাংগঠনিক সম্পাদক শিক্ষক শেখ শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা সিনিয়র শিক্ষক শেখ রফিকুল ইসলাম, সহ-সভাপতি অধ্যক্ষ শখ মিজানুর রহমান, সহ-সভাপতি শেখ নাসির উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক নাজমুল হুদা, গবেসনা বিষয়ক সম্পাদক আহসান টিটু, নির্বাহী সদস্য অনন্যা সাহা প্রমূখ। কমিটির উপদেষ্টা মন্ডলীর অন্যান্যদের মধ্যে রয়েছেন যারা তারা হলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিষ্ট্রার সৈয়দ মিজানুর রহমান, এনজিও প্রধান শেখ শহীদুল আহসান পান্না, ব্যাংক কর্মকর্তা শেখ আব্দুল ওয়াাহাব। এছাড়া কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি আ: হালিম, সাজিত্য সম্পাদক মোজাম্মেল হক, আইন বিষয়ক সম্পাদক শেখ আল ইমরান, পরিবেশ বিষয়ক সম্পাদক এ, সুকুর আলী, তথ্য ওপ্রযুক্ত বিষয়ক সম্পাদক দুলাল কুমার মন্ডল, দপ্তর ও ার্থ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, সমাজ কর্যান সম্পাদক টপি সেন, মহিলা বিসয়ক সম্পাদক আপরোজ আরা, সহ-মহিলা বিষয়ক সম্পাদক হাবিবা খাতুন, ধর্ম বিষয়ক সম্পাদক ফেরদাউস আলী, প্রকাশনা সম্পাদক কাজল গোলদার, সাংস্কৃতিক সম্পাদক সমীরন রায়, সমাজ কল্যান সম্পাদক প্রশান্ত মন্ডল, ক্রীড়া সম্পাদক দেবাশীস নাগ, প্রচার সম্পাদক সৈয়দ আলী, সহ-প্রচার সম্পাদক মেহেদী হাসান, নির্বাহী সদস্য আফরান আননাসি রাফসান, মো: আল ইসলাম (তুর্জ্য) ঐশি গোলদার, সন্দীপ পাল, মো: নাফিস ফকির, তামিমা, জিনিয়া, প্রমী, নাঈমা, শামীমা, স্বপনীল রায়, তৃষা, মনন, সাব্বির।
মরহুম মালিক ছরোয়ার উদ্দিনের মরদেহে খুলনা জেলা যুবলীগের শ্রদ্ধ্যাঞ্জলী অর্পণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক নেতা ও খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মালিক ছরোয়ার উদ্দিনের মরদেহে গতকাল সকাল ১১.৩০ টায় শহীদ হাদিস পার্কে শ্রদ্ধ্যাঞ্জলী অর্পণ করেন খুলনা জেলা যুবলীগ নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন, অজিত বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান, যুবনেতা জলিল তালুকদার, জামিল খান, প্রদীপ বিশ্বাস, হারুন উর রশীদ, মাহাফুজুর রহমান সোহাগ, বিধান চন্দ্র রায়, মোঃ রেজাউল ইসলাম রেজা, বিবেকানন্দ রায়, কবির আহমেদ মনা, শামিম হাসান তুহিন, আল মোমিন লিটন প্রমুখ।
ঝিনাইদহের হলিধানী বাজারের মহিলা মার্কেট দখলমুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী বাজারে অবস্থিত মহিলা মার্কেটটি দীর্ঘদিন ধরে এক শ্রেণীর অসাধু দখলদারদের দখলে চলে গেছে। ফলে এলাকার সাধারণ মানুষ মার্কেটটি দখলমুক্ত করে প্রকৃত ভাড়াটিয়াদের কাছে হস্তান্তরের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
খোজ নিয়ে জানা যায়, বিগত বিএনপি জোট সরকারের আমলে তৎকালীন হলিধানী ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা মসলেম উদ্দিনের অনুসারীরা প্রকৃত ভাড়াটিয়াদের উচ্ছেদ করে তাদের পছন্দমত ব্যক্তিদের মোটা অংকের টাকা জামানতের বিনিময়ে ঘরগুলো ভাড়া দিয়ে রেখেছে। যে কারণে এলাকার সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা যায়, ওই মার্কেটে ৮ টি দোকান ঘর আছে। এরমধ্যে ওই ইউনিয়নের কিবরিয়া মেম্বর, এবং সাবেক মহিলা মেম্বর জাহানারা খাতুন ঘরগুলো নিজেদের দখলে রেখে মোটা অংকের টাকার বিনিময় অন্যত্রে ভাড়া দিয়েছে।
বর্তমান ঘরে থাকা ব্যবসায়ী আমির হোসেন বলেন, সাবেক মেম্বর জাহানারাকে দেড় লক্ষ টাকা অগ্রিম দিয়েছি। প্রতিমাসে ৮ শত টাকা ভাড়া দিই।
