স্পোর্টস ডেস্ক।।
দ্বিতীয় ইনিংসেও মুখ ধুবড়ে পড়ল পাকিস্তানের ব্যাটিং। ফল তিন টেস্ট সিরিজের প্রথমটিতে ইনিংস ও ১০৩ রানে হারল তারা। সেটিও ২ দিনের বেশি বাকি থাকতে।
লিডসে দুই ইনিংস মিলিয়েও ইংল্যান্ডের রান শোধ দিতে পারেনি পাকিস্তান। ইংল্যান্ডের প্রথম ইনিংসের ৪০৯ রানের বিপরীতে ১৭১ ও ১৩৫ রানে অলআউট হয় নিয়মিত অধিনায়ক বাবর আজমকে ছাড়া খেলতে নামা দলটি। অবশ্য পাকিস্তানের হারটা নিশ্চিতই ছিল।
কেননা পাকিস্তান যখন দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে তখন ইংল্যান্ডের থেকে ২৩৮ রানে পিছিয়ে তারা। তাই দেখার বিষয় ছিল কতদূর যেতে পারে পাকিস্তান। কিন্তু চাপেই শেষ তারা। প্রথম ইনিংসের চেয়েও বড় ব্যাটিং ব্যর্থতা তাদের।
পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতার শুরু হয় ইনিংসের দ্বিতীয় ওভারে। ইংল্যান্ডের পেসার জফরা আর্চারের বলে ইমাম-উল-হক ডাক মেরে বিদায় নিলে। ফিরতি ওভারে আরেক ওপেনার আজান আওয়াইসকেও ফেরান আর্চার। দলীয় ১৩ রানে দুই ওপেনারকে হারিয়ে লিডসে কাঁপতে থাকে পাকিস্তান।
আর্চারের সঙ্গে পরে উইকেট উদযাপনে মাতেন ইংল্যান্ডের অন্য তিন পেসার। আর্চারের মতোই সমান ৩ উইকেট ওলি রবিনসন ও জশ টাং নিলে বাকিটি নেন গাস অ্যাটকিনসন। পেসারদের গতির ঝড়ের সামনে ১৩৫ রানে অলআউট হয় পাকিস্তান। যা একটু লড়াই করেন মোহাম্মদ রিজওয়ান। সর্বোচ্চ ৪১ রান আসে উইকেটরক্ষকের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করে শান মাসুদ।
এর আগে ইংল্যান্ড তৃতীয় দিন ৮ উইকেটে ৩৬৬ রানে ব্যাটিংয়ে নেমে ৪০৯ রানে অলআউট হয়। তিন ব্যাটার ফিফটি পেলেও সেঞ্চুরি পাওয়া হয়নি কারোরই। সর্বোচ্চ ৯১ রান করেন হ্যারি ব্রুক। অধিনায়ক জো রুটের ৬৬ রানের বিপরীতে ৭৩ করেন জর্ডান কক্স। পাকিস্তানের হয়ে তৃতীয় টেস্টে খেলতে নেমে ক্যারিয়ারে প্রথম ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন বাঁহাতি স্পিনার আলি উসমান।
পাকিস্তান প্রথম ইনিংসে ১৭১ রানে অলআউট হয়। প্রতিপক্ষকে অল্প রানে অলআউট করতে সমান ৫টি করে উইকেট নেন রবিনসন ও টাং। দ্বিতীয় ইনিংসেও সমান ৩ টি করে উইকেট নিলেও ২৯ রান খরচ করা রবিনসন ম্যাচসেরা হন। সিরিজের দ্বিতীয় টেস্ট আগামী ২৭ আগস্ট শুরু হবে ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে।










































