Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

24

রাজিয়া নাসের দেশ ও বঙ্গবন্ধুর পরিবারের কথা চিন্তা করেছেন

বাগেরহাট প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক বলেছেন, রাজিয়া নাসের ছিলেন একজন মহিয়সী নারী। বিভিন্ন দু:সময়ে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পরিবারকে আগলে রেখেছিলেন তিনি। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামেও এই মহিমান্বিত নারীর অবদান রয়েছে। রাজিয়া নাসেরকে হারিয়ে শুধু শেখ হেলাল উদ্দিন, শেখ জুয়েল, শেখ সোহেল মা হারাননি, আওয়ামী লীগের কর্মীরাও বিশ্বস্ত অভিভাবককে হারিয়েছেন।রাজিয়া নাসের তার জীবদ্দশায় নিজের কথা চিন্তা না করে দেশ ও বঙ্গবন্ধুর পরিবারের কথা চিন্তা করেছেন। আমি আল্লাহর কাছে রাজিয়া নাসেরসহ বঙ্গবন্ধু পরিবারের সকল প্রায়ত সদস্যদের রুহের মাগ ফেরাত কামনা করছি।

বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মা ও প্রধানমন্ত্রীর চাচী রাজিয়া নাসেরের রুহের মাগফেরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে বাগেরহাট জেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে এই স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি ড. আজাদ ফিরোজ টিপু, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, মোরেলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ-ই-আলম বাচ্চু, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান, আওয়ামী লীগ নেতা শেখ হেমায়েত উদ্দিন, এ্যাড. ফরিদ উদ্দিন আহমেদ,মনোয়ার হোসেন টগর,  সরদার ফখরুল আলম সাহেব, নকিব নজিবুল হক নজু, আব্দুল বাকি তালুকদার প্রমুখ।

বাগেরহাট জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মীরা স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশগ্রহন করেন। স্মরণসভা শেষে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মা ও প্রধানমন্ত্রীর চাচী রাজিয়া নাসেরসহ বঙ্গবন্ধু পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বেড়িবাঁধের জন্য অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ জমির মালিকদের বাড়ি বাড়ি গিয়ে চেক হস্তান্তর

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় টেকসই বেড়িবাধ নির্মানের জন্য অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্থ জমির মালিকদের বাড়ি বাড়ি গিয়ে চেক হস্তান্তর করছেন জেলা প্রশাসন। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামের অধিগ্রহনকৃত জমির মালিকদের মাঝে এই চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। এসময় বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শাহিনুজ্জামান, শরণখোলা উপজেলা পরিষদ চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন, সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।এদিন সাউথখালী ইউনিয়নের ৬৭ জন ক্ষতিগ্রস্থ জমির মালিককে এক কোটি ৬৩ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

এদিকে বাড়িতে বসে অধিগ্রহনের টাকা পেয়ে খুশি ক্ষতিগ্রস্থ জমির মালিকরা। চেকগ্রহনকারী মুক্তিযোদ্ধা বারিক হাওলাদার বলেন, আমি বাড়ি বসে ১৪ লক্ষ টাকার চেক গ্রহন করেছি। কোন প্রকার ঘুষ ও দালাল ছাড়া জমি অধিগ্রহনের চেক পেয়ে আমি খুবই আনন্দিত।

জমির মালিক রিজিয়া বেগমসহ কয়েক জন বলেন, বেড়িবাধের জন্য জমি অধিগ্রহনের টাকা ঠিকমত পাব কিনা এই নিয়ে খুবই চিন্তিত ছিলাম। কিন্তু কোন প্রকার তদবির ছাড়াই বাড়ি বসে এই টাকা পেয়ে আমরা খুবই উপকৃত হব।

ক্ষতিগ্রস্থ জমির মালিকদেরকে চেক হস্তান্তর শেষে পানি উন্নয়ন বোর্ডের ৩৩/১ পোল্ডারের শরণখোলার বগী এলাকায় নির্মানাধীন বেড়িবাঁধ পরিদর্শণ করেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদসহ অতিথিরা।

বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ বলেন, কোন এলাকায় উন্নয়ন কাজ করতে হলে জমি অধিগ্রহনের প্রয়োজন হয়। আর জমি অধিগ্রহন হলে এক ধরণের দুষ্টচক্র দালালি করার জন্য সক্রিয় হয়ে ওঠে। আমরা ক্ষতিগ্রস্থ জমির মালিকদেরকে দালালি ও হয়রানির হাত থেকে বাঁচাতে জমির মালিকদের ক্ষতিপূরণের টাকা বাড়ি বাড়িতে গিয়ে হস্তান্তর করছি। ভবিষ্যতেও বাগেরহাটের উন্নয়ন কাজের জন্য অধিগ্রহন হওয়ার জমির মালিকদের ক্ষতিপূরনের চেক বাড়িতে গিয়ে দেওয়ার আশ্বাস দেন তিনি।

সাতক্ষীরায় ১৫ দিনের শিশু চুরি, শিশুটিকে হারিয়ে বাকরুদ্ধ মা-বাবা, স্বজনদের ভিড়

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় ফুটফুটে ১৫ দিনের শিশু সোহান ঘুমন্ত মায়ের কোল থেকে চুরি হয়ে গেছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার হাওয়ালখালি গ্রামে এ ঘটনাটি ঘটে। এদিকে, নানির বাড়িতে আশ্রিতা ফাতেমা খাতুন তার পুত্র সন্তানকে হারিয়ে অনেকটা বাকশক্তি হারিয়ে ফেলেছে। প্রতিবেশীরা ঘটনাটি জানতে ওই বাড়িতে ভিড় করছে। সেখানে চলছে কাঁন্নার রোল। প্রত্যন্ত গ্রামের মানুষের ধারনা ফুটফুটে শিশুটিকে জি¦নে নিয়ে গেছে। কবিরাজ বলেছে তাকে নাকি ফিরিয়ে দিয়ে যাবে। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দু’বছর আগে নানির বাড়িতে আশ্রিতা ফাতেমার কলারোয়া উপজেরার সাহাপুর গ্রামের সোহাগ হোসেনের সাথে বিয়ে হয়। শ^শুর বাড়িতে কিছুদিন থাকার পর পারিবারিক কলহের কারনে আবারও স্বামীকে নিয়ে তাকে আশ্রয় নিতে হয় নানির বাড়িতে। গত ১১ নভেম্বর সাতক্ষীরা শহরের আনোয়ারা ক্লিনিকে জন্ম নেয় তাদের একটি পুত্র সন্তান। শিশুটির নাম রাখা হয় সোহান হোসেন। এরপর শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে যাওয়া হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। গত ২৫ নভেম্বর বুধবার তারা সন্তানকে নিয়ে বাড়ি ফিরে আসে। পরদিন বৃহস্পতিবার দুপুরে বাড়ির বারান্দায় ঘুমন্ত মায়ের কোল থেকে শিশুটি হারিয়ে যায়। কে বা কারা তাকে চুরি করে নিয়ে গেছে কেউ বলতে পারে না। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তারা এক কবিরাজের আয়না ভরনে জানতে পারে শিশুটিকে নাকি জি¦নে নিয়ে গেছে। সেখানে সে নাকি ভাল রয়েছে এবং ক’দিন পরেই তাকে নাকি ফিরিয়ে দিয়ে যাবে। প্রত্যন্ত গ্রামের সহজ সরল অশিক্ষিত মানুষগুলো তারই অপেক্ষায় যেন প্রহর গুনছে।

শিশুটির মা ফাতেমা খাতুন ও বাবা সোহাগ হোসেন জানান, দুপুরে ঘুম থেকে উঠে দেখি বাচ্চা নেই। অনেক খোঁজাখুঁজি করেও এখনও পাওয়া যায়নি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান এ ঘটনা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

সাতক্ষীরায় করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক বিতরন

সাতক্ষীরা প্রতিনিধি

প্রাণঘাতি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সাতক্ষীরায় আজ শুক্রবার মসজিদের জুম্মার নামাজ আদায় করতে আসা মুসল্লিদের মাঝে মাস্ক বিতরন করা হয়েছে। শহরের রাজারবাগান পূর্বপাড়া আল-মদিনা জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে উক্ত মাস্ক বিতরন করা হয়।