অপর আরেক ভাড়াটিয়া শামিম হোসেন বলেন, আমার এক খালাম্মার কাছ থেকে আমি ঘরটি ভাড়া নিয়ে ব্যবসা করছি। প্রতি মাসে তাকে হাজার খানেক টাকা ভাড়া গুনতে হয়। ইতিপূর্বে ঘরের প্রকৃত ভাড়াটিয়া ছিলেন কাশিপুর গ্রামের হাসিনা বেগম, কোলা গ্রামের স্বামী পরিত্যক্তা মাছুরা, রোকেয়া খাতুন, প্রতাপপুর গ্রামের মুর্শিদা খাতুন ও সুরাইয়া খাতুন।
এলাকাবাসী অভিযোগ করেন ঘরগুলো এভাবে ভাড়াদিয়ে কতিপয় ব্যক্তিরা যেমন একদিকে লাভবান হচ্ছেন তেমনি করে সরকার মোটা অংকের রাজস্ব^ হারাচ্ছে।
এব্যাপারে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বদরুদ্দোজা শুভ বলেন, এ ধরণের একটি ঘটনা শুনেছি। যাচাই বাছাই সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
অর্থাভাবে জিবিএস ভাইরাসে আক্রান্ত মেধাবী শিক্ষার্থী মিঠুর জীবন প্রদীপ নিভে যেতে বসেছে
ঝিনাইদহ প্রতিনিধি
অর্থের অভাবে জিবিএস ভাইরাসে আক্রান্ত মেধাবী শিক্ষার্থী চঞ্চল ইসলাম মিঠুর জীবন প্রদীপ নিভে যেতে বসেছে। সে ঝিনাইদহ সদর উপজেলার ধানহাড়িয়া গ্রামের জাহিদুল ইসলাম লিটনের ছেলে। তিনি বর্তমানে ঝিনাইদহ সরকারি কেসি কলেজে একাদশ শ্রেণীতে অধ্যায়ণরত। তার পিতা বেসরকারি একটি ব্যাংকের গাড়ি চালক। তার পরিবারের পক্ষে এই ব্যায়ভার বহন করা দুঃসাধ্য হয়ে পড়েছে। মিঠুর চিকিৎসার খরচ মেটাতে এখন মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন তার পরিবার। বর্তমানে মিঠু অসুস্থ্য হয়ে ঢাকার মিরপুরের এস আই বিএল ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসক জানিয়েছেন তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে ছাড়া তার কোন চিকিৎসার ব্যবস্থা নেই। ফলে এই চিকিৎসা করাতে আনুমানিক ২০ থেকে ২৫ লক্ষ টাকার প্রয়োজন। তার পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। এজন্য সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন তিনি। মিঠুর চিকিৎসার জন্য সহযোগিতা করতে চাইলে ০১৭৪৫-৯২২১৮০ ব্যাক্তিগত বিকাশ নাম্বার অথবা ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক সঞ্চয়ী হিসাব নং- ০১৯৭১২২০০০০৪৩৭৬, মোছাঃ কাজল, ঝিনাইদহ শাখায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঝিনাইদহে ২ শতাধিক অসহায় নারীদের বিনামুল্যে আইনী সেবা প্রদাণ
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে ২ শতাধিক অসহায় নির্যাতিতা নারীদের বিনামুল্যে আইনী সেবা প্রদাণ করা হয়েছে। গতকাল সকালে সদর উপজেলার কুমড়াবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ সেবা প্রদাণ করা হয়। মানুষের জন্য ফাউন্ডেশনে সহযোগিতায় এইড নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে। সকাল থেকে বিকাল পর্যন্ত কুমড়াবাড়ীয়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকার ২ শতাধিক নারীদের আইনী সেবা প্রদাণ করেন সুপ্রিম কোর্টের আইনজীবি পারভীন আক্তার ছালমা, ঝিনাইদহ জজ কোর্টের আইনজীবী বীনা আক্তার। এর আগে অনুষ্ঠিত আলোচনা সভায় স্থানীয় জনপ্রতিনিধি, এইড কর্মকর্তারা বক্তব্য রাখেন।
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহে বঙ্গবন্ধু পরিষদের মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি-
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে শহরের পায়রা চত্ত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলাম জিল্লু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, ইসলামি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাহানুর আলম কেরামতসহ অনেকে।
বক্তারা, স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখানো ও তার বাস্তবায়নকারী মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ভাস্কর্য ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এবং ভাংচুরের এর সাথে জড়িত সকলের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান।
