Home আঞ্চলিক সদর থানার দুই নেত্রীকে সতর্ক করলেন মহানগর মহিলা দল

সদর থানার দুই নেত্রীকে সতর্ক করলেন মহানগর মহিলা দল

17

খবর বিজ্ঞপ্তি।।
খুলনা সদর থানা মহিলা দলের সভাপতি এড. জাহানারা পারভীন ও যুগ্ম আহ্বায়ক কাওসারী জাহান মঞ্জু কর্তৃক ২২নম্বর ওয়ার্ড মহিলা দলের সদস্য সাদিয়া নার্গিসকে দলীয় সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ প্রদানকে সম্পূর্ণ বেআইনি ও শৃঙ্খলা পরিপন্থী ও এখতিয়ার বহির্ভুত বলে উল্লেখ করেছেন খুলনা মহানগর ও সদর থানা মহিলা দলের নেতৃবৃন্দ।


গত ১৩ সেপ্টেম্বর (রোববার) যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মহানগর মহিলা দলের নেতৃবৃন্দ জানান, নগর কমিটির সাথে কোনো প্রকার আলোচনা বা পরামর্শ না করে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা সংগঠনের বিধিমালার পরিপন্থী। একই সাথে ভবিষ্যতের জন্য সদর থানা মহিলা দলের সভাপতি ও যুগ্ম আহ্বায়ককে এ ধরনের একতরফা কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।


যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন, খুলনা মহানগর মহিলা দলের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলী, আনজিরা খাতুন, শাহনাজ সরোয়ার, আরএফ হাসনা হেনা, মিসেস মনি, নিঘাত সীমা, সালমা বেগম, শাম্মী চৌধুরী মলি, ওয়াহেদা পারভিন রুমানা, বিউটি আক্তার, লাভলী আক্তার ও হোসনে আরা চাঁদনীসহ অন্যান্য নেতৃবৃন্দ।