স্টাফ রিপোর্টার।।
আগামী ১ অক্টোবর ‘নাগরিক আন্দোলন খুলনা’র প্রতিষ্ঠা বার্ষিকী আনন্দঘন ও মহাসমারোহে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৫টায় নগরীর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক স. ম. রেজাউল করিম।
প্রস্তুতি সভায় আগামী ১লা অক্টোবরের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি সুসংগঠিত ও সফল করতে বিস্তারিত আলোচনা করা হয়। খুলনার সার্বিক উন্নয়ন, নাগরিক অধিকার রক্ষা এবং সামাজিক সচেতনতা তৈরিতে নাগরিক আন্দোলন খুলনার ভূমিকা আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জি এম আব্দুর রব, ফয়েজ উল্লাহ, ইকবাল শাকিল, আ. খালেদ সিকদার, মো. আরিফুজ্জামান, কবির হোসেন বাচ্চু, কাজী আবুল সউদ, ডা. শেখ বাহারুল আলম, অধ্যক্ষ এ. কে. এম. গিয়াস আজম, এস এম কামরুল ইসলাম, মারিয়া আক্তার দিশা এবং মো. মামুনুর রশীদসহ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।








































