Home খেলাধুলা শেষ মুহূর্তের নাটকে ম্যানইউর জয় কেড়ে নিল এভারটন

শেষ মুহূর্তের নাটকে ম্যানইউর জয় কেড়ে নিল এভারটন

1

স্পোর্টস ডেস্ক।।

ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে ড্রয়ে পয়েন্ট খোঁয়ালো ম্যানচেস্টার ইউনাইটেড। নিশ্চিত জয়ের দোরগোড়ায় দাঁড়িয়েও পয়েন্ট হারানোর হতাশায় পুড়ল রেড ডেভিলরা।

রবিবার রাতে এভারটনের মাঠ হিল ডিকিনসন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। ম্যাচের শেষ বাঁশি বাজার মাত্র কয়েক সেকেন্ড আগে গোল হজম করে পুরো ৩ পয়েন্ট হাতছাড়া ম্যানইউর।

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয় অর্ধেকের শুরুতেই এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। ৪৭ মিনিটে ক্লাবের নতুন সাইনিং ব্রায়ান এমবেউমোর গোলে লিড নেয় তারা।

তবে ম্যাচের শেষ ১০ মিনিটে শুরু হয় আসল নাটকীয়তা। ৮৩ মিনিটে তারিক জর্জের গোলে সমতায় ফেরে স্বাগতিক এভারটন।
ম্যাচের ৮৮ মিনিটে বদলি হিসেবে নামা বেঞ্জামিন সেসকোর দুর্দান্ত গোলে আবারো লিড নেয় মাইকেল ক্যারিকের শিষ্যরা।

ম্যাচে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়ে জয়ের সুবাস পাচ্ছিল ইউনাইটেড।

কিন্তু যোগ করা সময়ের এন্সলি মেটল্যান্ড-নাইলস গোল ড্র নিয়ে মাঠ ছাড়ে এভারটন। ঘরের মাঠে নিশ্চিত হার এড়িয়ে ১ পয়েন্ট পকেটে পুরে এভারটনে।

এই ড্রয়ের ফলে প্রিমিয়ার লিগে ৩ ম্যাচ শেষে ১ জয়, ১ ড্র ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ১১তম স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ৮ম স্থানে অবস্থান করছে এভারটন।