Home আঞ্চলিক সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক আহত

সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক আহত

0


ঝিনাইদহ প্রতিনিধি।।

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ’র) ছোড়া রাবার বুলেটে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) রাতে উপজেলার শ্যামকুড় সীমান্তে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সোমবার রাতে শ্যামকুড় মাঠপাড়ার মজিবর রহমানের ছেলে রুবেল কয়েকজনকে সঙ্গে নিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করে। সে সময় পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হাসখালী থানার মাহেন্দ্রক্যাম্পের বিএসএফের টহলদল তাদের ওপর রাবার বুলেটে ছোড়ে। এতে রুবেল গুলিতে আহত হয়।

এ সময় তার সঙ্গীরা তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর পরে যশোর মেডিকেলে ভর্তি করে। সেখানে তার শারিরীক অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।


ঝিনাইদহ-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর তোয়াসিন হাবিব হাসান জানান, রুবেলের বুকে রাবার বুলেট লেগেছে বলে তারা জানতে পেরেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।