মুসল্লিদের মাঝে এ সময় মাস্ক তিরন করেন, মসজিদ পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা মোক্তার আলী। সেখানে আরো উপস্থিত ছিলেন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ আতাউর রহমান, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল মালেক মিয়া, কোষাধ্যক্ষ আব্দুল খালেক প্রমুখ। এ সময় করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারের স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানানো হয়।

সাতক্ষীরার কলারোয়া থেকে ২’শ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয় থেকে ২’শ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। শুক্রবার দুপুরে উপজেলার ঝিকরা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নারী মাদক ব্যবসায়ীর নাম তানজিলা খাতুন (৩০)। তিনি ঝিকরা (উত্তরপাড়া) গ্রামের আমিনুর রহমান রিংকুর স্ত্রী। র‌্যাব জানায়, কলারোয়া উপজেলার ঝিকরা গ্রামে কতিপয় ব্যক্তি অবৈধ ভাবে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এ.এস.পি বজলুর রশীদের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় ঝিকরা গ্রামস্থ রাজু মেম্বারের বাড়ির সামনে ইটের সোলিং রাস্তার উপর থেকে তানজিলা খাতুনকে ২’শ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।

র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এ.এস.পি বজলুর রশীদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দিয়ে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।

পরীক্ষা ও চক্ষু সেবা প্রদান

সম্রাট হোসেন শৈলকুপা (ঝিনাইদহ)

ঝিনাইদহের শৈলকুপায় আফতাব উদ্দীন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ১ হাজার রোগিকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চক্ষু সেবা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে শৈলকুপা উপজেলার পিড়াগাতি গ্রামে দিনব্যাপী এ সেবার আয়োজন করা হয়। আফতাব উদ্দীন স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান আসাদুজ্জামান জানান, দিনব্যাপী এলাকার ১ হাজার নারী পুরুষকে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষুসেবা ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে। এসময় ডায়াবেটিস পরীক্ষা ও চক্ষু সেবা প্রদান করেন ডা. মেজবাহুল আজম, ডা. মেহেদী হাসান, ডা. আরাফাত হোসেন, ডা. নাসিরুল ইসলাম লিমন, রবিউল ইসলাম, জিয়াউর রহমানসহ ১০ জন চিকিৎসক। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাবেক ছাত্রনেতা ও সমাজ সেবক আলমগীর হোসেন। পরে বাছাইকৃত রোগিদেরকে ছানি অপারেশনসহ বিনামূল্যে চশমা প্রদান করা হবে বলেও জানান আয়োজকরা। উল্লেখ্য বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা আফতাব উদ্দিন স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে এলাকার স্বাস্থ্যসেবা সহ সকল প্রকার উন্নয়ণমূলক কর্মকান্ড অব্যাহত রেখেছেন।

শহীদ ডা. মিলন-এর ৩০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্বাচিপ খুলনা জেলা শাখার শ্রদ্ধা নিবেদন

খবর বিজ্ঞাপ্তি

৯০-এর স্বৈরাচার বিরোধী গণ অভ্যূথানের শ্রেষ্ঠ সন্তান কেন্দ্রীয় বিএমএ’র তৎকালীন যুগ্ম-সম্পাদক শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খুলনা বিএমএ’র ভবনের সম্মূখে শুক্রবার, সকাল ৯টায় শহীদ ডা. মিলন এর মূর‌্যালের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), খুলনা জেলা শাখার সভাপতি ডা. এস. এম. সামছুল আহসান মাসুম এবং স্বাচিপ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মো: মেহেদী নেওয়াজ-এর নেতৃত্বে কার্যকরী পরিষদের সম্মানিত সকল চিকিৎসকবৃন্দ। এছাড়া শহীদ ডা. শামসুল আলম খান মিলনের আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন স্বাচিপ, খুলনা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ডা. মোল্লা হারুন অর রশিদ, ডা. মো: সালাহউদ্দিন রহমতুল্ল্যা, কোষাধ্যক্ষ ডা. বিষ্ণু পদ সাহা, যুগ্ম-সম্পাদক ডা. নিয়াজ মুস্তাফি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা. মো: ইউনুস-উজ-জামান খাঁন তারিম, দপ্তর সম্পাদক ডা. এস. এম. তুষার আলম, প্রচার সম্পাদক ডা. মো: জিল্লুর রহমান তরুন, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. এস. এম. মাহমুদুর রহমান রিজভী,  গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক ডা. শৈলেন্দ্রনাথ বিশ^াস, সমাজ কল্যাণ সম্পাদক ডা. অনল রায়, ক্রীড়া সম্পাদক ডা. কাজী করিম নেওয়াজ, দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ডা. সুদীপ পাল। স্বাচিপ, খুলনা জেলা শাখার কার্যকরী পরিষদের সম্মানিত সিনিয়র সদস্যবৃন্দ হলেন প্রফেসর ডা. কাজী হামিদ আসগর, ডা. আনোয়ারুল আজাদ, প্রফেসর ডা. মোহাম্মদ মহসীন, প্রফেসর ডা. পরিতোষ কুমার চৌধুরী, ডা. গোলাম সারোয়ার ফারুক, ডা. মো: তোজাম্মেল হোসেন জোয়ার্দ্দার, ডা. শেখ ফরিদউদ্দিন আহমেদ, ডা. এ.টি.এম. মঞ্জুর মোর্শেদ, ডা. এস. এম. দিদারুল আলম শাহীন, ডা. উৎপল কুমার চন্দ, ডা. শ. ম. জুলকার নাইম, ডা. মোসা: ডালিয়া আখতার, ডা. শেখ শহীদুর রহমান, ডা. এস. এম. খালিদুজ্জামান, ডা. মো: কুতুব উদ্দীন মল্লিক, ডা. শীতেষ চন্দ্র ব্যানার্জী, ডা. ডলি হালদার, ডা. বিপ্লব বিশ^াস, ডা. পার্থ প্রতিম দেবনাথ, ডা. বাপ্পা রাজ দত্ত, ডা. খালেদ মাহমুদ, ডা. পলাশ কুমার দে, ডা. উপানন্দ্য রায়, ডা. মো: মেহেদী হাসান, ডা. মো: ফিরোজ হাসান, ডা. হিমেল সাহা, ডা. শাহীন আকতার শেখ, ডা. শিমুল চক্রবর্তী, ডা. অনিক দেউড়ি, ডা. মোহাম্মদ হাসান, ডা. শাহেদ মাহমুদ খান, ডা. নাজিমুল ইসলাম লিটন, ডা. মো: রফিকুল ইসলাম, ডা. ফিরোজ আহমেদ, ডা. সাইফুল্লাহ মানসুর, ডা. সাফাত আল দ্বীন ও ডা. সরদার তানভীর আহমেদ সহ কার্যকরী পরিষদের সম্মানিত সকল চিকিৎসক নেতৃবৃন্দ।

চরমোনাইর তিনদিন ব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিল শুরু

খবর বিজ্ঞপ্তি

দেশের অন্যতম বৃহত্তম মুসলিম জমায়েত চরমোনাইর ফাল্গুণের ৩ দিনব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিল শুরু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুম্মা আমীরুল মুজাহিদীন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাইর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে মাহফিলের কার্যক্রম শুরু হয়। চরমোনাইর বাৎসরিক মাহফিলকে ঘিরে বরিশালের কীর্তনখোলা নদীর তীরবর্তী চরমোনাই মাদ্রাসা ময়দানে সুপ্রশস্ত ২টি মাঠসহ আশপাশের ময়দান ইতেমধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। লাখো মুসল্লির আল্লাহ-আল্লাহ জিকিরের ধ্বনিতে মুখরিত এখন গোটা চরমোনাই ময়দান। মাহফিলের প্রথম দিনে উদ্বোধনী বয়ানে পীর সাহেব চরমোনাই নিয়তের পরিশুদ্ধি সম্পর্কে আলোচনা করেন। চরমোনাই পীর সাহেব তার বয়ানে বলেন, মাহফিল ময়দানে দুনিয়া লাভের কোনো উদ্দেশ্য নিয়ে কেউ এসে থাকলে তাদের নিয়ত পরিবর্তন করে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য এ ময়দানে বসতে হবে। কারণ নিয়তের ওপর সকল কাজ নির্ভরশীল। তাই নিয়তকে আগে পরিশুদ্ধ করতে হবে।

