স্টাফ রিপোর্টার
খুলনার বটিয়াঘাটা উপজেলার ফুলতলা গ্রামের এএসআই অমিত কুমার মন্ডলের
৪ বছরের শিশুপুত্র অনুভব মন্ডল যশকে হত্যায় মা তনুশ্রী মহালদার আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছেন।
বুধবার মামলার তদন্ত কর্মকর্তা বটিয়াঘাটা থানার ওসি তদন্ত উজ্জল কুমার দত্ত ৪দিনের রিমা- শেষে তনুশ্রীকে আদালত হাজির করেন। এসময় তার দেয়া ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারার জবানবন্দি জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নয়ন বিশ্বাস রেকর্ড করেছেন। গত ৩ডিসেম্বর জেলহাজতে থাকা তনুশ্রী মহালদারকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমা-ের আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা। ৬ডিসেম্বর একই আদালত তার ৪দিনের রিমা- মঞ্জুর করেছিল। তনুশ্রী মহালদার ঢাকার বাড্ডা থানায় কর্মরত গ্রামের এএসআই অমিত কুমার মন্ডলের স্ত্রী ও নিহত যশের মা। এ মামলার অপর আসামি নিহত শিশু যশের চাচা অনুপ কুমার মন্ডল (৪০) কারাগারে রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, বটিয়াঘাটার ফুলতলা গ্রামের নিমাই ম-লের ছেলে
অমিত কুমার মন্ডল ঢাকার বাড্ডা থানায় এএসআই পদে কর্তব্যরত। সাথে থাকেন স্ত্রী তনুশ্রী মহালদার ও একমাত্র পুত্র সন্তান অনুভব মন্ডল যশ (৪)। গত ২৯ নভেম্বর রাত ৮টার দিকে তনুশ্রী ও তার শিশুপুত্র যশ ফুলতলা গ্রামে বেড়াতে আসে। রাতের খাবার খেয়ে নিজ রুমে যশকে নিয়ে ঘুমিয়ে পড়ে তনুশ্রী। রাত সাড়ে ৩টার দিকে ঘুম থেকে বাহিরে যায় এবং যশকে নিয়ে আবার ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল ১০টার দিকে শাশুড়ি ডাক দিলে পরে উঠবে বলে জানায় তনুশ্রী।
সাড়ে ১০টার দিকে তনুশ্রীর মা জোনাকি মহলদার রুমে ডুকে যশকে কোলে নিতে গিয়ে মৃত দেখতে পায়। এঘটনায় নিহতের পিতা এএসআই অমিত কুমার মন্ডল বাদী হয়ে একমাত্র ভাই অনুপ মন্ডলের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে বটিয়াঘাটা থানায় হত্যা মামলা দায়ের করেন যার নং-১।











