ইন্দুরকানীতে ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্ধোধন
ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধি ঃ
আধুনিক ব্যাংকিং এ সকল সুবিধা নিয়ে ইন্দুরকানীতে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখা উদ্ধোধন করা হয়েছে । রোববার ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট কার্যালয় ইন্দুরকানীর বিআরডিবির চেয়ারম্যান মোঃ ফরিদ আহম্মেদের সভাপতিত্বে ও শাহিদুল ইসলাম শহিদের সঞ্চালনায় উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিযোনাল হেড বরিশাল শেখ আব্দুল্লাহ আল কাফি। উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তাব্য রাখেন টিএম বরিশাল নাজমুল হক, পিরোজপুর শাখা ব্যাবস্থাপক আনোয়ার হোসেন মোল্লা,বিডিএম পিরোজপুর মোঃ জামাল হোসেন, অফিসার এজেন্ট ব্যাংকিং বরিশাল বিনয় চন্দ্র,প্রেসক্লাব সভাপতি মোঃ আজাদ হোসেন বাচ্চু, সাংবাদিক এইচ এম ফারুক হোসাইন, আলমগীর কবির মান্নু,কৃষি ব্যাংক শাখা ব্যাবস্থাপক খুরশিদ আলম প্রমুখ ।
যশোরে পরিবহনের ধাক্কায় প্রাণ গেল যুবকের
যশোর অফিস
যশোর-মাগুরা মহাসড়কে পরিবহনের ধাক্কায় মাসুদ রানা রিকন (২৫) নামে মোটর সাইকেল চালক নিহত হয়েছে। রোববার (১৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে সদর উপজেলার হুদা রাজাপুর মোড় এলাকায় এ দুঘটনাটি ঘটে। নিহত মাসুদ রানা বরিশাল জেলার গৌরনদী থানা এলাকার বাড়তী বাজার গ্রামের সামসুল হকের ছেলে।
পুলিশ জানায়, রোববার সকালে পালসার মোটর সাইকেল যোগে মাসুদ রানা রিকন যশোর মাগুরা মহাসড় হয়ে যশোর আসছিলো। পথিমধ্যে হুদা রাজাপুর মোড় এলাকায় পৌছালে পরিবহনের ধাক্কায় গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপুর সাড়ে ১২টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সোহানুর রহমান সোহাগ তাকে মৃত ঘোষনা করে মর্গে পাঠান। তিনি বলেন, হাসপাতালে আনার আগেই মারা গেছে।
বারো বাজার হায়ওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) শাহা আলম সড়ক দুঘটনার সত্যতা নিশ্চিত করেন।
যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহম্মাদ মনিরুজ্জামান বলেন বিষয়টি হয়ওয়ে পুলিশ দেখছে।
যশোরে গাঁজাসহ যুবক গ্রেফতার
যশোর অফিস
দুইশ’ গ্রাম গাঁজাসহ রাহাদ হোসেন সবুজ নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সে যশোর সদর উপজেলার হাটবিলা পূর্ব পাড়ার মেজবাউল ইসলাম লিমনের ছেলে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।
বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শেখ মোঃ জাকির হোসেন জানান,শনিবার ১২ ডিসেম্বর সন্ধ্যারাত পৌনে ৭ টায় গোপন সূত্রে খবর পেয়ে সদর উপজেলার পদ্মবিলা পশ্চিম পাড়ার গ্রামের জনৈক মোঃ আমানুল্লাহর কাঠগোলার সামনে থেকে রাহাদ হোসেন সবুজকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে তাকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে। রোববার তাকে যশোর আদালতে সোপর্দ করে।
ফ্যামিলি পেনশনের টাকা ভাগবাটোয়া করা নিয়ে ভাই ও ভাইয়ের স্ত্রী ভাইপোর হাতে জখম ও টাকা ছিনতাই
যশোর অফিস
পিতার ফ্যামিলি পেনশনের টাকা ভাগবাটোয়া করা নিয়ে আপন ছোট ভাই ও ভাই বৌসহ ভাইপোর হাতে মোস্তাক আহম্মেদ (৬৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। এ সময় তার জ্যাকেটের পকেটে থাকা নগদ ৫০ হাজার টাকা ৫শ’ টাকা ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। মামলায় আসামীরা হচ্ছে,যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ইছাপুর পশ্চিম পাড়ার মৃত কুদ্দুস মৃধার ছেলে ইয়াকুব আলী, ইয়াকুব আলীর স্ত্রী মোছাঃ নাছিমা বেগম ও ভাইপো নাজমুল হোসেন।
