মোংলা প্রতিনিধি
মোংলা পোর্ট পৌরসভা ও উপজেলার জনসাধারণের সাথে কেডিএ’র সেবা এবং মাস্টার প্লান সম্পর্কে অবহিতকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ’র (কেডিএ) চেয়ারম্যান এ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি, মোংলা বন্দর স্টিভেডর এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোঃ জুলফিকার আলী। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার ও গোলাম নুর জনি, বিএনপি নেতা খোরশেদ আলম, রিপন হোসেন ইমান, আঃ কাদের তালুকদার, আঃ রাজ্জাক, আব্দুস সালাম ব্যাপারী, মোঃ রফিক।
মতবিনিময় সভায় স্থানীয় নাগরিকেরা উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের প্রস্তাবনা তুলে ধরেন।
কেডিএ’র চেয়ারম্যান এ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা বলেন, মোংলা নদীর পাড় পাকা করে বেঁধে দিয়ে বিনোদনের উপযোগী করে তোলা হবে। এছাড়া মোংলায় সুপেয় পানির সংকট নিরসনে নতুন পানির প্লান্ট স্থাপন করা হবে। আমরা আশা করছি ফয়লার খানজাহান আলী বিমান বন্দর এবার আলোর মুখ দেখবে। বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী জনগণের উন্নয়নে কাজ করছে। #











