মাহফিলে আরও বয়ান করবেন, মুফতি সৈয়দ মোঃ ফয়জুল করীম, মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, মুফতি সৈয়দ মোঃ আবুল খায়ের, আল্লামা নুরুল হুদা ফয়েজী (পীর সাহেব কারীমপুর), অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ (পীর সাহেব খুলনা) ও চরমোনাই মরহুম পীর সাহেবের খলিফা অধ্যক্ষ মাওলানা আব্দুল আউয়াল সহ দেশ বরেণ্য ওলামায়েকেরাম।

চরমোনাই মাহফিলে মুসল্লিদের অবস্থানের জন্য ২টি মাঠে সামিয়ানা টানানো হয়েছে। মাহফিলের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পুলিশ-র‌্যাব ছাড়াও নিজস্ব ব্যবস্থাপনায় প্রায় কয়েক হাজার স্বেচ্ছাসেবক কাজ করছে। স্থাপন করা হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য প্রস্তুত রাখা হয়েছে হাই ভোল্টেজ অটো জেনারেটর। আগত মুসল্লিদের স্বাস্থ্যবিধি মেনে সকলের জন্য মাক্স বাধ্যতামূলক করা হয়েছে এছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে একটি হাসপাতাল রয়েছে।

ঝিনাইদহে করোনা আক্রান্ত হয়ে নারীর মৃত্যু, ইফা গঠিত কমিটির লাশ দাফন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে মোছাম্মদ মনোয়ারা খাতুন (৬৫) নামের এক নারী করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। সে ওই উপজেলার নিমতলা গ্রামের মৃত আবুল কাশেম মাস্টারের স্ত্রী। ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খাঁন জানান, গত ১৯ নভেম্বর তার শারীরিক অসুস্থতা দেখা দিলে তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে করোনা উপসর্গ দেখা দিলে ২৫ নভেম্বর হাসপাতাল থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। পরদিন ২৬ নভেম্বর হাসপাতাল থেকে বাড়িতে রিলিজ নিয়ে আসার পর করোনা ভাইরাস পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। ওই দিন রাতেই তিনি মারা যান। শুক্রবার ২৭ নভেম্বর পারিবারিক গোরস্থানে লাশ দাফন করে ইফা গঠিত কমিটি। জেলায় এ পর্যন্ত মোট ৬৩ জন করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির লাশ দাফন সম্পন্ন করলো ইফা গঠিত কমিটি ।

মোড়েলগঞ্জে বাড়ি ফেরার পথিমধ্যে গৃহিনী নিখোঁজ

স্টাফ রিপোর্টার

বাগেরহাটের মোড়েলগঞ্জে পল্লীতে বাড়ি ফেরার পথিমধ্যে রিনা বেগম(২২) নামের এক গৃহিনী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় মোড়েলগঞ্জ থানায় সাধারণ ডায়রী করা হয়। ডায়রী নং-১০০৭, তারিখ-২৫.১১.২০২০। গৃহিনীর পিতা শহিদুল ইসলাম কাজী জানান, কন্যা রিনা বেগম গত ২২ নভেম্বর রবিবার সোনাখালী নানা বাড়ি থেকে স্বামীর বাড়ি জিউধরা ইউনিয়নের ডেউয়াতলা গ্রামে যাবার জন্য সকাল সাড়ে ৯টায় রওনা হয়। পরবর্তীতে রিনা বেগম তার স্বামীর বাড়িতে পৌছায়নি। অনেক আত্মীয় স্বজনদের বাড়িতে খোজা খুজি করেও তাকে পাওয়া যায়নি। ৩ বছর পূর্বে জিউধরার ডেউয়াতলা গ্রামের সুজন তালুকদারের সাথে রিনার বিবাহ হয়। নিখোঁজের দিন রিনার পরনো ছিলো ছাপা কমলা রংয়ের থ্রি-পিচ, কালো বোরকা। তার গায়ের রং ফর্সা, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি।  তার ব্যবহৃত মোবাইল নম্বর ০১৭৩৯-৮৮০০২৬ বর্তমানে বন্ধ রয়েছে। সন্ধ্যান পেলে পিতা-শহিদুল ইসলাম কাজী-০১৩১৬-৩৮৪৬৬২।

করোনা সংক্রমণ রোধে উদীয়মান যুব সমাজের উদ্যোগে বিভিন্ন মসজিদে ও মুসল্লিদের মাঝে মাস্ক বিতরণ

খবর বিজ্ঞপ্তি

করোনা সংক্রমণ রোধে উদীয়মান যুব সমাজের উদ্যোগে খালিশপুরে বিভিন্ন মসজিদে ও মুসল্লিদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের সময় সংগঠনের সভাপতি মোঃ রবিউল গাজী উজ্জল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ একরামুল ইসলাম এর পরিচালনায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। মহামারি করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে মসজিদে মাক্স ছাড়া নাজাজ পড়তে আসা সকল মুসল্লিদেরকে সংগঠনের নেতৃবৃন্দ মাক্স পড়িয়ে দেন । নামাজ শেষে খালিশপুর আরাবিয়া জামে মসজিদসহ বিভিন্ন মসজিদের ইমাম ও মসজিদ কমিটির নেতৃবৃন্দের হাতে মাক্স না পড়ে আসা মুসল্লিদের মাঝে বিতরণ করার জন্য সংগঠনের পক্ষ থেকে মাক্স তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ সুমন গাজী (শুকুর) ও মোস্তাক আহমেদ, যুগ্ম-সম্পাদক মোঃ আশিক খান রাজা, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ ইসলাম রকি, কোষাধ্যক্ষ রনি গাজী, প্রচার সম্পাদক মোঃ সাজাদ আলম আহাদ,  ক্রীড়া সম্পাদক শাফিন আল মামুন, দপ্তর সম্পাদক তৌফিক আহমেদ রায়হান, কার্যকারী সদস্য নাহিদুল ইসলাম সাগর, মোঃ আরিফ আলম, মোঃ মেহেদী হাসান শুভ, মাহফুজুর রহমান মাহিন, শেখ ফারদিন হোসেন আলিফ, সদস্য সৌরভ মাহমুদ, মোহাম্মদ ইয়াকুব, হৃদয় রহমান মিশু, রায়হান সারোয়ার নিশাত, অমিত হাসান পাপ্পু, সৈয়দ ফিয়াজুল করিম ও মোঃ মোশারফ হোসেন বাপ্পি প্রমুখ।

জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের বিবৃতি

খবর বিজ্ঞপ্তি

খুলনার ঐতিহ্যবাহি পেশাজীবী সংগঠন জেলা আইনজীবী সমিতি। এখানে রাজনৈতিক আদর্শের মানুষ থাকলেও কোন রাজনীতি বা রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপ হয়না। কিন্তু খুলনা মহানগর বিএনপি’র নেতৃবৃন্দের জেলা আইনজীবী নির্বাচনে নগ্ন হস্তক্ষেপ আইনজীবী সমিতির সম্মানকে ক্ষুন্ন করেছে। খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে নিয়ে বিএনপি যে উৎকণ্ঠা প্রকাশ করেছেন সেটি শুধু তাদের হীনমন্যতারই বর্হি:প্রকাশ। এখানে কোন ভোট জালিয়াতি বা অনিয়ম হয়না এবং হবে না। তাদের সমর্থিত প্যানেলের নিশ্চিত পরাজয় জেনে তারা নানা বাহানা করে নির্বাচনকে সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। যা আইনজীবীদের মর্যাদার পরিপন্থী। এটি লজ্জাকর। বিএনপি’র এই নগ্ন হস্তক্ষেপের তীব্র প্রতিবাদ, নিন্দা ও এর থেকে বিরত থাকার আহবান জানিয়ে বিবৃতি দিয়েছেন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ যথাক্রমে এ্যাড. কাজী বাদশা মিয়া, এ্যাড. চিশতি সোহরাব হোসেন শিকদার, এ্যাড. শেখ সোহরাব হোসেন, এ্যাড. এম এম মুজিবর রহমান, এ্যাড. পারভেজ আলম খান, এ্যাড. আইয়ুব আলী শেখ, এ্যাড. সরদার আনিসুর রহমান পপলু, এ্যাড. সুজিত অধিকারী, এ্যাড. বিজন কৃষ্ণ ম-ল, এ্যাড. এম আমির আলী, এ্যাড. গোলাম মোস্তফা ফরাজী।

বেগম রাজিয়া নাসেরের কবর জিয়ারাত ও পুষ্পমাল্য অর্পণ করেন খুলনা জেলা আ’লীগ নেতৃবৃন্দ

