স্পোর্টস ডেস্ক ।। ৎ
টানা দুই জয়ের আত্মবিশ্বাস সঙ্গী ছিল বাংলাদেশের। কিন্তু আজ সেই আত্মবিশ্বাস কোনো কাজই দিল না।
উল্টো ভারতের কাছে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ হকি দল। প্রতিপক্ষের কাছে ১০-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে ম্যাচ শুরুর তৃতীয় মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ভারতকে লিড এনে দেন অভিষেক।
দ্বিতীয় কোয়ার্টারে জোড়া গোল পায় বাংলাদেশ। ২২ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান বাড়ান জুগরাজ সিং। অন্যদিকে ২৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন অধিনায়ক হারমানপ্রীত সিং।
তৃতীয় কোয়ার্টার শুরু হতেই ৩২ মিনিটে ব্যবধান ৪-০ করেন সুখজিৎ সিং। সেই গোলের রেশ শেষ না হতেই ৪০ মিনিটে আরেকটি পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোল করেন হার্মানপ্রিত।
২ মিনিটের ব্যবধানে জোড়া গোল পান শিলানন্দ লাকরা। ৪৪ ও ৪৫ মিনিটে গোল দুটি করেন তিনি। বিপরীতে ৪৫ মিনিটে আরেকটি গোল করে হ্যাটট্রিক পান হারমানপ্রীত সিং। শেষ দুই মিনিটে স্কোরকার্ডে নাম তোলেন সঞ্জয় ও মানদীপ সিং। সঞ্জয়ের ৫৯তম মিনিটের বিপরীতে শেষ মিনিটে ১-০ ব্যবধান করেন মানদীপ।
এর আগে টানা দুই হারে এশিয়ান গেমস শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরে শুরুটা হয়েছিল। ফিরতি হার ছিল স্বাগতিক জাপানের বিপক্ষে, ৬-১ গোলের। এরপরেই জয়ে ফেরে বাংলাদেশ। নিজেদের তৃতীয় ম্যাচে ৫-১ গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয় পায় বাংলাদেশ। ফিরতি ম্যাচে ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারায়।
বাংলাদেশ এখন স্থান নির্ধারনী ম্যাচ খেলবে। প্রতিপক্ষ চীন। পঞ্চম থেকে অষ্টম স্থানের ম্যাচটি আগামী ১ অক্টোবর কাওয়াসাকি জুকো স্টেডিয়ামেই হবে।











































