Home Lead দিঘলিয়ার গাজীরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিনজনের মর্মান্তিক মৃত্যু

দিঘলিয়ার গাজীরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিনজনের মর্মান্তিক মৃত্যু

6

স্টাফ রিপোর্টার।।

খুলনার দিঘলীয়া উপজেলার গাজীরহাট এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) রাত ১০টার পর এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

খুলনা জেলা পুলিশ সুপার তাজুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, একই মোটরসাইকেলে চালকসহ মোট চারজন আরোহী ছিলেন। পথিমধ্যে দ্রুগতি সম্পন্ন একটি ট্রাকের সাথে মোটরসাইকেলটির জোরালো সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই কৌশলে ট্রাক চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ চালককে সনাক্ত ও গ্রেফতারে অভিযান চালাচ্ছে।