Home খেলাধুলা টি-টোয়েন্টি অধিনায়কের পদ থেকে সরানো

টি-টোয়েন্টি অধিনায়কের পদ থেকে সরানো

2

স্পোর্টস ডেস্ক ।।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় আফগানিস্তান। দলের এমন শোচনীয় বিদায়ের পর টি-টোয়েন্টি অধিনায়কের সরিয়ে দেওয়া হয় রশিদ খানকে।

নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে ওপেনিং ব্যাটার ইব্রাহিম জাদরানকে দায়িত্ব দেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। অধিনায়ক থেকে বাদ পড়ার বিষয়ে মুখ খুললেন সাবেক এই টি-টোয়েন্টি অধিনায়ক। তিনি জানান, বোর্ড এই সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে কিছুই জানায়নি।
রেড বুলের সৌজন্যে ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

রশিদ বলেন, ‘সে সময় আসলে কী ঘটেছিল তা আমিও জানি না। বোর্ড যখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে, তখনই আমি অধিনায়কত্ব পরিবর্তনের বিষয়টি জানতে পারি।’

২০২৬ সালের বিশ্বকাপে দল খারাপ করলেও রশিদের অধীনে আফগানিস্তানের সামগ্রিক রেকর্ড বেশ ভালো ছিল। যার মধ্যে অন্যতম বড় সাফল্য ছিল ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা।

তিনি মোট ৪৮টি টি-টোয়েন্টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন, যার মধ্যে ২৬টিতে জয় এবং ২২টিতে হার দেখেছে আফগানিস্তান।
আফগান অধিনায়কদের মধ্যে সাফল্যে কেবল আসগর আফগানই এগিয়ে ছিলেন রশিদের চেয়ে। তবে আসগরের অধিনায়কত্বের সময় আফগানিস্তানকে বেশিরভাগ ম্যাচই খেলতে হয়েছিল র‌্যাংকিংয়ের নিচের সারির দলগুলোর বিরুদ্ধে।

রশিদ খান বলেন, ‘আমার অধিনায়কত্বে আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছি, আমরা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছি, কিন্তু মাঝে মাঝে কিছু জিনিস আপনার নিয়ন্ত্রণে থাকে না।’

তবে এখন আমি সেই অধ্যায় পেছনে ফেলে সামনে এগিয়ে গেছি।

অধিনায়ক থাকি আর না থাকি, আমি গর্বিত যে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করছি এবং আমার যে দক্ষতা রয়েছে, তা কাজে লাগানোর চেষ্টা করছি। দেশের জন্য নিজের সেরাটা উজাড় করে দিয়ে দলকে জেতানো লক্ষ্য বলে যোগ করেন তিনি।