Home আঞ্চলিক খুলনায় আল্লাহর দলের দুই সদস্য গ্রেফতার

খুলনায় আল্লাহর দলের দুই সদস্য গ্রেফতার

19


স্টাফ রিপোর্টার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ৬ এর এক অভিযানে খুলনা নগরীর ফুলবাড়ি গেট এলাকা থেকে নিষিদ্ধঘোষিত ইসলামি জঙ্গি সংগঠন আল্লাহর দলের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভোরে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন আল-মামুন (৩৪) ও রফিকুল (৩৫)। আল-মামুন যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা গ্রামের মোফাজ্জেল হোসেন মোল্লার ছেলে ও রফিকুল একই গ্রামের মৃত আব্দুল হক মন্ডলের ছেলে।

র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন নগরীর খানজাহান আলী থানার ফুলবাড়ি গেট এলাকায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দলের দুই সদস্য অবস্থান করছেন। সেখানে অভিযান চালিয়ে আল-মামুন ও রফিকুলকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি মেমোরি কার্ড, দুটি সিম কার্ড ও নগদ ১১০ টাকা উদ্ধার করা হয়।