Home আঞ্চলিক মোংলায় কোভিড-১৯ ভাইরাসের সচেতনতা ও সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ

মোংলায় কোভিড-১৯ ভাইরাসের সচেতনতা ও সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ

11

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলায় কোভিড-১৯ ভাইরাসের সচেতনতা ও সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে কারিতাস আয়োজিত এ প্রশিক্ষণে সেন্ট পলস হাসপাতালের সকল চিকিৎসক, নার্স ও কর্মীরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের প্রশিক্ষক ছিলেন ডা: শেখ সিরাজুল ইসলাম। পৌর মেয়র আলহাজ্ব মো: জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট পলস হাসপাতালের চেয়ারম্যান ফাদার দানিয়েল মন্ডল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেন্ট পলস হাসপাতাল ইনচার্জ সিস্টার অনিসা, ব্রাদার বিকাশ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো: আলাউদ্দিন, কারিতাস’র খুলনা অঞ্চলের কর্মসূচী কর্মকর্তা (স্বাস্থ্য বিভাগ) রশিদা বেগম ও মাঠ কর্মকর্তা রেবেকা ¯িœগ্ধা বাড়ৈ।