Home আঞ্চলিক ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও লার্ভিসাইড কার্যক্রমে মাঠে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল

ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও লার্ভিসাইড কার্যক্রমে মাঠে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল

11


স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগরীতে ডেঙ্গু পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি ও সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও জীবন রক্ষায় এগিয়ে এসেছে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল। বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ছাত্রবিষয়ক সম্পাদক , জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি’র নির্দেশনার অংশ হিসেবে এবং সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে নগরজুড়ে মশক নিধনে ফগিং (ধোঁয়া ছিটানো) ও লার্ভিসাইড স্প্রে করার এক ব্যাপক মানবিক কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি।


স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ জানান, খুলনা শহরজুড়ে মশার উপদ্রব এবং ডেঙ্গু রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই সংকটময় পরিস্থিতিতে সাধারণ নগরবাসীর স্বাস্থ্যঝুঁকি কমাতে এবং ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে তাঁরা নিজস্ব অর্থায়ন ও উদ্যোগে ওয়ার্ডে ওয়ার্ডে এই কার্যক্রম শুরু করেছেন। মশার প্রজননস্থল ধ্বংস ও লার্ভিসাইড স্প্রে করার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে প্রচারণা চালানো হচ্ছে।


সংগঠনের দায়িত্বশীল নেতারা বলেন, “খুলনাবাসীর যেকোনো দুর্যোগ ও সংকটে স্বেচ্ছাসেবক দল অতীতেও পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। আমাদের এই মশক নিধন ও স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি পুরো নগরজুড়ে ধারাবাহিকভাবে পরিচালিত হবে।”
জনকল্যাণমুখী ও মানবিক এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরীর সর্বস্তরের সচেতন জনগণ ও সুধী সমাজ।