Home জাতীয় আর মাত্র ৩৭ দিন

আর মাত্র ৩৭ দিন

8
  • স্টাফ রিপোর্টার


বাকি আর ৩৭ দিন। আগামী ১৭ মার্চ থেকে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন শুরু হবে। এখন চলছে জোর প্রস্তুতি। বিশেষ ক্ষণে জাতির পিতাকে শ্রদ্ধা ভালবাসায় স্মরণ করবে গোটা জাতি। সে লক্ষ্যে নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে গত বুধবার গোপালগঞ্জ গণপূর্ত বিভাগে মুজিব কর্নার ও বঙ্গবন্ধু গ্যালারির উদ্বোধন করা হয়েছে। গ্যালারিতে জাতির পিতার বিভিন্ন সময়ের ছবি, তাঁকে নিয়ে লেখা বই ইত্যাদি স্থান পাবে। এদিকে, মুজিবর্ষে ২১ লাখ নিরক্ষর নারী-পুরুষকে মৌলিক সাক্ষরতা জ্ঞান দানের ব্যবস্থা করবে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো। মূল কার্যক্রম শুরু হবে আগামী মার্চ থেকে। দেশের ৬০ জেলার ১১৪ উপজেলার নিরক্ষর মানুষের মৌলিক সাক্ষরতা ও জীবন দক্ষতা সম্পর্কে জ্ঞানদানই উদ্দেশ্য। মৌলিক সাক্ষরতার মাধ্যমে শুধু নাম স্বাক্ষর নয়, লিখতে পড়তে শেখানো হবে। অংশগ্রহণকারীরা সাধারণ হিসাব নিকাশ করতে পারবেন। সহকারী পরিচালক (প্রশাসন) ড. মোছাঃ ফাহিমদা বেগম জানান, মাঠ পর্যায়ের কর্মসূচী বাস্তবায়নে কাজ করবে ১১৪ এনজিও। এরই মধ্যে বেজলাইন সার্ভের মাধ্যমে ১৫ থেকে ৪৫ বছর বয়সী নিরক্ষরদের তালিকা তৈরি করা হয়েছে। শিখন কেন্দ্রের স্থান নির্বাচন করে শিক্ষক ও সুপারভাইজার নিয়োগ করে তাদের প্রশিক্ষণ দেয়ার কাজ প্রায় শেষ।
প্রথম পর্যায়ে প্রকল্পের মাধ্যমে ১৩৪ উপজেলায় শিখন কেন্দ্রের মাধ্যমে ২৩ লাখ ৫৯ হাজার ৪৪১ জন নিরক্ষরকে সাক্ষর জ্ঞান দেয়া হয়। দ্বিতীয় পর্যায়ে ২৩ লাখ নারী-পুরুষকে সাক্ষর করা হবে।