Home আঞ্চলিক রামপালে নাতনীকে যৌন হয়রানীর অভিযোগে মামলা: নানাকে জেলহাজতে প্রেরণ

রামপালে নাতনীকে যৌন হয়রানীর অভিযোগে মামলা: নানাকে জেলহাজতে প্রেরণ

14

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের রামপালে নানার বিরুদ্ধে নাতনীকে (১৩) যৌন হয়রানী চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত নানাকে (৬০) আটক করেছে। এ ঘটনায় বুধবার রাতে রামপাল থানায় যৌন হয়রানীর চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন কিশোরীর নানী।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রামপাল উপজেলার কাশিপুর গ্রামের জনৈক ব্যক্তির কিশোরী কন্যা চিত্রা গ্রামে তার নানা বাড়ীতে থেকে চিত্রা প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করে আসছিল। গত ৩ ডিসেম্বর দুপুর ২টার দিকে বাড়ী থেকে ১০ টাকা নিয়ে খাবার কিনতে স্কুলের পাশে নানর মুদি দোকানে যায় ওই কিশোরী। এ সময় দোকানের পাশের ফাঁকা জায়গায় নিয়ে ওই কিশোরীকে যৌন হয়রানির চেষ্টা করেন । পরে কিশোরী নাতনীর নানী (৬০) বাদী হয়ে বুধবার রাতে থানায় মামলা দায়ের করেন। যার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তিনি হলেন কিশোরীর নানীর ছোট ভাই।

এ বিষয়ে রামপাল থানার ওসি মোঃ মনজুরুল আলম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আসামীকেও আটক করা হয়েছে। আটক আসামীকে বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

তবে অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহল বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করায় এ ঘটনায় মামলা দিতে বিলম্ব হয়েছে।