খবর বিজ্ঞপ্তি

গতকাল বাদ জুম্মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একমাত্র চাচী, শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিনী, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ণের রূপকার জননেতা শেখ হেলাল উদ্দিন এমপি, সেখ সালাহউদ্দিন জুয়েল এমপি, বিসিবির পরিচালক এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রিয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য শেখ সোহেল, নৌপরিবহন মালিক সমিতির সহ-সভাপতি শেখ জালাল উদ্দিন রুবেল এবং শেখ বেলাল উদ্দিন বাবু এর মাতা বেগম রাজিয়া নাসেরের বনানীস্থ কবরস্থান জিয়ারাত ও পুষ্পমাল্য অর্পণ করেন খুলনা জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, আব্দুস সালাম মূর্শেদী এমপি, মরহুমার ছোট ছেলে শেখ বেলাল উদ্দিন বাবু, সোহরাব আলী সানা, বিএমএ সালাম, সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মোঃ কামরুজ্জামান জামাল, এ্যাড. নিমাই চন্দ্র রায়, এ্যাড. ফরিদ আহম্মেদ, রফিকুর রহমান রিপন, অধ্যাপক মিজানুর রহমান, ইঞ্জি. মাহাবুবুর রহমান, এ্যাড. শাহ আলম, অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, নূরে আলম জোয়ার্দার, খালেদীন রশিদী সূকর্ণ, জয়ন্তী রাণী সরদার, এমএ রিয়াজ কচি, আলহাজ্ব আবুল হোসেন, এফ এম অহিদুজ্জামান, বিজয় সরদার, কামরুল হাসান টিপু, আলমগীর হোসেন, অসিত বরণ বিশ্বাস, আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, ইঞ্জি. প্রেমকুমার মন্ডল, সেলিম জাহাঙ্গীর, সনত বিশ্বাস, জিএম কামরুজ্জামান, সরদার আবু সালেহ, বিনয় কৃষ্ণ রায়, এস এম শফিকুল ইসলাম, আসাদুজ্জামান রিয়াজ, জামিল খান, সাজ্জাদুর রহমান লিংকন, রাসেদুল ইসলাম রাসেল, মোজাফফর হোসেন, দেবদুলাল বাড়ৈ বাপ্পি, বিধান চন্দ্র রায়, মোঃ ইমরান হোসেন প্রমুখ।

অভিমানে স্কুল ছাত্রের আত্মহত্যা

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

যশোরের মণিরামপুরে মায়ের সাথে অভিমান করে পরশ হোসেন (১২) নামে অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সরসকাঠি গ্রামে ঘটনাটি ঘটে। পরশ ঝিকরগাছা বিএম হাইস্কুলের ছাত্র ছিল। সে ওই উপজেলার পানিসারা গ্রামের ট্রাক চালক লিটন হোসেনের ছেলে। পিতামাতার সাথে সে মণিরামপুরের সরসকাঠি গ্রামে নানা হায়দার আলীর বাড়িতে থাকতো।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্কুলের নির্ধারিত এসাইনমেন্ট না লেখায় শুক্রবার সকালে মা পাপিয়া খাতুন সুন্দরী পরশকে বকাঝকা করেন। এরপর দুপুরের খাবার সেরে নিজ ঘরে ঘুমাতে যায় সে। সন্ধ্যার সময় পরশ না ওঠায় বাড়ির লোকজন দরজা খুলে দেখতে পান নানির শাড়ি পেঁচিয়ে ফ্যানের রডের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে। খেদাপাড়া ক্যাম্প পুলিশের আইসি এসআই গোলাম রসুল স্কুল ছাত্রের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে।

মোংলা পৌর বিএনপির সহ-সভাপতি মো: মমতাজুল ইসলামের ইন্তেকাল

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলা পৌর বিএনপির সহ-সভাপতি মো: মমতাজুল ইসলাম (৮২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। বাধক্যজনিত কারণে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটের সময় পৌর শহরের রাজ্জাক সড়কস্থ তার নিজ বাড়ীতে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র ও ৫ কন্যাসহ আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বিএলএস জামে মসজিদ চত্বরে মরহুমের জানাযা নামাজ শেষে পৌর কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুমের জানাযায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক লোকজন অংশ নেন। মরহুম মমতাজুল ইসলাম ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি ও ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি। রাজনীতির পাশাপাশি ছিল বিভিন্ন ব্যবসাও। পৌর শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত সুনামধন্য ‘হোটেল প্যারাডাইস’র মালিকও ছিলেন তিনি। তিনি ছিলেন একজন ক্রীড়াবিদ ও ক্রীড়া প্রেমী। বিএনপি নেতা মরহুম মমতাজুল ইসলামের মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: জুলফিকার আলী, বিএনপি নেতা এমরান হোসেন, মাহবুবুর রহমান মানিক, বাবুল হোসেন রনি, আ: সালাম ব্যাপারীসহ থানা ও পৌর বিএনপিসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

গলা কেটে শ্বশুরকে হত্যা জামাতার, পুকুরে মিলল ছুরি-হ্যান্ড গ্লাভস

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের বিশ্বাসপাড়ায় কৃষক মোসলেম উদ্দীন বিশ্বাসকে (৬৫) গলা কেটে হত্যার ঘটনায় ব্যবহৃত ছুরি ও হ্যান্ড গ্লাভস উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে নিহতের বাড়ির ৫০০ গজ দূরের একটি পুকুর থেকে এসব উদ্ধার করা হয়। একই সঙ্গে হত্যাকা-ের সময় হত্যাকারীর শরীরে পরিহিত জ্যাকেট ও কাদামাখা প্যান্ট উদ্ধার করা হয়েছে। এ সময় নিহতের জামাতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আবুল কালাম আজাদ দেয়াড়া দাখিল মাদরাসার শিক্ষক ও নিহত মোসলেম উদ্দীন বিশ্বাসের ছোট মেয়ের জামাই। নিহত কৃষক মোসলেম উদ্দীন দেয়াড়া গ্রামের মৃত. নঈমুদ্দীনের ছেলে।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মীর্জা সালাউদ্দিন বলেন, হত্যাকা-ের পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও হত্যার রহস্য উন্মোচনে প্রযুক্তিকে কাজে লাগিয়ে তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে শুক্রবার সকালে গ্রেফতার করা হয় নিহত মোসলেম উদ্দীন বিশ্বাসের ছোট জামাতা দেয়াড়া দাখিল মাদরাসার শিক্ষক আবুল কালাম আজাদকে। তার স্বীকারোক্তি মোতাবেক নিহতের বাড়ির ৫০০ গজ দূরের একটি পুকুর থেকে হত্যাকা-ে ব্যবহৃত ছুরি ও হ্যান্ড গ্লাভস উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে নিহতের ভাতিজার ঘর থেকে হত্যাকা-ের সময় তার গায়ে থাকা জ্যাকেট ও কাদামাখা প্যান্ট উদ্ধার করা হয়েছে। পারিবারিক বিরোধের জের ধরে ২৪ নভেম্বর দিবাগত রাতের কোন একসময় বাড়িতে কেউ না থাকায় কৃষক মোসলেম উদ্দীন বিশ্বাসকে গলা কেটে হত্যা করেন জামাতা। এ কাজে তাকে সহযোগিতা করেন নিহতের ভাতিজা।

আশাশুনিতে ডিম ভর্তি ইঞ্জিনভ্যান উল্টে চালক গুরুতর আহত

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার কুল্যায় ডিম পরিবহনকারী ইঞ্জিন ভ্যান উল্টে খাদে পড়ে চালক গুরুতর আহত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টার দিকে এ ঘটনা ঘটে।

সাতক্ষীরার আলম (৪৫) নামে এক ইঞ্জিন ভ্যান চালক পাইকগাছা উপজেলার বাঁকা বাজার হতে ১১ হাজার ডিম নিয়ে সাতক্ষীরা ফিরছিল। দরগাহপুরের উপর দিয়ে কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি ব্রীজের কাছে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ভ্যানটি ডাঃ গোবিন্দ চৌধুরীর বাড়ির পাশে খাদে গিয়ে পড়ে। ভ্যান ও ডিমের বাস্কেটের চাপে চালক পানির মধ্যে তলিয়ে ছিল। স্থানীয় লোকজন দ্রুত ছুটে গিয়ে প্রায় ১৫ মিনিট পরে তাকে উদ্ধার করে। উদ্ধারের পর সাথে সাথে স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম এম্বুলেন্সযোগে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। এরিপোর্ট লেখা পর্যন্ত তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে বলে জানাগেছে। দুর্ঘটনায় অধিকাংশ ডিম নষ্ট হয়ে গেছে। যার মূল্য অনুমান ৮০ সহ¯্রাাধিক টাকা।

বুধহাটা কাঁচা বাজার হতে কাছারি বাড়ি সড়কের চরম দুরাবস্থার শেষ হবে কি?

