Home জাতীয় আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়লো একমাস

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়লো একমাস

12

ঢাকা অফিস

আয়কর রিটার্ন দাখিল করার সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (৩০ নভেম্বর) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব মো. মহিদুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত সার্কুলারে বলা হয়েছে, ‘আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ধারা ১৮৪-জি প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড কোভিড-১৯ পরিস্থিতিতে সৃষ্ট অসুবিধার কথা বিবেচনায় নিয়ে ব্যক্তিশ্রেণির করদাতাদের ২০২০-২১ অর্থবছরের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা (যা ট্যাক্স ডে নামে সংজ্ঞায়িত) ২০২০ সালের ৩০ নভেম্বর থেকে ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করলো।’