মোস্তাক আহম্মেদ শনিবার ১২ ডিসেম্বর কোতয়ালি মডেল থানায় তিনজনের নাম উল্লেখ করে মামলায় বলেছেন, তাদের ফ্যামিলি পেনশনের টাকা ভাগাভাগি নিয়ে মোস্তাক আহম্মেদ এর সাথে তার ছোট ভাই ইয়াকুব আলীর স্ত্রী মোছাঃ নাছিমা বেগমের বচসা হয়। এ নিয়ে তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। গত ৫ ডিসেম্বর সকালে মোস্তাক আহম্মেদ তার দুই নাতনী নিয়ে ইছাপুর পশ্চিম পাড়া জনৈক রবিউলের চায়ের দোকান থেকে চা পান করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করে। সন্ধ্যারাত সোয়া ৭ টায় রবিউলের চায়ের দোকানের সামনে অবস্থান কালে ভাই ইয়াকুব আলী,ভাইয়ের স্ত্রী নাছিমা ও নাজমুল হোসেন গতিরোধ করে। গালিগালাজ শুরু করলে মোস্তাক আহম্মেদ বাধা নিষেধ করলে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে জ্যাকেটের পকেটে থাকা নগদ ৫০ হাজার ৫শ’ টাকা কেড়ে নেয়। গুরুতর আহত অবস্থায় মোস্তাক আহম্মেদকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
যশোর এক কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার
যশোর অফিস
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ শনিবার সন্ধ্যারাতে যশোরের বাঘারপাড়া উপজেলার ধল গ্রাম এলাকার অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মোঃ লাল চাঁদ মোল্যা নামে এক যুবককে গ্রেফতার করেছে। সে বাঘারপাড়া উপজেলার ধলগ্রামের মফিজুর রহমানের ছেলে।
যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, ১২ ডিসেম্বর শনিবার সন্ধ্যারাত সাড়ে ৭ টায় বাঘারপাড়া উপজেলার ধল গ্রাম বাজার টু শালিখা রোডস্থ তিন রাস্তার মোড়ে আয়ূব আলীর রাইচ মিলের পাশের্^ রাস্তায় অভিযান চালিয়ে লাল চাঁদ মোল্যাকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ১ কেজি ওজনের গাঁজা উদ্ধার করে। পরে তাকে বাঘার পাড়া থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা করেন। রোববার তাকে আদালতে সোপর্দ করেন।
যবিপ্রবি শিক্ষক সমিতির নেতৃত্বে ড. তোফায়েল ও ড. আমজাদ
যশোর অফিস
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ তোফায়েল আহমেদ ও সাধারণ সম্পাদক পদে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন, ড.ইঞ্জি. নির্বাচিত হয়েছেন। আগামী এক বছর তাঁরা এই পদে দায়িত্ব পালন করবেন।
ভোট গণনা শেষে রোববার সন্ধ্যায় এই ফলাফল ঘোষণা করেন শিক্ষক সমিতির নির্বাচন উপলক্ষে গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ড. এইচ এম জাকির হোসেন। বিশ^বিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ড. মোহাম্মদ তোফায়েল আহমেদ সর্বাধিক ভোট পেয়ে প্রথমবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন। আর ড. মোঃ আমজাদ হোসেন, ড.ইঞ্জি. দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন। মোট ২৬৫ ভোটারের মধ্যে ২০৮ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ঘোষিত ফলাফলে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন- কেমিকৌশল (সিএইচই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. এস. এম. নুর আলম, সহ-সাধারণ সম্পাদক পদে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবিটি) বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আব্দুর রউফ সরকার, কোষাধ্যক্ষ পদে জিইবিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শাহেদুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মেহেদী হাসান, কার্যনির্বাহী কমিটির সদস্য পদে ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক কিশোর কুমার সরকার, গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ ফরহাদ বুলবুল, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সুমন রহমান, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগের চেয়ারম্যান ড. হাসান মোঃ আল-ইমরান এবং পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ হুময়ুন কবির নির্বাচিত হয়েছেন।