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার বুধহাটা বাজারের কাঁচা বাজার হতে কাছারি বাড়ি সড়কের দুরাবস্থা চরম আকার ধারণ করেছে। বিভিন্ন দপ্তরে আবেদন, পত্রপত্রিকায় একাধিকবার সংবাদ প্রকাশিত হলেও অজ্ঞাত কারনে দুর্গতি রোধে কোন পদক্ষেপ নেওয়া হয়নি। সংগত কারণে ভুক্তভোগিদের মধ্যে প্রতিবাদসহ প্রশ্ন দেখা দিয়েছে যে, সড়কের চরম দুরাবস্থার শেষ হবে কি?

কাঁচা বাজার থেকে দ্বাদশ শিবকালি মন্দির, কাছারি বাড়ি (ইউনিয়ন ভূমি অফিস), সুবর্ণ বণিক পাড়া মন্দিরসহ এলাকার শত শত মানুষের যাতয়াতের পথ হিসাবে এ সড়কটি ব্যবহৃত হয়ে আসছে। বাজারে ঢোকার পথ এবং সড়কের পাশে গড়ে ওঠা বহু আবাসিক ভবন, মিল ও চিকিৎসা সেবা কেন্দ্রের সাথে জড়িয়ে থাকা অধিবাসী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ নিয়মিত এ পথেই চলাচাল করে থাকে। সড়কটির জন্য নেই পয়ঃ নিস্কাশনের সুব্যবস্থা। সড়কটি খুবই নীচু হয়ে গেছে। পাশের সকল বাড়ি, অফিস ও প্রতিষ্ঠানের ব্যবহৃত নোংরা পানি এ পথেই নেমে আসে। বিশেষ করে আঃ হাকিম, বিজন, মহানন্দ, রাধু পরামানিক, নেপাল বিশ্বাস ও শংকর বিশ্বাসের বিল্ডিং-এ ভাড়ায় থাকা মানুষের ব্যবহৃত পানি প্রতিনিয়ত সড়কের উপর এসে পড়ছে। পয়ঃ নিস্কাশন ব্যবস্থা না থাকায় সড়কটি ১২ মাস কাদা-পানি ও আবর্জনা পঁচে র্দ্গ্ধুন্ধময় হয়ে থাকে। পায়ে হেটে চলাচাল করা কঠিন হয়ে পড়ে। যানবাহন নিয়ে চলাচালকারীরাও বিপাকে পড়েন। সড়কটি ইটের সোলিং করা থাকলেও সড়কের উপর কাদামাটি ও ময়লা পানিতে তলিয়ে থাকায় ব্যবহার করা যায়না। ফলে এলাকার মানুষ পরিবেশ দুষণে ভুগছেন এবং ব্যবসা প্রতিষ্ঠান ও অন্য প্রতিষ্ঠানগুলো রয়েছে বিপাকে। জন গুরুত্বপূর্ণ সড়কটি পাকাকরণ ও ড্রেনেজ ব্যবস্থা কার্যকর করা এবং দুষিত পানি সড়কের উপর ছেড়ে দেওয়া বন্ধ করার ব্যবস্থা নিতে ভুক্তভোগিরা উদ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

হাড়িভাঙ্গায় ব্যবসায়ীর মায়ের দোয়ানুষ্ঠান

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি সদরের হাড়িভাঙ্গা গ্রামে ব্যবসায়ী রুহুল আমিনের মায়ের দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা এ দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়।

আশাশুনি সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাড়িভাঙ্গা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিনের মায়ের ইন্তেকালে মরহুমার রূহের মাগফেরাত কামনা করে অনুষ্ঠিত দোয়া ও মীলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন, মাওঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানে আশাশুনি সদর ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালী মোঃ সামছুল আলম, শ্রীকলস জামে মসজিদের ইমাম মাওঃ আঃ রশিদসহ বিভিন্ন মসজিদের ইমাম ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

আশাশুনি বন বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার বুধহাটা ও কুল্যা ইউনিয়নের বন বিভাগের সদস্যদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার কুল্যার মোড়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বন বিভাগের রোড সহকারী অফিসার এস এম জাকির হোসেনের সভাপতিত্বে সভায় বন বিভাগের সদস্য ও বুধহাটা ইউনিয়ন আ’লীগ সাংগঠনিক সম্পাদক রমজান আলী, কুল্যা ইউনিয়ন আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, প্রেসক্লাব ও বন বিভাগ সদস্য শেখ বাদশা, বন বিভাগ সদস্য গোলাম শিকারী, ডাঃ ইদ্রিস আলী পাড়, রজব আলী, মোসলেম সরদার, ইলিয়াস হোসেন, আবেদা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বন বিভাগের রোপনকৃত গাছের রক্ষণাবেক্ষণ নিয়ে আলোচনা করা হয়।

কাদাকাটিতে বাইতুল আমান বাজার ভিত্তিক কেন্দ্রীয় মসজিদে জুম্মা উদ্বোধন

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার কাদাকাটি হাজীরহাট বাজারের কুল্যা ইউনিয়নের কচুয়া অংশে অবস্থিত বাইতুল আমান বাজার ভিত্তিক কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার প্রথম জুম্মার নামাজ আদায় করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জুম্মা মসজিদ উদ্বোধন করা হয়।

পাঁচ শতাধিক মুসল্লীর অংশগ্রহনে প্রথম জুম্মায় খুতবা প্রদান ও ইমামতি করেন, জাতীয় মুফাস্সির পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা মনিরুল ইসলাম বিলালী। জুম্মার নামাজ শেষে মোবাইলে বক্তব্য রাখেন, কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী। নামাজে কুল্যা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাইদ ঢালী, চেয়ারম্যান প্রার্থী এস এম ওমর ছাকী পলাশ, সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবি জিয়াউর রহমান, আমেরিকা প্রবাসী বাবলুল করিম, মসজিদের সভাপতি মহাসিন আলী সরদার, ইমাম হাফেজ আসলাম হোসেনসহ বহু হাজী, আলেম, হাফেজ, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফকিরহাটের পিলজংগ ইউনিয়নে জবাবদিহিতা মুলক সভা

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন পরিষদের উদ্যোগে জনঅংশগ্রহন, অংশিদারিত্বে সুশাসন ও উন্নয়নের লক্ষ্যে এলজিএসপি-৩ এর উন্মুক্ত ওর্য়াড সভা ও ভিজিডি উপকারভোগী বাছাই সংক্রান্ত জবাবদিহিতা মুলক সভা শুক্রবার বিকাল ৪টায় ৩নং ওর্য়াডের শ্যামবাগাত জয় জুটমিলের সামনে বালুর মাঠে অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য আব্দুল খালেক খাঁ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষকলীগের আহবায়ক ও ইউপি চেয়ারম্যান খাঁন শামীম জামান পলাশ, বিশেষ অতিথি ছিলেন ফকিরহাট অনলাইন সাংবাদিক এ্যাসোসিয়েশনের আহবায়ক ও সিনিয়র সাংবাদিক পি কে অলোক।

