বিনোদন ডেস্ক।।
এক শতাধিক নাটকের অভিনেত্রী ও প্রায় ৫০টি গানের মিউজিক ভিডিও’র মডেল হিসেবে কাজ করেছেন মডেল-অভিনেত্রী অলংকার চৌধুরী। এবার ‘হাওয়া হাওয়া’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে তাকে। দু’দিন আগেই মিলন ও দোলার গাওয়া এই গানের মিউজিক ভিডিও’র শুটিং সম্পন্ন হয়েছে বিএফডিসিতে। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন শুভ্র। ‘হাওয়া হাওয়া’ গানটি লিখেছেন সালাহউদ্দিন সাগর ও সুর করেছেন আকরাম খান।









































