খুলনাঞ্চল রিপোর্ট
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টা। এ সময়ের মধ্যে বৈধ প্রার্থীরা নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করলে আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।
এর আগে তফসিল অনুযায়ী রবিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় প্রার্থি অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।
এদিন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ অধিবেশন কক্ষে ভোট গ্রহণ করা হবে। সংসদ সদস্যদের কাছে ব্যালট পৌঁছে দেওয়ার পর তারা স্বাক্ষর করে তিনটি ব্যালট বাঙ্রে যেকোনো একটিতে ভোট দেবেন। ভোট গ্রহণ শেষে তাৎক্ষণিকভাবে ভোট গণনা করা হবে।
এবার মোট ৩৪৯টি ব্যালটের বৈধ ভোট এবং প্রার্থীদের পাওয়া ভোটের ফল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এর পর রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নির্বাচন কমিশন।









