ওর্য়াড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আকরাম হোসেন এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য খাঁন মোঃ আমান হোসেন, যুবলীগের সাধারন সম্পাদক মোঃ আজিুল ইসলাম, উপদেষ্টা ছিলেন সংরক্ষিত ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা সদস্যা মোসাঃ সাজেদা বেগম, হাইসাওয়া প্রকল্পের প্রতিনিধি মোসাঃ ফারজানা ইয়াসমীন, উদ্যোক্ততা মৌসুমী। এসময় বিভিন্ন চাহিদা দাবী করেন সেলিনা বেগম, আফরোজা বেগম, লিপি খাতুন, আনজিরা বেগম ও করিমা বেগম প্রমুখ। এছাড়াও ২নং ওয়ার্ডের বৈলতলী ইউপি সদস্য দেলোয়ার হোসেন হাওলাদার এর সভাপতিত্বে, ৬নং ওয়ার্ডের পিলজংগ সরদার পাড়ায় ইউপি সদস্য মোঃ মোস্তফা কামাল হারুন এর সভাপতিত্বে, ৪নং ওর্য়াডে ইউপি সদস্য শংকর কুমার দত্তের সভাপতিত্বে, ৭নং ওর্য়াডে ইউপি সদস্য রোস্তম আলীর সভাপতিত্বে, ৮নং ওর্য়াডে ইউপি সদস্য মল্লিক আরিফুর ইসলাম এর সভাপতিত্বে ও ৯নং ওর্য়াডে খাঁন লাভলুর সভাপতিত্বে অনুরুপ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুল সংখ্যাক পুরুষ ও মহিলারা উপস্থিত ছিলেন।

শরনখোলায় ইউপি নির্বাচনে আওয়ামীলীগ নেতার গণসংযোগ

শরণখোলা প্রতিনিধি

আসন্ন ২০২১ ইউপি নির্বাচনকে সামনে রেখে শরনখোলা উপজেলার ১নং ধানসাগর ইউনিয়নের মনোনয়ন প্রত্যাশী সাবেক সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি ধানসাগর ইউনিয়ন আওয়ামীলীগ মোঃ বাবুল আকনের জামাতা– উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট শিল্পীপতি, তরুন সমাজ সেবক  আলহাজ্ব মোঃ মনির হোসেন, আজ পবিত্র জুমার দিন ধানসাগর ইউনিয়ের ১১১টি মসজিদে ৫৩ মন জিলাপি দিয়ে জুমার নামাজ বাদ সকলের কাছে দোয়া চেয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষনা দেন। এবং ধানসাগর রাজাপুর বাজারে বিকাল ৪টায় প্রথম গণসংযোগ শুরু করেন। এসময় সংঙ্গে ছিলেন স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি বর্গ। মনোনয়ন প্রত্যাশী মনির বলেন ইউনিয়নে ক্ষুদা-দারিদ্র, সন্ত্রাস, মাদক মুক্ত মডেল ইউনিয়ন গড়তে সকলের সহযোগীতা প্রত্যাশা করেন।

কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতার মা’য়ের দাফন সম্পন্ন

মোঃ রেজাউর রহমান তনু,কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সুযোগ্য সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান আতাউর রহমান আতার মা মরহুমা সাহারা বানুর নামাজে জানাযা শুক্রবার সকাল ১১ টার সময় ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬দাগ বড় মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা নামাজ শেষে ইউনিয়নের খয়েরতলা গোরস্তানে মরহুমার দাফন সম্পন্ন হয়।  আতাউর রহমান আতার মা’য়ের নামাজে জানাযায় অংশগ্রহন করেন,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দসহ সকল শ্রেনীপেশার মানুষ।

মহেশপুরে মতিয়ার মাষ্টারের কবর জিয়ারত করলেন এম,পি চঞ্চলসহ দলীয় নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক,মহেশপুর

ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল গতকাল শুক্রবার বিকালে ঘুগরী-পান্তাপাড়া গ্রামের সাবেক শিক্ষক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. মশিউর রহমান জিয়ার পিতা এবং পান্তাপাড়া ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা ইসমাইল হোসেনের শ্বশুর মতিয়ার রহমান মাস্টারের কবর জিয়ারত করেছেন। এ সময় উপস্থিত ছিলেন পান্তাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক মাষ্টার,সাধারণ সম্পাদক আবু বক্কর মিয়া, পান্তাপাড়া ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন,বীর মুক্তিযোদ্ধা শফি মিয়াজী,বীর মুক্তিযোদ্ধা ইউছুব আলী,আওয়ামীলীগ নেতা শাহাজান আলী মাষ্টারসহ পান্তাপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ। উল্লেখ্যঃ গত সোমবার (২৩ নভেন্বর) সকালে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় পান্তাপাড়া গ্রামের মতিয়ার রহমান মাস্টারের (৭১) মৃত্যু হয়।

কালীগঞ্জ পৌর মেয়রের পিতার ইন্তেকাল

বিশেষ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সাংগাঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফের পিতা অবসরপ্রাপ্ত ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার আকবর আলী বিশ^াস (৮২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …… রাজেউন)। শুক্রবার সকাল ৯ টা ১৫ মিনিটে বার্ধক্যজনিত কারনে তিনি মধুগঞ্জ কাঠাল বাগান এলাকার নিজ বাস ভবনে মৃত্যুবরন করেন। তিনি চাকুরী থেকে ২০০১ সালে অবসরে যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার পবিত্র আছর নামাজের পর সরকারী ভূষন হাইস্কুল ঈদগাহ মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের জানাজায় স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার, সাবেক মেয়র উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মাহবুবুর রহমান, ঝিনাইদহ জেলা পরিষদের সদস্য ও কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, উপজেলা ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী, ইউপি চেয়ারম্যান,পৌর সভার কাউন্সিলর কর্মকর্তা কর্মচারী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী. গনমাধ্যমকর্মীসহ স্থানীয় সুধীজনেরা অংশগ্রহন করেন।

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

আলমগীর হোসেন,কেশবপুর

যশোর-চুকনগর সড়কের কেশবপুর তালতলা নামক স্থানে বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৬৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সকালে চুকনগর হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহতের গায়ে আনন্দ ভ্রমণ স্বপ্নপুরী, স্বপ্নপুরী দিনাজপুর লেখা একটি টি-শার্ট ও পরনে ট্রাউজার রয়েছে। চুকনগর হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনর্চাজ রেজাউল করিম বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ওই ব্যক্তির (পুরুষ) লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে। এলাকাবাসীর বরাত দিয়ে তিনি আরও জানান, নিহত ব্যক্তি ওই সড়কে বিভিন্ন সময় ঘোরাঘুরি করতেন। এ ব্যাপারে ফাঁড়ি পুলিশ একটি জিডি করেছে।

কেশবপুরে মাস ব্যাপী নাট্য কর্মশালা শুভ উদ্বোধন

কেশবপুর প্রতিনিধি

“অশুভ বিনাশী লড়াই, সুস্থ সংস্কৃতি চর্চা বাড়ায়” এই স্লোগানকে সামনে রেখে যশোরের কেশবপুরে শুক্রবার সকালে কেশবপুর খেলা ঘরের আয়োজনে খেলা ঘরের কার্যালয়ে মাস ব্যাপী নাট্য কর্মশালার উদ্বোধন করা হয়েছে। কর্মশালার উদ্বোধন করেন মধুসূদন একাডেমির পরিচালক ও মধুসূদন গবেষক ও মধু খেলা ঘর আসরের সাহিত্য বিভাগের প্রাক্তন সদস্য কবী খসরু পারভেজ। কেশবপুর উপজেলা খেলা ঘর আসরের নাট্য বিভাগের সম্পাদক স্বপন কুমার মন্ডল এর সভাপতিত্বে ও মধু খেলা ঘর আসরের আহবায়ক ফেরদৌস কবীর সৌরভের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর পৌর সভার মেয়র রফিকুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় খেলা ঘর আসরের সদস্য ও কেশবপুর উপজেলা খেলা ঘর আসরের সভাপতি আব্দুল মজিদ, কেশবপুর উপজেলা খেলা ঘর আসরের সদস্য সচিব সৈয়দ আকমল হোসেন, কেশবপুর খেলা ঘর আসরের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনিমোহন ধর, কেশবপুর প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হুসাইন, সি পি বি নেতা মফিজুর রহমান নান্নু, আওয়ালগাতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল দাস। অন্নান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুস্প খেলা ঘর আসরের সভাপতি সোহেল পারভেজ, পূরবি খেলা ঘর আসরের সাহিত্য সম্পাদক বিউটি, নবতরঙ্গ খেলা ঘর আসরের সভাপতি উত্তম রায়, মধু খেলা ঘর আসরের তথ্য প্রযুক্তি সম্পাদক শরিফুল ইসলাম, সূর্য তরুণ খেলা ঘর আসরের সভাপতি আমিনুর, পূরবি খেলা ঘর আসরের সাংগঠনিক সম্পাদক রবি কুন্ডু প্রমুখ।

