Home আঞ্চলিক দিঘলিয়ায় দেশীয় তৈরি পিস্তলসহ আটক দুই

দিঘলিয়ায় দেশীয় তৈরি পিস্তলসহ আটক দুই

11

আসাদ, দিঘলিয়া প্রতিনিধিঃ

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরি জানান গত শনিবার রাত আনুমানিক ১০ টায় গোপন সংবাদের ভিক্তিতে মাঝিরগাতী ফাড়ির ইনচার্জ এস আই মুজাহিদুল ইসলাম ও এ এস আই সোহেল রানার নেতৃত্বে মাঝিরগাতী সুইস গেট এলাকায়  অভিযান চালিয়ে সন্দেহ ভাজন দুইজনকে দেহ তল্লাসি করে দেশীয় তৈরি একটি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেন। গ্রেফতার কৃতরা হল রবিউল ইসলাম(৩৫), পিতা-মৃত মোতালেব শেখ, সাং-দূর্জনীমহল(রুপসা) ও আরমান মোল্যা(৪০), পিতা-মৃত জাফর উদ্দিন মোল্যা, সাং-জুগীরহাটী(রুপসা)। এবিষয়ে দিঘলিয়া থানায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা হয়েছে। দিঘলিয়া থানা মামলা নং-১০, তাং-২৯/১১/২০২০ইং।

উল্লেখ্য আসামী আরমানের নামে রুপসা থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গতকাল দুপুরে তাদের কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়।