এ নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন যবিপ্রবির পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আলমগীর বাদশা, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের সহকারী অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুস সালাম এবং পুষ্টি ও খাদ্য প্রযুক্তি (এনএফটি) বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা-তুজ-জোহরা। এ ছাড়া নির্বাচনে বিভিন্ন বিভাগের শিক্ষকগণ প্রার্থীদের পোলিং এজেন্টের দায়িত্ব পালন করেন।
ডুমুরিয়া সদরের ৫ নম্বর ওয়ার্ড আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া সদর ইউনিয়নের ৫ নম্বর আরাজি ডুমুরিয়া ওয়ার্ড আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভা গতকাল রবিবার বিকেল ৩ টায় অনুষ্ঠিত হয়েছে। আরাজি ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন অরুন রাহা। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার। বিশেষ অতিথি ছিলেন উপজেলার সহ-সভাপতি শেখ নাজিবুর রহমান, দপ্তর সম্পাদক খান আবু বক্কার, সাবেক প্রচার সম্পাদক শেখ রবিউল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোল্লা সোহেল রানা, উপ-প্রচার সম্পাদক সাংবাদিক এস এম জাহাঙ্গীর আলম ও সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক আছফার হোসেন জোয়াদ্দার। লুৎফর রহমান মোড়লের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, আব্দুস সালাম মাঝি, মাসুদ রানা নান্টু, জামিল আক্তার লেলিন, শেখ ইকবাল হোসেন, এরশাদ মোল্লা, গফ্ফার গাজী, জাকির হুসাইন, নজরুল ইসলাম খান, শিমু আক্তার, আছমা পারভীন, জলিল মোড়ল, করিম হালদার, শেখ কৌশিক আনাম, আবুল মোল্লা,শওকত হালদার, শিক্ষক সৈয়দ সোলায়মান, খান আবুল বাসার, শেখ মাসুদ রানা, কাজী ফাহাদ, মোজাম্মেল হক মোহন, রাব্বি শেখ, বাধণ মন্ডল, জাহাঙ্গীর মোড়ল প্রমুখ।
ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ
ডুমুরিয়া প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম দিনব্যাপী নানা কর্মসূচী অব্যাহত রেখেছেন। তিনি গতকাল রবিবার সকাল ১১ টায় সাজিয়াড়া গ্রামের ফকির ও গাজীদের মধ্যে দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটনা এবং আদালতের মাধ্যমে উভয় গ্রুপের মামলা প্রত্যাহারের ব্যবস্থা করেন। এসময়ে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা আব্দুস সালাম মাঝি, ইউপি সদস্য আব্দুল গফ্ফার। বিকেলে ৫ নম্বর আরাজি ডুমুরিয়া ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন। সন্ধ্যায় চর ডুমুরিয়ায় উঠান বৈঠকে মিলিত হন। রাতে মির্জাপুর পশ্চিমপার কালীতলা মন্দিরে সাপ্তাহিক ধর্মীয় অনুষ্ঠানে আলোচনা করেন। এছাড়া সকাল ৬ টা থেকে ১০ টা পর্যন্ত সাজিয়াড়া (ভূলটিয়া) গ্রামের সকল শ্রেণী পেশার মানুষেন সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরে বিশিষ্ট শিল্পপতি নির্মল বৈরাগীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময়ে উপস্থিত ছিলেন সাজিয়াড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম সরদার, মোজ্জাম্মেল হক মোহন, জাকির মোল্লা, জাহাঙ্গীর মোড়ল, হারুনুর রশীদ বাবু, বাধঁণ মন্ডল, সৈকত মন্ডল, নওশের সরদার প্রমুখ।










