বিনামূল্যে রবি মৌসুমের বিভিন্ন ফসলের বীজ-সার পেল কয়রার ৫০০ কৃষক

কয়রা প্রতিনিধি

চলতি রবি মৌসুমে প্রাকৃতিক দূর্যোগের কারনে ক্ষয়ক্ষতি পুষিতে নিতে এবং রবি মৌসুমে ফসলের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে গোপালগঞ্জ জেলায় বিএআরআই এর কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন ও দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পরিবেশ- প্রতিবেশ উপযোগী গবেষণা কার্যক্রম জোরদারকরনের মাধ্যমে কৃষির উন্নয়ন প্রকল্পের অর্থায়নে উপজেলার ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বোরো ধানের বীজ, আলু ও রবি মৌসুমের বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় মহারাজপুর ইউনিয়ন পরিষদের মাঠে বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট, সরেজমিন গবেষণা বিভাগ খুলনা এর আয়োজেন এসব বীজ সার বিতরণ করা হয়। মহারাজপুর ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সরেজমিন গবেষণা বিভাগ খুলনা ড. হারুনর রশিদ। এমএলটি সাইট কযরার বৈজ্ঞানিক সহকারি জাহিদ হাসানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের আহবায়ক প্রভাষক শাহাবাজ আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও কয়রা প্রেস ক্লাবের সভাপতি এসএম হারুন অর রশদি, উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সদর উদ্দীন আহম্মেদ, ইউপি সদস্য আঃ অহিদ মোড়ল, আকবর ঢালী, মহিলা সদস্য নুরজাহান বেগম, আনোয়ার হোসেন সহ মহারাজপুর ইউনিয়নের ৫ শতাধীক কৃষক কৃষাণী। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী এক ইঞ্চি জমিও যেন খালী পড়ে না থাকে সেই লক্ষে প্রণোদনা দিচ্ছে বাংলাদেশ সরেজমিন কৃষি গবেষণা বিভাগ। কৃষি বান্ধব সরকার খাদ্য মোকাবেলায় বড় চ্যালেঞ্চ নিয়ে সরকার করোনাকালীন যেন খাদ্য ঘাটতি না ঘটে তাই বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। তিনি কৃষকদের উদ্যেশে আরও বলেন, রবি মৌসুমে কৃষকদের সর্বাত্তক প্রচেষ্টায় কয়রায় বিভিন্ন মাঠে ফসল ফলবে। সোনালী ধান , শীতকালীন সবজি, হলুদ ও সবুজের মিশ্রনে সরিষার ক্ষেত সহ অন্য ফসলে কয়রার মাঠ সোনালী ফসলে সবুজে সমারোহে ভরপুর যেন থাকে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ড. হারুনর রশিদ ও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন লাভলু ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে বোরো ধানের বীজ ও আলু সহ বিভন্ন ফসলের বীজ ও সার তুলে দেন।

ঝিনাইদহে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি-এ্যাডঃ খান আখতারুজ্জামান, সম্পাদক জাকারিয়া মিলন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বার ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার  মধ্য রাতে নির্বাচন কমিশনার এ্যাড. আজিজুর রহমান এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্যানেল সভাপতিসহ ১৩ টি পদে জয়ী হয়েছেন। অন্য দিকে বিএনপি মনোনীত প্যানেল সাধারণ সম্পাদকসহ ৬ টি পদে নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে আওয়ামী লীগ মনোনীত এ্যাড. খান আখতারুজ্জামান ও বিএনপি মনোনীত সাধারণ সম্পাদক পদে এ্যাড. জাকারিয়া মিলন নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে আব্দুল খালেক-১, সহ-সাধারণ সম্পাদক পদে আব্বাস উদ্দিন, হিসাব নিরীক্ষক পদে আব্দুল খালেক সাগর, সাহিত্য ও গ্রন্থাগার সম্পাদক পদে আব্দুল আলিম-৩, ক্রীড়া ও প্রমোদ সম্পাদক পদে গৌতম কুমার বিশ্বাস, ধর্মীয় ও আপ্যায়ণ সম্পাদক পদে জাহিদুল ইসলাম জাহিদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে শাহিনুল ইসলাম শাহিন, সদস্য পদে মীর সাখাওয়াত হোসেন, হাবিবুল্লাহ বাহার, মঞ্জুরুল ইসলাম, সুভাষ বিশ্বাস মিলন, আসাদুজ্জামান বাবু, আ,ম সোহানুর জোয়ার্দ্দার সাথী, বীনা খাতুন, মুশফিকুর ওয়ালিদ ইমরোজ, মুস্তাফিজুর রহমান মিথুন।

নির্বাচন কমিশনার এ্যাড. আজিজুর রহমান জানান, ভোট গ্রহণ শেষ হয়ে রাত ১ টার দিকে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। মোট ভোটার সংখ্যা ২৭৩ জন। এর মধ্যে ২৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ঝিনাইদহে ১ হাজার রোগিকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চক্ষু সেবা প্রদান

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে আফতাব উদ্দীন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ১ হাজার রোগিকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চক্ষু সেবা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে শৈলকুপা উপজেলার পিড়াগাতি গ্রামে দিনব্যাপী এ সেবার আয়োজন করা হয়। আফতাব উদ্দীন স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান আসাদুজ্জামান জানান, দিনব্যাপী এলাকার ১ হাজার নারী পুরুষকে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষুসেবা ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে। এসময় ডায়াবেটিস পরীক্ষা ও চক্ষু সেবা প্রদান করেন ডা. মেজবাহুল আজম, ডা. মেহেদী হাসান, ডা. আরাফাত হোসেন, ডা. নাসিরুল ইসলাম লিমন, রবিউল ইসলাম, জিয়াউর রহমানসহ ১০ জন চিকিৎসক। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাবেক ছাত্রনেতা ও সমাজ সেবক আলমগীর হোসেন। পরে বাছাইকৃত রোগিদেরকে ছানি অপারেশনসহ বিনামূল্যে চশমা প্রদান করা হবে বলেও জানান আয়োজকরা। উল্লেখ্য বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা আফতাব উদ্দিন স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে এলাকার স্বাস্থ্যসেবা সহ সকল প্রকার উন্নয়ণমূলক কর্মকান্ড অব্যাহত রেখেছেন।

ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ

ডুমুরিয়া প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম দিনব্যাপী নানা কর্মসূচী অব্যাহত রেখেছেন। আজ শুক্রবার ভোর সাড়ে ৫ টায় উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল গাজীর বাবা খলশী গ্রামের জহুর মিস্ত্রী স্ট্রোক করে ডুমুরিয়া হাসপাতালে মৃত্যু বরণ করেন। খবর পেয়ে ভোড় ৬ টায় সাংবাদিক জাহাঙ্গীর ছুটে যান হাসপাতালে। মরহুমের আত্মীয়দের সান্তনা দিতে থাকেন। বেলা ১১ টায় খলশী  পূর্বপাড়া ঈদগাহ মাঠে তার নামাজে জানাজায় শরীক হন। আরাজি ডুমুরিয়া গ্রামের মাংস্য ব্যবসায়ী রুহুল আমিন গোলদারের স্ত্রী ব্রেইন স্ট্রোক করে গতকাল মৃত্যুবরণ করেন। খবর পেয়ে তাদের বাড়িতে ছুটে যান তিনি এবং আরাজি সাজিয়াড়া জামে মসজিদে জুম্মাবাদ অনুষ্ঠিত জানাজায় শরীক হন। এছাড়া সকালে ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন দাসপাড়ার সুমঙ্গল দাসের চিকিৎসার খোজঁ খবর নেন। বিকেলে মাসব্যাপী ডুমুরিয়া দাসপাড়ায় অনুষ্ঠিত দামোদর উৎসবের ভোগ মহোৎসবে অংশ গ্রহন করেন। সন্ধ্যায় মির্জাপুরে সত্য ধর্মের ৩ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের অধিবাশে আগতদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। বিকেলে ডুমুরিয়া হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের সাথে কুশণ বিনিময় করেন। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর মোড়ল, রফিকুল শেখ, হারুনুর রশীদ বাবু, বাধণ মন্ডল, জাহিদুল ইসলাম প্রমুখ।

ডুমুরিয়ায় মাসব্যাপী দামোদর উৎসব সম্পন্ন

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়া দাসপাড়ায় রাধা গোবিন্দ মন্দিরে একমাস ব্যাপী দামোদর উৎসব আজ শুক্রবার বিকেলে ভোগ মহোৎসবের মধ্য দিয়ে শেষ হয়েছে। গত পূর্ণিমায় এ উৎসব শুরু হয়। সকাল থেকে স্থানীয় রাধা গোবিন্দ মন্দিরে ভগবাত আলোচনা, নামর্কীতনসহ নানা ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। মনিরামপুরের ভাগবত কথামৃত প্রচারক ও গীতা গবেষক সুনিল দাস ধর্মীয় আলোচক ছিলেন। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডুমুরিয়া উপজেলা ্আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য আসলাম খান, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান খান, সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমান বিশ্বাস, রবীন্দ্রনাথ কুন্ডু। মাসব্যাপী ধর্মীয় আলোচক ছিলেন হরে কৃষ্ণ দাস। মন্দিরের মাসব্যাপী ক্রিয়াকর্ম করেন পরিমল দাস, চিত্তরঞ্জন দাস, শিব দাস, প্রতাপ দাস, পঞ্জরাম দাস, শিবপদ দাস, মহাদেব দাস, চৈতান্ত্য দাস, গুরু দাস, চন্টা দাস প্রমুখ।

মোড়েলগঞ্জে জাতীয় বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান

এম.পলাশ শরীফ, স্টাফ রিপোর্টার

 বাগেরহাটের মোড়েলগঞ্জে ২ দিন ব্যাপি ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২০  এর সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। “পরিবেশ সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে নিয়ে এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু। উপজেলা নির্বাহী অফিসার মোঃ দেলোয়ার হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদ সদস্য অধ্যাপিকা আফরোজা আক্তার, মাকসুদা আক্তার মুক্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম। সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান, অধ্যাপক জাকির হোসেন রিয়াজ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার বাকী বিল্লাহ, প্রধান শিক্ষক মোঃ আঃ মালেক হাওলাদার, উপজেলা স্কাউট সম্পাদক প্রভাত কুমার মিস্ত্রী, প্রেস ক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন, সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম প্রমুখ।

বিজ্ঞান মেলায় ২১টি প্রতিষ্ঠান এর ছাত্র-ছাত্রীরা ৭২টি প্রকল্প উপস্থাপন করেন। বিজ্ঞান মেলায় জুনিয়র গ্রুপে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর জান্নাতুল বাধন রিচি “এসএমএস কন্ট্রোল হোম অটোমেশন সার্ভিস”, সিনিয়র গ্রুপে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের-সামিয়া জামান-“এয়ার ফ্রেশনার” এবং বিশেষ গ্রুপে-আব্দুল্লাহ-আশ্রয় বিজ্ঞান ও পরিবেশ সংগঠন- “ডিজিটাল হাউজ” প্রজেক্টে ১ম স্থান অধিকার করেন।

দৈনিক সংবাদের সম্পাদকের মৃত্যুতে মোড়েলগঞ্জ প্রেসক্লাবের শোক    

স্টাফ রিপোর্টার

দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার মুনীরুজ্জামানের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মোড়েলগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ বিবৃতি দিয়েছেন। বিবৃতি দাতারা হলেন. প্রেসক্লাবের সভাপতি মেহেদী হাসান লিপন, সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম, সহ-সভাপতি নজরুল ইসলাম শরীফ, দৈনিক সংবাদের মোড়েলগঞ্জ প্রতিনিধি সহ-সভাপতি গণেশ পাল, সহ-সাধারণ সম্পাদক জামাল হোসেন বাপ্পা, অর্থ ও দপ্তর সম্পাদক এম.পলাশ শরীফ, মুহাম্মদ রফিকুল ইসলাম মাসুম, ফজলুল হক খোকন, রাজীব আহসান রাজু, শাহ্ আলম তালুকদার, শামীম আহসান মল্লিক, এইচএম মইনুল ইসলাম, মো. জামাল শরীফ, এইচএম শহিদুল ইসলাম, জসিম উদ্দিন শাহীন, আবুল কালাম খোকন, এসএম সাইফুল ইসলাম কবির, হেমায়েত হোসেন হিমু, মো. আবু সালেহ।

 মোড়েলগঞ্জে ১২ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্ধোধন

মোড়েলগঞ্জ প্রতিনিধি

মুজিব শতবর্ষ উপলক্ষে বাগেরহাটের মোড়েলগঞ্জে শুক্রবার রাত ৮টায় ১২ দলীয় রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্ধোধন করা হয়েছে। পরিষদ মাঠে এ ক্রিকেট টুনার্মেন্টের শুভ উদ্ধোধন করেন নিশানবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান সমাজ সেবক আব্দুর রহিম বাচ্চু। এ সময় অন্যান্যে ইউপি সদস্য, স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ক্রিকেট টুর্নামেন্টে প্রথম দিনে বিপুল দর্শকের সমাবেশ ঘটে।

রিজিয়া নাসেরের মৃত্যুতে  শিরোমণিতে  স্টার ডিজিটাল এর উদ্যোগে কোরআনখানি ও দোয়া মাহফিল   

ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ভ্রাতা শহীদ শেখ আবু নাসের এর সহধর্মিনী প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী, সংসদ সদস্য ও স্টার ডিজিটাল এর উপদেষ্টা শেখ সালাউদ্দিন জুয়েল ও  শেখ হেলাল উদ্দিন এমপি’র মাতা মহীয়সী নারী শেখ রিজিয়া নাসেরের মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনায় ২৭ নভেম্বর শুক্রবার শিরোমণিস্থ মাহমুদ ক্যাবল টিভি নেটওয়ার্ক এর অফিস কার্যালয়ে দিনব্যাপী কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মহীয়সী নারী শেখ রিজিয়া নাসেরের জীবনি নিয়ে আলোচনা করেন মাহমুদ কেবল টিভি নেটওয়ার্কের আঞ্চলিক ম্যানেজিং ডিরেক্টর মোঃ মাহমুদ হোসেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ঢাকা পাইকপাড়া মীরপুর সরকারী স্টাফ কোয়ার্টার জামে মসজিদের সাবেক খতিব মোঃ আলমগীর সিদ্দিকী।

মশিয়ালী থেকে ৫’শ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

খানজাহান আলী থানাধীন মশিয়ালী থেকে ৫’শ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৯ টায় মশিয়ালী চাঁনমারি ফায়ারিং রেঞ্জের সামনে থেকে একই এলাকার আজিজুল খা’র পুত্র মফিজুর রহমান (২৮) কে ৫’শ গ্রাম গাঁজা সহ এসআই লুৎফুল হায়দার ও এসআই ইবাদুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে হাতে নাতে আটক করে । এঘটনায় খানজাহান আলী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। যার নং-১৭, তারিখ- ২৭/১১/২০ ।

৩৩নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা খাইরুলের চাচা ফেরদাউসের ইন্তেকাল

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

নগরীর ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা খায়রুল ইসলামের চাচা ও তেলিগাতীর প্রয়াত প্রবীণ আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদের ছোট ভাই মোঃ ফেরদাউস মুন্সি(৬০) ২৭ নভেম্বর শুক্রবার ভোর ৪টায় খুলনার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন(ইন্নালি….. রাজিউন)। তিনি স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যা সন্তান সহ অসংখ্য গুনোগ্রাহী রেখেগেছেন। জুম্মাবাদ তেলীগাতি পশ্চিমপাড়া ফেরদৌসি জামে সমজিদ সংলগ্ন মাদ্রাসা প্রাঙ্গণে  জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউসুফ আলী খলিফা, সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক মোঃ সাজ্জাদুর রহমান লিংকন, যোগিপোল ১নং ওয়ার্ড মেম্বর কাজী শহিদুল ইসলাম পিটো, ২নং ওয়ার্ড মেম্বর জিএম এনামুল কবির, ৩নং ওয়ার্ড মেম্বর মোঃ আরিফ হোসেন, সাবেক মেম্বর শহিদুল ইসলাম, শেখ জাহিদ ইকবাল, মোস্তাফিজুর রহমান,  খানজাহান আলী থানা যুবলীগের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান রুপম, খানাবাড়ী যুব সংঘ ক্লবের সভাপতি আবু হেনা বাবলু, সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান লিটন. ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গোলাম রসুল, মাসুম খন্দকার, কামরুল ইসলাম, জাহাঙ্গীর হাবিব টাইফুন। জানাযায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং  বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।