Home আলোচিত সংবাদ রাষ্ট্রপতির আদেশে বাতিল এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি

রাষ্ট্রপতির আদেশে বাতিল এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি

1

ঢাকা অফিস।।

প্রজ্ঞাপন অনুসারে, ২০২৫ সালের জুন মাসে এনবিআরের এ কর্মকর্তাদের রাজস্ব খাতের আন্দোলনের সময় বদলি করা হয়। পরে তারা প্রকাশ্যে বদলির আদেশ ছিঁড়ে ফেলেন। ১৯৭৯ সালের সরকারি কর্মচারী আচরণ বিধিমালার ৩০এ বিধির লঙ্ঘন এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮–এর বিধি (খ) অনুসারে ‘অসদাচরণ’

আন্দোলনে অংশগ্রহণকারী জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ করেছেন রাষ্ট্রপতি। মার্জনা চেয়ে তাদের আবেদনে সাড়া দেন তিনি। কর্মকর্তাদের শাস্তি মওকুফ বিষয়ে আজ প্রজ্ঞাপন জারি করেছে সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)।

শাস্তি বাতিল হওয়া কর্মকর্তারা হলেন কমিশনার জাকির হোসেন (চলতি দায়িত্বে), অতিরিক্ত কর কমিশনার হাছান তারেক রিকাবদার, মির্জা আশিক রানা, চাঁদ সুলতানা চৌধুরানী, সুলতানা হাবীব, মুরাদ আহমেদ, সিফাত ই মরিয়ন, আ আ আমীমুল ইহসান, সাধন কুমার কুণ্ডু, যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরীন, মামুন মিয়া, মাসুমা খাতুন, মোরশেদ উদ্দীন খান, সানোয়ারুল কবির, উপ কর কমিশনার জিল্লুর রহমান, ইমাম তৌহিদ হোসেন, সাইদুল ইসলাম, শাহাদাৎ জামিল, রাজস্ব কর্মকর্তা সবুজ মিয়া ও শফিউল বশর।

প্রজ্ঞাপন অনুসারে, ২০২৫ সালের জুন মাসে এনবিআরের এ কর্মকর্তাদের রাজস্ব খাতের আন্দোলনের সময় বদলি করা হয়। পরে তারা প্রকাশ্যে বদলির আদেশ ছিঁড়ে ফেলেন। ১৯৭৯ সালের সরকারি কর্মচারী আচরণ বিধিমালার ৩০এ বিধির লঙ্ঘন এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮–এর বিধি (খ) অনুসারে ‘অসদাচরণ’।

পরে বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়। এর মধ্যে রয়েছে সাময়িক বরখাস্ত, বেতন গ্রেড অবনমন ইত্যাদি।

আইআরডির প্রজ্ঞাপনে আরো বলা হয়, শাস্তি পাওয়া কর্মকর্তারা মার্জনা প্রার্থনা করে আপিল আবেদন করলে রাষ্ট্রপতি আপিল আবেদন মঞ্জুর করে দণ্ডাদেশ বাতিলের আদেশ প্রদান করেন।

২০২৫ সালের ১২ মে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ জারির পর এর বিরোধিতা করে প্রায় দেড় মাসজুড়ে আন্দোলন করেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা।