খবর বিজ্ঞপ্তি ।।
খুলনা সাংবাদিক ইউনিয়ন-কেইউজে-এর নির্বাহী কমিটির নেতৃবৃন্দ খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এডভোকেট শফিকুল আলম মনার সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। আজ সোমবার সকালে কেডিএ’র চেয়ারম্যানের কক্ষে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় কেইউজে-এর নেতৃবৃন্দ নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় তিনি সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বলেন, সাংবাদিকদের দল মত নির্বিশেষে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। তিনি পরিবেশ বান্ধব, পরিচ্ছন্ন ও আধুনিক বাসযোগ্য খুলনা গড়তে সাংবাদিকদেরকে দলমত নির্বিশেষে নিরপেক্ষভাবে কাজ করার আহবান জানান। বিশেষ করে খুলনাকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ প্রচেষ্টার কথা তুলে ধরেন। কেডিএ চেয়ারম্যান খুলনা সাংবাদিক ইউনিয়নকে ও তার সদস্যদের পেশাগত দক্ষতাসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সুনীল দাস, সাধারণ সম্পাদক শেখ লিয়াকত হোসেন, সহ-সভাপতি আমিরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন খান, দপ্তর সম্পাদক মো: সোহেলসহ কেইউজের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান এডভোকেট শফিকুল আলম মনার খুলনার উন্নয়নের বাস্তবমুখী ২৯দফা পদক্ষেপ ও পরিকল্পনা গ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং সহযোগিতার আশ্বাস দেন।










































