বেনাপোল প্রতিনিধি
যশোরে ৮ বছর বয়সী এক ছেলেশিশুকে বলাৎকারের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। অসুস্থ শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনায় কমলচন্দ্র কর্মকার (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে ধর্ষনের অভিযোগে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শহরের ষষ্ঠিতলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
শিশুটির বাবা জানান, শহরের ষষ্ঠিতলাপাড়ার কমলচন্দ্র কর্মকার তার সন্তানকে খেলার বল কিনে দেওয়ার কথা বলে ফুঁসলিয়ে নিজ ঘরে নিয়ে বল্যাৎকার করে। ফলে শিশুটির রক্তক্ষরণ শুরু হয়। শিশুটি বাড়িতে ফিরলে তার কাছ থেকে ঘটনা শুনে তিনি যশোর কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। পুলিশ পরে অভিযান চালিয়ে ষষ্ঠিতলা এলাকা থেকেই কমলচন্দ্র কর্মকারকে আটক করে পুলিশ।
যশোর কোতয়ালী থানার ইনসপেক্টর (তদন্ত) শেখ তাসমীম আলম জানান, কমলচন্দ্র কর্মকারকে সন্ধ্যায় আটক করা হয়েছে। এছাড়া নির্যাতিত শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসার পাশাপাশি ওই শিশুর ডাক্তারি পরীক্ষা করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।









































