Home জাতীয় কমলাপুর স্টেশনে ককটেল বিস্ফোরণ

কমলাপুর স্টেশনে ককটেল বিস্ফোরণ

4

ঢাকা অফিস।।

রাজধানীর ব্যস্ত কমলাপুর রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মের নির্জন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে প্ল্যাটফর্মের নির্জন অংশে এ বিস্ফোরণ ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার (এসপি) নিকুলিন চাকমা।

তিনি জানান, দুই নম্বর প্ল্যাটফর্মের নির্জন এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে।

এসপি নিকুলিন চাকমা বলেন, কমলাপুর রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্মকেন্দ্রিক টহল আরও জোরদার করা হচ্ছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।