Home খেলাধুলা সালাহর সঙ্গে চুক্তির ব্যাপারে নীরবতা ভাঙলো তুর্কি ক্লাব

সালাহর সঙ্গে চুক্তির ব্যাপারে নীরবতা ভাঙলো তুর্কি ক্লাব

0

স্পোর্টস ডেস্ক।।

তুরস্কের ক্লাব বেসিকতাসে যোগ দেবেন মোহাম্মদ সালাহ। এমন গুঞ্জন শোনা যাচ্ছিলো। তবে বেসিকতাসের কাছ থেকে মোহামেদ সালাহকে ছিনিয়ে নিচ্ছে তাদের সুপার লিগ প্রতিদ্বন্দ্বী ট্রাবজোনস্পোর। সোশ্যাল মিডিয়ায় জোরালো গুঞ্জন উঠেছিল, রোববার ক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের দিন তাকে পরিচয় করিয়ে দেওয়া হবে।

সাবেক লিভারপুল ফরোয়ার্ডের সঙ্গে চুক্তি করার ব্যাপারে মুখ খুললেন ট্রাবজোনস্পোরের প্রধান। মিসরীয় তারকার সঙ্গে কোনো চুক্তি হয়নি বলে জানালেন প্রেসিডেন্ট এরতুগ্রুল দোগান। তবে স্বীকার করলেন, মিসরের আন্তর্জাতিক ফুটবলারের সঙ্গে যে কোনো দল চুক্তি করতে চাইবে।

তুর্কি আউটলেট এ স্পোর-কে এরতুগ্রুল দোগান বলেন, ‘না, কোনো ধরনের চুক্তি হয়নি। তাকে ট্রাবজোনে নিয়ে আসার পরিকল্পনার কথা বলতে গেলেন, না, পরিকল্পনা নেই। এমন কিছুই নেই।’

তিনি আরও বলেন, ‘এই ধরনের পরিকল্পনা থাকলে আমাদের পক্ষ থেকে তথ্য জানানো হতো। গণমাধ্যম জানতে পারতো। এমন কিছুই হয়নি।’ তবে সালাহর মতো একজন খেলোয়াড়কে ট্রাবজোনস্পোরে আনতে পারলে খুশি হতেন দোগান, ‘সালাহ খুব পেশাদার, বিশ্বব্যাপী সফল খেলোয়াড় হিসেবে পরিচিত। সেরা ক্যারিয়ার গড়া খেলোয়াড়দের একজন তিনি। অবশ্যই, সালাহকে কে না চাইবে? সেটা একটা ভিন্ন বিষয়।’