Home আঞ্চলিক খুলনায় ২৬ নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি

খুলনায় ২৬ নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি

5

স্টাফ রিপোর্টার।।

বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা নগরীর ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট ২০২৬) বিকেল ৫টায় নগরীর ২৬ নম্বর ওয়ার্ডে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, “আমাদের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন দেশের মানুষের জন্য রাজনীতি করেছেন। তিনি দেশ ও দেশের মানুষকে ভালোবেসেছেন এবং আমাদের চলার পথ দেখিয়েছেন।” তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠিত রাজনৈতিক আদর্শ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

কর্মসূচির অংশ হিসেবে দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করা হয়। দোয়া শেষে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ওয়ার্ড এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন অতিথিরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মনি, সোনাডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক জাকির ইকবাল বাপ্পি এবং মহানগর বিএনপির সদস্য শেখ জামাল উদ্দিন।

এছাড়া ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাহমুদ আলম বাবু মোড়ল, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ডা. শাহিন আহসান, ২৬ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী মিসেস মনোয়ারা সুলতানা কাকলিসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন।