স্পোর্টস ডেস্ক।।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। চূড়ান্ত লড়াইয়ে নামার আগে বেকেনহ্যামে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।
চলতি সপ্তাহে অনুষ্ঠিত ম্যাচে ইংল্যান্ডে শোয়েব বশির ও ম্যাথিউ ফিশারের পাশাপাশি দলে রাখা হয়েছে কাঁধের ইনজুরিতে পড়া এমিলিও গেও। তারা ইংল্যান্ডের টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নেবেন।
ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া তিন দিনের প্রস্তুতি ম্যাচে প্রফেশনাল কাউন্টি ক্লাব সিলেক্ট একাদশের হয়ে খেলার জন্য ঘোষিত ১৪ সদস্যের দলে এই তিনজনকেই রাখা হয়েছে। ম্যাচটি প্রাথমিকভাবে আজকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু কারণবশত পারস্পরিক সম্মতিতে এটি পিছিয়ে দেওয়া হয়।
গত সপ্তাহে ওয়ানডে কাপে ডারহামের হয়ে ব্যাটিং করার সময় কাঁধের চোট পেয়ে মাঠ ছাড়েন গে। টেস্ট সিরিজের জন্য তিনি পুরোপুরি ফিট হয়ে ফিরবেন বলে আশা করা হচ্ছে। জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্ট একটি অর্ধশতকের পাশাপাশি ২ টেস্ট হাফ-সেঞ্চুরি করেছিলেন তিনি। যদিও ছয় ইনিংসে ২৩.১৬ গড়ে সিরিজটি শেষ করেন।











































