Home জাতীয় দেশে মৃত্যু ছাড়ালো ৭ হাজার

দেশে মৃত্যু ছাড়ালো ৭ হাজার

11

ঢাকা অফিস

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ৩৪ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেলেন ৭ হাজার ২০ জন। নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩২৯ জন। এ পর্যন্ত শনাক্ত হলেন ৪ লাখ ৮৯ হাজার ১৮৭ জন।

আজ ১২ ডিসেম্বর, শনিবার বিকালে গণমাধ্যমের কাছে পাঠানো অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১২ হাজার ৬৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৩২৯ জন শনাক্ত হয়েছেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৩ হাজার ১৮৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ১৭ হাজার ৫০৩ জন।

এদিকে ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ৭ কোটি ১৪ লাখ ৩৩ হাজার ৭৮৫ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১৬ লাখ ১ হাজার ৮৮ জন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৯৬ লাখ ৩৪ হাজার ১০৬ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ২ কোটি ১ লাখ ৯৮ হাজার ৫৯১ জন করোনারোগী, যাদের মধ্যে ১ লাখ ৬ হাজার ৬৬৩ জনের অবস্থা গুরুতর।