পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় সমাজ থেকে মাদক-জুয়া, চোর-ডাকাত, নারী নির্যাতন, বাল্য বিয়ে নির্মূল করতে থানাপুলিশের মাসিক ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু চত্বরে ওসি এজাজ শফী’র সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। প্রধান বক্তা ছিলেন সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) মোঃ হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পুলিশিং কমিটির সম্পাদক ও লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, ওসি (তদন্ত) আশরাফুল আলম, ইন্সপেক্টর (অপারেশন) দিবাশীষ দাশ, ইন্সপেক্টর সঞ্জয় কুমার দাশ, গড়ইখালী ইউপি চেয়ারম্যান রুহুল আমীন বিশ্বাস। বক্তব্য রাখেন চাঁদখালী ইউপির সাবেক চেয়ারম্যান মনছুর আলী গাজী, বিভুতী ভুষন সানা, শেখ গোলাম রব্বানী, গড়ইখালীর প্যানেল চেয়ারম্যান আঃ ছালাম কেরু, পঞ্চানন সানা, হেমেশ মন্ডল, বিমল সরকার, সায়েদ আলী মোড়ল কালাই, এমএম আজিজুল হাকিম, বিএম আরেফিন, মানবেন্দ্র নাথ মন্ডল, তৌহিদুজ্জামান সম্প্রাট, শান্ত মন্ডল, নাছিমা বেগম, বারিক গাজী, শেখ জুলি, ফাতিমা তুজ জোহরা রুপা, আসাদুজ্জামান খান, আনিছ মোল্লা, রায়হান পারভেজ রনি।

পাইকগাছা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু’র দায়িত্বগ্রহণ
পাইকগাছা প্রতিনিধি ॥
আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করলেন পাইকগাছা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের কার্যালয়ে নির্বাচিত চেয়ারম্যান নিজ দায়িত্ব বুঝে নেন এবং নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। এসময়ে উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ফুলদিয়ে নবনির্বাচিত চেয়ারম্যানকে বরণ ও অভিনন্দন জানিয়ে আনুষ্ঠানিক দায়িত্ব বুঝিয়ে দেন। দায়িত্ব গ্রহণের সময়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মন্টু বলেন, মহান রাব্বুলামিন কে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তার কৃপায় জীবনের শেষ মুহুর্তে এমন মহান দায়িত্ব দিয়েছেন। তিনি প্রধানমন্ত্রী’র নির্দেশনায় মুজিববর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু’র স্বপ্ন বাস্তবায়নে গৃহহীন দের গৃহ দেওয়া, মাদক ও জঙ্গীবাদ দমনে কাজ করার অঙ্গিকার করেন। সরকারী নীতিমালা অনুসরণ করে পরিষদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান। তিনি আরো জানান, সাধারণ জনগণ সেবা নিতে এসে যেন হয়রানি না হয়, সাধারণ জনগণ কোন ভাবেই যাতে সেবা থেকে বঞ্চিত না হয়, সেই দিকে খেয়াল রাখার জন্য কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানান। জনগনের প্রকৃত সেবা নিশ্চিত করে পাইকগাছা উপজেলাবাসীকে দেশের একটি অন্যতম মডেল উপজেলা পরিষদ হিসাবে গড়ে তোলা হবে প্রত্যয় ব্যক্ত করেন। এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, উপজেলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী ও শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ, সমাজ সেবা অফিসার সরদার আলী আহসান,পল্লী ও দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, বন কর্মকর্তা প্রেমানন্দ রায় সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ইউপি চেয়ারম্যান তুহিন, রুহুল আমিন, আ’লীগের প্রভাষক ময়নুল ইসলাম, যুবলীগের আজিজুল হাকিম, জুলি ছাত্রলীগের পার্থপ্রতীম, রনি সহ অঙ্গ-সহযোগী নেতৃবৃন্দ। এর পূর্বে তিনি দলীয় নেতাকর্মী ও পরিষদের কর্মকর্তা কর্মচারীদের সাথ নিয়ে বঙ্গবন্ধু’র মূরালে ও প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন।

পাইকগাছা সন্দেহভাজন ৩ যুবককে আটক
পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা থানাপুলিশ সন্দেহভাজন ৩ যুবককে আটক করে আদালতে প্রেরণ করেছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। বুধবার গভীর রাতে উপজেলার কপিলমুনির হাসপাতাল মোড়ের পাশে ৩ যুবক সন্দেহভাজন ঘোরা ফেরা করছিল।
টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে থানায় আনে। আটকৃতরা হলেন, উপজেলার নাসিরপুর গ্রামের আব্দুল্লাহ মোড়লের পুত্র শাহিনুর ও ইমরান এবং রেজাকপুর গ্রামের নেছার শেখের পুত্র ফিরোজ শেখ। ওসি এজাজ শফী জানান, থানার পিসিপি পর্যালোচনা করে শাহিনুর ও ইমরানের নামে থানায় একাধিক মামলা পাওয়া গেছে।











































