Home আঞ্চলিক মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয়

মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয়

2

চুয়াডাঙ্গা প্রতিনিধি।।

চুয়াডাঙ্গার বড় বাজার থানামোড় মাথাভাঙ্গা নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে।পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঝিনাইদহ কার্যালয়ের একটি বিশেষ দলের সহায়তায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ মাথাভাঙ্গা নদী থেকে মরদেহটি উদ্ধার করে।চলতে থাকে মৃত ব্যক্তির পরিচয় জানা।কয়েক ঘন্টা পার হলেও যখন প্রকৃত পরিচয় পাওয়া যাচ্ছিল না তখন সাহায্য নেয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঝিনাইদহ কার্যালয়ের একটি বিশেষ দলের।তাদের সহায়তায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত হয়।

নিহত মো. মাইজ উদ্দিন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের লালবাগ এলাকার রসুলবাগ নিবাসী মো. শামসু উদ্দিন ও নাজমা বেগম দম্পতির ছেলে। উদ্ধারকালে তার পরনে একটি কালো রঙের টি-শার্ট ছিল এবং তার বয়স আনুমানিক ৫৫ বছর বলে জানিয়েছে পুলিশ।এর আগে সকালে স্থানীয় কিছু মানুষ মাথাভাঙ্গা নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন দ্রত চুয়াডাঙ্গা সদর থানাকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল দ্রæত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মরদেহটি উদ্ধার করে।

প্রাথমিকভাবে মরদেহের পরিচয় অজ্ঞাত থাকলেও পরে পিবিআই ঝিনাইদহ সদর কার্যালয়ের একটি বিশেষ টিম ঘটনাস্থলে এসে আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে নিহতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ ও যাচাই-বাছাই করে তার সঠিক পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন জানান, “খবর পেয়ে পুলিশ দ্রæত ঘটনাস্থলে গিয়ে মাথাভাঙ্গা নদী থেকে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে পিবিআই ঝিনাইদহ টিমের বিশেষ সহযোগিতায় নিহতের পরিচয় নিশ্চিত করা হয়েছে।”

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মরদেহটি বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।