Home স্বাস্থ্য রান্নার সময় ভাত অতিরিক্ত গলে গেছে? ঝরঝরে করুন ৩ কৌশলে

রান্নার সময় ভাত অতিরিক্ত গলে গেছে? ঝরঝরে করুন ৩ কৌশলে

0

মিলি রহমান।।

ভাত রান্না সহজ মনে হলেও সব সময় তা নয়। একটু এদিক সেদিক হলেই হয় ভাত অতিরিক্ত সিদ্ধ হয়ে যায়, কখনও আবার ভাত শক্ত থাকে। কেউ কেউ ভাত বেশি নরম হলে গেলে পুরো ভাত ফেলে দেন বা নতুন করে রান্না করেন। চাইলে ঘরোয়া তিন উপায়ে গলে যাওয়া ভাত ঝরঝরে করতে পারেন। যেমন-

মাইক্রোওয়েভ ব্যবহার করতে পারেন। হাঁড়ি থেকে ভালো করে ফ্যান ঝরিয়ে নিয়ে ভাত একটা চওড়া পাত্রে ছড়িয়ে নিন। ২ মিনিটের জন্য মাইক্রোওয়েভে দিন। ওভেনের আর্দ্রতা শোষণের ক্ষমতায় ভাতের ভেতরে থাকা অতিরিক্ত জলীয় বাষ্প হয়ে মুহূর্তে দূর হবে,থকথকে ভাব কেটে ভাত হয়ে উঠবে একদম ঝরঝরে।

যাদের মাইক্রোওয়েভ নেই তারা রান্নাঘরের অত্যন্ত সাধারণ একটা উপাদান লবণ ব্যবহার করতে পারেন। গরম ভাতের পাত্রের ঠিক মাঝখানে একটা ছোট বাটিতে সামান্য লবণ রেখে ঢাকনাটা টাইট করে বন্ধ করে দিন। লবণের কাজই হলো আশপাশের সব জলীয় বাষ্প স্পঞ্জের মতো শুষে নেয়া। এর ফলে হাঁড়ির ভেতর জমে থাকা বাড়তি পানি লবণ টেনে নেবে। ভাতও ঝরঝরে হবে।

গরম ভাতের ওপর ৩-৪ টুকরা পাউরুটির টুকরো ছড়িয়ে দিন। ২ মিনিটের জন্য ঢাকনা চেপে দিন। পাউরুটির টুকরোগুলো ভাতের উপরিভাগের সব বাড়তি পানি সেকেন্ডের মধ্যে শুষে নেবে। এরপর ভিজে যাওয়া পাউরুটিগুলো তুলে ফেলে দিলেই, নরম ভাত হয়ে উঠবে ঝরঝরে।

অনেক সময় অবশ্য ভাত এতটাই গলে যায় যে তখন এসব কৌশল কাজে লাগে না। এমন ভাত দিয়ে বিকালের নাশতা তৈরি করতে পারেন। গলে যাওয়া ভাতের সঙ্গে সামান্য পানি আর পছন্দের মসলা ফুটিয়ে বানিয়ে নিন থিক রাইস স্যুপ কিংবা হেলদি রাইস পরিজ। চাইলে ভাতগুলো ভালোভাবে মেখে ডিম, সবজি ও গোলমরিচ দিয়ে কড়াইয়ে অল্প তেলে ফ্রাই করতে পারেন। তৈরি হয়ে যাবে মুচমুচে ও দারুণ স্বাদের রাইস প্যানকেক।